যুবক-বৃদ্ধ সকলের জন্য এক উদাহরণ
তিনি ঈশ্বরের সঙ্গে এক উষ্ণ, অন্তরঙ্গ সম্পর্ক উপভোগ করেছিলেন। যিহোবার ইচ্ছা পালন করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি “ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন” এবং তা করার জন্য আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন। তিনি ছিলেন নোহ, যুবক-বৃদ্ধ সকলের জন্য অনুকরণযোগ্য এক উদাহরণ। (আদি. ৬:৯) নোহ—তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন (ইংরেজি) নামক ভিডিওটা আপনাকে নোহের জীবন কেমন ছিল, কীকারণে তিনি যিহোবার আশীর্বাদ পাওয়ার যোগ্য ছিলেন আর কীভাবে আপনি তার উত্তম গুণাবলি অনুকরণ করতে পারেন, তা মনশ্চক্ষে দেখতে সাহায্য করবে।
নোহ ভিডিওর ডিভিডি সংস্করণটির মধ্যে “ভিডিও কুইজ” রয়েছে। ভিডিওটা দেখুন এবং এরপর নিজেকে জিজ্ঞেস করুন: (১) কিছু স্বর্গদূত এমন কী করেছিল, যা ভুল ছিল এবং নেফিলিম কারা ছিল? (আদি. ৬:১, ২, ৪) (২) কেন লোকেরা এত খারাপ হয়ে গিয়েছিল আর ঈশ্বর এই সম্বন্ধে কেমন বোধ করেছিলেন? (আদি. ৬:৪-৬) (৩) কীভাবে নোহ আলাদা ছিলেন? (আদি. ৬:২২) (৪) দুষ্ট লোকেদের কীভাবে ধ্বংস করা হয়েছিল? (আদি. ৬:১৭) (৫) জাহাজটা কত বড় ছিল? (আদি. ৬:১৫) (৬) নোহ আর কী করেছিলেন এবং লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? (মথি ২৪:৩৮, ৩৯; ২ পিতর ২:৫) (৭) প্রত্যেক প্রজাতির কটা করে পশুপাখি জাহাজে ছিল? (আদি. ৭:২, ৩, ৮, ৯, NW; w৫৪ ২/১৫ পৃষ্ঠা ১২৭, পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল) (৮) কতদিন ধরে বৃষ্টি হয়েছিল আর কতদিন যাবৎ পৃথিবী পুরোপুরিভাবে জলে প্লাবিত ছিল? (আদি. ৭:১১, ১২; ৮:৩, ৪) (৯) কেন নোহ ও তার পরিবার রক্ষা পেয়েছিল? (আদি. ৬:১৮, ২২; ৭:৫) (১০) জাহাজটা কোথায় আটকে গিয়েছিল? (আদি. ৮:৪) (১১) নোহ কীভাবে জানতে পেরেছিলেন যে, জাহাজ থেকে বের হয়ে আসা নিরাপদ ছিল? (আদি. ৮:৬-১২) (১২) জাহাজ থেকে বের হয়ে এসে নোহ কী করেছিলেন? (আদি. ৮:২০-২২) (১৩) রংধনু কী চিত্রিত করে? (আদি. ৯:৮-১৬) (১৪) ‘ঈশ্বরের সহিত গমনাগমন করা’ বলতে কী বোঝায়? (আদি. ৬:৯, ২২; ৭:৫) (১৫) নোহকে পরমদেশে দেখতে হলে, আমাদের অবশ্যই কী করতে হবে? (মথি ২৮:১৯, ২০; ১ পিতর ২:২১)
আপনিও যেভাবে ‘ঈশ্বরের সহিত গমনাগমন করিতে’ পারেন এবং তাঁর আধুনিক দিনের লোকেদের রক্ষা করার ব্যাপারে যিহোবার ক্ষমতার ওপর আস্থা রাখতে পারেন, সেই সম্বন্ধে বিশ্বস্ত ও বাধ্য ব্যক্তি নোহ সম্পর্কে বাইবেলের বিবরণটি আপনাকে কী শিক্ষা দিয়েছে?—আদি. ৭:১; হিতো. ১০:১৬; ইব্রীয় ১১:৭; ২ পিতর ২:৯.