ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৭ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১১ই জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৮ই জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৫শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ২রা জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৭ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১১ই জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ৬ (৪৫)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই জুন প্রহরীদুর্গ এবং এপ্রিল - জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১⁠৫ মি⁠নি⁠ট⁠: ঈশ্বরের বাক্যের শিক্ষক হিসেবে সুসজ্জীভূত। ২০০২ সালের ১৫ই ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ২৪-৮ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। কিছু খ্রিস্টান আগ্রহী ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে ইতস্তত করে, কারণ তারা অধ্যয়ন পরিচালনা করার জন্য নিজেদেরকে যোগ্য বলে মনে করে না। কিন্তু, যিহোবা তাঁর বাক্য, তাঁর পবিত্র আত্মা এবং তাঁর সংগঠনের মাধ্যমে আমাদেরকে পরিচারক হিসেবে যোগ্য করেন। আমাদের লক্ষ্য শুধুমাত্র সাহিত্য অর্পণ করা নয়। লোকেদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত। (মথি ২৮:১৯, ২০) প্রকাশকদের বাইবেল অধ্যয়ন শুরু করানোর লক্ষ্য স্থাপন করতে উৎসাহ দিন।

২০ মিনিট: সকলই ঈশ্বরের গৌরবার্থে কর। ইনসার্টের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।

গান ৪ (৪৩) এবং শেষ প্রার্থনা।

১৮ই জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯ (৩৭)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৫ মিনিট: “বিভিন্ন ভাষার ট্র্যাক্ট সঙ্গে রাখা।” শ্রোতাদের সঙ্গে আলোচনা। আপনার এলাকার জন্য কোন কোন ভাষায় ট্র্যাক্ট রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই সম্বন্ধে মণ্ডলীকে জানান। বিভিন্ন ট্র্যাক্টের এই সেটটা সবসময়ই সঙ্গে করে রাখার জন্য প্রকাশকদের উৎসাহ দিন।

২০ মিনিট: “আমরা যিহোবার সেবায় নিজেদেরকে বিলিয়ে দিতে পেরে আনন্দিত!”a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ১০ (৮২) এবং শেষ প্রার্থনা।

২৫শে জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ২ (১৫)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা জুলাই প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট: “আপনি কি ‘এক বৃহৎ ও কার্য্যসাধক দ্বারে’ প্রবেশ করতে পারেন?”b অল্প কথায় এক অথবা দুজন নিয়মিত অগ্রগামীর সাক্ষাৎকার নিন। নিয়মিত অগ্রগামীর কাজ করার জন্য তারা কোন রদবদলগুলো করেছে? কোন আশীর্বাদগুলো তারা উপভোগ করেছে?

গান ২১ (১৯১) এবং শেষ প্রার্থনা।

২রা জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮ (৫৩)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। জুলাই মাসের সাহিত্য অর্পণের বিষয় উল্লেখ করুন এবং একটা উপস্থাপনার নমুনা দেখানোর ব্যবস্থা করুন।

১৫ মিনিট: রীতিবহির্ভূত সাক্ষ্যদান​—⁠সুসমাচার প্রচার করার এক গুরুত্বপূর্ণ পদ্ধতি। ২০০৭ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠায় প্রকাশিত “রীতিবহির্ভূত সাক্ষ্যদান” উপশিরোনামের অধীনে বিষয়বস্তুটির ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার জন্য কিছু ব্যবহারিক উপায় সম্বন্ধে বলুন। রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার সময় তারা যে-ইতিবাচক অভিজ্ঞতাগুলো লাভ করেছে, সেই বিষয়ে বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

২০ মিনিট: “‘প্রচুর ফলে ফলবান্‌’ হয়ে চলুন।”c ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, ২০০৩ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ২১ পৃষ্ঠায় “যেভাবে ‘ধৈর্য্য সহকারে ফল উৎপন্ন করা’ যায়” নামক বাক্স থেকে কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

গান ৯ (৩৭) এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার