ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৭ পৃষ্ঠা ১
  • “প্রচুর ফলে ফলবান্‌” হয়ে চলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “প্রচুর ফলে ফলবান্‌” হয়ে চলুন
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “প্রচুর ফলে ফলবান্‌ হও”
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “এই দ্রাক্ষালতার তত্ত্ব কর”!
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • যিহোবা সেই ব্যক্তিদের ভালোবাসেন, যারা “ধৈর্য্য সহকারে ফল উৎপন্ন করে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৭ পৃষ্ঠা ১

“প্রচুর ফলে ফলবান্‌” হয়ে চলুন

১ রূপক শব্দগুলো ব্যবহার করে, যিশু নিজেকে প্রকৃত দ্রাক্ষালতা, তাঁর পিতাকে কৃষক এবং তাঁর আত্মায় অভিষিক্ত অনুসারীদেরকে দ্রাক্ষালতার ফলবান শাখা হিসেবে চিত্রিত করেছিলেন। রূপক কৃষকের কাজের বিষয় বর্ণনা করে, যিশু দ্রাক্ষালতার সঙ্গে শক্তভাবে লেগে থাকার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। (যোহন ১৫:​১-৪) শিক্ষাটি হল, যিহোবার সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এমন প্রত্যেককেই “প্রকৃত দ্রাক্ষালতা” যিশু খ্রিস্টের শাখার মতো ফলবান হতে হবে। আমাদেরকে অবশ্যই প্রচুররূপে “আত্মার ফল” এবং রাজ্যের ফল উৎপন্ন করে যেতে হবে।​—⁠গালা. ৫:​২২, ২৩; মথি ২৪:১৪; ২৮:​১৯, ২০.

২ আত্মার ফল: আমাদের আধ্যাত্মিক অগ্রগতিকে, আমরা কতখানি ভাল করে আত্মার ফল প্রদর্শন করি, সেটার দ্বারা অনেকাংশে পরিমাপ করা যেতে পারে। নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং তা নিয়ে ধ্যান করার দ্বারা আপনি কি ঈশ্বরের আত্মার ফল গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন? (ফিলি. ১:৯-১১) পবিত্র আত্মার জন্য প্রার্থনা করতে ইতস্তত করবেন না, যেটা আপনার মধ্যে এমন গুণগুলো উৎপন্ন করতে পারে, যেগুলো যিহোবার গৌরব করে আর আপনাকে ক্রমাগত আধ্যাত্মিক উন্নতি করে চলতে সাহায্য করতে পারে।​—⁠লূক ১১:১৩; যোহন ১৩:৩৫.

৩ এ ছাড়া, আত্মার ফল গড়ে তোলা আমাদেরকে আরও উদ্যোগী পরিচারক হতেও সাহায্য করবে। উদাহরণস্বরূপ, প্রেম ও বিশ্বাস আমাদেরকে ব্যস্ত তালিকার মধ্যেও নিয়মিতভাবে পরিচর্যায় অংশ গ্রহণ করার জন্য সময় করে নিতে অনুপ্রাণিত করে। প্রেম, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মৃদুতা ও ইন্দ্রিয়দমনের মতো গুণগুলো আমাদেরকে বিরোধীদের প্রতি সঠিক প্রতিক্রিয়া দেখাতে সাহায্য করে। আনন্দ আমাদেরকে এমনকি লোকেরা যখন সাড়া দেয় না, তখনও পরিচর্যায় পরিতৃপ্তি খুঁজে পেতে সমর্থ করে।

৪ রাজ্যের ফল: এ ছাড়া, আমরা রাজ্যের ফলেও ফলবান হতে চাই। এর অন্তর্ভুক্ত “নিয়ত স্তব-বলি, অর্থাৎ [ঈশ্বরের] নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল, উৎসর্গ” করা। (ইব্রীয় ১৩:১৫) উদ্যোগের সঙ্গে ও অটলভাবে সুসমাচার ঘোষণা করার দ্বারা আমরা তা করে থাকি। আপনার ব্যক্তিগত পরিচর্যায় উন্নতি করে আপনি কি আরও বেশি করে রাজ্যের ফলে ফলবান হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন?

৫ যিশু ইঙ্গিত দিয়েছিলেন যে, তাঁর বিশ্বস্ত অনুসারীরা বিভিন্ন পরিমাণ ফলে ফলবান হবে। (মথি ১৩:২৩) তাই, আমাদের নিজেদেরকে অন্যদের সঙ্গে তুলনা করা উচিত নয় বরং যিহোবাকে আমাদের সর্বোত্তমটা দেওয়া উচিত। (গালা. ৬:৪) ঈশ্বরের বাক্যের আলোকে আমাদের ব্যক্তিগত পরিস্থিতিগুলোর বিষয়ে এক সৎ আত্মপরীক্ষা আমাদেরকে “প্রচুর ফলে ফলবান্‌” হয়ে ক্রমাগত যিহোবার গৌরব করে যেতে সাহায্য করবে।​—⁠যোহন ১৫:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার