পরিচর্যা সভার তালিকা
৮ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪ (৪৩)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় অক্টোবর থেকে ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার জন্য নমুনারূপে দেওয়া উপস্থাপনাটিকে সংক্ষেপে পুনরালোচনা করুন। শ্রোতাদের মধ্যে যারা এই সংখ্যাটি অর্পণ করতে সফল হয়েছে তাদেরকে বর্ণনা করতে বলুন যে, কীভাবে তারা পত্রিকাটি উপস্থাপন করেছিল। কোন প্রবন্ধ, প্রশ্ন ও শাস্ত্রপদ তারা ব্যবহার করেছে?
১৫ মিনিট: ২০০৯ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়। বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। ২০০৮ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে স্থানীয়ভাবে জোর দেওয়া প্রয়োজন এমন বিষয়গুলো আলোচনা করুন। সহায়ক পরামর্শদাতার ভূমিকাটি পুনরালোচনা করুন। সকলকে তাদের কার্যভার পূর্ণ করার, বাইবেল পাঠের প্রধান বিষয়গুলোতে অংশ নেওয়ার এবং প্রতি সপ্তাহে আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় পুস্তিকা থেকে দেওয়া পরামর্শগুলো কাজে লাগানোর বিষয়ে অধ্যবসায়ী হতে উৎসাহিত করুন।
২০ মিনিট: “আপনি কি যেভাবে বাইবেল আলোচনা শুরু করা ও তা চালিয়ে যাওয়া যায় এবং আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো নামক পুস্তিকাগুলো ব্যবহার করছেন?”a ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, একজন অগ্রগামী বা অন্য কোনো যোগ্য প্রকাশককে ঘরে ঘরে পরিচর্যায় উত্থাপিত ‘যিহোবার সাক্ষিরা কেন বড়দিন উদ্যাপন করে না?’ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কীভাবে বাইবেল প্রসঙ্গগুলো পুস্তিকাটি ব্যবহার করতে হয়, সেই বিষয়ে সংক্ষেপে একটা নমুনা দেখাতে বলুন।
গান ১৬ (১৪৩)
১৫ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২০ (৯৩)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১০ মিনিট: পরিচর্যায় পুনরাবৃত্তি করুন। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ২০৭ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। বিষয়বস্তু থেকে একটা বা দুটো পরামর্শের ওপর সংক্ষেপে নমুনা দেখান।
২৫ মিনিট: “যুবক-যুবতীরা—ঈশ্বরকে সম্মানিত করে এমন লক্ষ্যগুলো অনুধাবন করো।” ২০০৭ সালের ১ মে প্রহরীদুর্গ পত্রিকার ২৬-২৮ পৃষ্ঠার ৯-১৯ অনুচ্ছেদগুলোর ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। এমন এক অথবা দুজন ব্যক্তির সাক্ষাৎকার নিন, যারা একেবারে যুবক বয়স থেকেই পূর্ণসময়ের পরিচর্যা অনুধাবন করেছে। কেন তারা পূর্ণসময়ের পরিচর্যা বেছে নিয়েছিল? তারা কোন আশীর্বাদগুলো উপভোগ করেছে?
গান ২৭ (২২১)
২২ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬ (৪৫)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। জানুয়ারি মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন এবং কীভাবে তা উপস্থাপন করা যেতে পারে, একজন প্রাচীনকে সেটার নমুনা দেখাতে বলুন।
১৫ মিনিট: জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকাটি অর্পণের জন্য প্রস্তুত হোন। শ্রোতাদের সঙ্গে আলোচনা। সংক্ষেপে পত্রিকাটির সারাংশ করার পর, শ্রোতাদেরকে জিজ্ঞেস করুন যে, কোন প্রবন্ধগুলো এলাকার লোকেদের কাছে আগ্রহজনক হতে পারে এবং কেন। এই প্রবন্ধগুলোর কয়েকটা ব্যবহার করে, শ্রোতাদেরকে এমন একটি প্রশ্নের বিষয়, যেটি তারা কথোপকথন শুরু করার জন্য ব্যবহার করবে আর তারপর প্রবন্ধ থেকে এমন একটি শাস্ত্রপদের বিষয়, বলতে আমন্ত্রণ জানান যেটি তারা পত্রিকাটি অর্পণ করার আগে পড়বে। ৪ পৃষ্ঠায় নমুনারূপে দেওয়া উপস্থাপনাটি অথবা আপনার স্থানীয় এলাকায় কার্যকারী হবে এরকম অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে কীভাবে প্রত্যেকটি পত্রিকা অর্পণ করা যায় সেটার নমুনা দেখানোর দ্বারা শেষ করুন।
২০ মিনিট: “বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার এক বিশেষ দিন।”b জানুয়ারি মাসের কোন সপ্তাহান্তে মণ্ডলী বাইবেল অধ্যয়ন শুরু করার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করবে, তা ঘোষণা করুন। ৩ অনুচ্ছেদে দেওয়া পরামর্শগুলো পুনরালোচনা করুন এবং একটা অথবা দুটো উপস্থাপনার নমুনা দেখান। বিচক্ষণতা ও সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তার ওপর জোর দিন।
গান ৩ (৩২)
২৯ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭ (১৮৭)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: প্রকাশিত বাক্য ১৫-২২
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
❑ পরিচর্যা সভা:
গান ১ (১৩)
৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট: রক্ত থেকে পৃথক থাকার ব্যাপারে ঈশ্বরের দেওয়া আদেশের বাধ্য হওয়া। একজন প্রাচীন বক্তৃতা দেবেন। শুরুতেই উল্লেখ করুন যে, DPA কার্ডের স্থলে কেন স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-টি (ইংরেজি) স্থানান্তরিত হচ্ছে। নতুন নির্দেশিকা-টি যেন আজ রাতেই পূরণ করা না হয়। সমস্ত বাপ্তাইজিত প্রকাশককে স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-র একটি কপি দিন, যাতে তারা বক্তৃতা চলাকালে তা অনুসরণ করতে পারে। ২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্য়া-র ইনসার্টটি আলোচনা করুন। রোমীয় ১৪:১২ এবং গালাতীয় ৬:৫ পদ পড়ুন। এই বিষয়ের ওপর জোর দিন যে, প্রত্যেক ব্যক্তিকে তার বাইবেল প্রশিক্ষিত বিবেকের নির্দেশাবলির সঙ্গে মিল রেখে তার কাজের জন্য যিহোবার কাছে নিকাশ দিতে হবে। বাড়িতে গিয়ে প্রার্থনাপূর্বক বিবেচনা করে মনোযোগের সঙ্গে নির্দেশিকা-টি পূরণ করা উচিত। সঠিকভাবে সই করা ও তারিখ দেওয়ার গুরুত্বের ওপর জোর দিন। এটি প্রতি বছর পুনর্নবীকৃত করতে হবে। দল অধ্যক্ষরা মাঝে মাঝে খোঁজ নিতে পারে যে, যারা নতুন কার্ডগুলো পূরণ করেনি তাদের সাহায্যের প্রয়োজন আছে কি না। এ ছাড়া, সচিবের নিশ্চিত হওয়া উচিত যে, সাক্ষি বাবামাদের অবাপ্তাইজিত ছেলে-মেয়ের জন্য আইডেনটিটি কার্ডগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। এই বিষয়ে নিশ্চিত হোন যে, যারা ইংরেজি পড়তে ও বুঝতে পারে না, তারা পরিবর্তিত নির্দেশিকা-টি পূরণ করেছে। (dpa-E In 11/04-1)
গান ২৩ (২০০)
৫ জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯ (৩৭)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: আদিপুস্তক ১-৫
নং. ১: আদিপুস্তক ৩:১-১৫
নং. ২: পরিবার চাপের মুখে (fy-BE পৃষ্ঠা ৫-৯ অনু. ১-১৪)
নং. ৩: কী নিষ্ফল নয়? (১ করি. ১৫:৫৮)
❑ পরিচর্যা সভা:
গান ৮ (৫৩)
৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১০ মিনিট: পরিচর্যার প্রতি যিশুর মনোভাবকে অনুকরণ করুন। ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৫-১৬ পৃষ্ঠার ১৭- ২০ অনুচ্ছেদগুলোর ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
২০ মিনিট: “প্রচার কাজে ধৈর্যের প্রয়োজন।”c সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।
গান ২৭ (২২১)
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
[২ পৃষ্ঠার ক্যাপশন]
(ক্রমশ ৩ পৃষ্ঠার ১ম কলমে)
[৩ পৃষ্ঠার ক্যাপশন]
পরিচর্যা সভার তালিকা (ক্রমশ)