পরিচর্যা সভার তালিকা
১১ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ২২ (১৩০)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। শ্রোতাদেরকে জিজ্ঞেস করুন যে, নতুন পত্রিকার কোন প্রবন্ধগুলোকে তারা এলাকার লোকেদের কাছে আগ্রহজনক বলে মনে করেছে। যে-প্রবন্ধগুলো তারা তুলে ধরার পরিকল্পনা করেছে, সেগুলোর কয়েকটা নির্দিষ্ট বিষয় উল্লেখ করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। কথোপকথন শুরু করার জন্য কী প্রশ্ন করা যেতে পারে? এরপর প্রবন্ধ থেকে কোন শাস্ত্রপদটি পড়া যেতে পারে? প্রস্তাবিত উপস্থাপনাগুলো কীভাবে ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে নমুনা দেখান।
১০ মিনিট: হৃদয়ে পৌঁছানোর জন্য ঈশ্বরের বাক্যকে ব্যবহার করুন। ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ২৮-৩১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে এক বক্তৃতা। পিতরকে সাহায্য করার জন্য যিশু কীভাবে শাস্ত্র ব্যবহার করেছিলেন, তা বিশ্লেষণ করুন। আমাদের সন্তানদের, আমাদের বাইবেল ছাত্রদের আর এমনকি যখন আমাদের নিজেদের চিন্তাভাবনা ও অনুভূতির পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন কীভাবে আমরা যিশুর উদাহরণ অনুসরণ করতে পারি, তা আলোচনা করুন।
২৫ মিনিট: “কোন বিষয়ে বিপক্ষগণ কর্ত্তৃক ত্রাসযুক্ত হইতেছি না।”a একজন প্রকাশক বা অগ্রগামীর সাক্ষাৎকার নেওয়া যেতে পারে, যিনি প্রচণ্ড বিরোধিতার বা উচ্ছৃঙ্খল জনতার মুখোমুখি হয়ে পরিস্থিতিকে সফলভাবে মোকাবিলা করেছিলেন।
গান ৪ (৪৩)
১৮ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৪ (১৮৫)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। “নতুন সীমা সম্মেলন কার্যক্রম” আলোচনা করুন। যদি জানা থাকে, তাহলে পরবর্তী সীমা সম্মেলনের তারিখ ঘোষণা করুন।
২০ মিনিট: আমাদের পোশাক-আশাক ও সাজগোজ যিহোবাকে সম্মান করে। একজন প্রাচীন বক্তৃতা দেবেন। যেহেতু যিহোবা হলেন পবিত্র ঈশ্বর, তাই শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা হল তাঁর লোকেদের মাঝে এক অগ্রাধিকারের বিষয়। (যাত্রা. ৩০:১৭-২২; ৪০:৩০-৩২) বিশেষ করে পরিচর্যায়, আমাদের উদাহরণযোগ্য পোশাক-আশাক ও সাজগোজের দ্বারা আমরা যিহোবাকে খুশি করি এবং তাঁর গৌরব নিয়ে আসি। (১ পিতর ২:১২) অন্যদিকে, তা করতে ব্যর্থ হওয়া ‘ঈশ্বরের বাক্য নিন্দিত হইবার’ কারণ হতে পারে। (তীত ২:৫) কীভাবে একজন প্রকাশকের উদাহরণযোগ্য পোশাক-আশাক সাক্ষ্যদান করার দিকে পরিচালিত করেছে, তা দেখানোর জন্য স্থানীয় অথবা প্রকাশিত অভিজ্ঞতাগুলো বলুন।
১৫ মিনিট: যে-অল্পবয়সিরা এক জোরালো সাক্ষ্য প্রদান করে। বাবামা ও তাদের সন্তানদের জন্য উৎসাহজনক বক্তৃতা। অল্পবয়সিদেরকে সাক্ষ্য প্রদানের সুযোগগুলোর সদ্ব্যবহার করার কথা মনে করিয়ে দিন। সময় থাকলে, স্কুলে সাক্ষ্যদান করা সম্বন্ধে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোর কথা বর্ণনা করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান।
গান ১৬ (১৪৩)
২৫ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৩ (১২৪)
১৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। “নতুন বিশেষ সম্মেলন দিন কার্যক্রম” আলোচনা করুন আর যদি জানা থাকে, তাহলে পরবর্তী বিশেষ সম্মেলন দিনের তারিখ ঘোষণা করুন।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১৫ মিনিট: সেপ্টেম্বর মাসে বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করুন। বক্তৃতা ও কয়েকটা নমুনা। ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোর কয়েকটা পুনরালোচনা করুন। দুই অংশের একটা নমুনা অন্তর্ভুক্ত করুন। কীভাবে বইটি অর্পণ করা যেতে পারে ও তারপর একটা বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যেতে পারে, তা দেখান।
গান ৯ (৩৭)
১ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১২ (১১৩)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।
২০ মিনিট: বিচ্ছিন্ন কিন্তু ভুলে যাওয়া হয় না। ২০০৮ সালের ১৫ এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকার ২৫-২৮ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। স্থানীয় নার্সিংহোমগুলোতে রয়েছে, মণ্ডলীর এমন খ্রিস্টান ভাইবোনদের কথা উল্লেখ করুন। এইরকম যদি কেউ না থাকে, তাহলে যারা অক্ষম অথবা মণ্ডলীর কাজকর্মে অংশগ্রহণ করার ব্যাপারে যাদের সীমিত ক্ষমতা রয়েছে, তাদেরকে সমর্থন করার জন্য মণ্ডলীকে উৎসাহিত করতে প্রবন্ধে দেওয়া নীতিগুলোকে ব্যবহার করুন।
১৫ মিনিট: সেপ্টেম্বর মাসে, প্রথম সাক্ষাতে একটা বাইবেল অধ্যয়ন শুরু করুন। শ্রোতাদের সঙ্গে আলোচনা। সেপ্টেম্বর মাসে আমরা বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করব এবং প্রথম সাক্ষাতে গৃহকর্তার সঙ্গে কয়েকটা অনুচ্ছেদ আলোচনা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে দেওয়া পরামর্শগুলো পুনরালোচনা করুন আর প্রথম সাক্ষাতে কীভাবে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যায়, তা দেখিয়ে একটা বা দুটো নমুনা প্রদর্শন করুন। বইটি অর্পণ করার আগে, আগ্রহ রয়েছে কি না তা বোঝার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করুন।
গান ২৮ (২২৪)
[পাদটীকা]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।