ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৬ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই মে থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৫ই মে থেকে যে-সপ্তাহ শুরু
  • ২২শে মে থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৯শে মে থেকে যে-সপ্তাহ শুরু
  • ৫ই জুন থেকে যে-সপ্তাহ শুরু
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৬ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৮ই মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ২

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই মে প্রহরীদুর্গ এবং এপ্রিল - জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। একটা উপস্থাপনাতে, প্রকাশককে তার পত্রিকা রুটের এমন একজন ব্যক্তির কাছে ১লা মে ও ১৫ই মে প্রহরীদুর্গ পত্রিকার সংখ্যাগুলো এবং এপ্রিল-জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে বলুন, যিনি যেকোনো কারণেই হোক না কেন, ১লা মে প্রহরীদুর্গ পত্রিকাটি পাননি। এই তিনটে পত্রিকা অর্পণ করার সময় কেবল একটা সংখ্যা তুলে ধরুন। প্রকাশকরা হয়তো মাসে একবার অথবা দুবার তাদের পত্রিকা রুটের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে।

২০ মিনিট:‘ক্রমাগতভাবে আমাকে অনুসরণ করে চল।’a অল্প কথায় একজন উদাহরণযোগ্য প্রকাশকের সাক্ষাৎকার নিন, যিনি তার জীবনকে সাধাসিধে রাখার এবং ব্যক্তিগত অনুধাবনগুলোকে সীমিত করার প্রচেষ্টা করেন, যাতে রাজ্যের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ও অন্যদের সেবা করার জন্য আরও বেশি করে কাজ করতে পারেন। তা করার মাধ্যমে তিনি যে-আশীর্বাদগুলো লাভ করছেন, সেগুলো তুলে ধরুন।

১৫ মিনিট:স্থানীয় অভিজ্ঞতাগুলো। মার্চ ও এপ্রিল মাসে পরিচর্যার কাজে নিজেদের বিলিয়ে দেওয়া থেকে তারা যে-আশীর্বাদগুলো লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। বাইবেল অধ্যয়ন শুরু করার ও নতুন ব্যক্তিদের স্মরণার্থ সভায় যোগদান করতে সাহায্য করার ক্ষেত্রে যে-ফলাফল লাভ করা গিয়েছে, সেগুলো তুলে ধরুন। একটা অথবা দুটো উল্লেখযোগ্য অভিজ্ঞতা পুনরায় অভিনয় করে দেখানো যেতে পারে।

গান ৯১ এবং শেষ প্রার্থনা।

১৫ই মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। ২৯শে মে সপ্তাহের পরিচর্যা সভার জন্য প্রস্তুতি নিতে প্রত্যেককে নোহ​—⁠তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন (ইংরেজি) ভিডিওটা দেখতে উৎসাহিত করুন।

১০ মিনিট:খ্রিস্টের নেতৃত্বাধীনে একতাবদ্ধভাবে কাজ করা। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ১৩-১৫ পৃষ্ঠায় “তাঁর ভূমিকাকে স্বীকার করা বলতে যা বোঝায়” উপশিরোনামের অধীনে বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটা বক্তৃতা।

২৫ মিনিট:“কিংডম হল নির্মাণ কাজ​—⁠পবিত্র সেবার এক গুরুত্বপূর্ণ দিক।”b ২ অনুচ্ছেদ আলোচনা করার সময়, একটা অ্যাপ্লিকেশন ফর কিংডম হল কন্‌স্ট্রাক্‌শন ভলেনটিয়ার প্রোগ্রাম (A-25) ফর্ম দেখান এবং ব্যাখ্যা করুন যে, কীভাবে কপিগুলো পাওয়া যেতে পারে। কয়েক জনের সাক্ষাৎকার নিন, যারা কিংডম হলগুলো নির্মাণ অথবা মেরামতের কাজে অংশগ্রহণ করেছে।

গান ১৩৩ এবং শেষ প্রার্থনা।

২২শে মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮৬

১২ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা জুন প্রহরীদুর্গ এবং এপ্রিল - জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। নমুনাগুলোর সেটিং হিসেবে দেখান যে, একটা পরিবার এক মহড়া দিচ্ছে।

১৫ মিনিট:“ব্যক্তিগত আগ্রহ দেখান​—⁠সদয় হয়ে।”c

১৮ মিনিট:ব্যক্তিগত উত্তম বেশভূষা। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ১৩১-৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। তালিকাবদ্ধ পাঁচটা নীতি বিবেচনা করুন, যেগুলো আমাদের পোশাক-আশাক ও সাজগোজের সঙ্গে সম্পর্কযুক্ত। উল্লেখ করুন যে, মণ্ডলীর সভাগুলোর জন্য কীভাবে উপযুক্ত পোশাক-আশাক পরতে হয়, তা বাইবেল ছাত্রদের বুঝতে সাহায্য করার জন্য আমরা কৌশলে এই বিষয়বস্তু ব্যবহার করতে পারি।

গান ২১৫ এবং শেষ প্রার্থনা।

২৯শে মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪২

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের মে মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১০ মিনিট:জুন মাসে অনন্তকাল বইটি তুলে ধরুন। আমাদের রাজ্যের পরিচর্যা-র পুরোনো সংখ্যাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। সময় থাকলে, ক্ষেত্রে অথবা তাদের নিজেদের পরিবারের সঙ্গে প্রকাশনাটি ব্যবহার করে যে-উত্তম ফলগুলো পাওয়া গিয়েছে, সেই সম্বন্ধে শ্রোতাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান।

২৫ মিনিট:“যুবক-বৃদ্ধ সকলের জন্য এক উদাহরণ।” এক মিনিটেরও কম সময়ের মধ্যে একটা ভূমিকা করার পর, দ্বিতীয় অনুচ্ছেদে তালিকাবদ্ধ সমস্ত প্রশ্ন ব্যবহার করে শ্রোতাদের সঙ্গে সরাসরি নোহ ভিডিওটার কুইজের আলোচনায় চলে যান। এরপর, পরিবারগুলোকে বলতে বলুন যে, তারা কীভাবে ডিভিডি সংস্করণে প্রস্তাবিত “শেখার বিভিন্ন পদ্ধতি”-তে অংশ নিয়ে উপকৃত হয়েছে। এরপর, তৃতীয় অনুচ্ছেদের প্রশ্নটা ও শাস্ত্রপদগুলো আলোচনা করুন।

গান ৯ এবং শেষ প্রার্থনা।

৫ই জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৭৬

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট:পুনর্সাক্ষাৎ করার ক্ষেত্রে যেভাবে সফল হওয়া যায়। ২০০৩ সালের ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৬ পৃষ্ঠায় দেওয়া বাক্সটার ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। সাতটা পরামর্শের প্রত্যেকটা বিবেচনা করুন এবং এই পরামর্শগুলো কীভাবে স্থানীয় এলাকায় প্রয়োগ করা যেতে পারে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। যারা সাহিত্য নিয়ে থাকে অথবা যারা আগ্রহ প্রকাশ করে, তাদের সকলের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে পুনর্সাক্ষাৎ করতে প্রকাশকদের উৎসাহিত করুন। ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠায় দেওয়া প্রস্তাবনাগুলোর একটা ব্যবহার করে কীভাবে পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

গান ৫৭ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার