ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৮ সালের ৭ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।—পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]
বক্তৃতাদানের গুণগত মান
১. আমাদের শ্রোতাদের শাস্ত্রপদগুলোর অর্থ বুঝতে সাহায্য করার জন্য আমাদের কী করতে হবে আর কেন তা করা উচিত? [be পৃষ্ঠা ২২৮ অনু. ২-৩]
২. কেন আমাদের শ্রোতাদের কাছে আমাদের উপস্থাপনাগুলোকে তথ্যবহুল করা গুরুত্বপূর্ণ আর আমরা কীভাবে তা করতে পারি? [be পৃষ্ঠা ২৩০ অনু. ৩-৫, বাক্স]
৩. কোন কোন উপায়ে, গবেষণা করা আমাদের বক্তৃতাগুলোকে আরও তথ্যবহুল করে তুলতে পারে? [be পৃষ্ঠা ২৩১ অনু. ১-৩]
৪. আমাদের পরিচিত শাস্ত্রপদগুলোকে আরও তথ্যবহুলভাবে ব্যবহার করার জন্য আমরা কী করতে পারি? [be পৃষ্ঠা ২৩১ অনু. ৪-৫]
৫. আমরা যে-শাস্ত্রপদগুলো পড়ি, সেগুলোর ওপর যুক্তি করা কেন গুরুত্বপূর্ণ? [be পৃষ্ঠা ২৩২ অনু. ৩-৪]
১নং. বক্তৃতা
৬. অসিদ্ধতা সত্ত্বেও, আমাদের মধ্যে যে-কেউই কীভাবে শয়তানের শাসনাধীন জগতে জয়ী হতে পারে? [wt-BE পৃষ্ঠা ৭৬ অনু. ১৩]
৭. প্ল্যাটফর্ম থেকে ঐশিক নির্দেশনা লাভ করার জন্য আমরা কীভাবে আমাদের অন্তঃকরণকে সুস্থির বা প্রস্তুত করতে পারি? (২ বংশা. ২০:৩৩) [be পৃষ্ঠা ১৩ অনু. ৪–পৃষ্ঠা ১৪ অনু. ৫]
৮. সন্তানরা যাতে “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্” হয়, এর জন্য বাবামারা সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কী করতে পারে? (২ তীম. ৩:১৫) [be পৃষ্ঠা ১৬ অনু. ৩-৪]
৯. কোন অর্থে পুনরুত্থান “আদিম কথা”? [wt-BE পৃষ্ঠা ৮০ অনু. ৪]
১০. কীভাবে পুনরুত্থানের আশা মহাশক্তির উৎস হতে পারে? [wt-BE পৃষ্ঠা ৮৮ অনু. ১৬]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. রাগ পুষে রাখার চেয়ে রাগ প্রকাশ করা কি আরও বেশি গুরুতর বিষয়? (মথি ৫:২১, ২২) [w-BE০৮ ১/১৫ “যিহোবার বাক্য জীবন্ত—মথি বইয়ের প্রধান বিষয়গুলো”]
১২. কীভাবে খ্রিস্টানরা ‘সরল চক্ষু’ রাখে? (মথি ৬:২২, ২৩) [w-BE০৬ ১০/১ পৃষ্ঠা ২৯]
১৩. যিশু কী বোঝাতে চেয়েছিলেন, যখন তিনি তাঁর শিষ্যদের জিজ্ঞেস করেছিলেন: “তোমরা কি এ সকল বুঝিয়াছ?” (মথি ১৩:৫১, ৫২) [w-BE০৮ ১/১৫ “যিহোবার বাক্য জীবন্ত—মথি বইয়ের প্রধান বিষয়গুলো”]
১৪. যিশু যাদেরকে সুস্থ করেছিলেন, তাদেরকে তিনি সাধারণত কেন এই আজ্ঞা দিয়েছিলেন যে, “আমার পরিচয় দিও না”? (মথি ১২:১৬) [w৮৭ ৫/১৫ পৃষ্ঠা ৯; cl-BE পৃষ্ঠা ৯৩-৪]
১৫. একজন ‘যে পরিমাণে পরিমাণ করে,’ তাকে ‘সেই পরিমাণে পরিমাণ করা’ সম্বন্ধে যিশু কী বোঝাতে চেয়েছিলেন? (মার্ক ৪:২৪, ২৫) [w৮০ ৬/১৫ পৃষ্ঠা ১২; gt-BE অধ্যায় ৪৩]