ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৮ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৩ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২০ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৭ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৮ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৩ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২২ (১৩০)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

৩৫ মিনিট: “মণ্ডলীর নতুন সভার তালিকা।”a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়া এবং সেগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ৯ (৩৭)

২০ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১২ (১১৩)

৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

২০ মিনিট: পরিচর্যায় আনন্দ বজায় রাখুন। ২০০৫ সালের ১ জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ২৪-২৫ পৃষ্ঠার ১১-১৭ অনুচ্ছেদের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে উৎসাহজনক বক্তৃতা। যিহোবার একজন বা দুজন দীর্ঘসময়ের বিশ্বস্ত দাসের সাক্ষাৎকার নিন। লোকেরা যখন সাড়া দেয় না, তখন কী তাদেরকে পরিচর্যায় আনন্দ বজায় রাখতে সক্ষম করেছে?

২০ মিনিট: অক্টোবর থেকে ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকাটি অর্পণ করুন। সংক্ষেপে পত্রিকাটির সারাংশ করার পর, শ্রোতাদেরকে জিজ্ঞেস করুন যে, কোন প্রবন্ধগুলো স্থানীয় এলাকায় অনেক লোকের কাছে বিশেষভাবে আগ্রহজনক হতে পারে বলে তারা মনে করে। কেন এই প্রবন্ধগুলো আগ্রহজনক হবে, তা তাদেরকে বর্ণনা করতে বলুন। পত্রিকাটি অর্পণ করার আগে, কথপোকথন শুরু করার জন্য যে-উপযুক্ত প্রশ্নটি এবং প্রবন্ধটি থেকে যে-শাস্ত্রপদটি ব্যবহার করবে বলে তারা পরিকল্পনা করেছে, তা বলার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। ৮ পৃষ্ঠায় নমুনারূপে দেওয়া উপস্থাপনাটি অথবা স্থানীয় এলাকায় লোকেদের আগ্রহ জাগিয়ে তোলার জন্য প্রস্তুতকৃত অন্য কোনো উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে পত্রিকাটি অর্পণ করা যায়, সেই বিষয়ে নমুনা দেখিয়ে বক্তা আলোচনাটি শেষ করেন।

গান ১৮ (১৬২)

২৭ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৩ (৩২)

৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন।

১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।

৩০ মিনিট: “ব্যক্তিগত ও পারিবারিক বাইবেল অধ্যয়ন খুবই গুরুত্বপূর্ণ!”b সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়া এবং সেগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ১৭ (১৮৭)

৩ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৮ (২২৪)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের অক্টোবর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ১০ নভেম্বর থেকে যে-বিশেষ ট্র্যাক্ট অভিযান শুরু হবে তার স্থানীয় ব্যবস্থাদি সম্বন্ধে উল্লেখ করুন এবং ইতিমধ্যেই যদি তারা না নিয়ে থাকে, তাহলে ট্র্যাক্টগুলো নেওয়ার জন্য সকলকে উৎসাহিত করুন।

২০ মিনিট: ২০০৯ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়। বিদ্যালয় অধ্যক্ষ ঐশিক পরিচর্যা বিদ্যালয় তালিকা নামক ইনসার্টের “নির্দেশাবলি”-তে উল্লেখিত নতুন ঐশিক পরিচর্যা বিদ্যালয় নামক বিষয়টি শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। যে-রদবদলগুলো করা হয়েছে সেগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন। কার্যভারগুলো পালন করার, বাইবেলের প্রধান বিষয়গুলোর ওপর মন্তব্য করার জন্য প্রস্তুতি নেওয়ার এবং আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় নামক পুস্তিকার ওপর ভিত্তি করে বিদ্যালয় অধ্যক্ষ প্রত্যেক সপ্তাহে যে-পরামর্শগুলো দেন, সেগুলো কাজে লাগানোর ক্ষেত্রে অধ্যবসায়ী হতে সকলকে উৎসাহ দিন।

১৫ মিনিট: আপনি যেভাবে ‘শিক্ষাদান’ করেন, তাতে উন্নতি করুন। পরিচারক অধ্যক্ষ অথবা অন্য কোনো যোগ্য প্রাচীন, ২০০৮ সালের ১৫ জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ৯-১২ পৃষ্ঠার ৫-১৮ অনুচ্ছেদে দেওয়া বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কার্যকরী শিক্ষাদানের সঙ্গে জড়িত পাঁচটি প্রধান কারণকে শনাক্ত করেন এবং সেগুলোর ওপর সংক্ষেপে মন্তব্য করেন। এক অথবা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন যারা মনে করে যে, এই তথ্য তাদের শিক্ষাদানের ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করেছে।

গান ২১ (১৯১)

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার