ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৮ পৃষ্ঠা ১
  • আপনার পরিবার কি রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার পরিবার কি রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে?
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি “ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন”
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • অপনি কি আপনার বিশ্বাস দ্বারা জগতকে দোষী সাব্যস্ত করেন?
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নোহের বিশ্বাস জগৎকে দোষী করে
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত?
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৮ পৃষ্ঠা ১

আপনার পরিবার কি রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে?

১ বাইবেলের পরিপূর্ণ ভবিষ্যদ্বাণী এই নিশ্চিত প্রমাণ দেয় যে, এই দুষ্ট জগৎ দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন বিষম সময়ে বাস করছি, যা একেবারে জলপ্লাবনের আগের পরিস্থিতির মতোই। (মথি ২৪:​৩৭-৩৯) সেই প্রাচীন জগতের ধ্বংস থেকে নোহ রক্ষা পেয়েছিলেন কারণ তিনি “ঈশ্বরের সঙ্গে গমনাগমন করিতেন।” (আদি. ৬:⁠৯) নোহ নিশ্চয়ই তার পরিবারকে যিহোবার পথ সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন কারণ তারাও রক্ষা পেয়েছিল। কোন দিক দিয়ে আমরা নোহকে অনুকরণ করতে এবং এই বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবারগতভাবে প্রস্তুত হতে পারি?

২ ধার্মিকতার প্রচারক: “ধার্ম্মিকতার প্রচারক” হিসেবে নোহ প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে অধ্যবসায়ী ছিলেন। (২ পিতর ২:⁠৫) তার প্রতিবেশীরা, মনুষ্যরূপধারী বিদ্রোহী দূতেদের প্রভাবে বা অন্য যেকোনো কারণেই হোক, তার প্রচার কাজের জন্য তাকে নিশ্চয়ই বিদ্রূপ করেছিল। আমরা আমাদের পরিচর্যায় প্রায়ই উদাসীনতা এবং উপহাসের মুখোমুখি হই, যা প্রমাণ করে যে এই বিধিব্যবস্থার শেষ নিকটবর্তী। (২ পিতর ৩:​৩, ৪) কিন্তু, নোহের দিনের লোকেদের বিপরীতে, অনেকেই আমাদের প্রচেষ্টার প্রতি সাড়া দিচ্ছে এবং যিহোবার উপাসনার দিকে ‘স্রোতের ন্যায় প্রবাহিত হইতেছে।’ (যিশা. ২:⁠২) একমাত্র অধ্যবসায়ী হওয়ার মাধ্যমেই আমরা ‘আমাদিগকে ও যাহারা আমাদের কথা শুনে তাহাদিগকেও’ রক্ষা করতে পারব। (১ তীম. ৪:১৬) তাই, কথা ও উদাহরণের মাধ্যমে তাদের ছেলেমেয়েদেরকে প্রচার কাজের গুরুত্ব সম্বন্ধে শিক্ষা দেওয়া বাবামাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ!​—⁠২ তীম. ৪:⁠২.

৩ তিনি “সেইরূপ” করেছিলেন: নোহ ও তার পরিবারের রক্ষা পাওয়া, যিহোবার নির্দেশনাগুলোকে মনোযোগের সঙ্গে মেনে চলার ওপর নির্ভর করেছিল। (আদি. ৬:২২) আজকে, বাইবেল ও বিশ্বস্ত দাসের কাছ থেকে পাওয়া নির্দেশনার প্রতি “সহজে অনুনীত” হওয়া বা বাধ্য হতে প্রস্তুত থাকা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। (যাকোব ৩:১৭) একটা পরিবারের প্রাপ্তবয়স্ক সন্তানরা স্মরণ করে যে, কীভাবে তাদের বাবা যিহোবার সংগঠন থেকে পাওয়া পরামর্শগুলোকে কাজে লাগিয়েছিলেন। উদাহরণস্বরূপ, প্রাপ্ত পরামর্শ অনুযায়ী তিনি প্রত্যেক সপ্তাহে পারিবারিক অধ্যয়ন পরিচালনা করতেন এবং সপ্তাহের শেষে পরিবারকে পরিচর্যায় নিয়ে যেতেন। প্রত্যেক সপ্তাহে পরিচর্যায় তিনি তার কোনো একটি সন্তানের সঙ্গে কাজ করার চেষ্টা করতেন। “সেইরূপ” করার ব্যাপারে তার দৃঢ়তা সন্তানদের ওপর এক গভীর ছাপ ফেলেছিল আর তার ছয়জন সন্তানের সকলেই যিহোবার অনুগত দাস হিসেবে বড় হয়ে উঠেছে।

৪ এই বিধিব্যবস্থার শেষ হঠাৎ করে আসবে। (লূক ১২:৪০) নোহকে অনুকরণ করার ও পরিত্রাণ পাওয়ার জন্য বিশ্বাস অনুশীলন করার দ্বারা আমরা এবং আমাদের পরিবার নিশ্চিতভাবেই প্রস্তুত থাকব!​—⁠ইব্রীয় ১১:⁠৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার