ঘোষণাবলি
▪ ফেব্রুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জেগে থাকুন! মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাতের উদ্দেশ্য হওয়া উচিত সেই ব্যক্তিদের সঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করেনি।
▪ যেহেতু মার্চ মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।
▪ সচিব এবং পরিচর্যা অধ্যক্ষের সমস্ত নিয়মিত অগ্রগামীর কাজ পুনরালোচনা করা উচিত। কারো পক্ষে যদি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে অসুবিধা হয়, তাহলে তাকে সাহায্য করার জন্য প্রাচীনদের ব্যবস্থা করা উচিত।
▪ ২০০৮ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে যে-বিশেষ বক্তৃতা হবে সেটার শিরোনাম হল, “কে মানবজাতিকে শাসন করার জন্য যোগ্য?” ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া সম্পর্কযুক্ত ঘোষণাটি দেখুন।
▪ মণ্ডলীর সচিবদের কাছে লিটারেচার রিকোয়েস্ট ফর্ম (S-14) এর দুই পৃষ্ঠায় তালিকাভুক্ত সমস্ত ফর্ম যথেষ্ট পরিমাণে থাকা উচিত, যেমন ফিল্ড সার্ভিস রিপোর্ট (S-4), হাউস টু হাউস রেকর্ড (S-8), মণ্ডলীর প্রকাশক রেকর্ড (S-21), রসিদ (S-24), মণ্ডলীর সভায় উপস্থিতির রেকর্ড (S-88), ঐশিক পরিচর্যা বিদ্যালয় কার্যভার (S-89), সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b), ডিউরেবাল পাওয়ার অভ্ এটোর্নি ফর হেল্থ কেয়ার (dpa), এবং আইডেনটিটি কার্ড (ic)। এই ফর্মগুলো লিটারেচার রিকোয়েস্ট ফর্ম-এ (S-14) আবেদন করা যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার দিন।
▪ যে-নতুন অডিও কমপ্যাক্ট ডিস্ক পাওয়া যাচ্ছে:
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?—এমপিথ্রি—ইংরেজি
▪ যে-নতুন ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে:
তারা সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিয়েছিল—আমেরিকান সাংকেতিক ভাষা
আপনার প্রিয়জন যখন মারা যায় —আমেরিকান সাংকেতিক ভাষা
ঈশ্বরকে সম্মানিত করে এমন লক্ষ্যগুলো অনুধাবন করো —ইংরেজি
সমস্ত মণ্ডলীকে প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা ২০০৮ পুস্তিকা এবং ২০০৮ সালের ক্যালেন্ডার এর আবেদনগুলোর সঙ্গে লক্ষ্যগুলো অনুধাবন করো ডিভিডি-র একটা করে কপি পাঠানো হয়েছে। প্রকাশকরা যখনই এই ভিডিওটা দেখতে চায় তারা মণ্ডলীর লাইব্রেরি থেকে এটা ধার নিতে পারে এবং পরে আবার ফেরত দিয়ে দেবে। ভবিষ্যতে এটার আরও কপি যদি পাওয়া যায়, তাহলে সেটার বিষয়ে আমাদের রাজ্যের পরিচর্যা-য় ঘোষণা করা হবে এবং এরপর আপনারা এর আরও কপি পাওয়ার জন্য আবেদন করতে পারেন।
[১১ পৃষ্ঠার চিত্র]
(ক্রমশ ১২ পৃষ্ঠার ৩য় কলমে)
[১২ পৃষ্ঠার চিত্র]
ঘোষণাবলি (ক্রমশ)