পরিচর্যা সভার তালিকা
১১ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২০
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ২৫শে সেপ্টেম্বরের সপ্তাহের পরিচর্যা সভায় আলোচনার জন্য প্রস্তুতি নিতে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি? (ইংরেজি) ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে উৎসাহ দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ এবং জুলাই থেকে সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। “আমার নিজের ধর্ম রয়েছে” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে কীভাবে আলোচনা চালিয়ে যাওয়া যায়, সেটা যেকোনো একটা নমুনায় দেখান।—যুক্তি (ইংরেজি) বইয়ের ১৮-১৯ পৃষ্ঠা দেখুন।
২০ মিনিট:পরিচর্যা সভা এবং ঐশিক পরিচর্যা বিদ্যালয় থেকে উপকার লাভ করুন। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৬৪ পৃষ্ঠার উপশিরোনাম থেকে ৬৯ পৃষ্ঠার উপশিরোনামের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
১৫ মিনিট:শাখা অফিসের চিঠি। আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার প্রথম পৃষ্ঠায় দেওয়া চিঠির ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা।
গান ১২৬ এবং শেষ প্রার্থনা।
১৮ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২১৩
৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট:গত বছরে আমরা কী সম্পাদন করেছি? পরিচর্যায় যে-উৎসাহজনক কাজগুলো সম্পাদন করা হয়েছে, সেগুলোর ওপর আলোকপাত করে পরিচর্যা অধ্যক্ষ গত পরিচর্যা বছরের কাজকর্ম পুনরালোচনা করবেন। যথোপযুক্ত প্রশংসা করুন। আগামী বছরে যে-ক্ষেত্রগুলোর দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন, তার একটা বা দুটোর বিষয়ে উল্লেখ করুন। অগ্রগামীদের কাজের ওপর মন্তব্য করুন, তাদের উদ্যোগী কাজের জন্য তাদের প্রশংসা করুন। নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করার প্রচেষ্টা থেকে যে-উত্তম ফলগুলো পাওয়া গিয়েছে সেগুলো বর্ণনা করুন।
২৫ মিনিট:“বিশেষ অভিযান ১৬ই অক্টোবর—১২ই নভেম্বর!” একজন প্রাচীনের দ্বারা এক উৎসাহজনক আলোচনা। প্রাচীন গোষ্ঠীর উদ্দেশে ২০০৬ সালের ৬ই জুন তারিখের চিঠিতে উল্লেখিত ঘোষণাটা পড়ার পর, উপস্থিত প্রত্যেককে রাজ্য সংবাদ নং. ৩৭ এর একটা করে কপি দিন। এরপর প্রবন্ধটির প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান। এলাকাকে সম্পূর্ণরূপে শেষ করার জন্য স্থানীয় ব্যবস্থাদি সম্বন্ধে জানান। এই অভিযানে পূর্ণরূপে অংশ নিতে প্রত্যেক প্রকাশককে উৎসাহ দিন। এক সংক্ষিপ্ত উপস্থাপনার নমুনা দেখান।
গান ৫০ এবং শেষ প্রার্থনা।
২৫শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯৪
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। প্রকাশকদের সেপ্টেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, রাস্তায় সাক্ষ্যদানের সময় কীভাবে ১লা অক্টোবর প্রহরীদুর্গ অথবা অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
২৫ মিনিট“যে-ভিডিওটা মনোযোগের সঙ্গে বিবেচনা করা উপযুক্ত”a ১ অনুচ্ছেদ আলোচনা করার সময় যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি? ভিডিওটা সম্বন্ধে সংক্ষেপে কিছু ব্যক্তিগত মন্তব্য করার জন্য মণ্ডলীকে আমন্ত্রণ জানান। এরপর সরাসরি ২-৭ অনুচ্ছেদে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করুন। উপসংহারে, পরিবারগুলোকে শীঘ্রই একসঙ্গে ডিভিডি-তে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—আমি আমার জীবন নিয়ে কী করব? (ইংরেজি) শিরোনামের ভিডিওটা দেখতে উৎসাহিত করুন।
১০ মিনিট:স্থানীয় অভিজ্ঞতাগুলো। সচেতন থাক! পত্রিকার বিশেষ সংখ্যাটি অর্পণ করার বা প্রথম সাক্ষাতেই বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করার সময় যে-অভিজ্ঞাগুলো হয়েছে, সেগুলো বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। একটা বা দুটো উল্লেখযোগ্য অভিজ্ঞতা পুনরায় অভিনয় করে দেখানো যেতে পারে।
গান ১৮৩ এবং শেষ প্রার্থনা।
২রা অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৬
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রশ্ন বাক্স পুনরালোচনা করুন।
১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট:“ঘরে ঘরে সাক্ষ্য দেওয়া।”b সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।
গান ১২৭ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।