ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৮ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৯ জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৬ জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৩ জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩০ জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ৭ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৮ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৯ জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ২১ (১৯১)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাটি অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

২০ মিনিট: বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য যেভাবে প্রস্তুত হবেন। ২০০৪ সালের আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। আলোচনার শেষে, এমন একজন প্রকাশকের একটা নমুনা দেখান, যিনি বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য তাড়াহুড়ো করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। এরপর আরেকজন প্রকাশকের একটা নমুনা দেখান, যিনি আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া কিছু পরামর্শ বিবেচনা করে প্রস্তুতি নেন।

১৫ মিনিট: “ক্ষান্ত না হয়ে প্রচার করুন।”a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ৮ (৫৩)

১৬ জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৮ (১৬২)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৫ মিনিট: সুসমাচারের ব্যবহারিক মূল্যের ওপর জোর দিন। ক্ষমতাকে উন্নত করা পুস্তিকার ৭৮ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। স্থানীয় এলাকার লোকেদের কাছে বর্তমানে যে-বিষয়গুলো চিন্তার কারণ, সেগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। আমাদের উপস্থাপনাগুলোতে কীভাবে আমরা চিন্তার এই বিষয়গুলোকে তুলে ধরতে পারি, সেই সম্বন্ধে কিছু পরামর্শ চান।

২০ মিনিট: “আপনার পরিবার কি রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে?”b সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ১ (১৩)

২৩ জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৬ (২১২)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। জুলাই মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন এবং একটা উপস্থাপনা দেখানোর ব্যবস্থা করুন।

২০ মিনিট: নিয়মিত অগ্রগামী কাজের মাধ্যমে এক সমৃদ্ধশালী জীবন। ২০০৮ সালের ১৫ জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৯ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। সম্ভব হলে দুজন নিয়মিত অগ্রগামী, যাদের একজন নতুন ও আরেকজন যিনি বহু বছর ধরে সেবা করে এসেছেন, তাদের সাক্ষাৎকার নিন। কীভাবে সেবা করার এই মূল্যবান উপায় তাদের জীবনকে সমৃদ্ধ করেছে, তা তাদেরকে বলতে দিন।

১৫ মিনিট: প্রশ্নের উত্তর দেওয়ার সময় বাইবেল ব্যবহার করুন। ২০০৭ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠায় “আপনি কি ঈশ্বরের বাক্যকে সমর্থন করেন?” নামক প্রবন্ধের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। সংক্ষেপে একজন প্রকাশকের এমন একটা নমুনা অন্তর্ভুক্ত করুন, যাকে স্থানীয় এলাকায় সাধারণত শোনা যায় এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে আর তারপর তিনি সেটার উত্তর দেওয়ার জন্য বাইবেল ব্যবহার করছেন।

গান ১০ (৮২)

৩০ জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৮ (২২৪)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাটি অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে জুলাই থেকে সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

২০ মিনিট: কথাবার্তা বলার দক্ষতাকে যেভাবে উন্নত করা যায়। ২০০০ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠায় “উপযুক্ত সময়ে কথিত বাক্য” নামক প্রবন্ধের ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। স্থানীয় এলাকায় তথ্যগুলো প্রয়োগ করুন। সংক্ষেপে এমন একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যার ঘরে ঘরে পরিচর্যার অথবা রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার সময় লোকেদেরকে আলোচনায় জড়িত করার ক্ষমতা রয়েছে।

১৫ মিনিট: আপনি কি একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পারেন? বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করুন। এই বইটির কিছু উল্লেখযোগ্য দিক পুনরালোচনা করুন। প্রথম সাক্ষাতে আগ্রহ দেখিয়েছেন এমন কারো কাছে ফিরে গিয়ে, পত্রিকা অর্পণ করা হয়েছে এমন কারো কাছে ফিরে গিয়ে এবং ঘরে ঘরে পরিচর্যায় এটি অর্পণ করার সময় কীভাবে বইটি উপস্থাপন করা যেতে পারে, তা আলোচনা করুন। (km-BE ৮/০৭ পৃষ্ঠা ৩; km-BE ১/০৬ পৃষ্ঠা ৩-৬ দেখুন) একটা অথবা দুটো উপস্থাপনার নমুনা দেখান।

গান ২ (১৫)

৭ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯ (৩৭)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট: “একজন গৃহকর্তা যখন অন্য ভাষায় কথা বলেন।”c পরিচর্যা অধ্যক্ষ বিষয়টা আলোচনা করবেন। ২ অনুচ্ছেদ আলোচনা করার সময়, মণ্ডলীকে অন্য ভাষার সেই দল অথবা মণ্ডলীগুলোর সম্বন্ধে জানান, যারা এই মণ্ডলীর একই এলাকাতে প্রচার কাজ করছে। প্রচার কাজে সহযোগিতা করার জন্য জড়িত ভাষার দল বা মণ্ডলীগুলোকে সাহায্য করতে যে-নির্দিষ্ট ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলো পুনরালোচনা করুন।

গান ৪ (৪৩)

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার