ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৯ পৃষ্ঠা ৩-৪
  • আপনি কি আপনার বাছাইগুলো জানেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি আপনার বাছাইগুলো জানেন?
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি আপনার বাছাইগুলো জানেন?
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি এটা পূরণ করতে দেরি করছেন?
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সর্বোত্তম চিকিৎসা সেবা—সেটা কী?
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি এটা পূরণ করতে দেরি করছেন?
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৯ পৃষ্ঠা ৩-৪

আপনি কি আপনার বাছাইগুলো জানেন?

সারা পৃথিবীতে যে-চিকিৎসাকেন্দ্রগুলোতে রক্ত ছাড়া অপারেশন করা হয়, সেগুলো বৃদ্ধি পেয়ে চলেছে। আপনি কি রক্ত ছাড়া চিকিৎসার ক্ষেত্রে প্রাপ্তিসাধ্য বাছাইগুলো সম্বন্ধে পুরোপুরিভাবে জানেন ও বোঝেন? সবকিছু জেনেশুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিকিৎসায় ও অস্ত্রোপচারে কী জড়িত রয়েছে, তা আপনার জানা প্রয়োজন। রক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা দেখুন। এরপর, নীচে দেওয়া প্রশ্নগুলোর সাহায্যে আপনি যা শেখেন, তা প্রার্থনাপূর্বক বিবেচনা করুন।—নোট: যেহেতু এই ভিডিওতে অস্ত্রোপচারের ছোট ছোট দৃশ্য রয়েছে, তাই ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে তা দেখার ব্যাপারে বাবামাদের বিচক্ষণ হওয়া উচিত।

(১) মূলত কোন কারণে যিহোবার সাক্ষিরা রক্ত গ্রহণ থেকে বিরত থাকে? (২) চিকিৎসা সেবার বিষয়ে যিহোবার সাক্ষিরা কী আশা করে? (৩) রোগীদের কোন মৌলিক অধিকার রয়েছে? (৪) রক্ত গ্রহণের বিকল্পগুলো বেছে নেওয়া কেন যুক্তিযুক্ত ও সেইসঙ্গে দায়িত্ব? (৫) যখন প্রচুর রক্তক্ষরণ হয়, তখন জরুরি ভিত্তিতে করার জন্য চিকিৎসকদের কাছে কোন দুটো অগ্রাধিকার থাকে? (৬) রক্ত গ্রহণের বিকল্প কৌশলগুলোর চারটে নীতি কী? (৭) ডাক্তাররা কীভাবে (ক) রক্তক্ষরণ কমাতে, (খ) লোহিত কণিকাগুলোকে সংরক্ষণ করতে, (গ) রক্তের উৎপাদনকে বাড়াতে এবং (ঘ) ক্ষরিত রক্তকে পূরণ করতে পারে? (৮) (ক) হিমোডাইলুশন ও (খ) সেল স্যালভেজ বলে পরিচিত পদ্ধতিগুলো ব্যাখ্যা করুন। (৯) রক্ত গ্রহণের যেকোনো বিকল্প সম্বন্ধে আপনার কোন তথ্য জানতে চাওয়া উচিত? (১০) রক্ত গ্রহণ না করেও কি গুরুতর ও জটিল অপারেশনগুলো করা যেতে পারে? (১১) চিকিৎসক মণ্ডলীর মাঝে কোন ইতিবাচক অগ্রগতি ঘটছে?

ভিডিওটিতে যে-চিকিৎসাগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কিছু গ্রহণ করার বিষয়টি প্রত্যেক ব্যক্তির বাইবেল শিক্ষিত বিবেকের সঙ্গে মিল রেখে নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনার এবং আপনার সন্তানদের জন্য রক্ত গ্রহণের কোন বিকল্পগুলো গ্রহণ করতে আপনি ইচ্ছুক, সেটা কি স্থির করেছেন আর তারপর স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-টি (ইংরেজি) পূরণ করেছেন? এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার জন্য ২০০৪ সালের ১৫ জুন এবং ২০০০ সালের ১৫ অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকার “পাঠকদের থেকে প্রশ্নসকল” মনোযোগের সঙ্গে পুনরালোচনা করুন। তারপর, কোন বাছাইগুলো আপনি হয়তো গ্রহণ করবেন বা গ্রহণ করবেন না, সেই বিষয়ে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য, ২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া “আমার নিজের রক্ত ব্যবহার করার সঙ্গে জড়িত রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং চিকিৎসাপদ্ধতিগুলোকে আমি কোন দৃষ্টিতে দেখি?” নামক ইনসার্টের প্রশ্নতালিকাগুলো ব্যবহার করুন। সবশেষে, নিশ্চিত হয়ে নিন যে, আপনি আপনার বাছাইগুলো সম্বন্ধে স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-টিতে সঠিকভাবে লিখেছেন। যোগাযোগ করার জন্য আপনি যাদেরকে বাছাই করেছেন এবং পরিবারের যেকোনো ন-সাক্ষি সদস্যকে আপনার সিদ্ধান্তগুলো সম্বন্ধে পুরোপুরিভাবে জানানো উচিত।

[৩ পৃষ্ঠার বাক্স]

• আপনার এবং আপনার সন্তানদের জন্য আপনি কোন চিকিৎসা ও পদ্ধতিগুলো গ্রহণ করতে ইচ্ছুক আছেন, সেই বিষয়ে কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন?

• জরুরী অবস্থার জন্য আপনি কি সম্পূর্ণভাবে পূরণ করা স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-টি সঙ্গে রাখেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার