ঘোষণাবলি
▪ মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। সেইসব আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? এই নতুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন, যারা স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। লক্ষ্য হওয়া উচিত এই বইটি দিয়ে একটা গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করা। জুন: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি অর্পণ করুন। জুলাই ও আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ? ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন! যিহোবার সাক্ষিরা—তারা কারা? তারা কী বিশ্বাস করে?, ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? এবং জেগে থাকুন!
▪ যেহেতু জুলাই মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের ১লা জুন বা এর পরে যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। রক্ষণাবেক্ষণ অথবা নির্মাণ কাজের জন্য যদি আলাদা হিসাব রাখা হয়ে থাকে, তা হলে সেটার জমাখরচের হিসাবও নিরীক্ষা করার ব্যবস্থা করা উচিত। হিসাব নিরীক্ষা(গুলো) শেষ হয়ে গেলে, সেটা মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর ঘোষণা করা উচিত।
▪ নিয়মিত অগ্রগামী পরিচর্যার আবেদন ফর্মগুলো, যে-তারিখ থেকে শুরু করার জন্য আবেদন করা হয়েছে, সেই তারিখের অন্তত ৩০ দিন আগেই শাখা অফিসে জমা দেওয়ার বিষয় সুপারিশ করা হচ্ছে। সেগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মণ্ডলীর সচিবের সেগুলো পরীক্ষা করে দেখা উচিত। আবেদনকারীরা যদি তাদের বাপ্তিস্মের সঠিক তারিখ মনে করতে না পারে, তা হলে তাদের হিসাব করে সেটা বের করা ও একটা রেকর্ড রাখা উচিত। এই তারিখটা মণ্ডলীর প্রকাশকদের রেকর্ড (S-21) কার্ডে সচিবের লিখে রাখা উচিত।