ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৬ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৬ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০০৬ সালের ৩০শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৬ সালের ৪ঠা সেপ্টেম্বর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. বক্তৃতাদানের সময় কেন ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ আর কীভাবে আমরা আমাদের উদ্বেগকে কমাতে পারি? [be পৃষ্ঠা ১৩৫ অনু. ৫–পৃষ্ঠা ১৩৭ অনু. ২, বাক্সগুলো]

২. আমাদের বিশ্বাস সম্বন্ধে যখন জিজ্ঞেস করা হয়, তখন উত্তর দেওয়ার সময় কেন আমাদের বাইবেল ব্যবহার করার জন্য প্রচেষ্টা করা উচিত? [be পৃষ্ঠা ১৪৩ অনু. ১-৩]

৩. বাইবেল ব্যবহার করায় কীভাবে আমরা আরও বেশি দক্ষ হতে পারি? [be পৃষ্ঠা ১৪৪, বাক্স]

৪. পরিচর্যায় শিক্ষা দেওয়ার সময়, প্রায়ই বাইবেল ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ আর মণ্ডলীর সভাগুলোতে এটি ব্যবহার করার জন্য আমরা কীভাবে উৎসাহ দিতে পারি? [be পৃষ্ঠা ১৪৫-৬, বাক্সগুলো]

৫. কোনো শাস্ত্রপদ তুলে ধরার সময় আমাদের দুটো লক্ষ্য কী? [be পৃষ্ঠা ১৪৭ অনু. ২]

১নং. বক্তৃতা

৬. “পিতার . . . নামে” বাপ্তাইজিত হওয়ার মানে কী? [wt-BE পৃষ্ঠা ১১৩ অনু. ৮]

৭. “পুত্ত্রের . . . নামে” বাপ্তাইজিত হওয়ার মানে কী? [wt-BE পৃষ্ঠা ১১৪ অনু. ৯]

৮. কে ঈশ্বরের সংগঠনকে পরিচালনা দেন এবং কীভাবে? [wt-BE পৃষ্ঠা ১২৯ অনু. ৫]

৯. হিতোপদেশ ২:​১-৫ পদে ‘রৌপ্যের ন্যায়, গুপ্ত ধনের ন্যায়’ জ্ঞান, বুদ্ধি ও সুবিবেচনা অনুসন্ধান করার জন্য উৎসাহিত করার দ্বারা কী ইঙ্গিত করা হয়েছে? [be পৃষ্ঠা ৩৮ অনু. ৪]

১০. প্রাচীন ও পরিচারক দাসেরা কীভাবে নিযুক্ত হয়? [wt-BE পৃষ্ঠা ১৩২ অনু. ১১]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. কীভাবে দায়ূদ “আপন প্রাণকে শান্ত দান্ত” করেছিলেন “সেই শিশুর ন্যায়, যে স্তন্য ছাড়িয়া মাতার সঙ্গে আছে” আর কীভাবে আমরা তাকে অনুকরণ করতে পারি? (গীত. ১৩১:​১-৩)

১২. গীতসংহিতা ১৩৯:​৭-১২ পদের অনুপ্রাণিত কথাগুলোতে কোন সান্ত্বনা পাওয়া যেতে পারে?

১৩. গীতসংহিতা ১৪৫ অধ্যায়ে উল্লেখিত যিহোবার মহিমার কয়েকটা উদাহরণ কী, যেগুলোর জন্য আমাদের প্রার্থনায় ও সাধারণ্যের পরিচর্যায় আমরা তাঁর প্রশংসা করতে পারি? (গীত. ১৪৫:⁠৩)

১৪. কোন অর্থে যিহোবার প্রতি ভয় “জ্ঞানের আরম্ভ” এবং “প্রজ্ঞার আরম্ভ”? (হিতো. ১:৭; ৯:১০)

১৫. হিতোপদেশ ৭:​১, ২ পদে, “আমার কথা সকল” এবং “আমার আজ্ঞা সকল” এর মধ্যে কী অন্তর্ভুক্ত?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার