ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৫ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৫ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০০৫ সালের ২৭শে জুন থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৫ সালের ২রা মে থেকে ২৭শে জুন পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. কোন বিষয়টা নির্ণয় করে যে, একজনের বক্তৃতার মূলভাব উপযুক্ত হয়েছে কি না? [sg পৃষ্ঠা ১৩৪ অনু. ৬]

২. চোখের মাধ্যমে সংযোগ বজায় রাখার সঙ্গে কী জড়িত? [sg পৃষ্ঠা ১৩৯ অনু. ২-৩]

৩. কেন আউটলাইন থেকে কথা বলতে শেখা গুরুত্বপূর্ণ? [sg পৃষ্ঠা ১৪০ অনু. ১০]

৪. পড়ার ক্ষেত্রে বাক্‌পটুতার অভাবকে সংশোধন করার জন্য আপনি কী করতে পারেন? [sg পৃষ্ঠা ১৪৩ অনু. ৭]

৫. কীভাবে আমরা অনুচ্ছেদগুলো এমনভাবে পড়তে পারি, যেন সেগুলোকে স্বতঃস্ফূর্ত বক্তৃতার মতো মনে হয়? [sg পৃষ্ঠা ১৪৬ অনু. ২১]

১নং বক্তৃতা

৬. বাচ্চাদের শিক্ষার বিষয়ে ঈশ্বরের বাক্যে কোন নির্দেশনা রয়েছে? [w-BE০৩ ৩/১৫ পৃষ্ঠা ১২ অনু. ২; পৃষ্ঠা ১৪ অনু. ৩]

৭. যিহোবা কীভাবে অল্পবয়স্ক দায়ূদের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন আর দায়ূদ কীভাবে যিহোবার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন? [w-BE০৩ ৪/১৫ পৃষ্ঠা ২৯ অনু. ৩; পৃষ্ঠা ৩০ অনু. ৩]

৮. কেন যিহোবা হেবলের বলিকে গ্রাহ্য করেছিলেন আর এটা আমাদের কী আশ্বাস দেয়? (আদি. ৪:⁠৪) [w-BE০৩ ৫/১ পৃষ্ঠা ২৮ অনু. ৪-পৃষ্ঠা ২৯ অনু. ১]

৯. “সদাপ্রভুর শাসন” কী, যা হিতোপদেশ ৩:১১ পদ আমাদের তুচ্ছ না করার উপদেশ দেয়? [w-BE০৩ ১০/১ পৃষ্ঠা ২০ অনু. ২-৪]

১০. প্রথম তীমথিয় ৬:​৬-৮ পদে ব্যবহৃত ‘সন্তোষ’ শব্দের অর্থ কী? [w-BE০৩ ৬/১ পৃষ্ঠা ৯ অনু. ১-২; পৃষ্ঠা ১০ অনু. ১]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. যোনাথন ও দায়ূদের মধ্যে প্রেমের ঐক্যসাধনকারী বন্ধন কোন বিষয়ের পূর্বাভাস দিয়েছিল? (২ শমূ. ১:২৬) [w৮৯ ১/১ পৃষ্ঠা ২৬ অনু. ১৩]

১২. নিয়ম-সিন্দুক যিরূশালেমে নিয়ে আসার ব্যাপারে দায়ূদের প্রথম পদক্ষেপ থেকে আমরা কী শিখতে পারি? (২ শমূ. ৬:​২-৯)

১৩. দায়ূদ ও বৎশেবা পাপ করার পর, তাদের পুত্রকে কেন মরতে হয়েছিল যেহেতু দ্বিতীয় বিবরণ ২৪:১৬ এবং যিহিষ্কেল ১৮:২০ পদ বলে যে, পিতার ভুলের জন্য সন্তান মারা যাবে না? (২ শমূয়েল ১২:১৪; ২২:৩১)

১৪. কীভাবে আমরা জানি যে, মফীবোশতের সম্বন্ধে সীবের দাবি মিথ্যা ছিল? (২ শমূ. ১৬:​১-৪)

১৫. সীবের সঙ্গে সম্পর্কযুক্ত মফীবোশতের প্রতিক্রিয়া কেন আমাদের জন্য এক উত্তম উদাহরণ? (২ শমূ. ১৯:​২৪-৩০)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার