ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৮ পৃষ্ঠা ১০
  • আমাদের এলাকায় যোগ্য ব্যক্তিদের সন্ধান করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের এলাকায় যোগ্য ব্যক্তিদের সন্ধান করা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৮ পৃষ্ঠা ১০

আমাদের এলাকায় যোগ্য ব্যক্তিদের সন্ধান করা

১ আমাদের রাজ্যের পরিচর্যা-র ২০০৮ সালের জানুয়ারি সংখ্যায় দেওয়া বিশেষ ইনসার্টটা আমাদেরকে এই দেশে আমাদের বার্তার প্রতি মনোভাবের যে-পরিবর্তন ঘটছে, সেটার বিষয়ে সচেতন করেছে এবং ঈশ্বরের বাক্যের বিভিন্ন নীতির প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করিয়েছে, যেগুলো আমাদেরকে এই ধরনের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে। আপনি কি আপনার এলাকায় এই ধরনের কোনো পরিবর্তন লক্ষ করেছেন? যারা আমাদের বিরোধিতা করে, তাদের অনেকে মনে করে যে, আমরা জোর করে এবং লোকেদেরকে ভুলিয়ে ধর্মান্তরিত করি আর তারা খ্রিস্টীয়জগতের গোঁড়া প্রচারকদের যেভাবে দেখে থাকে, সেই দৃষ্টিতে আমাদেরকেও দেখতে পারে। এই বিষয়টা তাদেরকে দল বাঁধতে এবং ভাইবোনদের গ্রেপ্তার করতে পরিচালিত করেছে। কীভাবে আমরা এই ধরনের পরিস্থিতিগুলোকে এড়াতে বা কমাতে পারি? একটা উপায় হচ্ছে, আমাদের ভূমিকাকে খাপ খাইয়ে নিয়ে।

২ ঘরে ঘরে পরিচর্যায়, দোকানে দোকানে অথবা রীতিবহির্ভূত সাক্ষ্যদান করার সময় যখনই হোক না কেন, আমরা যেহেতু লোকেদের কাছে কোনো আমন্ত্রণ ছাড়াই হঠাৎ করে যাই, তাই আমাদের প্রথমে এটা বোঝার চেষ্টা করতে হবে যে, ব্যক্তি আগ্রহী কি না এবং নিশ্চিত হতে হবে যে, আমরা এমন কোনো লোকের সঙ্গে কথা বলছি কি না, যিনি হিংস্র হয়ে উঠবেন অথবা আমাদের ওপর আক্রমণ করার জন্য কোনো দলকে উসকে দেবেন। এটা করা সত্যিই অপরিহার্য, বিশেষ করে যদি আপনার এলাকায় খুব বেশি বিরোধিতা দেখা দেয়। এটা অযথা তর্কবিতর্ক এড়াতে পারে, যেমনটা ঈশ্বরের বাক্য করার জন্য উৎসাহিত করে।​—⁠লূক ১০:​৫, ৬.

৩ কীভাবে আমরা তাদের চিনতে পারি, যাদের আধ্যাত্মিকভাবে সাহায্য করা যেতে পারে? আলোচনার জন্য একটা বিষয় বা প্রশ্ন উত্থাপন করে এবং সেটার উত্তরে তারা কী বলে, তা লক্ষ করে। কিছুসময়ের জন্য বাইবেলের বিষয় কিছু উল্লেখ না করে অথবা কোনো প্রকাশনা না দিয়ে বরং সাধারণ বিষয়ের ওপর আলোচনা চালিয়ে যান। নিজেকে একজন খ্রিস্টান হিসেবে পরিচয় না দিয়েও অধিকাংশ ক্ষেত্রে এটা নির্ধারণ করা সম্ভব হতে পারে যে, আপনি যে-গৃহকর্তার সঙ্গে কথা বলছেন, তিনি কী ধরনের ব্যক্তি। সম্ভবত, একসময় গৃহকর্তাকে এটা জিজ্ঞেস করা উপযুক্ত হবে যে, তিনি আলোচনা চালিয়ে যেতে চান কি না। যদি স্পষ্ট বোঝা যায় বা তিনি বলেন যে, তিনি আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক নন, তাহলে আমাদের আর বেশি কথা বলা উচিত নয়। (মথি ৭:৬) বন্ধুত্বপূর্ণভাবে আলোচনাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে, তাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যাওয়া ভাল হবে।

৪ ভবিষ্যতে, আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া উপস্থাপনাগুলোতে, পরিচর্যায় লোকেদের কাছে ভূমিকা করার ক্ষেত্রে এই পরিবর্তনের বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ভূমিকার কথাগুলো বলার ক্ষেত্রে এই পরিবর্তনটা কতখানি প্রয়োজন, তা মণ্ডলীর সঙ্গে আলোচনা করার জন্য প্রাচীন গোষ্ঠীকে উৎসাহিত করা হয়েছে, যেহেতু এই প্রয়োজনীয়তা আপনার স্থানীয় এলাকায় বিরোধিতার মাত্রার ওপর নির্ভর করে।

৫ তাঁর প্রেরিতদেরকে পরিচর্যায় পাঠানোর আগে, যিশু তাদের বলেছিলেন: “তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোন্‌ ব্যক্তি যোগ্য, তাহা অনুসন্ধান করিও।” (মথি ১০:১১) বার্তার প্রতি তাদের প্রতিক্রিয়া থেকে যেমন দেখানো হয়েছে, সব লোকই যে যোগ্য এমন নয়। কেউ কেউ শান্তিপূর্ণভাবে প্রতিক্রিয়া দেখায় না। এই ধরনের সাড়া পাওয়া যেতে পারে, তা বুঝতে পেরে যিশু মথি ১০:১২-১৪ পদে লিপিবদ্ধ নির্দেশনাগুলো দিয়েছিলেন। এই নির্দেশনার সঙ্গে মিল রেখে, যে-আলোচনা হয়তো কেবল আরও বিরক্তির সৃষ্টি করতে পারে, তা না চালিয়ে গিয়ে বরং আমাদের শান্তিতে সেখান থেকে চলে যাওয়া উচিত। আমরা আস্থা সহকারে বিষয়গুলোকে যিহোবার ধার্মিক বিচারের ওপর ছেড়ে দিতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার