ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করুন
১ ক্ষেত্রের পরিচর্যার জন্য কার্যকারী সভাগুলো আমাদেরকে পরিচর্যায় যাওয়ার আগে সত্যিকারের উৎসাহ এবং ব্যবহারিক নির্দেশনা প্রদান করে। সভাগুলো আমাদেরকে দলগতভাবে সাক্ষ্যদান করতে সক্ষম করে, যাতে আমরা পারস্পরিক সমর্থন এবং প্রশিক্ষণের জন্য অন্যদের সঙ্গে কাজ করতে পারি। (হিতো. ২৭:১৭; উপ. ৪:৯, ১০) এই সভাগুলো থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করার জন্য আমরা কী করতে পারি?
২ পরিচালক: এই সভাগুলোতে নির্দিষ্টভাবে কোন তথ্য বিবেচনা করা হবে, সেই বিষয়ে সাধারণত আগে থেকে কোনো আউটলাইন তৈরি করা হয় না। তাই, আপনি যদি পরিচালনা করেন, তা হলে আপনাকে উত্তম প্রস্তুতি নিতে হবে। গতানুগতিকভাবে দৈনিক শাস্ত্রপদ বিবেচনা করার পরিকল্পনা করবেন না, তবে এটি যদি সরাসরি পরিচর্যার সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তা হলে আপনি হয়তো আলোচনায় তা অন্তর্ভুক্ত করতে পারেন। সেই দিন যারা সাক্ষ্য দেবে তাদের জন্য যে-বিষয়টা ব্যবহারিক সাহায্য প্রদান করবে, সেই বিষয়ে চিন্তা করুন। উদাহরণস্বরূপ, আপনি হয়তো একটা উপস্থাপনা আলোচনা করতে বা নমুনা দেখাতে চাইতে পারেন। আপনি হয়তো যুক্তি (ইংরেজি) বই, পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বই অথবা সাম্প্রতিক পরিচর্যা সভার কোনো একটা অংশ থেকে কিছু পুনরালোচনা করার জন্য বাছাই করতে পারেন। অন্যান্য সময় আপনি হয়তো আপনার ক্ষেত্রের এলাকায় কোনো একটা সমস্যার বিষয়ে বিবেচনা করতে পারেন অথবা আপনি হয়তো কীভাবে আগ্রহ গড়ে তুলতে এবং বাইবেল অধ্যয়ন শুরু করতে হয় সেই বিষয়ে আলোচনা করতে পারেন, বিশেষ করে যদি অনেক প্রকাশক পুনর্সাক্ষাৎ করবে বলে চিন্তা করে থাকে। যা-ই বিবেচনা করা হোক না কেন, উদ্যমী এবং ইতিবাচক হোন।
৩ এমনকি আপনি যদি জানেন যে, কেউ কেউ দেরিতে আসবে, তবুও যথাসময়ে সভা শুরু করুন। দলকে সংগঠিত করতে উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করুন এবং যাদের কাজের জন্য এলাকা দরকার, তাদের তা নির্ধারণ করে দিন। এই সভা ১০ থেকে ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয় এবং এই সভা যদি মণ্ডলীর কোনো সভার পর করা হয়, তা হলে আরও কম সময় নেওয়া উচিত। আপনি সভা শেষ করার আগেই সকলের জানা উচিত যে, তারা কে কার সঙ্গে ও কোথায় কাজ করতে যাচ্ছে। প্রার্থনা করে সভা শেষ করা উচিত।
৪ আপনারা সাহায্য করতে পারেন: মণ্ডলীর সভাগুলোর ক্ষেত্রে যেমন হয়ে থাকে, সময়মতো পৌঁছানোর মাধ্যমে আমরা যিহোবার প্রতি সম্মান এবং অন্যদের প্রতি বিবেচনা দেখাই। আলোচনায় অংশ নিন। আপনি কার সঙ্গে কাজ করবেন, তা হয়তো আপনি পরিচালককে নির্ধারণ করতে দিতে পারেন অথবা সভার আগেই আপনি হয়তো আপনার নিজের ব্যবস্থা করা বেছে নিতে পারেন। যদি আপনি নিজের ব্যবস্থা করা বেছে নিতে চান, তা হলে প্রত্যেকবার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাজ করার পরিবর্তে বরং বিভিন্ন প্রকাশকের সঙ্গে কাজ করে “প্রশস্ত” হওয়ার চেষ্টা করুন। (২ করি. ৬:১১-১৩) সভা শেষ হয়ে যাওয়ার পর, ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন করা পরিহার করুন এবং অবিলম্বে এলাকায় চলে যান।
৫ মণ্ডলীর সভাগুলোর মতো ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলোরও একই উদ্দেশ্য রয়েছে। এগুলোর ব্যবস্থা করা হয়, যাতে আমরা “পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে” পারি। (ইব্রীয় ১০:২৪, ২৫) আমরা যদি এই সভাগুলো থেকে উপকার লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করি, তা হলে আমরা আমাদের পরিচর্যা—বাস্তবিকই এক ‘সৎক্রিয়া’—সম্পাদন করে চলায় সাহায্য পাব!
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কীভাবে ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো আমাদের সাহায্য করতে পারে?
২. কিছু বিষয় কী, যেগুলো হয়তো পরিচালক বিবেচনা করতে পারেন?
৩. সভা কতখানি দীর্ঘ হওয়া উচিত এবং সেই সময়ের মধ্যে কী কী করা উচিত?
৪. কোন বিষয়টা সকলকে ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করতে সাহায্য করবে?
৫. ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলোর উদ্দেশ্য কী?