ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৫ পৃষ্ঠা ৮
  • পত্রিকা রুটের দ্বারা আগ্রহ বাড়িয়ে তুলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পত্রিকা রুটের দ্বারা আগ্রহ বাড়িয়ে তুলুন
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পত্রিকা রুট—বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কার্যকারী
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকা রুটের দ্বারা “রাজ্যের বীজ বোনা”
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—পত্রিকা রুট তৈরি করা
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পারিবারিক বাইবেল অধ্যয়ন—খ্রীষ্টানদের জন্য এক মুখ্য বিষয়
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৫ পৃষ্ঠা ৮

পত্রিকা রুটের দ্বারা আগ্রহ বাড়িয়ে তুলুন

১ পরিচর্যায় যে-লোকেদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, তাদের অনেকেই আমাদের পরিদর্শনকে স্বাগত জানায় এবং আনন্দের সঙ্গে আমাদের সাহিত্যাদি গ্রহণ করে কিন্তু নিয়মিত বাইবেল অধ্যয়ন করার জন্য সম্মত হতে ইতস্তত করে। তাদের আগ্রহ বাড়িয়ে তোলার একটা উপায় হচ্ছে পত্রিকা রুট করা। আপনি যখন পত্রিকা অর্পণ করেন, তখন ব্যক্তির নাম ও ঠিকানা, সাক্ষাতের তারিখ, যে-সংখ্যাগুলো নিয়েছে এবং যে-শাস্ত্রপদটি আলোচনা করা হয়েছে ও সেইসঙ্গে আপনি এমনকিছু লক্ষ করেছেন যা হয়তো ব্যক্তির আগ্রহের ইঙ্গিত দেয়, সমস্তই লিপিবদ্ধ করে রাখুন। পত্রিকাগুলোর প্রত্যেকটা নতুন সংখ্যা আসা মাত্র সেই বিষয়গুলো খুঁজে বের করুন, যেগুলো আপনার পত্রিকা রুটের ব্যক্তিদের কাছে আগ্রহজনক হবে আর আপনি যখন যাবেন, তখন সেগুলো তুলে ধরুন। (১ করি. ৯:​১৯-২৩) এক সময়, আমাদের পত্রিকাগুলো থেকে পড়া কোনো বিষয় হয়তো, তাদের আগ্রহকে জাগিয়ে তুলতে এবং আরও বেশি জানতে চাওয়ার কারণ হতে পারে।

২ কিন্তু আমরা উপলব্ধি করি যে, বেশির ভাগ লোক শুধু তাদের নিজেদের মতো করে পত্রিকাগুলো পড়েই যিহোবার দাস হয়ে উঠবে না। যেহেতু লোকেদের জন্য এখনই যিহোবার (NW) অন্বেষণ করা জরুরি, তাই তাদের সাহায্য করার জন্য আমরা আর কী করতে পারি? (সফ. ২:​২, ৩; প্রকা. ১৪:​৬, ৭) প্রতিবার পত্রিকাগুলো দিয়ে আসার সময় মনোযোগপূর্বক বাছাই করা একটি শাস্ত্রপদ তাদের সামনে পড়ার মাধ্যমে আমরা তাদের আগ্রহ বাড়িয়ে তুলতে পারি।

৩ একটি শাস্ত্রপদ নিয়ে আলোচনা: আপনার পত্রিকা রুটের ব্যক্তিদের সম্বন্ধে চিন্তা করুন এবং প্রত্যেকের নির্দিষ্ট প্রয়োজনগুলোর জন্য ধারাবাহিকভাবে একটি শাস্ত্রপদ নিয়ে আলোচনার বিষয়টি প্রস্তুত করুন। (ফিলি. ২:⁠৪) উদাহরণস্বরূপ, কেউ যদি সম্প্রতি মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারিয়ে থাকে, তা হলে মৃতদের অবস্থা এবং পুনরুত্থানের আশা সম্বন্ধে বাইবেল যা বলে, তা আলোচনা করার জন্য আপনি হয়তো বেশ কয়েক বার পুনর্সাক্ষাৎ করতে পারেন। একটি শাস্ত্রপদ নিয়ে আলোচনার এই বিষয়টি প্রস্তুত করতে যুক্তি (ইংরেজি) বইয়ের “মুত্যু” এবং “পুনরুত্থান” এর মতো মুখ্য বিষয়গুলোর অধীনস্থ বিষয়বস্তু ব্যবহার করা যেতে পারে। অসুস্থতা, বার্ধক্য এবং মৃত্যুকে কীভাবে সম্পূর্ণরূপে নির্মূল করা হবে, এমন সম্পর্কযুক্ত বিষয়গুলোর ওপর অতিরিক্ত আলোচনাগুলো স্বাভাবিকভাবে করা যেতে পারে। মুখ্য বিষয়টা হচ্ছে ব্যক্তির মধ্যে আগ্রহ জাগিয়ে তোলে এমন একটা বিষয় খোঁজা এবং এই বিষয়ে বাইবেল কী বলে, তা ধীরে ধীরে তাকে দেখানো।

৪ বুঝতে সাহায্য করুন: যদিও এই ধরনের আলোচনাগুলোকে সাধারণত সহজ-সরল ও সংক্ষিপ্ত রাখা সবচেয়ে ভাল কিন্তু কেবলমাত্র বাছাই করা শাস্ত্রপদটি পড়ার চেয়েও আরও বেশি কিছুর দরকার। শয়তান সুসমাচারের প্রতি লোকেদের মন অন্ধ করে রেখেছে। (২ করি. ৪:​৩, ৪) এমনকি যারা বাইবেলের সঙ্গে পরিচিত তাদেরও এটি বোঝার জন্য সাহায্যের প্রয়োজন। (প্রেরিত ৮:​৩০, ৩১) তাই, শাস্ত্রপদটি ব্যাখ্যা করা ও উদাহরণের দ্বারা বোঝানোর জন্য সময় করে নিন, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে একটা বক্তৃতার জন্য আপনি যতটা সময় নেন অনেকটা সেটার মতো। (প্রেরিত ১৭:⁠৩) নিশ্চিত হোন যে, ব্যক্তি তার নিজের জীবনে ঈশ্বরের বাক্যের ব্যবহারিক মূল্যকে উপলব্ধি করেন।

৫ ব্যক্তি যা শিখছেন তা যদি তিনি উপভোগ করেন, তা হলে প্রতিটি সাক্ষাতের সময় বাইবেলের দুটি কিংবা তিনটি পদ অন্তর্ভুক্ত করে ধীরে ধীরে আলোচনাগুলোকে প্রসারিত করুন। চান ব্রোশার অথবা জ্ঞান বইটির সঙ্গে পরিচয় করানোর সুযোগ খুঁজুন। এইভাবে, পত্রিকা রুটের দ্বারা সাক্ষাৎ হয়তো পরিশেষে একটি বাইবেল অধ্যয়নে পরিণত হতে পারে।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. আগ্রহ বাড়িয়ে তুলতে আমরা কীভাবে পত্রিকা রুট ব্যবহার করতে পারি?

২. কেন লোকেদের জন্য এখনই যিহোবার অন্বেষণ করা জরুরি আর তাদের সাহায্য করার জন্য আমরা আর কী করতে পারি?

৩. (ক) কীভাবে আমরা ধারাবাহিকভাবে একটি শাস্ত্রপদ নিয়ে আলোচনার বিষয়টি প্রস্তুত করতে পারি? (খ) আপনার এলাকায় লোকেরা কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত?

৪. আপনি যখন শাস্ত্র ব্যবহার করেন, তখন সেটি বুঝতে সাহায্য করা কেন গুরুত্বপূর্ণ আর আমরা কীভাবে তা করতে পারি?

৫. কীভাবে পত্রিকা রুটের দ্বারা সাক্ষাৎ একটি বাইবেল অধ্যয়নে পরিণত হতে পারে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার