ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৮ পৃষ্ঠা ১
  • মণ্ডলীর নতুন সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মণ্ডলীর নতুন সভার তালিকা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ক্ষেত্রের পরিচর্যা সভা যে-উদ্দেশ্যসাধন করে
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্ন বাক্স
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি সাদরে আমন্ত্রিত
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা সভার জন্য নির্দেশনা
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা সভার জন্য নির্দেশনা
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৮ পৃষ্ঠা ১

মণ্ডলীর নতুন সভার তালিকা

১ বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজ, ২০০৮ সালের ২১-২৭ এপ্রিলের সপ্তাহে এক রোমাঞ্চকর ঘোষণা শুনেছিল। “দুহাজার নয় সালের ১ জানুয়ারি থেকে শুরু করে মণ্ডলীর বই অধ্যয়ন, ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভার সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে। মণ্ডলীর বই অধ্যয়ন-এর নাম পরিবর্তিত হয়ে মণ্ডলীর বাইবেল অধ্যয়ন হবে।”

২ সাপ্তাহিক এই সভার তালিকা: গান ও প্রার্থনাসহ এই সভার জন্য মোট সময় থাকবে ১ ঘন্টা ৪৫ মিনিট। গান ও প্রার্থনা (৫ মিনিট) দিয়ে সভা শুরু করার পর, মণ্ডলীর বাইবেল অধ্যয়ন (২৫ মিনিট) পরিচালনা করা হবে। তারপর সরাসরি ঐশিক পরিচর্যা বিদ্যালয় (৩০ মিনিট) শুরু হবে। এরপর, একটা গান দিয়ে পরিচর্যা সভা (৩৫ মিনিট) শুরু হবে। এই সভা গান ও প্রার্থনা (৫ মিনিট) দিয়ে শেষ হবে। এই সভাগুলোর জন্য প্রস্তুতি নিতে আপনাকে সাহায্য করার জন্য, প্রতি মাসে আমাদের রাজ্যের পরিচর্যা-য় মণ্ডলীর বাইবেল অধ্যয়ন, ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভা-র তালিকা দেওয়া হবে।

৩ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: এই সভাটি প্রহরীদুর্গ অধ্যয়ন-এর মতোই পরিচালনা করা হবে। এই সভা আগের সপ্তাহের বিষয়বস্তুর পুনরালোচনা দিয়ে শুরু করার প্রয়োজন হবে না। এর পরিবর্তে, খুব সংক্ষিপ্ত এক ভূমিকা দিয়ে এই সভাটি শুরু করা উচিত। এটা উপস্থিত সকলকে সংক্ষেপে মন্তব্য করার জন্য যথেষ্ট সময় দেবে। এই সভা পরিচালনা করার জন্য পরিচালক অধ্যক্ষ প্রত্যেক সপ্তাহে পালাক্রমে আলাদা আলাদা প্রাচীনকে নিয়োগ করার বিষয়টা দেখাশোনা করবেন।

৪ পরিচর্যা সভা: পরিচর্যা সভা একই থাকবে কিন্তু বিভিন্ন অংশ আগের চেয়ে সংক্ষিপ্ত হবে। ঘোষণাবলি সাধারণত পাঁচ মিনিটের হবে। এই সময়টুকু গুরুত্বপূর্ণ ঘোষণাবলি এবং শাখা অফিস থেকে আসা নির্দিষ্ট চিঠিপত্র পড়ার জন্য যথেষ্ট হবে। এই ধরনের ঘোষণাবলি, যেমন ক্ষেত্রের পরিচর্যার ব্যবস্থা, কিংডম হল পরিষ্কার করার তালিকা, হিসাবের রিপোর্ট এবং শাখা অফিস থেকে আসা নিয়মিত চিঠিগুলো প্ল্যাটফর্ম থেকে পড়ার দরকার নেই কিন্তু ভাইবোনদের পড়ার জন্য মণ্ডলীর তথ্যবোর্ডে সেগুলো টাঙিয়ে দেওয়া হবে। যাদেরকে কার্যক্রমের বিভিন্ন অংশের জন্য নিয়োগ করা হবে, তাদের ভালভাবে প্রস্তুত হওয়া, নির্ধারিত সময়ের দিকে খেয়াল রাখা ও নির্দেশাবলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা উচিত।

৫ সীমা অধ্যক্ষের পরিদর্শন: সীমা অধ্যক্ষের সাপ্তাহিক তালিকায় কোনো রদবদল হবে না। মঙ্গলবার ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভা অনুষ্ঠিত হবে ও এরপর একটা গান হবে। তারপর সীমা অধ্যক্ষ ৩০ মিনিটের একটা বক্তৃতা দেবেন। তার পরিদর্শনের সপ্তাহে বর্তমানে যেমন হয়ে থাকে, তেমনই আরেকটা সন্ধ্যা মণ্ডলীর বাইবেল অধ্যয়ন-এর জন্য নির্ধারণ করা হবে, যে-সভার পর একটা গান হবে ও সীমা অধ্যক্ষ পরিচর্যা বক্তৃতা দেবেন। গান ও প্রার্থনা দিয়ে সভা শেষ হবে।

৬ ক্ষেত্রের পরিচর্যার সভাগুলো: দল অধ্যক্ষরা ক্ষেত্রের পরিচর্যার দলগুলোর যত্ন নেওয়ার ও সেই দলের বিভিন্ন ব্যক্তি বিশেষকে দেখাশোনা করার জন্য প্রাচীনগোষ্ঠীর দ্বারা নিযুক্ত হবে। একজন পরিচারক দাসের যখন সেই ভূমিকা পালন করার প্রয়োজন হয়, তখন তাকে “দল দাস” হিসেবে নিয়োগ করা উচিত।

৭ ওপরে উল্লেখিত তথ্য থেকে এটা স্পষ্ট যে, আমাদের এক শিক্ষণীয় ও গঠনমূলক আধ্যাত্মিক ভোজের সন্ধ্যা উপভোগ করার সুযোগ থাকবে। এটা আমাদেরকে কার্যকারী প্রচারক ও শিক্ষক এবং এক ফলপ্রসূ পরিচর্যার জন্য প্রশিক্ষিত হতে সমর্থ করবে।​—⁠ইফি. ৪:​১৩, ১৪; ২ তীম. ৩:⁠১৭.

৮ এই সভাগুলোর জন্য আগে থেকে অধ্যয়ন করা আমাদেরকে প্রতিটা সভার সময় জোর দেওয়া প্রধান বিষয়গুলোর ওপর পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করবে। আমাদের সকলেরই মন্তব্য করার, উভয়পক্ষের উত্তম আশ্বাস বা উৎসাহ লাভ করার ক্ষেত্রে অবদান রাখার এক সুযোগ থাকবে। (রোমীয় ১:১১, ১২; ইব্রীয় ১০:২৪) আমাদের লক্ষ্য হওয়া উচিত ‘সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানিবার’ দ্বারা ‘আমাদের উন্নতি সকলের প্রত্যক্ষ করা।’​—⁠১ তীম. ৪:১৫; ২ তীম. ২:১৫.

৯ মণ্ডলীর সভাগুলো সম্বন্ধীয় এই উল্লেখযোগ্য পরিবর্তনে আমরা আনন্দিত। আমরা সকলে যেন ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ দ্বারা জোগানো নির্দেশনার সদ্ব্যবহার করি এবং আসন্ন ‘মহাক্লেশের’ জন্য আমাদের মহান মেষপালক যখন আমাদেরকে প্রস্তুত করেন, তখন তাঁর সান্নিধ্যে থাকি।​—⁠মথি ২৪:২১, ৪৫; ইব্রীয় ১৩:​২০, ২১; প্রকা. ৭:১৪.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১, ২. দুহাজার নয় সালের জানুয়ারি মাস থেকে সভাগুলোতে কোন কোন পরিবর্তন হবে?

৩. কীভাবে মণ্ডলীর বাইবেল অধ্যয়ন পরিচালিত হবে?

৪. কোন দিক দিয়ে পরিচর্যা সভা পরিবর্তিত হবে?

৫. সীমা অধ্যক্ষের পরিদর্শনের সপ্তাহে, মণ্ডলীর সভার তালিকা কেমন হবে?

৬. দল অধ্যক্ষের ভূমিকা কী?

৭. মণ্ডলীর নতুন সভার তালিকা সম্বন্ধে আমরা কী আশা করতে পারি?

৮. কীভাবে আগে থেকে নেওয়া ব্যক্তিগত প্রস্তুতি আমাদের ও সেইসঙ্গে অন্যদেরকে উপকৃত করবে?

৯. আমাদের দৃঢ়সংকল্প কী এবং কেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার