ঘোষণাবলি
▪ সাহিত্য অর্পণ এপ্রিল ১৮ - মে ১৫: জেগে থাকুন! ব্রোশারটি বিতরণ করার বিশেষ অভিযান। মে ১৬-৩১: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। সেইসব আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় ঈশ্বরের উপাসনা করুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন, যারা স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। লক্ষ্য হওয়া উচিত একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করা, বিশেষ করে সেই ব্যক্তিদের সঙ্গে যারা ইতিমধ্যেই জ্ঞান বই ও চান ব্রোশার দিয়ে অধ্যয়ন করেছে। জুন থেকে আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন! যিহোবার সাক্ষিরা—তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের ১লা জুন বা এর পরে যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। রক্ষণাবেক্ষণ অথবা নির্মাণ কাজের জন্য যদি হিসাব রাখা হয়ে থাকে, তা হলে সেটার জমাখরচের হিসাবও নিরীক্ষা করার ব্যবস্থা করা উচিত। হিসাব নিরীক্ষা(গুলো) করা শেষ হলে, সেটা মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর ঘোষণা করা উচিত।
▪ ২৭শে জুনের সপ্তাহ থেকে, অসমিয়া ও মারাঠি ভাষার মণ্ডলীগুলোতে হিন্দি ভাষার দানিয়েলের ভবিষ্যদ্বাণী বইটি তাদের মণ্ডলীর বই অধ্যয়নের জন্য ব্যবহৃত হবে। আর বাংলা, মিজো/লুশাই এবং তেলুগু ভাষার মণ্ডলীগুলোতে এর পরিবর্তে, ঈশ্বরের উপাসনা করুন বইটি অধ্যয়ন করা হবে।
▪ গ্যাংটকের (নেপালি) “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলনের তারিখ পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত তারিখ হল, আগস্ট ১২-১৪, ২০০৫.
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও —বড় অক্ষরে ইংরেজিতে ছাপানো
দয়া করে লক্ষ করুন যে, এটা হল একটা বিশেষ আবেদনের বিষয় এবং কেবলমাত্র যারা চোখে দেখতে পায় না এবং ছোট ছাপা অক্ষর পড়তে পারে না, তাদের জন্য প্রাপ্তিসাধ্য করা হবে। তাই, কেবলমাত্র তখনই এর জন্য অর্ডার দেওয়া উচিত, যখন চোখে দেখতে পায় না এমন প্রকাশকরা নির্দিষ্টভাবে অনুরোধ করে। পরিচর্যা কমিটি অবশ্যই সত্যিকারের প্রয়োজন যাচাই করবে এবং সোসাইটির কাছে সেটা পাঠানোর আগে সাহিত্য আবেদন ফর্মে তা উল্লেখ করবে।
▪ যে-নতুন অডিও কমপ্যাক্ট ডিস্কগুলো পাওয়া যাচ্ছে:
আপনার চোখ সরল রাখুন —কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি
পরিবারগুলি—প্রত্যেকদিন বাইবেল পড়াকে আপনাদের জীবনের পথ করে তুলুন! —কান্নাড়া, তামিল, মালায়ালাম, হিন্দি
যিহোবার নিকটবর্তী হোন(এমপিথ্রি ফরম্যাট) —ইংরেজি
চৌদ্দটা বাইবেলের নাটক (তিনটে সিডি-র সেট, এমপিথ্রি ফরম্যাট) —ইংরেজি
▪ নতুন যে-প্রকাশনাটি পাওয়া যাচ্ছে:
পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ—এমপিথ্রি ফরম্যাটে বাইবেল পাঠ (ছটা সিডি-র এক সেট)—ইংরেজি