ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৯ পৃষ্ঠা ১
  • আপনি কি আপনার পরিচর্যাকে বাড়াতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি আপনার পরিচর্যাকে বাড়াতে পারেন?
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অগ্রগামী পরিচর্যা—এটি কি আপনার জন্য?
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার রাজ্যের পরিচর্যার ধন বাড়িয়ে তুলুন
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৯ পৃষ্ঠা ১

আপনি কি আপনার পরিচর্যাকে বাড়াতে পারেন?

১. ক্ষেত্রের পরিচর্যায় কোন বিষয়টা খুবই জরুরি এবং কেন?

১ রাজ্যের সুসমাচারের প্রতি বিপুলসংখ্যক লোকের আগ্রহ দেখে, যিশু তাঁর শিষ্যদের আদেশ দিয়েছিলেন, “শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।” (মথি ৯:৩৭, ৩৮) যেহেতু আমরা শস্যচ্ছেদনের মরসুমের শেষ মুহূর্তে রয়েছি, তাই আমাদের কাজ আগের চেয়ে এখন আরও বেশি জরুরি। এর মানে হচ্ছে, আমাদের প্রার্থনাপূর্বক বিবেচনা করা উচিত যে, কীভাবে আমরা ক্ষেত্রের পরিচর্যায় আরও বেশি করে অংশ নিতে পারি।—যোহন ১৪:১৩, ১৪.

২. কীভাবে কেউ কেউ ক্ষেত্রে আরও কর্মীর জন্য আহ্বানে সাড়া দিয়েছে?

২ পরিচর্যাকে যেভাবে বাড়ানো হয়েছে: যিহোবার নির্দেশনায় ও সাহায্যে অনেকেই দেখেছে যে, অগ্রগামীর কাজ শুরু করা সম্ভব। (গীত. ২৬:২, ৩; ফিলি. ৪:৬) কেউ কেউ বছরে এক বা একাধিক মাস সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার জন্য বিশেষ প্রচেষ্টা করেছে। তাদের পরিচর্যাকে বাড়ানোর জন্য এটা এক উত্তম উপায় হিসেবে প্রমাণিত হয়েছে। এই বিশেষ সুযোগে রত থাকার ফলে প্রাপ্ত ‘সুখ’ তাদের মধ্যে অনেককে নিয়মিত অগ্রগামী হওয়ার বিষয়টা বিবেচনা করতে পরিচালিত করেছে।—প্রেরিত ২০:৩৫, NW.

৩. আপনি যদি আগে অগ্রগামীর কাজ করে থাকেন, তাহলে এখন হয়তো আপনি কী বিবেচনা করতে চাইবেন?

৩ আপনি কি পুনরায় অগ্রগামীর কাজ শুরু করতে পারেন?: আপনি যদি আগে একজন অগ্রগামী হিসেবে কাজ করে থাকেন, তাহলে কোনো সন্দেহ নেই যে, সেই সময়কার মূল্যবান স্মৃতিগুলোকে আপনি লালন করে রেখেছেন। আপনি কি পুনরায় অগ্রগামীর কাজ করার সম্ভাবনার বিষয়টা নিয়ে প্রার্থনাপূর্বক চিন্তা করেছেন? যে-পরিস্থিতিগুলোর কারণে আপনি অগ্রগামীর কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, সেগুলো হয়তো এখন আর আপনাকে বাধা দেয় না। আপনার জন্য হয়তো আবারও সেই বিশেষ সুযোগটা উপভোগ করার সময় এসেছে।—১ যোহন ৫:১৪, ১৫.

৪. আমাদের সকলের জন্য কোন অদ্বিতীয় সুযোগ খোলা রয়েছে?

৪ শস্যচ্ছেদনের কাজ ভালোভাবেই সম্পাদিত হচ্ছে আর তা শীঘ্র শেষ হবে। (যোহন ৪:৩৫, ৩৬) তাই, আমরা সকলে যেন আমাদের বর্তমান পরিস্থিতিকে পরীক্ষা করে দেখি এটা নির্ণয় করার জন্য যে, ক্ষেত্রে আমাদের অংশগ্রহণকে বাড়ানোর জন্য আমরা আমাদের রোজকার কাজকর্মে রদবদল করতে পারি কি না। অথবা আমরা যদি সত্যিই মনে করি যে, আমরা আমাদের পরিচর্যাকে বাড়াতে পারব না, তাহলে আমরা কি আরও বেশি কার্যকারী হওয়ার উপায়গুলো খুঁজে নিতে পারি? (মার্ক ১২:৪১-৪৪) যাদের বর্তমান পরিস্থিতিগুলো তাদেরকে এই অদ্বিতীয় প্রচেষ্টায় যিহোবার দ্বারা ব্যবহৃত হওয়ার সুযোগ দেয়, তাদের সকলের সামনে এখন কী বিশেষ এক সুযোগই না রয়েছে!—গীত. ১১০:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার