ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৫ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৩ই জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ২০শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৭শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ৪ঠা জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৫ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৩ই জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৯৮

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো, (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) কীভাবে ১৫ই জুন প্রহরীদুর্গ এবং এপ্রিল - জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে ব্যবহার করুন। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনাগুলোও ব্যবহার করা যেতে পারে। একটা উপস্থাপনায় কোনো রীতিবহির্ভূত সেটিংয়ে পত্রিকাগুলো অর্পণের নমুনা দেখান।

১৫ মিনিট: অন্যদের অবাপ্তাইজিত প্রকাশক হয়ে উঠতে সাহায্য করুন। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৭৯-৮১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। মণ্ডলীর সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার জন্য একজন বাইবেল ছাত্র শাস্ত্রীয় চাহিদাগুলো পূরণ করেন কি না, সেটা নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করুন। পরের সপ্তাহে আমরা বিবেচনা করব যে, অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে যোগ্য বাইবেল ছাত্রদের আমরা কীভাবে ঘরে ঘরে পরিচর্যায় অংশ নিতে প্রশিক্ষণ দিতে পারি।

২০ মিনিট: “প্রচার করা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে।”a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ১৪৯ এবং শেষ প্রার্থনা।

২০শে জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ২০৬

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ২০০৩ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা থেকে মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করুন। প্রকাশকরা কীভাবে বিদেশি ভাষার সাহিত্যাদি পেতে পারে, তা ব্যাখ্যা করুন। এই তথ্য কীভাবে স্থানীয় এলাকায় প্রযোজ্য, তা আলোচনা করুন। বিদেশি ভাষার প্রকাশনাগুলোর জন্য যেকোনো আবেদন, এমনকি যদি মাত্র একটা প্রকাশনার জন্যও হয়, সেটা যে-ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন তার মাধ্যমে করা উচিত, যাতে অযথা বিলম্ব ছাড়াই প্রয়োজনীয় সাহিত্য পাওয়া যেতে পারে।

১৫ মিনিট: মার্চ, এপ্রিল ও মে মাসে ক্ষেত্রের পরিচর্যায় যে-অভিজ্ঞতাগুলো হয়েছিল, সেগুলো বর্ণনা করুন অথবা পুনরায় অভিনয় করে দেখান। স্মরণার্থ মরসুমে পরিচর্যায় তাদের অংশ বৃদ্ধি করতে তারা যে-প্রচেষ্টা করেছে এবং ফলস্বরূপ যে-আশীর্বাদগুলো তারা উপভোগ করেছে, সে বিষয়ে মন্তব্য করার জন্য আগে থেকে এক অথবা দুজনকে বলে রাখুন। যারা জেগে থাকুন! ব্রোশারটি নিয়েছে তাদের কাছে ফিরে যাওয়ার বিষয়ে যে-অভিজ্ঞতাগুলো হয়েছে, সেগুলো বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। অসাধারণ অভিজ্ঞতাগুলো পুনরায় অভিনয় করে দেখানোর জন্য আগে থেকে ব্যবস্থা করুন। বিশেষ অভিযানে তাদের সমর্থনের জন্য সকলের প্রশংসা করুন।

২০ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা​—⁠১০ম ভাগ।”b একটা নমুনা অন্তর্ভুক্ত করুন যেটাতে দেখানো হচ্ছে যে, একটা অনুশীলন পর্ব চলছে। ছাত্র যখন একটা উপস্থাপনার মহড়া দেয়, তখন পরিচালক যিনি গৃহকর্তার ভূমিকায় অভিনয় করছেন, তিনি সচরাচর করে থাকে এমন একটা আপত্তি তোলেন আর কী বলতে হবে সেই বিষয়ে ছাত্র যখন অনিশ্চিত হয়ে পড়েন, তখন পরিচালক ব্যাখ্যা করেন যে, কীভাবে এটা মোকাবিলা করা যেতে পারে। এ ছাড়া, ঘরে ঘরে পরিচর্যায় অংশ নেওয়ার সময় তারা যে-প্রশিক্ষণ পেয়েছে, সেটার ওপর মন্তব্য করার জন্য আগে থেকে এক অথবা দুজনকে বলে রাখুন।

গান ২০৮ এবং শেষ প্রার্থনা।

২৭শে জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ১১৩

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করে কীভাবে ১লা জুলাই প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা উপস্থাপন করা যায়, তা দেখান। অন্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে। নমুনার পর, গৃহকর্তার আগ্রহ জাগানোর জন্য শুরুতে যে-মন্তব্যগুলো করা হয়েছিল, তা আবারও উল্লেখ করুন।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট: জুলাই ও আগস্ট মাসে ব্রোশারগুলো অর্পণ করা। ইনসার্টের ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। কীভাবে ইনসার্টটি ব্যবহার করতে হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করুন এবং ৩ পৃষ্ঠার বাক্স তুলে ধরুন ও সেইসঙ্গে ২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা থেকে মুখ্য বিষয়গুলোর ওপর জোর দিন। প্রথম সাক্ষাতে ব্রোশারগুলো অর্পণ করার জন্য সেই প্রস্তাবনাগুলো আলোচনা করুন, যেগুলো স্থানীয় এলাকার জন্য উপযুক্ত। দুটো অথবা তিনটে উপস্থাপনার নমুনা দেখান। অন্তত একটা নমুনায় একজন অল্পবয়স্ককে তা দেখাতে বলুন।

গান ১৯৬ এবং শেষ প্রার্থনা।

৪ঠা জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ৭০

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫: মিনিট: আপনি কি এক পারিবারিক তালিকা থেকে উপকার লাভ করছেন? ২০০৫ সালের মে মাসে আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে দেওয়া প্রস্তাবনাগুলো পুনরালোচনা করুন আর এই প্রস্তাবনাগুলো কাজে লাগানোর জন্য তারা যে-প্রচেষ্টা করেছে এবং তা করে তারা যে-উপকারগুলো লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

২০ মিনিট: “জনসাধারণের জায়গাগুলোতে কার্যকারীভাবে সাক্ষ্য দেওয়া।”c স্থানীয় এলাকায় প্রয়োগ করুন। যখন উপযুক্ত তখন, দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্মটা ব্যবহার করার কথা প্রকাশকদের মনে করিয়ে দিন।​—⁠২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠা দেখুন।

গান ১২০ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার