ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/৯৮ পৃষ্ঠা ৩-৬
  • অগ্রগামী পরিচর্যা—এটি কি আপনার জন্য?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অগ্রগামী পরিচর্যা—এটি কি আপনার জন্য?
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অগ্রগামীর কাজ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আপনি একজন উত্তম অগ্রগামী হতে পারেন!”
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/৯৮ পৃষ্ঠা ৩-৬

অগ্রগামী পরিচর্যা​—⁠এটি কি আপনার জন্য?

১ “আমি আর অন্য কিছু করার বিষয়ে কল্পনাও করতে পারি না। সত্যই আমি আর কোন কিছুর সম্বন্ধে কল্পনা করতে পারি না যা এই একইরূপ আনন্দ নিয়ে আসবে।” এই কথাগুলি কে বলেছিলেন? শত সহস্র যিহোবার সাক্ষীরা যারা পূর্ণ সময়ের পরিচর্যাকে তাদের জীবনে এক আনন্দপূর্ণ বৃত্তি হিসাবে গ্রহণ করেছেন তাদেরই একজন। অগ্রগামী পরিচর্যা আপনার জন্য কি না, তা কি আপনি প্রার্থনাপূর্বক বিবেচনা করে দেখেছেন? যিহোবার কাছে নিজেদের অকপটে উৎসর্গ করায়, নিশ্চিতভাবেই আমাদের বিবেচনা করা উচিত যে সুসমাচার ছড়ানোর কাজে আমরা হয়ত এক পূর্ণ অংশ নিতে পারি অথবা নয়। এই লক্ষ্য নিয়ে, অনুগ্রহ করে কিছু প্রশ্ন বিবেচনা করুন যেগুলি অনেকেই অগ্রগামী পরিচর্যা সম্বন্ধে জিজ্ঞাসা করে থাকেন।

প্রশ্ন ১: “কেউ কেউ বলে থাকেন অগ্রগামীর কাজ সকলের জন্য নয়। কিভাবে আমি জানব যে এটি আমার জন্য কি না?”

২ উত্তরটি আপনার পরিস্থিতি এবং শাস্ত্রীয় বাধ্যবাধকতার উপর নির্ভর করে। এমন অনেক ব্যক্তিরা আছেন যাদের স্বাস্থ্য অথবা জীবনের বর্তমান পরিস্থিতি, প্রতি মাসে পরিচর্যায় ৯০ ঘন্টা ব্যয় করতে তাদের অনুমতি দেয় না। এক উদাহরণ হিসাবে অনেক বিশ্বস্ত বোনেদের বিষয়টি বিবেচনা করুন যারা খ্রীষ্টীয় স্ত্রী এবং মা। তাদের পরিস্থিতি অনুযায়ী তারা যতটা বেশি পারেন পরিচর্যায় অংশ নিয়ে থাকেন। সুযোগ অনুযায়ী, তারা প্রত্যেক বছর এক বা একাধিক মাসগুলিতে সহায়ক অগ্রগামীর কাজ করে প্রচুর আনন্দ লাভ করেন যা পরিচর্যায় তাদের অংশকে বৃদ্ধি করার দরুন আসে। (গালা. ৬:⁠৯) যদিও তাদের পরিস্থিতি হয়ত উপস্থিত তাদেরকে পূর্ণ সময়ের অগ্রগামী হিসাবে পরিচর্যা করার সুযোগ দেয় না, তবুও তারা অগ্রগামী মনোভাবকে উন্নীত করেন এবং উদ্যমী সুসমাচার প্রকাশক হিসাবে মণ্ডলীর জন্য আশীর্বাদস্বরূপ হন।

৩ অপরপক্ষে, অনেক ভাই ও বোনেরা যারা বাধ্যবাধকতাগুলি থেকে অপেক্ষাকৃতভাবে মুক্ত তারা তাদের অগ্রাধিকারগুলির সমন্বয় সাধন করে অগ্রগামী পরিচর্যার জন্য নিজেদের প্রস্তুত করেছেন। তোমার সম্বন্ধে কী? তুমি কি একজন যুবক যে সবেমাত্র তার জাগতিক বিদ্যালয় শিক্ষা শেষ করেছে? আপনি কি এমন একজন স্ত্রী যার স্বামী পর্যাপ্তভাবে পরিবারের প্রয়োজনাদি সরবরাহ করে থাকেন? আপনি কি এমন একজন বিবাহিত ব্যক্তি যার উপর সন্তান প্রতিপালনের দায়িত্বাদি নেই? আপনি কি জাগতিক কাজ থেকে অবসর গ্রহণ করেছেন? অগ্রগামী হবেন অথবা হবেন না নিজের জন্য এই সিদ্ধান্তটি অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে নিতে হবে। প্রশ্ন হল, আপনি কি অগ্রগামী কাজের জন্য আপনার জীবনকে প্রস্তুত করে তুলতে পারেন?

৪ আমাদের জীবন বিক্ষেপে ভরে তুলতে এবং এক স্বার্থপর জীবনধারা দ্বারা আমাদের আচ্ছন্ন করে দিতে শয়তান তার জাগতিক ব্যবস্থাকে ব্যবহার করে। জগতের অংশ না হওয়ার জন্য আমরা যদি সংকল্পবদ্ধ হই, তাহলে রাজ্যের আগ্রহকে প্রথম স্থানে রাখতে এবং আমাদের জন্য প্রাপ্তিসাধ্য ঐশিক পরিচর্যার সমস্ত সুযোগগুলিতে পৌঁছাতে ও তা গ্রহণ করতে যিহোবা আমাদের সাহায্য করবেন। যদি আপনি অগ্রগামী হিসাবে পরিচর্যা করার জন্য আপনার পরিস্থিতির সমন্বয় সাধন করতে পারেন, তাহলে তা করুন না কেন?

প্রশ্ন ২: “কিভাবে আমি নিশ্চিত হতে পারি যে পূর্ণ সময়ের পরিচর্যা কাজে আমি আর্থিকভাবে নিজেকে চালিয়ে নিতে পারব?”

৫ এটি সত্য যে অনেক দেশে বিগত কিছু বছর ধরে জীবনের মৌলিক চাহিদাগুলিকে মেটানোর জন্য প্রতি সপ্তাহে জাগতিক কাজে যে সময় ব্যয় করার প্রয়োজন হত তা বৃদ্ধি পেয়েছে। তৎসত্ত্বেও, অনেকেই বহু দশক ধরে অগ্রগামীর কাজ করেছেন আর যিহোবা তাদের সংরক্ষণ করে এসেছেন। একজন অগ্রগামী হিসাবে সফল হওয়ার জন্য বিশ্বাস ও আত্মত্যাগের মনোভাব প্রয়োজন। (মথি ১৭:২০) গীতসংহিতা ৩৪:১০ পদে আমাদের জন্য আশ্বাসবাণী রয়েছে যে “যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।” অগ্রগামী পরিচর্যায় প্রবেশ করতে চলেছেন এমন যে কেউ এই বিষয়ে পূর্ণ প্রত্যয়ী হবেন যে যিহোবা তাকে প্রয়োজনীয় বস্তু যোগাবেন। সমস্ত স্থানের বিশ্বস্ত অগ্রগামীদের জন্য তিনি ঠিক তাই-ই করছেন! (গীত. ৩৭:২৫) অবশ্যই, ২ থিষলনীকীয় ৩:​৮, ১০ এবং ১ তীমথিয় ৫:৮ পদের নীতিগুলির সাথে সামঞ্জস্য রেখে অগ্রগামীরা অন্যদের কাছ থেকে আর্থিক সাহায্য প্রত্যাশা করেন না।

৬ অগ্রগামী পরিচর্যার জন্য চিন্তা করছেন এমন যে কারও পক্ষে এটি করা উচিত যেমন যীশু উল্লেখ করেছিলেন: “অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া . . . দেখিবে।” (লূক ১৪:⁠২৮) তা করা ব্যবহারিক প্রজ্ঞাকে প্রদর্শন করে। যারা অনেক বছর ধরে সফলতার সাথে অগ্রগামীর কাজ করেছেন তাদের সাথে কথা বলুন। জানুন যে যিহোবা কিভাবে তাদের সংরক্ষণ করেছেন। আপনার সীমা অধ্যক্ষ হলেন একজন অভিজ্ঞ অগ্রগামী যিনি পূর্ণ সময়ের পরিচর্যায় কিভাবে সফল হওয়া যায় সে বিষয়ে পরামর্শাদি প্রদান করতে খুশি হবেন।

৭ একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না নিজেকে যিহোবার হাতে সমর্পণ করেন ততক্ষণ পর্যন্ত তিনি কখনও মথি ৬:৩৩ পদে যীশুর প্রতিজ্ঞার সত্যতা পূর্ণভাবে অভিজ্ঞতা করতে পারবেন না। একজন বিশ্বস্ত অগ্রগামী বলেছিলেন: “যখন আমি ও আমার সহকর্মী আমাদের নতুন কার্যভারে অগ্রগামী হয়ে আসি, আমাদের কাছে কিছু সবজি ও এক প্যাকেট মার্জারিন ছিল এবং কোন অর্থ ছিল না। সন্ধ্যাবেলার খাবার শেষ করে বলি, ‘কালকের জন্য আমাদের কাছে কিছুই নেই।’ আমরা সেই বিষয়ে প্রার্থনা করি এবং ঘুমাতে চলে যাই। পরের দিন ভোরবেলায় একজন স্থানীয় সাক্ষী আসেন এবং নিজের পরিচয় দিয়ে বলেন, ‘অগ্রগামী পাঠানোর জন্য আমি যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম। এখন আমি আপনাদের সাথে দিনের বেশির ভাগ সময়ে থাকতে পারব কিন্তু যেহেতু আমি দূর গ্রামে থাকি, আমাকে দুপুরের খাওয়া আপনাদের সাথে খেতে হবে তাই আমি আমাদের সকলের জন্য এই খাবার এনেছি।’ সেটি ছিল অনেকখানি মাংস ও সবজি।” তাই অবাক হওয়ার কিছু নেই যে যীশু আমাদের আশ্বাস দিয়েছিলেন আমরা যেন ‘আমাদের প্রাণের বিষয় ভাবিত না হই’! তারপর তিনি আরও বলেছিলেন যে: “তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে?”​—⁠মথি ৬:​২৫, ২৭.

৮ আমাদের চতুর্দিকের জগৎ আরও বেশি করে বস্তুবাদী হয়ে উঠছে। এর সাথে মানিয়ে চলার জন্য বৃদ্ধিরত চাপ আমাদের উপর এসে পড়ছে। কিন্তু, পূর্ণ সময়ের পরিচর্যার প্রতি নম্রতাপূর্ণ উপলব্ধিবোধ আমাদের অল্প বস্তুগত সামগ্রীতে পরিতৃপ্ত করে। (১ তীম. ৬:⁠৮) যে অগ্রগামীরা তাদের জীবন সরল ও বিন্যস্ত রাখেন, পরিচর্যার জন্য তাদের আরও বেশি সময় থাকে আর অন্যদের সত্য শেখানোর দ্বারা তারা মহত্তর আনন্দ ও আধ্যাত্মিক শক্তি লাভ করেন। যদিও তারা সন্ন্যাসজীবন যাপনের চেষ্টা করেন না কিন্তু তাদের আর্থিক পরিস্থিতির প্রতি ভারসাম্যপূর্ণ মনোভাব তাদের অগ্রগামী কাজের আশীর্বাদগুলি উপভোগ করার মানসিকতা প্রদান করে।

৯ যদি আপনি আন্তরিকভাবে উপলব্ধি করেন যে আমরা শেষকালে বাস করছি আর এই দুষ্ট জগতের জন্য সেই সময় শেষ হয়ে আসছে, তাহলে প্রতিটি সুযোগে সুসমাচার প্রচার করার জন্য প্রয়োজনীয় ত্যাগস্বীকার করতে আপনি আধ্যাত্মিকভাবে প্রণোদিত হবেন। আপনার আর্থিক পরিস্থিতির প্রতি আরেক বার দৃষ্টিপাত করে এবং যিহোবার হাতে বিষয়টি ছেড়ে দিয়ে, আপনি হয়ত অনুভব করবেন যে আপনি তাঁর জন্য পূর্ণ সময়ের পরিচর্যা করতে পারেন। এমনকি অগ্রগামীর কাজ করার জন্য যদি আপনাকে নির্দিষ্ট কিছু বস্তুগত চাহিদা পরিহার করতেও হয়, আপনি যিহোবার মহান আশীর্বাদগুলি উপভোগ করবেন।​—⁠গীত. ১৪৫:⁠১৬.

প্রশ্ন ৩: “একজন কিশোর হিসাবে, কেন আমার অগ্রগামী পরিচর্যাকে বৃত্তি হিসাবে মনোনয়ন করার জন্য বিবেচনা করা উচিত?”

১০ তোমার বিদ্যালয় শিক্ষার শেষ কয়েকটি বছর সমাপ্ত করার সময়, স্বভাবতই তুমি ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করবে। তুমি সুরক্ষিত, সুখী ও সফল হতে চাইবে। বিদ্যালয় উপদেষ্টারা হয়ত তোমাকে এক লাভজনক বৃত্তির দিকে পরিচালিত করার চেষ্টা করতে পারেন যার জন্য বেশ কয়েক বছর কলেজে শিক্ষালাভ করার প্রয়োজন। তোমার উত্তমভাবে প্রশিক্ষিত খ্রীষ্টীয় বিবেক তোমাকে হয়ত বলে যে যতখানি পূর্ণভাবে সম্ভব যিহোবাকে সেবা করার জন্য তোমার প্রস্তুত হওয়া উচিত। (উপ. ১২:⁠১) এছাড়া তুমি হয়ত ভবিষ্যতে বিবাহ করা ও পরিবার সম্বন্ধেও চিন্তা করতে পার। তুমি কী করবে?

১১ তোমার জীবনে এই সময়ে তুমি যে সিদ্ধান্ত নেবে তা হয়ত তোমার সম্পূর্ণ ভবিষ্যৎকে নির্দিষ্ট করবে। তুমি যদি ইতিমধ্যেই যিহোবার একজন উৎসর্গীকৃত, বাপ্তাইজিত সাক্ষী হও, তাহলে তুমি সম্পূর্ণ হৃদয়ে নিজেকে যিহোবার কাছে প্রদান করেছো। (ইব্রীয় ১০:⁠৭) প্রথম যে সুযোগটি তোমার কাছে রয়েছে, সেটি হল এক কিংবা একাধিক মাস ধরে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য চেষ্টা করা। এটি তোমাকে নিয়মিত অগ্রগামীর কাজ করার দরুন যে আনন্দ ও দায়িত্বগুলি আসে তার এক স্বাদ প্রদান করবে আর তোমার জীবনে তোমার কী করা উচিত সেই সম্বন্ধে তোমার দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে আরও স্পষ্ট হবে। অতএব, বিদ্যালয় শেষ করার পরবর্তী খালি সময়কে পূর্ণ সময়ের জাগতিক কাজ করে পূর্ণ করার পরিবর্তে বরং নিয়মিত অগ্রগামীর কাজ শুরু কর না কেন? কিছুজন যারা জীবনের অনেক সময় কেটে যাওয়ার পর অগ্রগামী পরিচর্যা শুরু করে তা উপভাগ করতে লাগেন তারা আগে শুরু না করার জন্য দুঃখ প্রকাশ করেন।

১২ একজন যুবক ব্যক্তি হিসাবে, একাকী থাকার সুযোগগুলির সদ্ব্যবহার করে পূর্ণ সময়ের প্রচার কাজে এটি যে উপকারগুলি প্রদান করে তা উপভোগ কর। যদি তোমার ভবিষ্যতে বিবাহ করার পরিকল্পনা থাকে, তবুও প্রথমে নিয়মিত অগ্রগামী হিসাবে সেবা করার চাইতে বিবাহের জন্য আর কোন উত্তম ভিত্তি স্থাপন করা যেতে পারে না। যতই তুমি পরিপক্বতা ও আধ্যাত্মিকতায় বৃদ্ধি পেতে থাকবে, তুমি হয়ত সমমনোভাবাপন্ন এক বিবাহ সাথীর সাথে অগ্রগামীর কাজকে তোমার বৃত্তি হিসাবে নেওয়ার বিষয়টি মনোনীত করতে পার। কিছু দম্পতি যারা একত্রে অগ্রগামীর কাজ করেছেন তারা সীমার কাজে গেছেন অথবা বিশেষ অগ্রগামী হয়েছেন। প্রকৃতপক্ষেই এটি এক পরিতৃপ্তিকর জীবন!

১৩ কতদিন ধরে তুমি অগ্রগামীর কাজ করে চলছো তা নির্বিশেষে, তুমি তোমার সমস্ত রকম শিক্ষা সম্পূর্ণ করবে এবং অমূল্য প্রশিক্ষণ লাভ করবে যা জগতের আর কোন পেশা প্রদান করতে পারে না। অগ্রগামীর কাজ নিয়মানুবর্তিতা, ব্যক্তিগত সংগঠন, কিভাবে লোকের সাথে ব্যবহার করতে হয়, যিহোবার উপর নির্ভরতা এবং কিভাবে নিজেদের মধ্যে ধৈর্য ও দয়া গড়ে তোলা যায় সেই সম্বন্ধে শিক্ষা দেয়​—⁠যে গুণাবলি তোমাকে বৃহত্তর দায়িত্বাদি গ্রহণ করার জন্য সুসজ্জিত করে তুলবে।

১৪ মানবজাতির জীবন আর কখনও এত বেশি অনিশ্চিত ছিল না। যিহোবা যা কিছু প্রতিজ্ঞা করেছেন তা ছাড়া প্রকৃতই খুব অল্প বিষয়ই স্থায়ী। যেহেতু তোমার ভবিষ্যৎ তোমার সামনে খোলা রয়েছে, তাই আসন্ন বছরগুলিতে তোমার জীবনে তুমি কী করবে সে বিষয়ে এখনই গভীরভাবে চিন্তা করার চেয়ে ভাল সময় আর কখন হতে পারে? অগ্রগামী কাজের সুযোগ সম্বন্ধে মনোযোগপূর্বক বিবেচনা কর। অগ্রগামী পরিচর্যাকে তোমার বৃত্তি হিসাবে বেছে নেওয়ার জন্য তোমাকে কখনও দুঃখপ্রকাশ করতে হবে না।

প্রশ্ন ৪: “আবশ্যকীয় ঘন্টা পূরণ করা কি এক অবিরত চাপ নয়? যদি আমি আমার ঘন্টা পূরণ করতে না পারি, তাহলে কী?”

১৫ নিয়মিত অগ্রগামীর আবেদনপত্র পূরণ করার সময় আপনাকে অবশ্যই এই প্রশ্নটির উত্তর দিতে হবে: “আপনি কি আপনার ব্যক্তিগত বিষয়গুলির বিন্যাস করেছেন যাতে করে আপনি যুক্তিযুক্তভাবে বছরে ১,০০০ ঘন্টায় পৌঁছানোর প্রত্যাশা করতে পারেন?” এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, আপনার প্রতিদিন পরিচর্যায় প্রায় তিন ঘন্টা করে কাজ করার প্রয়োজন। স্পষ্টতই, এর জন্য প্রয়োজন উত্তম তালিকা এবং আত্ম-শাসন। অধিকাংশ অগ্রগামীরা কয়েক মাসের মধ্যেই একটি ব্যবহারিক, কার্যকারী সূচি গড়ে তোলেন।

১৬ কিন্তু উপদেশক ৯:১১ পদ সত্যনিষ্ঠভাবে জানায়: ‘আমাদের সকলের প্রতি কাল ও দৈব ঘটে।’ গুরুতর অসুস্থতা অথবা অন্যান্য দৈব পরিস্থিতিগুলি একজন অগ্রগামীর পিছিয়ে পড়ার কারণ হতে পারে। যদি সমস্যাটি দীর্ঘমেয়াদি না হয় ও পরিচর্যা বছরের প্রথম দিকে ঘটে, তাহলে খোয়ান সময় পূরণ করার জন্য যা প্রয়োজন তা হল পরের দিকে তালিকায় কিছুটা বেশি সময় যোগ দেওয়া। কিন্তু পরিচর্যা বছরের মাত্র কয়েক মাস বাকি আছে এমন সময়ে যদি কোন গুরুতর সমস্যা উপস্থিত হয় এবং অগ্রগামী ঘন্টা পূরণ করতে না পারেন তাহলে কী?

১৭ আপনি যদি সাময়িকভাবে অল্প কয়েক মাসের জন্য অসুস্থ থাকেন অথবা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে অন্য কোন জরুরী কারণের জন্য আপনি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে না পারেন, তাহলে আপনি মণ্ডলীর পরিচর্যা কমিটির কোন সদস্যের কাছে গিয়ে সমস্যাটির বিষয় ব্যাখ্যা করতে পারেন। যদি এই প্রাচীনেরা মনে করেন যে খোয়ান সময় পূরণের চিন্তা না করেই আপনাকে অগ্রগামী পরিচর্যা চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যুক্তিযুক্ত, তারা সেই সিদ্ধান্ত নিতে পারেন। সভাপতি মণ্ডলীর প্রকাশক রেকর্ড কার্ড চিহ্নিত করবেন এটি দেখাতে যে আপনার জন্য খোয়ান সময় পূরণ করার প্রয়োজন নেই। এটি কোন অনুমোদিত ছুটি নয় বরং আপনার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনা।​—⁠১৯৮৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১৮ অনুচ্ছেদ দেখুন।

১৮ অভিজ্ঞ অগ্রগামীরা পরিচর্যা বছরের প্রথমদিকে বেশি করে ঘন্টা করে রাখেন। যেহেতু অগ্রগামী পরিচর্যা তাদের জীবনে প্রথম স্থানে থাকে, তাই কখনও কখনও তারা অত্যাবশ্যকীয় নয় এমন কাজগুলিকে বাদ দেওয়া প্রয়োজনীয় বলে মনে করেন। যদি কোন অগ্রগামী অনুত্তম তালিকা অথবা তাতে লেগে থাকার ক্ষেত্রে আত্ম-শাসনের অভাবের দরুন ঘন্টার দিক দিয়ে পিছিয়ে পড়েন, তাহলে তার বোঝা উচিত যে খোয়ান সময় পূরণের দায়িত্ব তার নিজের এবং এর জন্য তার বিশেষ বিবেচনা প্রত্যাশা করা উচিত নয়।

১৯ এমন সময়ও আসে যখন কোন অগ্রগামীকে তার পরিস্থিতিতে এমন পরিবর্তন অভিজ্ঞতা করতে হয় যা এড়ানো যায় না। তিনি হয়ত দেখতে পাচ্ছেন যে অবিরত স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা, বৃদ্ধিপ্রাপ্ত পারিবারিক দায়িত্ব এবং অন্যান্য এইরকম সমস্যাগুলির কারণে তিনি দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে পারচ্ছেন না। এইক্ষেত্রে, বিজ্ঞতার কাজ হবে প্রকাশকের পর্যায়ে ফিরে আসা এবং যখনই সম্ভব সহায়ক অগ্রগামী পরিচর্যায় অংশ নেওয়া। যদি কারও পরিস্থিতি তাকে আবশ্যকীয় ঘন্টা পূরণে অনুমতি না দেয়, তাহলে এমন কোন বাধ্যবাধকতা নেই যে তাকে অগ্রগামীর তালিকায় থেকে যেতেই হবে।

২০ আমরা আশা করি যে যারা যোগ্য তাদের বিশেষ বিবেচনা প্রদানের ব্যবস্থাটি আরও বেশি জনকে অযথা চিন্তা না করে অগ্রগামী পরিচর্যায় নাম নথিভুক্ত করতে উৎসাহিত করবে। এছাড়া যারা ইতিমধ্যেই পূর্ণ সময়ের পরিচর্যায় রয়েছেন তাদেরকেও এটি অগ্রগামীর কাজ চালিয়ে যেতে উৎসাহিত করবে। আমরা চাই অগ্রগামীরা যেন তাদের পূর্ণ সময়ের পরিচর্যায় সফল হন।

প্রশ্ন ৫: “আমি কিছু সম্পাদন করতে এবং তা করে সুখী হতে চাই। অগ্রগামী পরিচর্যা কি আমাকে সন্তুষ্ট করবে?”

২১ প্রকৃত সুখ ব্যাপকভাবে নির্ভর করে যিহোবার সাথে ঘনিষ্ঠ, ব্যক্তিগত সম্বন্ধ ও এই প্রত্যয়ের উপর যে আমরা তাঁকে বিশ্বস্তভাবে সেবা করে চলেছি। যীশু “আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত” যাতনাদণ্ড সহ্য করেছিলেন। (ইব্রীয় ১২:⁠২) ঈশ্বরের ইচ্ছা পালন করার মাধ্যমে তিনি সুখ লাভ করেছিলেন। (গীত. ৪০:⁠৮) এই বর্তমান বিধিব্যবস্থায়, আমরা প্রকৃত সুখ উপভোগ করতে পারি যদি আমাদের জীবনের অধিকাংশ কার্যাবলি যিহোবার উপাসনার সাথে সম্বন্ধযুক্ত হয়। আধ্যাত্মিক অভীষ্টগুলি আমাদের উদ্দেশ্যপূর্ণ জীবনের এক অনুভূতি প্রদান করে কারণ হৃদয়ের গভীরে আমরা জানি যে যা সঠিক আমরা তাই করছি। দেওয়ার মধ্যে দিয়েই সুখ আসে আর আমরা জানি যে ঈশ্বরের নতুন জগতে কিভাবে অনন্ত জীবন লাভ করা যায় সেই সম্বন্ধে অন্যদের শিক্ষা দেওয়ার চাইতে নিজেদেরকে প্রদান করার আর অন্য কোন উত্তম উপায় নেই।​—⁠প্রেরিত ২০:⁠৩৫.

২২ প্রারম্ভিক অনুচ্ছেদে যে অগ্রগামীর কথা উল্লেখ করা হয়েছে তিনি এইভাবে বলেছিলেন: “আপনি যে ব্যক্তির সাথে অধ্যয়ন করেন, তাকে যিহোবার এক সক্রিয় প্রশংসাকারী হতে দেখার চেয়ে বেশি আনন্দ আর কিছু হতে পারে কি? যিহোবাকে সন্তুষ্ট করার জন্য তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে লোকেদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে ঈশ্বরের বাক্য কতখানি ক্ষমতাশালী তা দেখা সত্যই রোমাঞ্চকর এবং বিশ্বাস দৃঢ়কারী।” (অক্টোবর ১৫, ১৯৯৭, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১৮-২৩ দেখুন।) অতএব, কী আপনার জন্য সুখ নিয়ে আসে? জগতের দ্বারা প্রদত্ত ক্ষণস্থায়ী আনন্দের চাইতে যদি আপনি চিরস্থায়ী, যথাযোগ্য প্রচেষ্টাকে মূল্য দেন, তাহলে অগ্রগামীর কাজ আপনাকে সম্পন্নতার এক অপূর্ব অনুভূতি প্রদান করবে যা সত্যিই আপনাকে সুখী করবে।

প্রশ্ন ৬: “এটি যদি অনন্ত জীবনের জন্য আবশ্যক না হয়, তাহলে আমি অগ্রগামীর কাজ করব কী করব না সেটি কি আমার ইচ্ছা নয়?”

২৩ প্রকৃতপক্ষে, অগ্রগামী হওয়ার সিদ্ধান্ত অবশ্যই আপনার নিজের। কেবল যিহোবাই আপনার ব্যক্তিগত জীবনের পরিস্থিতিকে বিচার করতে পারেন। (রোমীয় ১৪:⁠৪) তিনি যথার্থভাবেই আপনার কাছ থেকে প্রত্যাশা করেন যে আপনি যেন আপনার সম্পূর্ণ হৃদয়, প্রাণ, মন ও শক্তি দিয়ে তাঁর সেবা করেন। (মার্ক ১২:৩০; গালা. ৬:​৪, ৫) তিনি হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন, যিনি মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলে নয় কিন্তু আনন্দের সাথে তাঁর সেবা করেন। (২ করি. ৯:৭; কল. ৩:২৩) তাই পূর্ণ সময়ের পরিচর্যা করার জন্য আপনার কারণটি হবে যে আপনি যিহোবাকে এবং আপনার এলাকার লোকেদের ভালবাসেন। (মথি ৯:৩৬-৩৮; মার্ক ১২:​৩০, ৩১) যদি আপনি এইরকমই অনুভব করেন, তাহলে অগ্রগামী পরিচর্যা আপনার গম্ভীর বিবেচনার দাবি রাখে।

২৪ আমরা আশা করব যে এখানে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা আপনার অগ্রগামীর কাজ করার সম্ভাবনাকে মূল্যায়ন করতে আপনাকে সাহায্য করবে। নিয়মিত অগ্রগামীর কাজ করার জন্য আপনি কি আপনার পরিস্থিতির সমন্বয় সাধন করতে পারেন? নিম্নে মুদ্রিত একটি পঞ্জিকা দেওয়া হল যার শিরোনাম “আমার সাপ্তাহিক অগ্রগামী পরিচর্যা তালিকা।” দেখুন আপনি নিজের জন্য একটি ব্যবহারিক তালিকা পূরণ করতে পারেন কি না যা আপনাকে প্রত্যেক সপ্তাহে পরিচর্যায় গড়ে প্রায় ২৩ ঘন্টা ব্যয় করতে সুযোগ দেবে। তারপর, যিহোবার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখুন। তাঁর সাহায্যে আপনি সফল হতে পারেন! তিনি প্রতিজ্ঞা করেছেন: “আমি . . . তোমাদের প্রতি অপরিমেয় আশীর্ব্বাদ বর্ষণ করি।”​—⁠মালাখি ৩:⁠১০.

২৫ অতএব আমরা নিজেদের জিজ্ঞাসা করতে পারি, “অগ্রগামী পরিচর্যা​—⁠এটি কি আপনার জন্য?” যদি আপনি হ্যাঁ বলতে পারেন, তাহলে শীঘ্রই নিয়মিত অগ্রগামীর কাজ শুরু করার জন্য একটি তারিখ নির্ধারণ করুন এবং নিশ্চিত থাকুন যে এক আনন্দপূর্ণ জীবন সহ যিহোবা আপনাকে আশীর্বাদ করবেন!

[৬ পৃষ্ঠার তালিকা]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

আমার সাপ্তাহিক অগ্রগামী পরিচর্যার তালিকা

সোমবার সকাল ক্ষেত্রের পরিচর্যা

মঙ্গলবার সকাল ক্ষেত্রের পরিচর্যা

বুধবার সকাল ক্ষেত্রের পরিচর্যা

বৃহস্পতিবার সকাল ক্ষেত্রের পরিচর্যা

শুক্রবার সকাল ক্ষেত্রের পরিচর্যা

শনিবার সকাল ক্ষেত্রের পরিচর্যা

রবিবার সকাল ক্ষেত্রের পরিচর্যা

সোমবার অপরাহ্ণ ক্ষেত্রের পরিচর্যা

মঙ্গলবার অপরাহ্ণ ক্ষেত্রের পরিচর্যা

বুধবার অপরাহ্ণ ক্ষেত্রের পরিচর্যা

বৃহস্পতিবার অপরাহ্ণ ক্ষেত্রের পরিচর্যা

শুক্রবার অপরাহ্ণ ক্ষেত্রের পরিচর্যা

শনিবার অপরাহ্ণ ক্ষেত্রের পরিচর্যা

রবিবার অপরাহ্ণ ক্ষেত্রের পরিচর্যা

সোমবার সন্ধ্যা ক্ষেত্রের পরিচর্যা

মঙ্গলবার সন্ধ্যা ক্ষেত্রের পরিচর্যা

বুধবার সন্ধ্যা ক্ষেত্রের পরিচর্যা

বৃহস্পতিবার সন্ধ্যা ক্ষেত্রের পরিচর্যা

শুক্রবার সন্ধ্যা ক্ষেত্রের পরিচর্যা

শনিবার সন্ধ্যা ক্ষেত্রের পরিচর্যা

রবিবার সন্ধ্যা ক্ষেত্রের পরিচর্যা

আপনার প্রত্যেক দিনের কাজের তালিকার রেকর্ড রাখতে পেনসিল ব্যবহার করুন।

প্রত্যেক সপ্তাহে ক্ষেত্রের পরিচর্যায় মোট প্রায় ২৩ ঘন্টা ব্যয় করা যায় এমন একটি তালিকা তৈরি করুন।

সাপ্তাহিক মোট ঘন্টার তালিকা ____________________________

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার