সর্বোত্তম চিকিৎসা সেবা—সেটা কী?
“রক্ত ছাড়া চিকিৎসা লাভ করে এমন যেকোনো রোগী মূলত, সম্ভাব্য সর্বোত্তম অস্ত্রোপচার পেয়ে থাকে।” এই মন্তব্যটি করেছিলেন চিকিৎসা নির্দেশক ও অ্যানেসথিসিওলজিস্ট ডা. মাইকেল রোজ। ‘রক্ত ছাড়া চিকিৎসায়’ কোন পদ্ধতিগুলো এবং রক্ত গ্রহণের কোন বিকল্পগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে? সবকিছু জেনেশুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিকিৎসায় ও অস্ত্রোপচারে কী জড়িত রয়েছে, তা আপনার জানা প্রয়োজন। রক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা দেখুন। এরপর, নীচের প্রশ্নগুলোর দ্বারা আপনার বোধগম্যতাকে পরীক্ষা করুন।—নোট: যেহেতু এই ভিডিওতে অস্ত্রোপচারের ছোট ছোট দৃশ্য রয়েছে, তাই ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে তা দেখার ব্যাপারে বাবামাদের বিচক্ষণ হওয়া উচিত।
(১) মূলত কোন কারণে যিহোবার সাক্ষিরা রক্ত গ্রহণ থেকে বিরত থাকে? (২) চিকিৎসা সেবার বিষয়ে যিহোবার সাক্ষিরা কী আশা করে? (৩) রোগীদের কোন মৌলিক অধিকার রয়েছে? (৪) রক্ত গ্রহণের বিকল্পগুলো বেছে নেওয়া কেন যুক্তিযুক্ত ও সেইসঙ্গে দায়িত্ব? (৫) যখন প্রচুর রক্তক্ষরণ হয়, তখন জরুরি ভিত্তিতে করার জন্য চিকিৎসকদের কাছে কোন দুটো অগ্রাধিকার থাকে? (৬) রক্ত গ্রহণের বিকল্প কৌশলগুলোর চারটে নীতি কী? (৭) ডাক্তাররা কীভাবে (ক) রক্তক্ষরণ কমাতে, (খ) লোহিত কণিকাগুলোকে সংরক্ষণ করতে, (গ) রক্তের উৎপাদনকে বাড়াতে এবং (ঘ) ক্ষরিত রক্তকে পূরণ করতে পারে? (৮) (ক) হিমোডাইলুশন ও (খ) সেল স্যালভেজ বলে পরিচিত পদ্ধতিগুলো ব্যাখ্যা করুন। (৯) রক্ত গ্রহণের যেকোনো বিকল্প সম্বন্ধে আপনার কোন তথ্য জানতে চাওয়া উচিত? (১০) রক্ত গ্রহণ না করেও কি গুরুতর ও জটিল অপারেশনগুলো করা যেতে পারে? (১১) চিকিৎসক মণ্ডলীর মাঝে কোন ইতিবাচক অগ্রগতি ঘটছে?
ভিডিওটিতে যে-চিকিৎসাগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কিছু গ্রহণ করার বিষয়টি প্রত্যেক ব্যক্তির বাইবেল শিক্ষিত বিবেকের সঙ্গে মিল রেখে নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনার এবং আপনার সন্তানদের জন্য রক্ত গ্রহণের কোন বিকল্পগুলো গ্রহণ করতে আপনি ইচ্ছুক, সেটা কি স্থির করেছেন? পরিবারের যে-সদস্যরা সাক্ষি নয়, তাদেরকেও আপনার সিদ্ধান্তগুলো এবং সেগুলোর কারণ ভালভাবে জানানো উচিত।—২০০৪ সালের ১৫ই জুন এবং ২০০০ সালের ১৫ই অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকার “পাঠকদের থেকে প্রশ্নসকল” দেখুন।