ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৪ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৪ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ অক্টোবর মাসের জন্য সাহিত্য অর্পণ: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? এবং আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন। নভেম্বর এবং ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন, আমার বাইবেলের গল্পের বই, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন। জানুয়ারি: জ্ঞান বই অর্পণ করুন।

▪ এই সংখ্যায় আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট হল, “২০০৫ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা” আর ২০০৫ সাল জুড়ে এটাকে ব্যবহার করার জন্য রেখে দেওয়া উচিত।

▪ শাখা অফিস সাহিত্যের জন্য প্রকাশকদের ব্যক্তিগত অনুরোধ অনুযায়ী সাহিত্য পাঠায় না। মণ্ডলীর মাসিক সাহিত্যের অর্ডার শাখা অফিসে পাঠানোর আগে পরিচালক অধ্যক্ষের প্রত্যেক মাসে তা ঘোষণা দেওয়ার ব্যবস্থা করা উচিত, যাতে যারা ব্যক্তিগত সাহিত্যাদি নিতে চায়, তারা সকলে যে-ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন, তাকে তা জানাতে পারে। দয়া করে মনে রাখবেন যে, কোন প্রকাশনাগুলো বিশেষ আবেদনের বিষয়।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও​—⁠শুধুমাত্র পঙ্‌ক্তিগুলো ​—⁠মালায়ালাম

শুধুমাত্র পঙ্‌ক্তিগুলো (Ssbly) দেওয়া গান বই হল কোনো স্বরলিপি ছাড়া ছোট আকারের একটা সংস্করণ। এই নতুন বইটি যেহেতু পাওয়া যাচ্ছে, তাই মালায়ালাম ভাষার গান বইয়ের জন্য সমস্ত পেন্ডিং অর্ডার বাতিল করা হয়েছে। মণ্ডলীগুলোকে নতুন অর্ডার পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে ​—⁠তেলুগু, মালায়ালাম, হিন্দি

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ​—⁠ইংরেজি, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, বাংলা, মারাঠি, মালায়ালাম, মিজো, হিন্দি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার