১৩ জুলাই সপ্তাহের তালিকা
১৩ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫ (৪৬)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
my-BE গল্প ৮৩
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ২১-২৪
নং. ১: লেবীয় পুস্তক ২২:১৭-৩৩
নং. ২: যোষেফ—করুণা সম্বন্ধে এক উল্লেখযোগ্য উদাহরণ (my-BE গল্প ২৫)
নং. ৩: সত্য খ্রিস্টানরা যেভাবে দরিদ্রদের প্রতি চিন্তা দেখায়
❑ পরিচর্যা সভা:
গান ২৮ (২২৪)
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: মণ্ডলীর নতুন ইস্তাহার। নতুন ইস্তাহারের বিভিন্ন বৈশিষ্ট্য ও ব্যবহার সম্বন্ধে ব্যাখ্যা করে বক্তৃতা। গৃহকর্তার প্রকৃত আগ্রহ রয়েছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই ইস্তাহারটি দেওয়া উচিত। ঘরে ঘরে পরিচর্যায় ও পুনর্সাক্ষাৎ করার সময় কীভাবে বিচক্ষণতার সঙ্গে ইস্তাহারটি ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে নমুনা দেখান।
১০ মিনিট: বাইবেল অধ্যয়ন শুরু করা। বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার এই বিশেষ কাজের জন্য নির্ধারিত দিনে স্থানীয়ভাবে যা সম্পাদিত হয়েছে, সেই সম্বন্ধে বিভিন্ন অভিজ্ঞতা বলুন অথবা কয়েক জন প্রকাশকের সাক্ষাৎকার নিন।
১০ মিনিট: “আপনি কি আপনার পরিচর্যাকে বাড়াতে পারেন?” প্রশ্নোত্তর আলোচনা।
গান ৭ (৫১)