ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৭ পৃষ্ঠা ২
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি সাদরে আমন্ত্রিত
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা সভার জন্য নির্দেশনা
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা সভার জন্য নির্দেশনা
  • মণ্ডলীর নতুন সভার তালিকা
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যা সভা যে-উদ্দেশ্যসাধন করে
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৭ পৃষ্ঠা ২

প্রশ্ন বাক্স

▪ ঐশিক পরিচর্যা বিদ্যালয়, পরিচর্যা সভা, জনসাধারণের সভা এবং প্রহরীদুর্গ অধ্যয়ন এর শুরুর গান গাওয়ার জন্য কীভাবে ও কার আমন্ত্রণ জানানো উচিত?

প্রত্যেক সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শুরুর নির্ধারিত গানগুলো ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা, যেটা অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে রয়েছে, সেখানে তালিকাবদ্ধ করা আছে। প্রত্যেক সপ্তাহের পরিচর্যা সভার শুরুর ও সমাপ্তির গানগুলো আমাদের রাজ্যের পরিচর্যা-র ২ পৃষ্ঠায় উল্লেখ করা হয়। একইভাবে, সাপ্তাহিক প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য গান সংখ্যাগুলো প্রহরীদুর্গ পত্রিকার প্রত্যেক সংখ্যার ২ পৃষ্ঠায় পাওয়া যায়। নির্ধারিত গানগুলোকে সেই সভার পুরো অংশের সঙ্গে সম্পর্কযুক্ত বলে বিবেচনা করা হয় আর তাই তা পূর্ববর্তী সভার সভাপতির পরিবর্তে, যে-ভাই সভাটি পরিচালনা করছেন, সেই ভাইয়ের গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত।

উদাহরণস্বরূপ, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রোতাদের স্বাগত জানাবেন, শুরুর গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন, বিদ্যালয় পরিচালনা করবেন আর তারপর পরিচর্যা সভার প্রথম বক্তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবেন। এবার পরিচর্যা সভার প্রথম বক্তারই পরিচর্যা সভার শুরুর গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত।

একইভাবে, জনসাধারণের সভাটি একজন সভাপতির দ্বারা শুরু হবে। তিনি সভায় উপস্থিত সকলকে উষ্ণভাবে স্বাগত জানাবেন এবং বক্তার দ্বারা নির্বাচিত শুরুর গানটি গাওয়ায় অংশ নিতে তাদেরকে আমন্ত্রণ জানাবেন। সভাপতি (অথবা সম্ভবত আগে থেকে নিযুক্ত অন্য কোনো যোগ্য ভাই) প্রার্থনা করে সভা শুরু করবেন। তিনি বক্তার নাম ও তার বক্তৃতার বিষয় জানাবেন। বক্তৃতার পর, সভাপতি বক্তা সবেমাত্র যা বলেছেন তার সারাংশ নয় কিন্তু বক্তৃতাটির জন্য অল্পকথায় উপলব্ধি প্রকাশ করবেন। তিনি পরের সপ্তাহের জনসাধারণের বক্তৃতার শিরোনাম ঘোষণা করবেন আর তারপর সভায় উপস্থিত সকলকে প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য থেকে যাওয়ার আমন্ত্রণ জানাবেন। শ্রোতারা অতিথি বক্তার মণ্ডলীতে প্রেম ও শুভেচ্ছা জানাতে চায় কি না, তা সভাপতির জিজ্ঞেস করার দরকার নেই। এরপর, সভাপতি প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালককে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবেন।

প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালক অধ্যয়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে-গানগুলো ব্যবহৃত হবে, তার প্রথম গানটি গাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। প্রকাশিত নির্দেশাবলির সঙ্গে মিল রেখে তিনি অধ্যয়ন পরিচালনা করবেন ও এরপর সমাপ্তির গানের কথা ঘোষণা করবেন। প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালক সাধারণত যে-ভাই জনসাধারণের বক্তৃতাটি দিয়েছেন, তাকে শেষ প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানাবেন।

এই সাধারণ নির্দেশনাগুলো মেনে চলা এই বিষয়টা নিশ্চিত করতে সাহায্য করবে যে, আমাদের মণ্ডলীর সভাগুলো ঐক্যবদ্ধভাবে পরিচালিত হয়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার