২০০৭ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা
নির্দেশাবলি
২০০৭ সালে ঐশিক পরিচর্যা বিদ্যালয় পরিচালনা করার জন্য যে-ব্যবস্থা করা হয়েছে, তা নীচে দেওয়া হল।
উৎস বিষয়বস্তু: পবিত্র বাইবেল [o.v.], প্রহরীদুর্গ [w-BE], ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) [be], একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন [wt-BE] এবং আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো [td-BE]।
গান ও প্রার্থনা দিয়ে এবং সাদর সম্ভাষণ জানিয়ে ঠিক সময়ে বিদ্যালয় শুরু করা এবং এরপর নীচে যেভাবে বলা আছে, সেভাবে চালিয়ে যাওয়া উচিত। প্রত্যেকটা বক্তৃতার পর, বিদ্যালয় অধ্যক্ষ পরবর্তী বক্তৃতা সম্বন্ধে পরিচয় করিয়ে দেবেন।
বক্তৃতাদানের গুণগত মান: ৫ মিনিট। বিদ্যালয় অধ্যক্ষ, সহায়ক পরামর্শদাতা অথবা আরেকজন যোগ্য প্রাচীন পরিচর্যা বিদ্যালয় পাঠ্যপুস্তক থেকে বক্তৃতাদানের একটা গুণগত মান নিয়ে আলোচনা করবেন। (যে-মণ্ডলীগুলোতে প্রাচীনের সংখ্যা সীমিত, সেখানে একজন যোগ্য পরিচারক দাসকে ব্যবহার করা যেতে পারে।)
১নং. বক্তৃতা: ১০ মিনিট। এই বক্তৃতা একজন যোগ্য প্রাচীন অথবা একজন পরিচারক দাসের দেওয়া উচিত এবং এটা প্রহরীদুর্গ পত্রিকা, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন অথবা একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইয়ের ওপর ভিত্তি করে হবে। এটা দশ মিনিটের একটা নির্দেশনামূলক বক্তৃতা হিসেবে দিতে হবে। কেবল সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরাই নয়, বরং যে-তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটার ব্যবহারিক মূল্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা এবং মণ্ডলীর জন্য যে-বিষয়টা সবচেয়ে বেশি সাহায্যকারী হবে, সেটা তুলে ধরাও এর উদ্দেশ্য হওয়া উচিত। যে-মূলভাব দেওয়া হয়েছে, তা ব্যবহার করা উচিত। যে-ভাইদের এই বক্তৃতার জন্য দায়িত্ব দেওয়া হয়, তারা নির্ধারিত সময়সীমার মধ্যে তা শেষ করার ব্যাপারে সতর্ক থাকবে বলে আশা করা হয়। দরকার হলে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া যেতে পারে।
বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো: ১০ মিনিট। প্রথম পাঁচ মিনিট, একজন যোগ্য প্রাচীন বা পরিচারক দাসের বিষয়বস্তুকে স্থানীয় প্রয়োজনগুলোর প্রতি প্রয়োগ করা উচিত। তিনি সেই সপ্তাহের জন্য নির্ধারিত বাইবেল পাঠের যেকোনো অংশের ওপর মন্তব্য করতে পারেন। তার উপস্থাপনা শুধু নির্ধারিত পাঠের সারাংশ হওয়া উচিত নয়। প্রধান উদ্দেশ্য হল শ্রোতাদের বুঝতে সাহায্য করা যে, এই বিষয়টা কেন ও কীভাবে উপকারী। প্রথম অংশের জন্য নির্ধারিত পাঁচ মিনিটের বেশি সময় না নেওয়ার ব্যাপারে বক্তার সতর্ক থাকা উচিত। তার এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, শেষ পাঁচ মিনিট শ্রোতাদের অংশগ্রহণের জন্য আলাদা করে রাখা হয়েছে। বাইবেল পাঠে তারা কোন কোন আগ্রহজনক বিষয় পেয়েছে সেগুলো এবং এর উপকারগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্য (৩০ সেকেন্ড বা এর কম সময়ে) করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানানো উচিত। এরপর বিদ্যালয় অধ্যক্ষ সেই ছাত্র-ছাত্রীদের অন্য শ্রেণীকক্ষে যেতে বলবেন, যাদের সেখানে বক্তৃতা রয়েছে।
২নং. বক্তৃতা: ৪ মিনিট বা এর চেয়ে কম সময়। এই পাঠের দায়িত্ব একজন ভাইকে দিতে হবে। কোনো ভূমিকা অথবা উপসংহার করা ছাড়াই ছাত্রের নির্ধারিত বিষয়বস্তু পড়া উচিত। ছাত্ররা যাতে বুঝেশুনে, সাবলীলভাবে, সঠিক অর্থের ওপর জোর দিয়ে, গলার স্বর ও ধ্বনির ওঠানামা ঠিক রেখে, যথাযথভাবে থেমে এবং স্বাভাবিকভাবে পড়তে পারে, সেই বিষয়ে তাদেরকে সাহায্য করার জন্য বিদ্যালয় অধ্যক্ষ বিশেষভাবে আগ্রহী হবেন।
৩নং. বক্তৃতা: ৫ মিনিট। এই বক্তৃতা একজন বোনকে দেওয়া হবে। যে-ছাত্রীরা এই বক্তৃতা পাবে, তাদের হয় পরিচর্যা বিদ্যালয় বইয়ের ৮২ পৃষ্ঠায় দেওয়া তালিকা থেকে একটা সেটিং দেওয়া হবে নতুবা তারা একটা সেটিং বেছে নেবে। ছাত্রীর উচিত নির্ধারিত মূলভাব ব্যবহার করা এবং তা ক্ষেত্রের পরিচর্যার এমন একটা দিকে প্রয়োগ করা, যা স্থানীয় এলাকার জন্য বাস্তবসম্মত ও ব্যবহারিক। যখন উৎস বিষয়বস্তু হিসেবে কোনো রেফারেন্স উল্লেখ না থাকে, তখন এই বক্তৃতার জন্য ছাত্রীকে আমাদের প্রকাশনাগুলো থেকে গবেষণা করে তথ্য সংগ্রহ করতে হবে। নতুন ছাত্রীদের সেই বক্তৃতাগুলো দেওয়া উচিত, যেগুলোতে রেফারেন্স উল্লেখ করা রয়েছে। ছাত্রী যেভাবে বিষয়বস্তু তুলে ধরেন এবং যেভাবে তিনি গৃহকর্তাকে শাস্ত্র থেকে যুক্তি করার ও উপস্থাপনার মূল বিষয়গুলো বোঝার জন্য সাহায্য করেন, বিশেষ করে সেই বিষয়েই বিদ্যালয় অধ্যক্ষ আগ্রহী হবেন। বিদ্যালয় অধ্যক্ষ একজন সহকারী নিযুক্ত করে দেবেন।
৪নং. বক্তৃতা: ৫ মিনিট। ছাত্র বা ছাত্রীর নির্ধারিত মূলভাবের ওপর বক্তৃতা তৈরি করা উচিত। যখন উৎস বিষয়বস্তু হিসেবে কোনো রেফারেন্স উল্লেখ না থাকে, তখন এই বক্তৃতার জন্য ছাত্র-ছাত্রীকে আমাদের প্রকাশনাগুলো থেকে গবেষণা করে তথ্য সংগ্রহ করতে হবে। যখন একজন ভাইকে এই কার্যভার দেওয়া হবে, তখন এটা কিংডম হলের শ্রোতাদের উদ্দেশে বক্তৃতা হিসেবে তুলে ধরা উচিত। একজন বোনকে যখন এই কার্যভার দেওয়া হয়, তখন সেটা সবসময় ৩নং. বক্তৃতার জন্য দেওয়া নির্দেশনা অনুযায়ী উপস্থাপন করা উচিত। বিদ্যালয় অধ্যক্ষ যখন মনে করেন যে, ৪নং. বক্তৃতা একজন ভাইয়ের দেওয়া উপযুক্ত, তখন তিনি তা একজন ভাইকে দিতে পারেন। দয়া করে লক্ষ করুন, যে-মূলভাবগুলোর পাশে একটা তারকাচিহ্ন রয়েছে সেগুলো বক্তৃতার আকারে তুলে ধরার জন্য সবসময় ভাইদের দেওয়া উচিত।
পরামর্শ: ১ মিনিট। বক্তৃতাদানের যে-গুণগত মানের ওপর ছাত্র বা ছাত্রী কাজ করছে, বিদ্যালয় অধ্যক্ষ আগে থেকে তা ঘোষণা করবেন না। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর ২নং., ৩নং. ও ৪নং. বক্তৃতার পর, বিদ্যালয় অধ্যক্ষ বক্তৃতার কোনো প্রশংসনীয় দিকের ওপর গঠনমূলক মন্তব্য করবেন। তার লক্ষ্য শুধু “খুব ভাল হয়েছে” বলা নয়, বরং কেন সেই উপস্থাপনাটা কার্যকারী ছিল, সেই সম্বন্ধে নির্দিষ্ট কারণগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করানো। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর প্রয়োজন অনুযায়ী, সভার পরে অথবা অন্য কোনো সময়ে ব্যক্তিগতভাবে আরও কিছু গঠনমূলক পরামর্শ দেওয়া যেতে পারে।
সময়: কোনো বক্তৃতা কিংবা পরামর্শদাতার মন্তব্যও নির্ধারিত সময়ের অতিরিক্ত হওয়া উচিত নয়। ২ থেকে ৪নং বক্তৃতাগুলোর সময় পেরিয়ে গেলে সেগুলোকে কৌশলতার সঙ্গে থামিয়ে দেওয়া উচিত। বক্তৃতাদানের গুণগত মানের ওপর প্রারম্ভিক বক্তৃতা, ১নং বক্তৃতা অথবা বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলোর ওপর যে-ভাইয়েরা বক্তৃতা দেয়, তারা যদি অতিরিক্ত সময় নেয়, তা হলে তাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া উচিত। প্রত্যেকের তাদের সময় সম্বন্ধে সচেতন থাকা উচিত। সম্পূর্ণ কার্যক্রম: গান ও প্রার্থনা বাদে ৪৫ মিনিট।
কাউন্সেল ফর্ম: পাঠ্যপুস্তকে রয়েছে।
সহায়ক পরামর্শদাতা: যদি সম্ভব হয় বিদ্যালয় অধ্যক্ষের সঙ্গে সহায়ক পরামর্শদাতা হিসেবে কাজ করার জন্য প্রাচীন গোষ্ঠী একজন যোগ্য প্রাচীনকে নির্বাচন করতে পারে। মণ্ডলীতে যদি বেশ কিছু প্রাচীন থাকে, তা হলে প্রতি বছর ভিন্ন ভিন্ন যোগ্য প্রাচীন এই কাজের দায়িত্ব নিতে পারে। সহায়ক পরামর্শদাতার দায়িত্ব হবে যে-ভাইয়েরা ১নং. বক্তৃতা ও বাইবেল পাঠের প্রধান বিষয়গুলোর ওপর বক্তৃতা দিচ্ছে, যদি দরকার হয়, তা হলে তাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া। তবে, সহপ্রাচীন অথবা পরিচারক দাসদের এইরকম প্রত্যেকটা বক্তৃতার পরেই তাদেরকে পরামর্শ দেওয়ার দরকার নেই।
মৌখিক পুনরালোচনা: ৩০ মিনিট। প্রতি দুমাস অন্তর বিদ্যালয় অধ্যক্ষ মৌখিক পুনরালোচনা পরিচালনা করবেন। ওপরে উল্লেখিত বক্তৃতাদানের গুণগত মান আলোচনা করার এবং বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলো তুলে ধরার পর এটা শুরু হবে। চলতি সপ্তাহসহ গত দুমাস ধরে বিদ্যালয়ে যে-বিষয়বস্তু আলোচনা করা হয়েছে, সেটার ওপর ভিত্তি করে মৌখিক পুনরালোচনা করা হবে। মৌখিক পুনরালোচনার সপ্তাহে আপনার মণ্ডলীর যদি সীমা সম্মেলন থাকে, তা হলে পুনরালোচনা (এবং সাপ্তাহিক তালিকার বাকি অংশ) এক সপ্তাহ পিছিয়ে দেওয়া উচিত এবং পরের সপ্তাহের তালিকা এক সপ্তাহ আগে ব্যবহার করা উচিত। যদি মৌখিক পুনরালোচনার সপ্তাহে আপনাদের মণ্ডলীতে সীমা অধ্যক্ষের পরিদর্শন থাকে, তা হলে তালিকা অনুযায়ী গান, বক্তৃতাদানের গুণগত মান বক্তৃতা এবং বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো তুলে ধরা উচিত। নির্দেশনামূলক বক্তৃতা (বক্তৃতাদানের গুণগত মান বক্তৃতার পরে দেওয়া হয়) পরের সপ্তাহের তালিকা থেকে নেওয়া উচিত। তালিকা অনুযায়ী পরের সপ্তাহের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়, বক্তৃতাদানের গুণগত মান বক্তৃতা এবং বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে শুরু হবে আর এরপর মৌখিক পুনরালোচনা হবে।
তালিকা
জানু. ১ বাইবেল পাঠ: যিশাইয় ২৪-২৮ গান ৪ (৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: বিষয়বস্তুর ব্যবহারিক প্রয়োগ (be পৃষ্ঠা ১৫৮ অনু. ২-৪)
নং. ১: বিদ্যালয়ে ছাত্র বা ছাত্রীর জন্য নির্ধারিত বক্তৃতাগুলো প্রস্তুত করা (be পৃষ্ঠা ৪৩ অনু. ১–পৃষ্ঠা ৪৪ অনু. ৩)
নং. ২: যিশাইয় ২৬:১-১৮
নং. ৩: td-BE৪খ ঈশ্বরের রাজ্য স্থায়ী দৈহিক সুস্থতা নিয়ে আসবে
নং. ৪: কীভাবে আমরা ‘প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করিতে’ পারি? (রোমীয় ১৩:১৪)
জানু. ৮ বাইবেল পাঠ: যিশাইয় ২৯-৩৩ গান ২১ (১৯১)
বক্তৃতাদানের গুণগত মান: আসল বিষয়টা বুঝতে অন্যদের সাহায্য করা (be পৃষ্ঠা ১৫৯ অনু. ১-৪)
নং. ১: একটা বিষয়বস্তু ও সেটিং নিয়ে কাজ করা (be পৃষ্ঠা ৪৪ অনু. ৪–পৃষ্ঠা ৪৬ অনু. ২)
নং. ২: যিশাইয় ৩০:১-১৪
নং. ৩: td-BE৪গ আধুনিক বিশ্বাসের দ্বারা আরোগ্যসাধনে ঐশিক অনুমোদনের প্রমাণ নেই
নং. ৪: যেভাবে আমরা জানতে পারি যে, যিহোবা ঈশ্বর বাচ্চাদের ভালবাসেন
জানু. ১৫ বাইবেল পাঠ: যিশাইয় ৩৪-৩৭ গান ২৯ (২২২)
বক্তৃতাদানের গুণগত মান: শব্দচয়ন (be পৃষ্ঠা ১৬০ অনু. ১-৩)
নং. ১: সঠিক ও ভুল সম্বন্ধে যিশুর দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রচেষ্টা করুন (w-BE০৫ ১⁄১ পৃষ্ঠা ৯-১০ অনু. ১১-১৫)
নং. ২: যিশাইয় ৩৪:১-১৫
নং. ৩: প্রকৃত ভালবাসা যেভাবে গড়ে তোলা যায়
নং. ৪: td-BE৪ঘ বিশেষ বিশেষ ভাষায় কথা বলা কেবল এক ক্ষণস্থায়ী ব্যবস্থা
জানু. ২২ বাইবেল পাঠ: যিশাইয় ৩৮-৪২ গান ১৬ (১৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: যে-ভাষা সহজে বোঝা যায় (be পৃষ্ঠা ১৬১ অনু. ১-৪)
নং. ১: বিরোধিতার দ্বারা বাধাপ্রাপ্ত হবেন না (w-BE০৫ ১⁄১ পৃষ্ঠা ১৫ অনু. ১৬-১৮)
নং. ২: যিশাইয় ৩৮:৯-২২
নং. ৩: td-BE৪৩ক কেবল ১,৪৪,০০০ জন স্বর্গে যাবে
নং. ৪: যেকারণে অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করা থেকে বিরত থাকতে হবে
জানু. ২৯ বাইবেল পাঠ: যিশাইয় ৪৩-৪৬ গান ১২ (১১৩)
বক্তৃতাদানের গুণগত মান: অভিব্যক্তির মধ্যে বৈচিত্র্য ও সঠিকতা (be পৃষ্ঠা ১৬১ অনু. ৫–পৃষ্ঠা ১৬২ অনু. ৪)
নং. ১: যেকারণে আমরা যিহোবার বিচারগুলোকে মেনে নেব (w-BE০৫ ২⁄১ পৃষ্ঠা ২৩-৪ অনু. ৪-৯)
নং. ২: যিশাইয় ৪৫:১-১৪
নং. ৩: td-BE১৪ক এটা আক্ষরিক অগ্নিময় যাতনার কোনো স্থান নয়
নং. ৪: aযেকারণে খ্রিস্টানরা প্রতিযোগিতামূলক তুলনা করা এড়িয়ে চলে
ফেব্রু. ৫ বাইবেল পাঠ: যিশাইয় ৪৭-৫১ গান ৬ (৪৫)
বক্তৃতাদানের গুণগত মান: যে-শব্দগুলো উদ্দীপনা, অনুভূতি এবং বৈচিত্র্য প্রকাশ করে (be পৃষ্ঠা ১৬৩ অনু. ১–পৃষ্ঠা ১৬৪ অনু. ২)
নং. ১: যিহোবার বাক্য আমাদের বিশুদ্ধ রাখে এবং বিশ্বস্ততার পক্ষে এক সহায়ক (w-BE০৫ ৪⁄১৫ পৃষ্ঠা ১১-১২ অনু. ৫-১১)
নং. ২: যিশাইয় ৫০:১-১১
নং. ৩: td-BE১৪খ অগ্নি সম্পূর্ণ ধ্বংসের প্রতীক
নং. ৪: বাইবেল কি উপহার বিনিময় করতে নিষেধ করে?
ফেব্রু. ১২ বাইবেল পাঠ: যিশাইয় ৫২-৫৭ গান ১৬ (১৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: ব্যাকরণের নিয়মের উপযোগী কথাবার্তা (be পৃষ্ঠা ১৬৪ অনু. ৩–পৃষ্ঠা ১৬৫ অনু. ১)
নং. ১: যিহোবার বাক্য সাহস প্রদান করে (w-BE০৫ ৪⁄১৫ পৃষ্ঠা ১২-১৩ অনু. ১২-১৪)
নং. ২: যিশাইয় ৫৫:১-১৩
নং. ৩: এক আত্মত্যাগমূলক জীবনযাপন করা যথার্থ
নং. ৪: td-BE১৪গ ধনী ব্যক্তি এবং লাসারের বিবরণ অনন্ত যাতনার প্রমাণ নয়
ফেব্রু. ১৯ বাইবেল পাঠ: যিশাইয় ৫৮-৬২ গান ৪ (৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: আউটলাইনের ব্যবহার (be পৃষ্ঠা ১৬৬ অনু. ১–পৃষ্ঠা ১৬৭ অনু. ২)
নং. ১: সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য বলে চলুন (wt-BE পৃষ্ঠা ১৬৭-৭৪)
নং. ২: যিশাইয় ৬০:১-১৪
নং. ৩: কেন ঈশ্বরের দাসত্ব করা সাধুবাদের বিষয়?
নং. ৪: td-BE২৭ক জন্মদিন ও বড়দিন প্রাথমিক খ্রিস্টানরা পালন করেনি
ফেব্রু. ২৬ বাইবেল পাঠ: যিশাইয় ৬৩-৬৬ গান ১৭ (১৮৭)
বক্তৃতাদানের গুণগত মান: আপনার চিন্তাধারাকে সংগঠিত করা (be পৃষ্ঠা ১৬৭ অনু. ৩–পৃষ্ঠা ১৬৮ অনু. ২)
মৌখিক পুনরালোচনা
মার্চ ৫ বাইবেল পাঠ: যিরমিয় ১-৪ গান ২২ (১৩০)
বক্তৃতাদানের গুণগত মান: আপনার বক্তৃতার আউটলাইনকে সহজ রাখুন (be পৃষ্ঠা ১৬৮ অনু. ৩–পৃষ্ঠা ১৬৯ অনু. ৫)
নং. ১: যিহোবার দিনের আকাঙ্ক্ষা করুন (wt-BE পৃষ্ঠা ১৭৫-৮৩)
নং. ২: যিরমিয় ৩:১-১৩
নং. ৩: কীসের ওপর প্রকৃত সুখ নির্ভর করে?
নং. ৪: td-BE৩৩ক উপাসনায় মূর্তি, প্রতিমার ব্যবহার ঈশ্বরের জন্য অপমানজনক
মার্চ ১২ বাইবেল পাঠ: যিরমিয় ৫-৭ গান ১৩ (১২৪)
বক্তৃতাদানের গুণগত মান: বিষয়বস্তুকে যুক্তিযুক্তভাবে গড়ে তোলা (be পৃষ্ঠা ১৭০ অনু. ১–পৃষ্ঠা ১৭১ অনু. ২)
নং. ১: মণ্ডলীর জন্য বক্তৃতাগুলো প্রস্তুত করা (be পৃষ্ঠা ৪৭ অনু. ১–পৃষ্ঠা ৪৯ অনু. ১)
নং. ২: যিরমিয় ৫:১-১৪
নং. ৩: td-BE৩৩খ মূর্তি উপাসনা ইস্রায়েল জাতির জন্য মারাত্মক বলে প্রমাণিত হয়েছিল
নং. ৪: যাত্রাপুস্তক ১৪:১১ পদের শিক্ষাকে আমাদের দিনে কাজে লাগানো
মার্চ ১৯ বাইবেল পাঠ: যিরমিয় ৮-১১ গান ২৪ (১৮৫)
বক্তৃতাদানের গুণগত মান: যুক্তিযুক্ত উপায়ে তথ্য উপস্থাপন করা (be পৃষ্ঠা ১৭১ অনু. ৩–পৃষ্ঠা ১৭২ অনু. ৫)
নং. ১: পরিচর্যা সভার অংশ এবং অন্যান্য বক্তৃতা প্রস্তুত করা (be পৃষ্ঠা ৪৯ অনু. ২–পৃষ্ঠা ৫১ অনু. ২)
নং. ২: যিরমিয় ১০:১-১৬
নং. ৩: কীভাবে আমরা জানি যে, অব্রাহাম, ইয়োব এবং দানিয়েলের পুনরুত্থানে বিশ্বাস ছিল?
নং. ৪: td-BE৩৩গ “আপেক্ষিক” উপাসনা অনুমোদিত নয়
মার্চ ২৬ বাইবেল পাঠ: যিরমিয় ১২-১৬ গান ২৮ (২২৪)
বক্তৃতাদানের গুণগত মান: কেবল প্রাসঙ্গিক বিষয়বস্তু ব্যবহার করা (be পৃষ্ঠা ১৭৩ অনু. ১-৪)
নং. ১: মুক্তির মূল্য ঈশ্বরের ধার্মিকতাকে মহিমান্বিত করে (w-BE০৫ ১১⁄১ পৃষ্ঠা ১৩-১৪)
নং. ২: যিরমিয় ১২:১-১৩
নং. ৩: td-BE৩ক অন্যান্য ধর্মের সঙ্গে যোগ দেওয়া ঈশ্বরের পথ নয়
নং. ৪: কোন ক্ষেত্রে একজন খ্রিস্টানের গর্বিত হওয়া উচিত?
এপ্রিল ২ বাইবেল পাঠ: যিরমিয় ১৭-২১ গান ২২ (১৩০)
বক্তৃতাদানের গুণগত মান: স্বতঃস্ফূর্তভাবে বক্তৃতাদান (be পৃষ্ঠা ১৭৪ অনু. ১–পৃষ্ঠা ১৭৫ অনু. ৪)
নং. ১: জনসাধারণের জন্য বক্তৃতাগুলো প্রস্তুত করা (be পৃষ্ঠা ৫২ অনু. ১–পৃষ্ঠা ৫৪ অনু. ১)
নং. ২: যিরমিয় ২০:১-১৩
নং. ৩: td-BE৩খ “সব ধর্মের মধ্যেই ভাল কিছু রয়েছে” কথাটা সত্য নয়
নং. ৪: bপরামর্শকে আমাদের কীভাবে দেখা উচিত?
এপ্রিল ৯ বাইবেল পাঠ: যিরমিয় ২২-২৪ গান ২৮ (২২৪)
বক্তৃতাদানের গুণগত মান: স্বতঃস্ফূর্তভাবে বক্তৃতাদানের ফাঁদগুলো এড়িয়ে চলা (be পৃষ্ঠা ১৭৫ অনু. ৫–পৃষ্ঠা ১৭৭ অনু. ১)
নং. ১: বক্তার সিদ্ধান্তগুলো (be পৃষ্ঠা ৫৪ অনু. ২-৪; পৃষ্ঠা ৫৫, বাক্স)
নং. ২: যিরমিয় ২৩:১-১৪
নং. ৩: যেকারণে পরিচর্যায় অংশ নেওয়া আমাদের জন্য আনন্দ নিয়ে আসে
নং. ৪: td-BE৩৬ক ঈশ্বরের নাম কী?
এপ্রিল ১৬ বাইবেল পাঠ: যিরমিয় ২৫-২৮ গান ৪ (৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: অন্যেরা যখন ব্যাখ্যা জানতে চায় (be পৃষ্ঠা ১৭৭ অনু. ২–পৃষ্ঠা ১৭৮ অনু. ২)
নং. ১: একজন শিক্ষক হিসেবে দক্ষতা বৃদ্ধি করুন (be পৃষ্ঠা ৫৬ অনু. ১–পৃষ্ঠা ৫৭ অনু. ২)
নং. ২: যিরমিয় ২৬:১-১৫
নং. ৩: td-BE৩৬খ ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে, তা আমরা কীভাবে জানি?
নং. ৪: কীভাবে ভূমি অভিশপ্ত হয়েছিল? (আদি. ৩:১৭)
এপ্রিল ২৩ বাইবেল পাঠ: যিরমিয় ২৯-৩১ গান ৬ (৪৫)
বক্তৃতাদানের গুণগত মান: কথাবার্তা সম্বন্ধীয় ভাবভঙ্গি (be পৃষ্ঠা ১৭৯-৮০)
নং. ১: ‘প্রভেদ করুন’ (be পৃষ্ঠা ৫৭ অনু. ৩–পৃষ্ঠা ৫৮ অনু. ২)
নং. ২: যিরমিয় ৩১:১-১৪
নং. ৩: কেন যিহোবার মহিমা অসীম?
নং. ৪: td-BE৩৬গ ঈশ্বরের গুণাবলি কী?
এপ্রিল ৩০ বাইবেল পাঠ: যিরমিয় ৩২-৩৪ গান ৬ (৪৫)
বক্তৃতাদানের গুণগত মান: কণ্ঠস্বরের গুণগত মান (be পৃষ্ঠা ১৮১ অনু. ১-৪)
মৌখিক পুনরালোচনা
মে ৭ বাইবেল পাঠ: যিরমিয় ৩৫-৩৮ গান ২০ (৯৩)
বক্তৃতাদানের গুণগত মান: আপনার শ্বাসপ্রশ্বাসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা (be পৃষ্ঠা ১৮১ অনু. ৫–পৃষ্ঠা ১৮৪ অনু. ১; পৃষ্ঠা ১৮২, বাক্স)
নং. ১: শ্রোতাদের চিন্তা করতে উৎসাহিত করুন (be পৃষ্ঠা ৫৮ অনু. ৩–পৃষ্ঠা ৫৯ অনু. ৩)
নং. ২: যিরমিয় ৩৬:১-১৩
নং. ৩: td-BE৩৬ঘ সকলে একই ঈশ্বরের সেবা করছে না
নং. ৪: কীভাবে খ্রিস্টানরা অনিশ্চয়তার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারে?
মে ১৪ বাইবেল পাঠ: যিরমিয় ৩৯-৪৩ গান ৪ (৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: শক্ত মাংসপেশীগুলোকে শিথিল করা (be পৃষ্ঠা ১৮৪ অনু. ২–পৃষ্ঠা ১৮৫ অনু. ৩; পৃষ্ঠা ১৮৪, বাক্স)
নং. ১: প্রয়োগ দেখান এবং একটা ভাল উদাহরণ স্থাপন করুন (be পৃষ্ঠা ৬০ অনু. ১–পৃষ্ঠা ৬১ অনু. ৩)
নং. ২: যিরমিয় ৩৯:১-১৪
নং. ৩: td-BE৩৭ক যেখান থেকে যিহোবার সাক্ষিদের উৎপত্তি হয়েছে
নং. ৪: cযেকারণে সত্য খ্রিস্টানরা এক শুদ্ধ বিবাহপূর্ব মেলামেশা বজায় রাখার চেষ্টা করে
মে ২১ বাইবেল পাঠ: যিরমিয় ৪৪-৪৮ গান ২৩ (২০০)
বক্তৃতাদানের গুণগত মান: অন্য ব্যক্তির প্রতি আগ্রহ দেখানো (be পৃষ্ঠা ১৮৬ অনু. ১-৪)
নং. ১: কথাবার্তা বলার দক্ষতাকে যেভাবে উন্নত করা যায় (be পৃষ্ঠা ৬২ অনু. ১–পৃষ্ঠা ৬৪ অনু. ১)
নং. ২: যিরমিয় ৪৬:১-১৭
নং. ৩: আত্মপ্রতারণা কী আর কীভাবে আমরা এর বিরুদ্ধে সতর্ক থাকতে পারি?
নং. ৪: প্রকাশিত বাক্যের বাবিলকে শনাক্ত করা
মে ২৮ বাইবেল পাঠ: যিরমিয় ৪৯-৫০ গান ২৮ (২২৪)
বক্তৃতাদানের গুণগত মান: মনোযোগ দিয়ে শোনা (be পৃষ্ঠা ১৮৭ অনু. ১-৫)
নং. ১: যেভাবে কথাবার্তা চালিয়ে যাওয়া যায় (be পৃষ্ঠা ৬৪ অনু. ২–পৃষ্ঠা ৬৫ অনু. ৪)
নং. ২: যিরমিয় ৪৯:১৪-২৭
নং. ৩: td-BE৩৫ক যিশু ঈশ্বরের পুত্র এবং নিযুক্ত রাজা
নং. ৪: যেকারণে খ্রিস্টান বাবামাদের তাদের সন্তানদের সামনে পড়া উচিত
জুন ৪ বাইবেল পাঠ: যিরমিয় ৫১-৫২ গান ১৫ (১২৭)
বক্তৃতাদানের গুণগত মান: অন্যদের উন্নতি করতে সাহায্য করা (be পৃষ্ঠা ১৮৭ অনু. ৬–পৃষ্ঠা ১৮৮ অনু. ৩)
নং. ১: যিহোবার উদ্দেশ্য চমৎকারভাবে সফল হয় (wt-BE পৃষ্ঠা ১৮৪-৯১)
নং. ২: যিরমিয় ৫২:১-১৬
নং. ৩: ঈশ্বরের কাছ থেকে স্বাধীন হওয়ার চেষ্টা করা মূর্খতার কাজ
নং. ৪: td-BE৩৫খ পরিত্রাণের জন্য যিশু খ্রিস্টে বিশ্বাস অত্যাবশ্যক
জুন ১১ বাইবেল পাঠ: বিলাপ ১-২ গান ১৮ (১৬২)
বক্তৃতাদানের গুণগত মান: ব্যবহারিক সাহায্য জোগানো (be পৃষ্ঠা ১৮৮ অনু. ৪–পৃষ্ঠা ১৮৯ অনু. ৪)
নং. ১: আমাদের সময়ে একতাবদ্ধ উপাসনা—এর অর্থ কী? (wt-BE পৃষ্ঠা ৫-৮ অনু. ১-৯)
নং. ২: বিলাপ ২:১-১০
নং. ৩: td-BE৩৫গ যিশুতে বিশ্বাস ছাড়াও আরও বেশি কিছুর প্রয়োজন
নং. ৪: যেকারণে প্রকৃত দয়া কোনো দুর্বলতা নয়
জুন ১৮ বাইবেল পাঠ: বিলাপ ৩-৫ গান ২৬ (২১২)
বক্তৃতাদানের গুণগত মান: অন্যদের প্রতি সম্মান দেখানো (be পৃষ্ঠা ১৯০ অনু. ১-৪)
নং. ১: যে-বিষয়গুলো একতাবদ্ধ উপাসনায় অবদান রাখে (wt-BE পৃষ্ঠা ৯-১৩ অনু. ১০-১৪)
নং. ২: বিলাপ ৪:১-১৩
নং. ৩: td-BE৩৯ক ঈশ্বরের রাজ্য মানবজাতির জন্য যা করবে
নং. ৪: dযেকারণে সত্য খ্রিস্টানরা রাজনীতিতে অংশ নেয় না
জুন ২৫ বাইবেল পাঠ: যিহিষ্কেল ১-৫ গান ৬ (৪৫)
বক্তৃতাদানের গুণগত মান: সম্মানজনক স্বীকৃতি (be পৃষ্ঠা ১৯১ অনু. ১–পৃষ্ঠা ১৯২ অনু. ১)
মৌখিক পুনরালোচনা
জুলাই ২ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৬-১০ গান ৩ (৩২)
বক্তৃতাদানের গুণগত মান: সম্মানজনক বক্তৃতাদান (be পৃষ্ঠা ১৯২ অনু. ২–পৃষ্ঠা ১৯৩ অনু. ২)
নং. ১: একমাত্র সত্য ঈশ্বর হিসেবে যিহোবাকে মহিমান্বিত করুন—১ম ভাগ (wt-BE পৃষ্ঠা ১৫-১৮ অনু. ১-৯)
নং. ২: যিহিষ্কেল ৭:১-১৩
নং. ৩: যিহোবার নিকটবর্তী হওয়ার জন্য যা প্রয়োজন (যাকোব ৪:৮)
নং. ৪: td-BE৩৯খ খ্রিস্টের শত্রুরা সক্রিয় থাকতেই রাজ্যের কাজ শুরু হয়
জুলাই ৯ বাইবেল পাঠ: যিহিষ্কেল ১১-১৪ গান ১৬ (১৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: প্রত্যয়ের সঙ্গে প্রকাশ করা (be পৃষ্ঠা ১৯৪ অনু. ১–পৃষ্ঠা ১৯৫ অনু. ২)
নং. ১: সৎকর্ম করতে নিরুৎসাহ হবেন না (w-BE০৫ ৬⁄১ পৃষ্ঠা ২৯-৩০)
নং. ২: যিহিষ্কেল ১১:১-১৩
নং. ৩: td-BE৩৯গ রাজ্য ‘হৃদয়ে’ নয় আর মানুষের প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠে না
নং. ৪: প্রকাশিত বাক্য ১৭:৯-১১ পদের কথাগুলোর অর্থ আমাদের কীভাবে বুঝতে হবে?
জুলাই ১৬ বাইবেল পাঠ: যিহিষ্কেল ১৫-১৭ গান ১৮ (১৬২)
বক্তৃতাদানের গুণগত মান: যেভাবে প্রত্যয় প্রতীয়মান হয় (be পৃষ্ঠা ১৯৫ অনু. ৩–পৃষ্ঠা ১৯৬ অনু. ৪)
নং. ১: ভুল চিন্তাভাবনা প্রতিরোধ করুন! (w-BE০৫ ৯⁄১৫ পৃষ্ঠা ২৬-৮)
নং. ২: যিহিষ্কেল ১৬:১-১৩
নং. ৩: সতর্ক ব্যক্তি হওয়ার মানে যা বোঝায় (হিতো. ১৩:১৬)
নং. ৪: td-BE৪০ক “জগতের শেষ” বলতে কী বোঝায়?
জুলাই ২৩ বাইবেল পাঠ: যিহিষ্কেল ১৮-২০ গান ১৮ (১৬২)
বক্তৃতাদানের গুণগত মান: কৌশলী অথচ দৃঢ় (be পৃষ্ঠা ১৯৭ অনু. ১-৩)
নং. ১: প্রশ্নকারীর দৃষ্টিভঙ্গি বোঝা (be পৃষ্ঠা ৬৬ অনু. ১–পৃষ্ঠা ৬৮ অনু. ১)
নং. ২: যিহিষ্কেল ১৮:১৯-২৯
নং. ৩: td-BE৪০খ শেষকালের চিহ্নগুলোর বিষয়ে সজাগ থাকতে হবে
নং. ৪: ঈশ্বরের রাজ্য যে এক বাস্তব বিষয় তার প্রমাণ
জুলাই ৩০ বাইবেল পাঠ: যিহিষ্কেল ২১-২৩ গান ২৩ (২০০)
বক্তৃতাদানের গুণগত মান: সাক্ষ্যদানের সময় কৌশলী হওয়া (be পৃষ্ঠা ১৯৭ অনু. ৪–পৃষ্ঠা ১৯৮ অনু. ৫)
নং. ১: কীভাবে আপনার উত্তর দেওয়া উচিত, তা জানুন (be পৃষ্ঠা ৬৮ অনু. ২–পৃষ্ঠা ৭০ অনু. ৩)
নং. ২: যিহিষ্কেল ২৩:১-১৭
নং. ৩: td-BE৯ক বাধ্য মানবজাতিকে অনন্তজীবনের নিশ্চয়তা দেওয়া হয়েছে
নং. ৪: শ্রেষ্ঠত্বের বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি কী?
আগস্ট ৬ বাইবেল পাঠ: যিহিষ্কেল ২৪-২৭ গান ৯ (৩৭)
বক্তৃতাদানের গুণগত মান: উপযুক্ত সময়ে উপযুক্ত বাক্য (be পৃষ্ঠা ১৯৯ অনু. ১-৪)
নং. ১: চিঠির মাধ্যমে যোগাযোগ করা (be পৃষ্ঠা ৭১-৩)
নং. ২: যিহিষ্কেল ২৪:১-১৪
নং. ৩: কোন কোন দিক দিয়ে মোশি খ্রিস্টানদের জন্য এক চমৎকার উদাহরণ ছিলেন?
নং. ৪: td-BE৯খ স্বর্গীয় জীবন খ্রিস্টের দেহের অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে সীমিত
আগস্ট ১৩ বাইবেল পাঠ: যিহিষ্কেল ২৮-৩১ গান ৪ (৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: পরিবার ও অন্যদের সঙ্গে কৌশলী হওয়া (be পৃষ্ঠা ২০০ অনু. ১-৪)
নং. ১: অগ্রগতি করুন—উন্নতি করুন (be পৃষ্ঠা ৭৪ অনু. ১–পৃষ্ঠা ৭৫ অনু. ৩)
নং. ২: যিহিষ্কেল ২৮:১-১৬
নং. ৩: td-BE৯গ অসংখ্য ‘আরও মেষের’ জন্য পার্থিব জীবনের প্রতিজ্ঞা করা হয়েছে
নং. ৪: শাস্ত্রে “ঘৃণা” শব্দটির দ্বারা কী বোঝানো হয়েছে?
আগস্ট ২০ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৩২-৩৪ গান ২২ (১৩০)
বক্তৃতাদানের গুণগত মান: গঠনমূলক ও ইতিবাচক (be পৃষ্ঠা ২০২ অনু. ১–পৃষ্ঠা ২০৩ অনু. ২)
নং. ১: আপনার উপহারকে কাজে লাগান (be পৃষ্ঠা ৭৫ অনু. ৪–পৃষ্ঠা ৭৭ অনু. ২)
নং. ২: যিহিষ্কেল ৩৪:১-১৪
নং. ৩: কীভাবে ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করে?
নং. ৪: td-BE২৬ক বিবাহবন্ধনকে অবশ্যই সম্মান করতে হবে
আগস্ট ২৭ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৩৫-৩৮ গান ৫ (৪৬)
বক্তৃতাদানের গুণগত মান: কণ্ঠস্বর ইতিবাচক রাখা (be পৃষ্ঠা ২০৩ অনু. ৩–পৃষ্ঠা ২০৪ অনু. ১)
মৌখিক পুনরালোচনা
সেপ্টে. ৩ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৩৯-৪১ গান ২০ (৯৩)
বক্তৃতাদানের গুণগত মান: সহবিশ্বাসীদের সঙ্গে কথাবার্তা বলার সময় (be পৃষ্ঠা ২০৪ অনু. ২–পৃষ্ঠা ২০৫ অনু. ৪)
নং. ১: কেন ঈশ্বরের বাক্যের প্রতি আসক্ত হবেন? (w-BE০৫ ৪⁄১৫ পৃষ্ঠা ১৫-১৬ অনু. ৩-৬)
নং. ২: যিহিষ্কেল ৪০:১-১৫
নং. ৩: মানুষ কি সত্যিই ঈশ্বরকে আনন্দিত করতে পারে?
নং. ৪: td-BE২৬খ মস্তকব্যবস্থার নীতিকে খ্রিস্টানরা অবশ্যই সম্মান করবে
সেপ্টে. ১০ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৪২-৪৫ গান ১১ (৮৫)
বক্তৃতাদানের গুণগত মান: জোর দেওয়ার জন্য পুনরাবৃত্তি (be পৃষ্ঠা ২০৬ অনু. ১-৪)
নং. ১: বৃদ্ধ বয়স যখন ‘শোভার মুকুটে’ পরিণত হয় (w-BE০৫ ১⁄১৫ পৃষ্ঠা ৮-৯)
নং. ২: যিহিষ্কেল ৪৩:১-১২
নং. ৩: td-BE২৬গ সন্তানদের প্রতি খ্রিস্টীয় পিতামাতার দায়িত্ব
নং. ৪: eকীভাবে আমরা “অপরিচিতদের রব” চিনতে পারি? (যোহন ১০:৫, NW)
সেপ্টে. ১৭ বাইবেল পাঠ: যিহিষ্কেল ৪৬-৪৮ গান ১৯ (১৬৪)
বক্তৃতাদানের গুণগত মান: ক্ষেত্রের পরিচর্যায় এবং বক্তৃতাগুলোতে পুনরাবৃত্তি (be পৃষ্ঠা ২০৭ অনু. ১–পৃষ্ঠা ২০৮ অনু. ৪)
নং. ১: একমাত্র সত্য ঈশ্বর হিসেবে যিহোবাকে মহিমান্বিত করুন—২য় ভাগ (wt-BE পৃষ্ঠা ১৯-২২ অনু. ১০-১৬)
নং. ২: যিহিষ্কেল ৪৭:১-১৪
নং. ৩: td-BE২৬ঘ খ্রিস্টানদের শুধু খ্রিস্টানদেরই বিবাহ করা উচিত
নং. ৪: fযেকারণে এক মূল্যবান আধ্যাত্মিক উত্তরাধিকার হল সর্বোত্তম উপহার, যা বাবামারা তাদের সন্তানদের দিতে পারে
সেপ্টে. ২৪ বাইবেল পাঠ: দানিয়েল ১-৩ গান ২ (১৫)
বক্তৃতাদানের গুণগত মান: মূলভাবকে গড়ে তুলুন (be পৃষ্ঠা ২০৯ অনু. ১-৩)
নং. ১: ঈশ্বরের বাক্য দৃঢ়রূপে ধরে রাখুন (wt-BE পৃষ্ঠা ২৩-২৭ অনু. ১-১০)
নং. ২: দানিয়েল ২:১-১৬
নং. ৩: যেকারণে ১,৪৪,০০০ সংখ্যাটা আক্ষরিকভাবে নেওয়া হয় (প্রকা. ৭:৪)
নং. ৪: gtd-BE২৬ঙ বহুবিবাহ শাস্ত্রসংগত নয়
অক্টো. ১ বাইবেল পাঠ: দানিয়েল ৪-৬ গান ৮ (৫৩)
বক্তৃতাদানের গুণগত মান: উপযুক্ত মূলভাব ব্যবহার করা (be পৃষ্ঠা ২১০ অনু. ১–পৃষ্ঠা ২১১ অনু. ১; পৃষ্ঠা ২১১, বাক্স)
নং. ১: কখন বিরক্ত হওয়ার একটা কারণ থাকে? (w-BE০৫ ৮⁄১ পৃষ্ঠা ১৩-১৫)
নং. ২: দানিয়েল ৪:১-১৭
নং. ৩: কীভাবে আমরা মফীবোশতের উত্তম গুণাবলি অনুকরণ করতে পারি?
নং. ৪: td-BE৩০ক মরিয়ম হলেন যিশুর মা, “ঈশ্বরের মা” নন
অক্টো. ৮ বাইবেল পাঠ: দানিয়েল ৭-৯ গান ৯ (৩৭)
বক্তৃতাদানের গুণগত মান: মূল বিষয়গুলোকে স্পষ্ট করে দেওয়া (be পৃষ্ঠা ২১২ অনু. ১–পৃষ্ঠা ২১৩ অনু. ১)
নং. ১: যিহোবার “বাক্য” আপনাকে রক্ষা করুক (w-BE০৫ ৯⁄১ পৃষ্ঠা ২৮-৩১)
নং. ২: দানিয়েল ৭:১-১২
নং. ৩: td-BE৩০খ মরিয়ম “চিরকুমারী” নন
নং. ৪: ক্ষেত্রের পরিচর্যায় নিয়মিতভাবে অংশ নেওয়ার ফলে কোন বিশেষ আনন্দ লাভ করা যায়?
অক্টো. ১৫ বাইবেল পাঠ: দানিয়েল ১০-১২ গান ২৩ (২০০)
বক্তৃতাদানের গুণগত মান: খুব বেশি মুখ্য বিষয় নয় (be পৃষ্ঠা ২১৩ অনু. ২–পৃষ্ঠা ২১৪ অনু. ৫)
নং. ১: ঈশ্বরের বাক্য দৃঢ়রূপে ধরে রাখুন—আমাদের উদ্দেশ্য (wt-BE পৃষ্ঠা ২৭-৩১ অনু. ১১-১৩)
নং. ২: দানিয়েল ১১:১-১৪
নং. ৩: যেভাবে নম্রতা আমাদের ভুল বোঝাবুঝি মেটাতে সাহায্য করতে পারে
নং. ৪: td-BE৪৪ক প্রভুর সান্ধ্যভোজ উদ্যাপন
অক্টো. ২২ বাইবেল পাঠ: হোশেয় ১-৭ গান ৯ (৩৭)
বক্তৃতাদানের গুণগত মান: আগ্রহ জাগিয়ে তোলার মতো ভূমিকা (be পৃষ্ঠা ২১৫ অনু. ১–পৃষ্ঠা ২১৬ অনু. ৫)
নং. ১: যাঁর সম্বন্ধে সমস্ত ভাববাদী সাক্ষ্য দিয়েছিল (wt-BE পৃষ্ঠা ৩২-৩৭ অনু. ১-৯)
নং. ২: হোশেয় ৫:১-১৫
নং. ৩: td-BE৪৪খ মিশা কি শাস্ত্রীয়?
নং. ৪: যে-ক্ষেত্রগুলোতে সত্য খ্রিস্টানরা ধৈর্য দেখিয়ে থাকে
অক্টো. ২৯ বাইবেল পাঠ: হোশেয় ৮-১৪ গান ৫ (৪৬)
বক্তৃতাদানের গুণগত মান: ক্ষেত্রের পরিচর্যায় লোকেদের মনোযোগ লাভ করা (be পৃষ্ঠা ২১৭ অনু. ১-৪)
মৌখিক পুনরালোচনা
নভে. ৫ বাইবেল পাঠ: যোয়েল ১-৩ গান ১৫ (১২৭)
বক্তৃতাদানের গুণগত মান: ভূমিকায় আপনার বিষয় সম্বন্ধে পরিচয় করানো (be পৃষ্ঠা ২১৭ অনু. ৫–পৃষ্ঠা ২১৯ অনু. ৩)
নং. ১: খ্রিস্টে বিশ্বাস দেখান (wt-BE পৃষ্ঠা ৩৭-৪০ অনু. ১০-১৫)
নং. ২: যোয়েল ২:১-১৪
নং. ৩: “সিদ্ধ প্রেম” থাকার মানে যা বোঝায় (১ যোহন ৪:১৮)
নং. ৪: htd-BE১৬ক সমস্ত খ্রিস্টানদের অবশ্যই পরিচারক হতে হবে
নভে. ১২ বাইবেল পাঠ: আমোষ ১-৯ গান ২২ (১৩০)
বক্তৃতাদানের গুণগত মান: কার্যকরী উপসংহার (be পৃষ্ঠা ২২০ অনু. ১-৩)
নং. ১: যিহোবার উপাসকরা যে-স্বাধীনতা উপভোগ করে (wt-BE পৃষ্ঠা ৪১-৪৫ অনু. ১-৯)
নং. ২: আমোষ ২:১-১৬
নং. ৩: যেকারণে অভিজ্ঞতা সর্বোত্তম শিক্ষক নয়
নং. ৪: itd-BE১৬খ পরিচর্যার জন্য যোগ্যতাগুলো
নভে. ১৯ বাইবেল পাঠ: ওবদিয় ১–যোনা ৪ গান ২৯ (২২২)
বক্তৃতাদানের গুণগত মান: যে-বিষয়গুলো মনে রাখা দরকার (be পৃষ্ঠা ২২০ অনু. ৪–পৃষ্ঠা ২২১ অনু. ৪)
নং. ১: জগৎ যেটাকে স্বাধীনতা বলে বিবেচনা করে তার দুঃখজনক ফলগুলো (wt-BE পৃষ্ঠা ৪৬-৪৯ অনু. ১০-১৪)
নং. ২: যোনা ১:১-১৭
নং. ৩: যেকারণে পার্থিব পরমদেশের পূর্বে এক আধ্যাত্মিক পরমদেশ হওয়া দরকার
নং. ৪: td-BE২৮ক খ্রিস্টানদের প্রতি বিরোধিতার কারণ
নভে. ২৬ বাইবেল পাঠ: মীখা ১-৭ গান ১৫ (১২৭)
বক্তৃতাদানের গুণগত মান: ক্ষেত্রের পরিচর্যায় (be পৃষ্ঠা ২২১ অনু. ৫–পৃষ্ঠা ২২২ অনু. ৬)
নং. ১: আমাদের সকলকে যে-বিচার্য বিষয়ের মুখোমুখি হতে হবে—১ম ভাগ (wt-BE পৃষ্ঠা ৫০-৫৩ অনু. ১-৮)
নং. ২: মীখা ২:১-১৩
নং. ৩: td-BE২৮খ স্ত্রীর, ঈশ্বরের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করতে স্বামীকে সুযোগ দেওয়া উচিত নয়
নং. ৪: মৃদুশীল হওয়া বলতে যা বোঝায়
ডিসে. ৩ বাইবেল পাঠ: নহূম ১–হবক্কূক ৩ গান ১১ (৮৫)
বক্তৃতাদানের গুণগত মান: বক্তব্যের সঠিকতা (be পৃষ্ঠা ২২৩ অনু. ১-৫)
নং. ১: আমাদের সকলকে যে-বিচার্য বিষয়ের মুখোমুখি হতে হবে—২য় ভাগ (wt-BE পৃষ্ঠা ৫৪-৫৯ অনু. ৯-১৮)
নং. ২: হবক্কূক ১:১-১৭
নং. ৩: যেকারণে অনন্তজীবন একঘেঁয়ে হবে না
নং. ৪: jtd-BE২৮গ স্বামীর, ঈশ্বরকে সেবা করার ক্ষেত্রে তাকে বাধা দিতে স্ত্রীকে সুযোগ দেওয়া উচিত নয়
ডিসে. ১০ বাইবেল পাঠ: সফনিয় ১–হগয় ২ গান ২১ (১৯১)
বক্তৃতাদানের গুণগত মান: ‘বিশ্বসনীয় বাক্য ধরিয়া থাকা’ (be পৃষ্ঠা ২২৪ অনু. ১-৪)
নং. ১: কেন ঈশ্বর দুষ্টতা থাকতে দিয়েছেন? (wt-BE পৃষ্ঠা ৬০-৩ অনু. ১-৭)
নং. ২: সফনিয় ৩:১-১৭
নং. ৩: td-BE২২ক যে-প্রার্থনা ঈশ্বর শোনেন
নং. ৪: kআধ্যাত্মিকতা কীভাবে একটা বিয়েকে প্রভাবিত করে?
ডিসে. ১৭ বাইবেল পাঠ: সখরিয় ১-৮ গান ৪ (৪৩)
বক্তৃতাদানের গুণগত মান: তথ্যের সঠিকতাকে পরীক্ষা করা (be পৃষ্ঠা ২২৫ অনু. ১-৩)
নং. ১: ঈশ্বর যে দুষ্টতা থাকতে দিয়েছেন, এর থেকে আমরা যা শিখি (wt-BE পৃষ্ঠা ৬৩-৯ অনু. ৮-১৮)
নং. ২: সখরিয় ৭:১-১৪
নং. ৩: রূপান্তরের দর্শন কীভাবে পরিপূর্ণ হয়েছে?
নং. ৪: td-BE২২খ বৃথা পুনরাবৃত্তি, মরিয়ম অথবা “সাধুর” কাছে প্রার্থনা সঠিক নয়
ডিসে. ২৪ বাইবেল পাঠ: সখরিয় ৯-১৪ গান ১ (১৩)
বক্তৃতাদানের গুণগত মান: অন্যদের কাছে বোধগম্য (be পৃষ্ঠা ২২৬ অনু. ১–পৃষ্ঠা ২২৭ অনু. ১)
নং. ১: ‘দুষ্টতার আত্মাগণের সহিত মল্লযুদ্ধ’ (wt-BE পৃষ্ঠা ৭০-৫ অনু. ১-১২)
নং. ২: সখরিয় ১০:১-১২
নং. ৩: td-BE১ক মানুষের অদৃষ্ট ঠিক করে দেওয়া হয়নি
নং. ৪: কীভাবে আমরা তাড়নার জন্য প্রস্তুত হতে পারি?
ডিসে. ৩১ বাইবেল পাঠ: মালাখি ১-৪ গান ২০ (৯৩)
বক্তৃতাদানের গুণগত মান: অপরিচিত অভিব্যক্তিগুলো ব্যাখ্যা করা (be পৃষ্ঠা ২২৭ অনু. ২–পৃষ্ঠা ২২৮ অনু. ১)
মৌখিক পুনরালোচনা
[পাদটীকাগুলো]
a কেবল ভাইদের দিতে হবে।
b কেবল ভাইদের দিতে হবে।
c কেবল ভাইদের দিতে হবে।
d কেবল ভাইদের দিতে হবে।
e কেবল ভাইদের দিতে হবে।
f কেবল ভাইদের দিতে হবে।
g কেবল ভাইদের দিতে হবে।
h কেবল ভাইদের দিতে হবে।
i কেবল ভাইদের দিতে হবে।
j কেবল ভাইদের দিতে হবে।
k কেবল ভাইদের দিতে হবে।