ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৪ পৃষ্ঠা ৩-৬
  • ২০০৫ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ২০০৫ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • নির্দেশাবলি
  • তালিকা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৪ পৃষ্ঠা ৩-৬

২০০৫ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা

নির্দেশাবলি

২০০৫ সালে ঐশিক পরিচর্যা বিদ্যালয় পরিচালনা করার জন্য যে-ব্যবস্থা করা হয়েছে, তা নিচে দেওয়া হল।

উৎস বিষয়বস্তু: পবিত্র বাইবেল [o.v.], প্রহরীদুর্গ [w-BE], ঐশিক পরিচর্যা বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরেজি) [sg] এবং জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে [kl-BE]।

গান ও প্রার্থনা দিয়ে এবং সাদর সম্ভাষণ জানিয়ে ঠিক সময়ে বিদ্যালয় শুরু করা উচিত এবং এরপর নিচে যেভাবে বলা আছে, সেভাবে চলবে:

বক্তৃতাদানের গুণগত মান: ৫ মিনিট। বিদ্যালয় অধ্যক্ষ, সহায়ক পরামর্শদাতা অথবা আরেকজন যোগ্য প্রাচীন বিদ্যালয় নির্দেশ পুস্তক থেকে বক্তৃতাদানের একটা গুণগত মান নিয়ে আলোচনা করবেন। (যে-মণ্ডলীগুলোতে প্রাচীনের সংখ্যা সীমিত, সেখানে একজন যোগ্য পরিচারক দাসকে ব্যবহার করা যেতে পারে।)

১নং. বক্তৃতা: ১০ মিনিট। এই বক্তৃতা একজন যোগ্য প্রাচীন অথবা একজন পরিচারক দাসের দেওয়া উচিত এবং এটা প্রহরীদুর্গ পত্রিকার ওপর ভিত্তি করে হবে। এটা দশ মিনিটের একটা নির্দেশনামূলক বক্তৃতা হিসেবে দিতে হবে, যেখানে কোনো মৌখিক পুনরালোচনা হবে না। কেবল সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরাই নয়, বরং যে-তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটার ব্যবহারিক মূল্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা এবং মণ্ডলীর জন্য যে-বিষয়টা সবচেয়ে বেশি সাহায্যকারী হবে, সেটা তুলে ধরাও এর উদ্দেশ্য হওয়া উচিত। যে-মূলভাব দেওয়া হয়েছে, তা ব্যবহার করা উচিত। যে-ভাইদের এই বক্তৃতার জন্য দায়িত্ব দেওয়া হয়, তারা নির্ধারিত সময়সীমার মধ্যে তা শেষ করার ব্যাপারে সতর্ক থাকবে বলে আশা করা হয়। দরকার হলে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া যেতে পারে।

বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো: ১০ মিনিট। প্রথম ছয় মিনিট একজন যোগ্য প্রাচীন বা পরিচারক দাসের উচিত বিষয়বস্তুকে স্থানীয় প্রয়োজনগুলোর প্রতি প্রয়োগ করা। তিনি সেই সপ্তাহের জন্য নির্ধারিত বাইবেল পাঠের যেকোনো অংশের ওপর মন্তব্য করতে পারেন। তার উপস্থাপনা শুধু নির্ধারিত পাঠের সারাংশ হওয়া উচিত নয়। প্রধান উদ্দেশ্য হল শ্রোতাদের বুঝতে সাহায্য করা যে, এই বিষয়টা কেন ও কীভাবে উপকারী। প্রথম অংশের জন্য নির্ধারিত ছয় মিনিটের বেশি সময় না নেওয়ার ব্যাপারে বক্তার সতর্ক থাকা উচিত। তার এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, শেষ চার মিনিট শ্রোতাদের অংশগ্রহণের জন্য আলাদা করে রাখা হয়েছে। বাইবেল পাঠে তারা কোন কোন আগ্রহজনক বিষয় পেয়েছে সেগুলো এবং এর উপকারগুলো সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্য (৩০ সেকেন্ড বা এর কম সময়ে) করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানানো উচিত। এরপর বিদ্যালয় অধ্যক্ষ সেই ছাত্র-ছাত্রীদের অন্য শ্রেণীকক্ষে যেতে বলবেন, যাদের সেখানে বক্তৃতা রয়েছে।

২নং. বক্তৃতা: ৪ মিনিট। এই পাঠের দায়িত্ব একজন ভাইকে দিতে হবে। পাঠটি সাধারণত বাইবেল থেকেই হবে। মাসে একবার এই বক্তৃতা প্রহরীদুর্গ থেকে নেওয়া বিষয়বস্তুর ওপর হবে। কোনো ভূমিকা অথবা উপসংহার করা ছাড়াই ছাত্রের নির্ধারিত বিষয়বস্তু পড়া উচিত। প্রতি সপ্তাহে যে-বিষয়বস্তু পড়তে হবে তার পরিমাণে কিছুটা পার্থক্য থাকবে কিন্তু সেগুলো পড়ার জন্য চার মিনিট বা এর কম সময় নেওয়া উচিত। বক্তৃতার কার্যভার দেওয়ার আগে বিদ্যালয় অধ্যক্ষের বিষয়বস্তুটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা উচিত, যাতে ছাত্রের বয়স ও ক্ষমতা অনুযায়ী তা মানানসই হয়। ছাত্ররা যাতে বুঝে, বাক্‌পটুতার সঙ্গে, সঠিক অর্থের ওপর জোর দিয়ে, গলার স্বর ও ধ্বনির ওঠানামা ঠিক রেখে, যথাযথভাবে থেমে এবং স্বাভাবিকভাবে পড়তে পারে, সেই বিষয়ে তাদেরকে সাহায্য করার জন্য বিদ্যালয় অধ্যক্ষ বিশেষভাবে আগ্রহী হবেন।

৩নং. বক্তৃতা: ৫ মিনিট। এই বক্তৃতা একজন বোনকে দেওয়া হবে। যে-ছাত্রীরা এই বক্তৃতাটা পাবে, তারা একটা সেটিং বেছে নেবে। ছাত্রীর উচিত নির্ধারিত মূলভাব ব্যবহার করা এবং তা ক্ষেত্রের পরিচর্যার এমন একটা দিকে প্রয়োগ করা, যা স্থানীয় মণ্ডলীর এলাকার জন্য বাস্তবসম্মত ও ব্যবহারিক। যখন উৎস বিষয়বস্তু হিসেবে কোনো রেফারেন্স উল্লেখ না থাকে, তখন এই বক্তৃতার জন্য ছাত্রীকে বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে জোগানো প্রকাশনাগুলো থেকে গবেষণা করে তথ্য সংগ্রহ করতে হবে। নতুন ছাত্রীদের সেই বক্তৃতাগুলো দেওয়া উচিত, যেগুলোতে রেফারেন্স উল্লেখ করা রয়েছে। ছাত্রী যেভাবে বিষয়বস্তু তুলে ধরেন এবং যেভাবে তিনি গৃহকর্তাকে শাস্ত্র থেকে যুক্তি করার ও উপস্থাপনার মূল বিষয়গুলো বোঝার জন্য সাহায্য করেন, বিশেষ করে সেই বিষয়েই বিদ্যালয় অধ্যক্ষ আগ্রহী হবেন। যে-ছাত্রীদের এই বক্তৃতা দেওয়া হয় তাদের পড়তে জানা উচিত। বিদ্যালয় অধ্যক্ষ একজন সহকারী নিযুক্ত করে দেবেন।

৪নং. বক্তৃতা: ৫ মিনিট। ছাত্র বা ছাত্রীর জন্য নির্ধারিত মূলভাবের ওপর বক্তৃতা তৈরি করা উচিত। যখন উৎস বিষয়বস্তু হিসেবে কোনো রেফারেন্স উল্লেখ না থাকে, তখন এই বক্তৃতার জন্য ছাত্র-ছাত্রীকে বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে জোগানো প্রকাশনাগুলো থেকে গবেষণা করে তথ্য সংগ্রহ করতে হবে। যখন একজন ভাইকে এই কার্যভার দেওয়া হবে, তখন এটা কিংডম হলের শ্রোতাদের উদ্দেশে বক্তৃতা হিসেবে তুলে ধরা উচিত। একজন বোনকে যখন এই কার্যভার দেওয়া হয়, তখন সেটা সবসময় ৩নং. বক্তৃতার জন্য দেওয়া নির্দেশনা অনুযায়ী উপস্থাপন করা উচিত। বিদ্যালয় অধ্যক্ষ যখন মনে করেন যে, ৪নং. বক্তৃতা একজন ভাইয়ের দেওয়া উপযুক্ত, তখন তিনি তা একজন ভাইকে দিতে পারেন। দয়া করে লক্ষ করুন, যে-মূলভাবগুলোর পাশে তারকাচিহ্ন রয়েছে সেগুলো বক্তৃতার আকারে তুলে ধরার জন্য সবসময় ভাইদের দেওয়া উচিত।

সময়: কোনো বক্তৃতা কিংবা পরামর্শদাতার মন্তব্যও নির্ধারিত সময়ের অতিরিক্ত হওয়া উচিত নয়। ২ থেকে ৪নং বক্তৃতাগুলোর সময় পেরিয়ে গেলে সেগুলোকে কৌশলতার সঙ্গে থামিয়ে দেওয়া উচিত। বক্তৃতাদানের গুণগত মানের ওপর প্রারম্ভিক বক্তৃতা, ১নং বক্তৃতা অথবা বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলোর ওপর যে-ভাইয়েরা বক্তৃতা দেয়, তারা যদি অতিরিক্ত সময় নেয়, তা হলে তাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া উচিত। প্রত্যেকের তাদের সময় সম্বন্ধে সচেতন থাকা উচিত। সম্পূর্ণ কার্যক্রম: গান ও প্রার্থনা বাদে ৪৫ মিনিট।

পরামর্শ: ১ মিনিট। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর বক্তৃতার পর, বিদ্যালয় অধ্যক্ষের বক্তৃতার কোনো প্রশংসনীয় দিকের ওপর গঠনমূলক মন্তব্য করার জন্য এক মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়। তার লক্ষ্য শুধু “খুব ভাল হয়েছে” বলা নয়, বরং কেন সেই উপস্থাপনাটা কার্যকারী ছিল, সেই সম্বন্ধে নির্দিষ্ট কারণগুলোর প্রতি মনোযোগ আর্কষণ করানো। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর প্রয়োজন অনুযায়ী, সভার পরে অথবা অন্য কোনো সময়ে ব্যক্তিগতভাবে আরও কিছু গঠনমূলক পরামর্শ দেওয়া যেতে পারে।

সহায়ক পরামর্শদাতা: যদি সম্ভব হয় বিদ্যালয় অধ্যক্ষের সঙ্গে সহায়ক পরামর্শদাতা হিসেবে কাজ করার জন্য প্রাচীন গোষ্ঠী আরেকজন যোগ্য প্রাচীনকে নির্বাচন করতে পারে। মণ্ডলীতে যদি বেশ কিছু প্রাচীন থাকে, তা হলে প্রতি বছর ভিন্ন ভিন্ন যোগ্য প্রাচীন এই কাজের দায়িত্ব নিতে পারে। সহায়ক পরামর্শদাতার দায়িত্ব হবে যে-ভাইয়েরা ১নং. বক্তৃতা ও বাইবেল পাঠের প্রধান বিষয়গুলোর ওপর বক্তৃতা দিচ্ছে, যদি দরকার হয়, তা হলে তাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া। তবে, সহপ্রাচীন অথবা পরিচারক দাসদের এইরকম প্রত্যেকটা বক্তৃতার পরেই তাদেরকে পরামর্শ দেওয়ার দরকার নেই। এই ব্যবস্থা ২০০৫ সাল জুড়ে কার্যকারী থাকবে এবং পরে রদবদল করা হতে পারে।

মৌখিক পুনরালোচনা: ৩০ মিনিট। প্রতি দুমাস অন্তর বিদ্যালয় অধ্যক্ষ মৌখিক পুনরালোচনা পরিচালনা করবেন। ওপরে উল্লেখিত বক্তৃতাদানের গুণগত মান আলোচনা করার এবং বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলো তুলে ধরার পর এটা শুরু হবে। চলতি সপ্তাহসহ গত দুমাস ধরে বিদ্যালয়ে যে-বিষয়বস্তু আলোচনা করা হয়েছে, সেটার ওপর ভিত্তি করে মৌখিক পুনরালোচনা করা হবে। মৌখিক পুনরালোচনার সপ্তাহে আপনাদের মণ্ডলীতে যদি সীমা সম্মেলন অথবা সীমা অধ্যক্ষের পরিদর্শন থাকে, তা হলে ২০০৩ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠায় দেওয়া নির্ধারিত নির্দেশনা অনুসরণ করুন।

তালিকা

জানু. ৩ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ১৬-২০ গান ৬

বক্তৃতাদানের গুণগত মান: তথ্যমূলক বিষয়বস্তু ১ (sg পৃষ্ঠা ১০৮-১০ অনু. ১-৬)

নং. ১: ঈশ্বরের বাক্যে বিশ্বাস কীভাবে আমাদের বিভিন্ন পরীক্ষা মোকাবিলা করতে সাহায্য করে? (w-BE০৩ ১/১৫ পৃষ্ঠা ১১-১৩ অনু. ৮-১৭)

নং. ২: যিহোশূয়ের পুস্তক ১৬:​১–১৭:৪

নং. ৩: দুষ্টতা থাকতে দেওয়ার বিষয়ে ঈশ্বরের অনুমতিদান যা প্রমাণ করেছে (kl-BE পৃষ্ঠা ৭৬-৭ অনু. ১৬-১৯)

নং. ৪: ধনী অথবা দরিদ্র হওয়া কি আজকে প্রকৃত ঈশ্বর ভয়শীল ব্যক্তি হওয়ার এক চিহ্ন?

জানু. ১০ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ২১-২৪ গান ১০০

বক্তৃতাদানের গুণগত মান: তথ্যমূলক বিষয়বস্তু ২ (sg পৃষ্ঠা ১১০-১ অনু. ৭-১৩)

নং. ১: ঈশ্বরের বাক্যের ওপর ধ্যান করা কেন গুরুত্বপূর্ণ? (w-BE০৩ ২/১ পৃষ্ঠা ৮-১২ অনু. ৫-১৭)

নং. ২: যিহোশূয়ের পুস্তক ২৩:​১-১৩

নং. ৩: আপনি কার পক্ষে আছেন? (kl-BE পৃষ্ঠা ৭৮-৯ অনু. ২০-৩)

নং. ৪: যিশুকে উপাসনা করা কি সঠিক?

জানু. ১৭ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১-৪ গান ৯৭

বক্তৃতাদানের গুণগত মান: স্পষ্ট, বোধগম্য (sg পৃষ্ঠা ১১১-২ অনু. ১৪-২০)

নং. ১: রাজ্যের ফল উৎপন্ন করা সমস্ত খ্রিস্টানের সাধ্যের মধ্যে রয়েছে (w-BE০৩ ২/১ পৃষ্ঠা ২০-২ অনু. ৮-১৩)

নং. ২: বিচারকর্ত্তৃগণের বিবরণ ২:​১-১০

নং. ৩: আমাদের মৃত প্রিয়জনদের কী অবস্থা হয়? (kl-BE পৃষ্ঠা ৮০-২ অনু. ১-৬)

নং. ৪: কীভাবে আপনি ক্ষতিকর মিউজিক ভিডিওগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারেন?

জানু. ২৪ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ৫-৭ গান ৪৭

বক্তৃতাদানের গুণগত মান: আগ্রহ উদ্রেককারী ভূমিকা (sg পৃষ্ঠা ১১৩-৪ অনু. ১-৭)

নং. ১: প্রভুর সান্ধ্যভোজ কেন উদ্‌যাপন করবেন? (w-BE০৩ ২/১৫ পৃষ্ঠা ১২-১৪ অনু. ১-১২)

নং. ২: বিচারকর্ত্তৃগণের বিবরণ ৬:​২৫-৩৫

নং. ৩: আমাদের বেছে নেওয়ার স্বাধীনতাকে বাইবেলের কীভাবে প্রভাবিত করা উচিত?

নং. ৪: ধূলিতে প্রতিগমন করা বলতে আসলে যা বোঝায় (kl-BE পৃষ্ঠা ৮২-৩ অনু. ৭-১০)

জানু. ৩১ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ৮-১০ গান ১৭৪

বক্তৃতাদানের গুণগত মান: মূলভাবের উপযোগী ভূমিকা (sg পৃষ্ঠা ১১৪-৫ অনু. ৮-১০)

নং. ১: অভিষিক্ত খ্রিস্টানরা নিশ্চিত যে, তাদের স্বর্গীয় আহ্বান রয়েছে (w-BE০৩ ২/১৫ পৃষ্ঠা ২০-২ অনু. ১২-২০)

নং. ২: w-BE০৩ ১/১৫ পৃষ্ঠা ১৯-২০ অনু. ১৬-১৮

নং. ৩: মৃতদের অবস্থা কী? (kl-BE পৃষ্ঠা ৮৩-৪ অনু. ১১-১৪

নং. ৪: বস্তুবাদিতা বলতে ধনসম্পদ লাভ করার চেয়েও আরও বেশি কিছুকে বোঝায়

ফেব্রু. ৭ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১১-১৪ গান ২০৯

বক্তৃতাদানের গুণগত মান: সঠিক মাপের ভূমিকা (sg পৃষ্ঠা ১১৫-৬ অনু. ১১-১৬)

নং. ১: সর্বকালের সবচেয়ে মহৎ প্রেমের বিভিন্ন প্রকাশ (w-BE০৩ ৭/১ পৃষ্ঠা ১৪-১৬ অনু. ১-৮, পৃষ্ঠা ১৯ অনু. ২৪)

নং. ২: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১২:​১-১৫

নং. ৩: যেকারণে যিহোবার সাক্ষিরা একতাবদ্ধ

নং. ৪: যারা যিহোবার স্মৃতিতে রয়েছে তারা সকলেই পুনরুত্থিত হবে (kl-BE পৃষ্ঠা ৮৫-৭ অনু. ১৫-১৮)

ফেব্রু. ১৪ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৫-১৮ গান ১০৫

বক্তৃতাদানের গুণগত মান: আওয়াজ (sg পৃষ্ঠা ১১৬-৮ অনু. ১-১২)

নং. ১: সমস্ত চিত্তে যিহোবাতে নির্ভর করুন (w-BE০৩ ৩/১ পৃষ্ঠা ১৪-১৫ অনু. ৩-১০)

নং. ২: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৫:​৯-২০

নং. ৩: কোথায় পুনরুত্থান হবে? (kl-BE পৃষ্ঠা ৮৮-৯ অনু. ১৯-২২)

নং. ৪: যেকারণে সম্মোহনবিদ্যা খ্রিস্টানদের জন্য নয়

ফেব্রু. ২১ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৯-২১ গান ৫৩

বক্তৃতাদানের গুণগত মান: থামা ১ (sg পৃষ্ঠা ১১৯-২০ অনু. ১৩-২১)

নং. ১: অন্যদের যিহোবার মতো করে দেখে সহবিশ্বাসীদের সঙ্গে সমস্যাগুলোর সমাধান করা (w-BE০৩ ৩/১৫ পৃষ্ঠা ১৫ অনু. ১-৪, পৃষ্ঠা ১৯-২০ অনু. ১৭-২১)

নং. ২: w-BE০৩ ২/১ পৃষ্ঠা ১৭-১৮ অনু. ১৮-২১

নং. ৩: ঈশ্বরের রাজ্য এবং এর উদ্দেশ্য (kl-BE পৃষ্ঠা ৯০-১ অনু. ১-৫)

নং. ৪: ‘ঈশ্বরের গভীর বিষয় সকলের’ কয়েকটা কী? (১ করি. ২:⁠১০)

ফেব্রু. ২৮ বাইবেল পাঠ: রূতের বিবরণ ১-৪ গান ১২০

বক্তৃতাদানের গুণগত মান: থামা ২ (sg পৃষ্ঠা ১২০-১ অনু. ২২-৮)

মৌখিক পুনরালোচনা

মার্চ ৭ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১-৪ গান ২২১

বক্তৃতাদানের গুণগত মান: শ্রোতাদের বাইবেল ব্যবহার করতে উৎসাহ দান (sg পৃষ্ঠা ১২২-৩ অনু. ১-৬)

নং. ১: কিশোর-কিশোরীরা, যিহোবার হৃদয়কে আনন্দিত করো (w-BE০৩ ৪/১৫ পৃষ্ঠা ১৪-১৬ অনু. ৮-১৫)

নং. ২: ১ শমূয়েল ২:​১-১১

নং. ৩: ঈশ্বরের রাজ্য হল এক সরকার (kl-BE পৃষ্ঠা ৯১-২ অনু. ৬-৭)

নং. ৪: যেকারণে প্রকৃত খ্রিস্টানরা কোষ্ঠীবিচার করে না

মার্চ ১৪ বাইবেল পাঠ: ১ শমূয়েল ৫-৯ গান ১৫১

বক্তৃতাদানের গুণগত মান: সঠিকভাবে শাস্ত্রপদগুলো পরিচয় করানো ১ (sg পৃষ্ঠা ১২৩-৫ অনু. ৭-১৮)

নং. ১: যারা দুঃখার্ত তাদের সান্ত্বনা দিন (w-BE০৩ ৫/১ পৃষ্ঠা ১৯-২১ অনু. ১-৭, পৃষ্ঠা ২৩-৪ অনু. ১৮-২২)

নং. ২: ১ শমূয়েল ৫:​১-১২

নং. ৩: যেভাবে আমরা জানি যে, ঈশ্বরের রাজ্য বাস্তব (kl-BE পৃষ্ঠা ৯২-৩ অনু. ৮-১১)

নং. ৪: যেভাবে আমরা যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্বকে শক্তিশালী করতে পারি

মার্চ ২১ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১০-১৩ গান ১৬৬

বক্তৃতাদানের গুণগত মান: সঠিকভাবে শাস্ত্রপদগুলো পরিচয় করানো (sg পৃষ্ঠা ১২৫ অনু. ১৯-২১)

নং. ১: ইফিষ এবং লায়দিকেয়ার মণ্ডলীকে দেওয়া খ্রিস্টের পরামর্শে মনোযোগ দিন (w-BE০৩ ৫/১৫ পৃষ্ঠা ১০-১২ অনু. ১-১১, পৃষ্ঠা ১৯-২০ অনু. ১৬-২৩)

নং. ২: ১ শমূয়েল ১০:​১-১২

নং. ৩: সেই প্রিয়জনদের সঙ্গে খ্রিস্টানদের কেমন আচরণ করা উচিত, যারা তাদের বিশ্বাসে বিশ্বাসী নয়?

নং. ৪: যেকারণে ঈশ্বরের রাজ্যই মানবজাতির একমাত্র আশা (kl-BE পৃষ্ঠা ৯৪-৫ অনু. ১২-১৩)

মার্চ ২৮ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১৪-১৫ গান ১৭২

বক্তৃতাদানের গুণগত মান: জোর দিয়ে শাস্ত্রপদ পড়া ১ (sg পৃষ্ঠা ১২৬-৭ অনু. ১-৫)

নং. ১: দাঁড়িয়ে থাকুন এবং যিহোবা যে নিস্তার করবেন, তা দেখুন! (w-BE০৩ ৬/১ পৃষ্ঠা ১৭-২২ অনু. ১-১৯)

নং. ২: w-BE০৩ ৩/১৫ পৃষ্ঠা ১৯-২০ অনু. ১৭-২১

নং. ৩: যেকারণে খ্রিস্টানরা কর প্রদান করে

নং. ৪: যেকারণে যিশু স্বর্গে উত্থিত হওয়ার পরে সঙ্গে সঙ্গেই শাসন করতে শুরু করেননি (kl-BE পৃষ্ঠা ৯৫-৬ অনু. ১৪-১৫)

এপ্রিল ৪ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১৬-১৮ গান ২৭

বক্তৃতাদানের গুণগত মান: জোর দিয়ে শাস্ত্রপদ পড়া ২ (sg পৃষ্ঠা ১২৭-৮ অনু. ৬-১৪)

নং. ১: যেকারণে খ্রিস্টানদের জন্য শিক্ষা জরুরি (w-BE০৩ ৩/১৫ পৃষ্ঠা ১০ অনু. ১-পৃষ্ঠা ১১ অনু. ৫)

নং. ২: ১ শমূয়েল ১৭:​৪১-৫১

নং. ৩: জাতিগণের সময় কখন শুরু এবং শেষ হয়েছিল? (kl-BE পৃষ্ঠা ৯৬-৭ অনু. ১৬-১৮)

নং. ৪: পরিণতিগুলো নিয়ে ধ্যান করা আমাদেরকে যা ভাল তা ভালবাসতে এবং যা মন্দ তা ঘৃণা করতে সাহায্য করতে পারে

এপ্রিল ১১ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১৯-২২ গান ৭৩

বক্তৃতাদানের গুণগত মান: শাস্ত্রের প্রয়োগ স্পষ্ট করে দেওয়া (sg পৃষ্ঠা ১২৮-৯ অনু. ১৫-২২)

নং. ১: যুবক-যুবতীরা যেভাবে আধ্যাত্মিক অগ্রগতি করতে পারে (w-BE০৩ ৪/১ পৃষ্ঠা ৮-১০)

নং. ২: ১ শমূয়েল ২০:​২৪-৩৪

নং. ৩: যেকারণে অকৃত্রিম বিনয় এক প্রীতিকর গুণ

নং. ৪: এটাই হল শেষকাল (kl-BE পৃষ্ঠা ৯৮-৯ অনু. ১-৪)

এপ্রিল ১৮ বাইবেল পাঠ: ১ শমূয়েল ২৩-২৫ গান ৬১

বক্তৃতাদানের গুণগত মান: জোর দেওয়ার জন্য পুনরাবৃত্তি (sg পৃষ্ঠা ১৩০-২ অনু. ১-১৪)

নং. ১: সমস্ত চিত্তে যিহোবাতে নির্ভর করুন (w-BE০৩ ১১/১ পৃষ্ঠা ৪-৭)

নং. ২: w-BE০৩ ৫/১ পৃষ্ঠা ১৭ অনু. ১১-১৪

নং. ৩: শেষকালের কিছু বৈশিষ্ট্য কী? (kl-BE পৃষ্ঠা ৯৯-১০৩ অনু. ৫-৭)

নং. ৪: যেকারণে অব্রাহামের সঙ্গে একটা চুক্তি করা হয়েছিল

এপ্রিল ২৫ বাইবেল পাঠ: ১ শমূয়েল ২৬-৩১ গান ২১৭

বক্তৃতাদানের গুণগত মান: অঙ্গভঙ্গি (sg পৃষ্ঠা ১৩২-৩ অনু. ১৫-২০)

মৌখিক পুনরালোচনা

মে ২ বাইবেল পাঠ: ২ শমূয়েল ১-৩ গান ৯১

বক্তৃতাদানের গুণগত মান: বিষয়বস্তুর মূলভাবের ওপর জোর দেওয়া (sg পৃষ্ঠা ১৩৩-৫ অনু. ১-৮)

নং. ১: শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্যই নয় (w-BE০৩ ৩/১৫ পৃষ্ঠা ১১ অনু. ৬-পৃষ্ঠা ১৪ অনু. ৫)

নং. ২: ২ শমূয়েল ২:​১-১১

নং. ৩: শেষকালের অধঃপতিত মানব স্বভাব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল (kl-BE পৃষ্ঠা ১০৩-৪ অনু. ৮-১২)

নং. ৪: সৎ হওয়ার নানা উপকার

মে ৯ বাইবেল পাঠ: ২ শমূয়েল ৪-৮ গান ১৮৩

বক্তৃতাদানের গুণগত মান: মূল বিষয়গুলোকে স্পষ্ট করে দেওয়া ১ (sg পৃষ্ঠা ১৩৫-৬ অনু. ৯-১৩)

নং. ১: যিহোবা যুবক-যুবতীদের প্রতি প্রকৃতই আগ্রহী (w-BE০৩ ৪/১৫ পৃষ্ঠা ২৯ অনু. ৩-পৃষ্ঠা ৩১ অনু. ৪)

নং. ২: ২ শমূয়েল ৫:​১-১২

নং. ৩: ব্যবস্থা চুক্তি কী সম্পাদন করেছিল?

নং. ৪: শেষকালের দুটো অদ্বিতীয় বৈশিষ্ট্য (kl-BE পৃষ্ঠা ১০৫ অনু. ১৩-১৪)

মে ১৬ বাইবেল পাঠ: ২ শমূয়েল ৯-১২ গান ৬৬

বক্তৃতাদানের গুণগত মান: মূল বিষয়গুলোকে স্পষ্ট করে দেওয়া ২ (sg পৃষ্ঠা ১৩৬-৮ অনু. ১৪-২১)

নং. ১: আপনি যা কিছু করেন যিহোবা কি লক্ষ করেন? (w-BE০৩ ৫/১ পৃষ্ঠা ২৮-৩১)

নং. ২: ২ শমূয়েল ৯:​১-১৩

নং. ৩: এই সময়ই যে শেষকাল, সেই সাক্ষ্যপ্রমাণের প্রতি সাড়া দিন (kl-BE পৃষ্ঠা ১০৬-৭ অনু. ১৫-১৭)

নং. ৪: কোন কোন দিক দিয়ে ঈশ্বরের বাক্য জীবন্ত? (ইব্রীয় ৪:⁠১২)

মে ২৩ বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৩-১৫ গান ১০৩

বক্তৃতাদানের গুণগত মান: শ্রোতাদের সঙ্গে সংযোগ, নোটের ব্যবহার (sg পৃষ্ঠা ১৩৮-৪০ অনু. ১-৯)

নং. ১: নোহের যাত্রার বিবরণের নথি​—⁠আমাদের জন্য কি এর কোনো অর্থ রয়েছে? (w-BE০৩ ৫/১৫ পৃষ্ঠা ৪-৭)

নং. ২: ২ শমূয়েল ১৩:​১০-২২

নং. ৩: যোহন ১১:​২৫, ২৫ পদের কথাগুলোর অর্থ কী?

নং. ৪: মন্দ আত্মাদের অস্তিত্ব আছে! (kl-BE পৃষ্ঠা ১০৮ অনু. ১-৩)

মে ৩০ বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৬-১৮ গান ১৩২

বক্তৃতাদানের গুণগত মান: আউটলাইনের ব্যবহার (sg পৃষ্ঠা ১৪০-১ অনু. ১০-১৯)

নং. ১: সঠিক কারণটি চিন্তা করুন​—⁠জ্ঞানবানের ন্যায় কাজ করুন (w-BE০৩ ৭/১৫ পৃষ্ঠা ২১-৩)

নং. ২: w-BE০৩ ৫/১৫ পৃষ্ঠা ১৬-১৭ অনু. ৮-১১

নং. ৩: মন্দ দূতেরা শয়তানের পক্ষ নেয় (kl-BE পৃষ্ঠা ১০৯ অনু. ৪-৫)

নং. ৪: যেকারণে নম্রতা কোনো দুর্বলতা নয়

জুন ৬ বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৯-২১ গান ২২৪

বক্তৃতাদানের গুণগত মান: বাক্‌পটুতা (sg পৃষ্ঠা ১৪২-৪ অনু. ১-১০)

নং. ১: শাসনের উদ্দেশ্য উপলব্ধি করা (w-BE০৩ ১০/১ পৃষ্ঠা ২০ অনু. ১-পৃষ্ঠা ২১ অনু. ৫)

নং. ২: ২ শমূয়েল ১৯:​১-১০

নং. ৩: একজন খ্রিস্টান কীভাবে ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারেন?

নং. ৪: সকল প্রকার প্রেতচর্চা প্রত্যাখ্যান করুন (kl-BE পৃষ্ঠা ১১১ অনু. ৬-৮)

জুন ১৩ বাইবেল পাঠ: ২ শমূয়েল ২২-২৪ গান ৭৪

বক্তৃতাদানের গুণগত মান: কথোপকথনের গুণগত মান (sg পৃষ্ঠা ১৪৪-৬ অনু. ১১-২৩)

নং. ১: শিখতে ইচ্ছুক হোন এবং আপনার জিহ্বাকে বশে রাখুন (w-BE০৩ ৯/১৫ পৃষ্ঠা ২১ অনু. ১-পৃষ্ঠা ২২ অনু. ৪)

নং. ২: ২ শমূয়েল ২৪:​১০-১৭

নং. ৩: বাইবেল যেকারণে প্রেতচর্চাকে নিন্দা করে (kl-BE পৃষ্ঠা ১১২-১৩ অনু. ৯-১১)

নং. ৪: কোন কোন দিক দিয়ে একজন খ্রিস্টানকে অবশ্যই জগৎ থেকে আলাদা হতে হবে?

জুন ২০ বাইবেল পাঠ: ১ রাজাবলি ১-২ গান ২

বক্তৃতাদানের গুণগত মান: উচ্চারণ ১ (sg পৃষ্ঠা ১৪৬-৭ অনু. ২৪-৭)

নং. ১: সন্তুষ্ট থাকার রহস্যটি শেখা (w-BE০৩ ৬/১ পৃষ্ঠা ৮-১১)

নং. ২: w-BE০৩ ৬/১ পৃষ্ঠা ১২-১৩ অনু. ১-৪

নং. ৩: দশ আজ্ঞা সম্বন্ধে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয়টা কী ছিল?

নং. ৪: মন্দ আত্মারা কীভাবে কাজ করে, বাইবেল তা প্রকাশ করে (kl-BE পৃষ্ঠা ১১৩-১৪ অনু. ১২-১৩)

জুন ২৭ বাইবেল পাঠ: ১ রাজাবলি ৩-৬ গান ১৬৭

বক্তৃতাদানের গুণগত মান: উচ্চারণ ২ (sg পৃষ্ঠা ১৪৭-৮ অনু. ২৮-৩৪)

মৌখিক পুনরালোচনা

জুলাই ৪ বাইবেল পাঠ: ১ রাজাবলি ৭-৮ গান ১৯৪

বক্তৃতাদানের গুণগত মান: সংযোজক শব্দগুলোর মাধ্যমে সংগতি (sg পৃষ্ঠা ১৪৯-৫০ অনু. ১-৮)

নং. ১: বয়স্ক সহবিশ্বাসীদের মূল্যবান মনে করুন (w-BE০৩ ৯/১ পৃষ্ঠা ৩০-১)

নং. ২: ১ রাজাবলি ৮:​১-১৩

নং. ৩: যিশু কীভাবে জগৎকে জয় করেছিলেন?

নং. ৪: মন্দ আত্মাদের কীভাবে প্রতিরোধ করা যায় (kl-BE পৃষ্ঠা ১১৪-১৫ অনু. ১৪-৫)

জুলাই ১১ বাইবেল পাঠ: ১ রাজাবলি ৯-১১ গান ১৯১

বক্তৃতাদানের গুণগত মান: যুক্তিসংগত, সংগতিপূর্ণভাবে বক্তৃতা তুলে ধরা ১ (sg পৃষ্ঠা ১৫০-২ অনু. ৯-১৫)

নং. ১: যিশু খ্রিস্ট যে পৃথিবীতে ছিলেন, সেটার সাক্ষ্যপ্রমাণ (w-BE০৩ ৬/১৫ পৃষ্ঠা ৪-৭)

নং. ২: ১ রাজাবলি ৯:​১-৯

নং. ৩: যেভাবে আপনার বিশ্বাসকে শক্তিশালী করবেন (kl-BE পৃষ্ঠা ১১৫-১৬ অনু. ১৬-৭)

নং. ৪: বাইবেলের নীতিগুলো কাজে লাগিয়ে মাদকাসক্তি কাটিয়ে ওঠা যেতে পারে

জুলাই ১৮ বাইবেল পাঠ: ১ রাজাবলি ১২-১৪ গান ১৬২

বক্তৃতাদানের গুণগত মান: যুক্তিসংগত, সংগতিপূর্ণভাবে বক্তৃতা তুলে ধরা ২ (sg পৃষ্ঠা ১৫২-৩ অনু. ১৬-২১)

নং. ১: চিন্তা থেকে কাজ, কাজ থেকে পরিণতি (w-BE০৩ ১/১৫ পৃষ্ঠা ৩০ অনু. ১-৩)

নং. ২: ১ রাজাবলি ১২:​১-১১

নং. ৩: বিশ্বাস যেভাবে আমাদের পরীক্ষাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে

নং. ৪: মন্দ আত্মাদের বিরুদ্ধে আপনার যুদ্ধকে বজায় রাখুন (kl-BE পৃষ্ঠা ১১৬-১৭ অনু. ১৮-২০)

জুলাই ২৫ বাইবেল পাঠ: ১ রাজাবলি ১৫-১৭ গান ১৫৮

বক্তৃতাদানের গুণগত মান: প্রত্যয়-উৎপাদনকারী যুক্তি ১ (sg পৃষ্ঠা ১৫৩-৪ অনু. ১-৬)

নং. ১: যেভাবে ‘যিহোবার ইচ্ছা কি, তাহা বুঝিতে’ পারি (w-BE০৩ ১২/১ পৃষ্ঠা ২১ অনু. ৩-পৃষ্ঠা ২৩ অনু. ২)

নং. ২: w-BE০৩ ৭/১৫ পৃষ্ঠা ১৯ অনু. ১৫-১৭

নং. ৩: এক ধার্মিক জীবনযাপন সুখ নিয়ে আসে (kl-BE পৃষ্ঠা ১১৮-১৯ অনু. ১-৪)

নং. ৪: পবিত্র আত্মা কীভাবে খ্রিস্টানদের সান্ত্বনা দেয়?

আগস্ট ১ বাইবেল পাঠ: ১ রাজাবলি ১৮-২০ গান ২০৭

বক্তৃতাদানের গুণগত মান: প্রত্যয়-উৎপাদনকারী যুক্তি ২ (sg পৃষ্ঠা ১৫৫-৬ অনু. ৭-১৪)

নং. ১: যুবক-যুবতীরা, যিহোবার যোগ্যরূপে চলো (w-BE০৩ ১০/১৫ পৃষ্ঠা ২৩ অনু. ১-পৃষ্ঠা ২৪ অনু. ১)

নং. ২: ১ রাজাবলি ১৮:​১-১৫

নং. ৩: সমস্ত খ্রিস্টান প্রচুর ফলে ফলবান হতে পারে

নং. ৪: সততার ফল আনন্দ (kl-BE পৃষ্ঠা ১১৯-২০ অনু. ৫-৬)

আগস্ট ৮ বাইবেল পাঠ: ১ রাজাবলি ২১-২২ গান ৯২

বক্তৃতাদানের গুণগত মান: শ্রোতাদের যুক্তি করতে সাহায্য করা ১ (sg পৃষ্ঠা ১৫৬-৭ অনু. ১৫-৮)

নং. ১: দরিদ্রতার স্থায়ী সমাধান (w-BE০৩ ৮/১ পৃষ্ঠা ৪-৭)

নং. ২: ১ রাজাবলি ২১:​১৫-২৬

নং. ৩: উদারতা আনন্দ নিয়ে আসে (kl-BE পৃষ্ঠা ১২০ অনু. ৭-৮)

নং. ৪: কেন আমাদের অবশ্যই সাহস থাকা দরকার আর কীভাবে আমরা তা গড়ে তুলতে পারি?

আগস্ট ১৫ বাইবেল পাঠ: ২ রাজাবলি ১-৪ গান ১৬

বক্তৃতাদানের গুণগত মান: শ্রোতাদের যুক্তি করতে সাহায্য করা ২ (sg পৃষ্ঠা ১৫৭-৮ অনু. ১৯-২৪)

নং. ১: তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও (w-BE০৩ ৮/১ পৃষ্ঠা ২০-২)

নং. ২: ২ রাজাবলি ৩:​১-১২

নং. ৩: জলপ্লাবনের আগের লোকেরা কেন এত দীর্ঘসময় ধরে বেঁচে থাকত?

নং. ৪: আপনার পরিণামদর্শিতা রক্ষা করুন এবং যা মন্দ তা এড়িয়ে চলুন (kl-BE পৃষ্ঠা ১২১ অনু. ৯-১০)

আগস্ট ২২ বাইবেল পাঠ: ২ রাজাবলি ৫-৮ গান ১৯৩

বক্তৃতাদানের গুণগত মান: অর্থের ওপর জোর দেওয়া (sg পৃষ্ঠা ১৫৮-৬০ অনু. ১-৯)

নং. ১: কৌশলী হওয়ার দক্ষতা শেখা (w-BE০৩ ৮/১ পৃষ্ঠা ২৯-৩১)

নং. ২: w-BE০৩ ৮/১ পৃষ্ঠা ১৯ অনু. ১৮-২২

নং. ৩: একজনের সাথির প্রতি বিশ্বস্ত থাকা বিবাহিত জীবনে আনন্দ নিয়ে আসে (kl-BE পৃষ্ঠা ১২২-৩ অনু. ১১-৩)

নং. ৪: যোনার কোন উত্তম গুণগুলো আমাদের অনুকরণ করা উচিত?

আগস্ট ২৯ বাইবেল পাঠ: ২ রাজাবলি ৯-১১ গান ১২৯

বক্তৃতাদানের গুণগত মান: গলার স্বর ও ধ্বনির ওঠানামা ১ (sg পৃষ্ঠা ১৬০-১ অনু. ১০-৭)

মৌখিক পুনরালোচনা

সেপ্টে. ৫ বাইবেল পাঠ: ২ রাজাবলি ১২-১৫ গান ১৭৫

বক্তৃতাদানের গুণগত মান: গলার স্বর ও ধ্বনির ওঠানামা ২ (sg পৃষ্ঠা ১৬২-৩ অনু. ১৮-২৪)

নং. ১: আপনি কি আন্তরিকভাবে যিহোবার অন্বেষণ করছেন? (w-BE০৩ ৮/১৫ পৃষ্ঠা ২৫-৮)

নং. ২: ২ রাজাবলি ১২:​১-১২

নং. ৩: কেন মৃদুতা অনুধাবন করবেন?

নং. ৪: জগতের অংশ না হওয়া (kl-BE পৃষ্ঠা ১২৩-৫ অনু. ১৪-৫)

সেপ্টে. ১২ বাইবেল পাঠ: ২ রাজাবলি ১৬-১৮ গান ২০৩

বক্তৃতাদানের গুণগত মান: উদ্যম (sg পৃষ্ঠা ১৬৩-৫ অনু. ১-৯)

নং. ১: যিশুর সম্বন্ধে লোকেরা কী স্মরণে রেখেছে? (w-BE০৩ ৮/১৫ পৃষ্ঠা ৬ অনু. ৬-পৃষ্ঠা ৮ অনু. ৬)

নং. ২: ২ রাজাবলি ১৬:​১০-২০

নং. ৩: সত্য খ্রিস্টানরা বড়দিন বা জন্মদিন পালন করে না কেন? (kl-BE পৃষ্ঠা ১২৬ অনু. ১৬-৭)

নং. ৪: প্রভুর প্রীতিজনক কী, তা আমরা কীভাবে পরীক্ষা করতে পারি?

সেপ্টে. ১৯ বাইবেল পাঠ: ২ রাজাবলি ১৯-২২ গান ৮৯

বক্তৃতাদানের গুণগত মান: উষ্ণতা, অনুভূতি ১ (sg পৃষ্ঠা ১৬৫-৬ অনু. ১০-৪)

নং. ১: “নিরাময় বাক্য সমূহের আদর্শ . . . ধারণ কর” (w-BE০৩ ১/১ পৃষ্ঠা ২৯ অনু. ৩-পৃষ্ঠা ৩০ অনু. ৪)

নং. ২: ২ রাজাবলি ১৯:​২০-২৮

নং. ৩: প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করে চলুন (kl-BE পৃষ্ঠা ১২৭ অনু. ১৮)

নং. ৪: প্রাচীন স্মুর্ণায় আমাদের খ্রিস্টান ভাইদের কাছ থেকে আমরা কী শিখতে পারি?

সেপ্টে. ২৬ বাইবেল পাঠ: ২ রাজাবলি ২৩-২৫ গান ৮৪

বক্তৃতাদানের গুণগত মান: উষ্ণতা, অনুভূতি ২ (sg পৃষ্ঠা ১৬৬-৭ অনু. ১৫-২১)

নং. ১: ভাইবোনদের মধ্যে ভাল কিছু খোঁজার চেষ্টা করুন (w-BE০৩ ৬/১৫ পৃষ্ঠা ১৭-১৮ অনু. ১-৩, পৃষ্ঠা ২১-২ অনু. ১৩-২০)

নং. ২: w-BE০৩ ৮/১৫ পৃষ্ঠা ২০ অনু. ৬-১০

নং. ৩: আমরা ভবিষ্যৎ সম্বন্ধে আশাবাদী

নং. ৪: কাজ এবং আমোদপ্রমোদের ক্ষেত্রে বাইবেলের নীতিগুলো যেভাবে প্রয়োগ করা যেতে পারে (kl-BE পৃষ্ঠা ১২৭-৮ অনু. ১৯-২০)

অক্টো. ৩ বাইবেল পাঠ: ১ বংশাবলি ১-৪ গান ৫১

বক্তৃতাদানের গুণগত মান: বিষয়বস্তুর উপযোগী দৃষ্টান্ত ১ (sg পৃষ্ঠা ১৬৮-৯ অনু. ১-৬)

নং. ১: পবিত্র আচার ব্যবহার সহকারে যিহোবার দিনের জন্য অপেক্ষা করুন (w-BE০৩ ৭/১৫ পৃষ্ঠা ১০-১১ অনু. ১-৮)

নং. ২: ১ বংশাবলি ৪:​২৪-৪৩

নং. ৩: জীবন ও রক্তের প্রতি সম্মান দেখান (kl-BE পৃষ্ঠা ১২৮-৯ অনু. ২১-৩)

নং. ৪: যিহোবা আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ব্যক্তি হিসেবে ভালবাসেন

অক্টো. ১০ বাইবেল পাঠ: ১ বংশাবলি ৫-৭ গান ১৯৫

বক্তৃতাদানের গুণগত মান: বিষয়বস্তুর উপযোগী দৃষ্টান্ত ২ (sg পৃষ্ঠা ১৬৯-৭০ অনু. ৭-১৪)

নং. ১: যিহোবার দিন যতই এগিয়ে আসছে, লোকেদেরকে আমাদের কীভাবে দেখা উচিত? (w-BE০৩ ৭/১৫ পৃষ্ঠা ১৫-১৯ অনু. ১-১৭)

নং. ২: ১ বংশাবলি ৫:​১৮-২৬

নং. ৩: “সদাপ্রভুর দিন” সম্বন্ধে আমরা যা জানি

নং. ৪: সবসময় সর্বোচ্চ কর্তৃপক্ষের বাধ্য হোন (kl-BE পৃষ্ঠা ১৩০-১ অনু. ১-৬)

অক্টো. ১৭ বাইবেল পাঠ: ১ বংশাবলি ৮-১১ গান ২০১

বক্তৃতাদানের গুণগত মান: শ্রোতাদের উপযোগী বিভিন্ন দৃষ্টান্ত (sg পৃষ্ঠা ১৭০-১ অনু. ১৫-২২)

নং. ১: সত্যবাদী হওয়ার ক্ষেত্রে কীভাবে আমরা যিহোবাকে অনুকরণ করতে পারি? (w-BE০৩ ৮/১ পৃষ্ঠা ১১ অনু. ৮-১০, পৃষ্ঠা ১৫-১৬ অনু. ৮-১৩)

নং. ২: ১ বংশাবলি ১০:​১-১৪

নং. ৩: প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোন (kl-BE পৃষ্ঠা ১৩১-৩ অনু. ৭-১০)

নং. ৪: কাদের সঙ্গে আমাদের কৌশলী হওয়া উচিত?

অক্টো. ২৪ বাইবেল পাঠ: ১ বংশাবলি ১২-১৫ গান ৮০

বক্তৃতাদানের গুণগত মান: ক্ষেত্রের পরিচর্যার উপযোগী বিষয়বস্তু ১ (sg পৃষ্ঠা ১৭২-৩ অনু. ১-৫)

নং. ১: দুর্দশার সময়ে যিহোবার ওপর পুরোপুরি নির্ভর করুন (w-BE০৩ ৯/১ পৃষ্ঠা ১২ অনু. ১৮-২১, পৃষ্ঠা ১৩-৫ অনু. ৩-৯)

নং. ২: w-BE০৩ ১১/১ পৃষ্ঠা ১০-১১ অনু. ১০-১৩

নং. ৩: যিহোবার নামে চলা বলতে প্রকৃতপক্ষে যা বোঝায়

নং. ৪: পরিবারের মধ্যে কর্তৃত্বের বিষয়ে ঈশ্বরের ব্যবস্থাকে উপলব্ধি করুন (kl-BE পৃষ্ঠা ১৩৪-৬ অনু. ১১-১৮)

অক্টো. ৩১ বাইবেল পাঠ: ১ বংশাবলি ১৬-২০ গান ১২৯

বক্তৃতাদানের গুণগত মান: ক্ষেত্রের পরিচর্যার উপযোগী বিষয়বস্তু ২ (sg পৃষ্ঠা ১৭৩-৫ অনু. ৬-১৩)

মৌখিক পুনরালোচনা

নভে. ৭ বাইবেল পাঠ: ১ বংশাবলি ২১-২৫ গান ২১৫

বক্তৃতাদানের গুণগত মান: উপযুক্ত, কার্যকরী উপসংহার (sg পৃষ্ঠা ১৭৫-৬ অনু. ১-৯)

নং. ১: আধ্যাত্মিক কথাবার্তায় রত হওয়ার অভ্যাস বৃদ্ধি করুন (w-BE০৩ ৯/১৫ পৃষ্ঠা ১০-১৪ অনু. ৫-২০)

নং. ২: ১ বংশাবলি ২২:​১-১০

নং. ৩: মণ্ডলীর মধ্যে কর্তৃত্ব হল যিহোবার এক প্রেমময় ব্যবস্থা (kl-BE পৃষ্ঠা ১৩৭-৯ অনু. ১৯-২৫)

নং. ৪: aবিবাহকে যেভাবে দৃঢ় করা যেতে পারে

নভে. ১৪ বাইবেল পাঠ: ১ বংশাবলি ২৬-২৯ গান ৩৫

বক্তৃতাদানের গুণগত মান: সঠিক মাপের উপসংহার (sg পৃষ্ঠা ১৭৭ অনু. ১০-১৪)

নং. ১: যখন আমাদের ওপর বিভিন্ন পরীক্ষা ও তাড়না আসে, তখন আমাদের কীভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত? (w-BE০৩ ১০/১ পৃষ্ঠা ১৪-১৬ অনু. ১-৯)

নং. ২: ১ বংশাবলি ২৯:​১-৯

নং. ৩: যেকারণে যিহোবার দাসেরা তাড়িত হয়

নং. ৪: বিশ্বস্ততা যেভাবে এক সুখী বিবাহিত জীবনে অবদান রাখে (kl-BE পৃষ্ঠা ১৪০-১ অনু. ১-৬)

নভে. ২১ বাইবেল পাঠ: ২ বংশাবলি ১-৫ গান ৪৬

বক্তৃতাদানের গুণগত মান: সময় ১ (sg পৃষ্ঠা ১৭৭-৯ অনু. ১৫-২৪)

নং. ১: সর্ববিষয়ে ইন্দ্রিয়দমন অনুশীলন করুন (w-BE০৩ ১০/১৫ পৃষ্ঠা ১৯-২২ অনু. ৬-১৮)

নং. ২: ২ বংশাবলি ২:​১-১০

নং. ৩: শাসনের উদ্দেশ্য উপলব্ধি করুন

নং. ৪: বিবাহে ভাববিনিময়ের অত্যাবশ্যক ভূমিকা (kl-BE পৃষ্ঠা ১৪২-৩ অনু. ৭-৯)

নভে. ২৮ বাইবেল পাঠ: ২ বংশাবলি ৬-৯ গান ১০৬

বক্তৃতাদানের গুণগত মান: সময় ২ (sg পৃষ্ঠা ১৭৯-৮০ অনু. ২৫-৯)

নং. ১: একক মায়েদের এবং অবিবাহিত বোনদের যিহোবা সমর্থন করেন (w-BE০৩ ১১/১ পৃষ্ঠা ১৫-১৮ অনু. ১১-১৮)

নং. ২: w-BE০৩ ১২/১ পৃষ্ঠা ১৫-১৬ অনু. ৩-৬

নং. ৩: যেভাবে আমরা দেখাই যে আমরা যিহোবাতে আমোদ করি

নং. ৪: আপনার সাথির প্রতি সম্মান এবং শ্রদ্ধা দেখান (kl-BE পৃষ্ঠা ১৪৩-৪ অনু. ১০-১৪)

ডিসে. ৫ বাইবেল পাঠ: ২ বংশাবলি ১০-১৪ গান ১১৬

বক্তৃতাদানের গুণগত মান: আত্মবিশ্বাস ও ভারসাম্যতা ১ (sg পৃষ্ঠা ১৮১-২ অনু. ১-৯)

নং. ১: ঈশ্বরের বাক্য যথার্থরূপে ব্যবহার করুন (w-BE০৩ ১১/১৫ পৃষ্ঠা ৯-১২ অনু. ৯-২০)

নং. ২: ২ বংশাবলি ১২:​১-১২

নং. ৩: যেকারণে আমাদের ঈশ্বরের অযাচিত দয়া দরকার

নং. ৪: এক উত্তম উদাহরণ স্থাপন করুন এবং আপনার সন্তানদের ভালবাসা দেখান (kl-BE পৃষ্ঠা ১৪৫-৬ অনু. ১৫-৮)

ডিসে. ১২ বাইবেল পাঠ: ২ বংশাবলি ১৫-১৯ গান ১৮২

বক্তৃতাদানের গুণগত মান: আত্মবিশ্বাস ও ভারসাম্যতা ২ (sg পৃষ্ঠা ১৮৩ অনু. ১০-৪)

নং. ১: ঈশ্বরের বাক্য ব্যবহার করে লোকেদের প্রত্যয়ী করুন (w-BE০৩ ১১/১৫ পৃষ্ঠা ১৪-১৭ অনু. ৬-১৭)

নং. ২: ২ বংশাবলি ১৯:​১-১১

নং. ৩: প্রেমপূর্ণ শাসন ও সুমন্ত্রণা যা সম্পাদন করতে পারে (kl-BE পৃষ্ঠা ১৪৮-৯ অনু. ১৯-২৩)

নং. ৪: যিশুর পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা যা শিখতে পারি

ডিসে. ১৯ বাইবেল পাঠ: ২ বংশাবলি ২০-২৪ গান ১৮৬

বক্তৃতাদানের গুণগত মান: ব্যক্তিগত বেশভূষা ১ (sg পৃষ্ঠা ১৮৪-৬ অনু. ১৫-২৮)

নং. ১: দশমাংশ, স্বেচ্ছাকৃত দান এবং পতিত শস্য কুড়ানো থেকে আমরা যে-শিক্ষা পেতে পারি (w-BE০৩ ১২/১ পৃষ্ঠা ১৬-১৯ অনু. ৭-১৬)

নং. ২: w-BE০৩ ১২/১৫ পৃষ্ঠা ১৬-১৭ অনু. ১৩-১৫

নং. ৩: সন্তুষ্ট থাকার রহস্যটি শেখার উপকারগুলো

নং. ৪: কেন আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে চাই (kl-BE পৃষ্ঠা ১৫০-২ অনু. ১-৫)

ডিসে. ২৬ বাইবেল পাঠ: ২ বংশাবলি ২৫-২৮ গান ১৩৭

বক্তৃতাদানের গুণগত মান: ব্যক্তিগত বেশভূষা ২ (sg পৃষ্ঠা ১৮৬-৭ অনু. ২৯-৩৪)

মৌখিক পুনরালোচনা

[পাদটীকাগুলো]

a কেবল ভাইদের দিতে হবে।

সময় থাকলে, গোঁড়া বিশ্বাস, আপত্তি ও এইরকম অন্যান্য বিষয়ের উত্তর দেওয়ার কথা বিবেচনা করুন, যা স্থানীয় এলাকার প্রয়োজনগুলো মেটাবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার