প্রশ্ন বাক্স
◼ ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে-বিষয়বস্তু তুলে ধরা হবে, সেগুলো সংগ্রহ করে অন্যদের কাছে বিতরণ করা কি ঠিক?
পরিবারের সদস্য ও অল্প কয়েক জন ঘনিষ্ঠ বন্ধুর ব্যক্তিগত ব্যবহারের জন্য এটা করা যেতে পারে। তবে, এই ধরনের বিষয়বস্তু জনসাধারণ্যে বিতরণ করা কিংবা পয়সার বিনিময়ে বিক্রি করা উচিত নয়, কারণ তা করা হলে গ্রন্থস্বত্বের আইনকে লঙ্ঘন করা হবে।—রোমীয় ১৩:১.
ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের কিছু বক্তৃতার জন্য কেবলমাত্র একটা মূলভাব দিয়ে দেওয়া হয়; উৎস বিষয়বস্তুর কোনো রেফারেন্সের বিষয় উল্লেখ করা হয় না। কোনো একজন ব্যক্তির পক্ষে রেফারেন্সের তালিকা প্রস্তুত করা বা উৎস বিষয়বস্তু সংগ্রহ করা কি উপকারজনক হবে, যেগুলো হয়তো সেই ব্যক্তিরা ব্যবহার করতে পারে যারা এই ধরনের বক্তৃতাগুলো পেয়ে থাকে? না। এ ছাড়া, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের পুনরালোচনার প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করে অন্যকে তা ব্যবহারের জন্য দেওয়াও ঠিক হবে না, কারণ এটা তাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে সাহায্য করবে না। ছাত্র-ছাত্রীদের নিজে নিজে গবেষণা করা উচিত। এটা প্রশিক্ষণ দানের এক গুরুত্বপূর্ণ দিক, যা যিহোবা বিদ্যালয়ের মাধ্যমে জুগিয়ে থাকেন যাতে আমরা ‘শিক্ষাগ্রাহীদের জিহ্বার’ দ্বারা কথা বলতে পারি।—যিশা. ৫০:৪.