ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৬ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৬ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ অক্টোবর মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি অর্পণ করুন। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করুন যাতে বাইবেলের প্রতি আরও বেশি আগ্রহ জাগিয়ে তোলা যায়। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই অর্পণ করা হবে। যেখানে গৃহকর্তারা জানায় যে, তাদের কোনো সন্তান নেই, সেখানে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? অথবা অন্য কোনো উপযুক্ত ট্র্যাক্ট অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বই অর্পণ করুন। নতুবা বিকল্প অর্পণ হিসেবে নিম্নলিখিত বইগুলোর কোনো একটি ব্যবহার করুন: আমার বাইবেলের গল্পের বই এবং আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, যদি কিনা এগুলো মণ্ডলীতে মজুত থাকে। জানুয়ারি: ১৯২ পৃষ্ঠার যেকোনো বই যা হলুদ বর্ণের বা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। যদি মণ্ডলীতে এই ধরনের কোনো পুরাতন বই মজুত না থাকে, তা হলে তারা জ্ঞান বইটি অথবা জেগে থাকুন! ব্রোশারটি ব্যবহার করতে পারে।

▪ যেহেতু ডিসেম্বর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।

▪ এই সংখ্যায় আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট হল, “২০০৭ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা” আর ২০০৭ সাল জুড়ে এটাকে ব্যবহার করার জন্য রেখে দেওয়া উচিত।

▪ জানুয়ারি মাসে একটা পরিচর্যা সভায় রক্ত ছাড়া চিকিৎসা​—⁠বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা আলোচনা করা হবে। প্রয়োজন হলে, মণ্ডলীর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব সিডির জন্য আবেদন করা উচিত।

▪ ২০০৭ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতাটি ২০০৭ সালের ১৫ই এপ্রিল, রবিবার দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তুটি পরে জানানো হবে। যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন বা সেই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে কোনো সম্মেলন থাকবে, সেখানে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে। কোনো মণ্ডলীতেই ১৫ই এপ্রিলের আগে বিশেষ বক্তৃতাটি দেওয়া উচিত নয়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার