ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৩ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৩ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ অক্টোবর মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। যারা আগ্রহ দেখায়, বাইবেল অধ্যয়ন শুরু করার বিশেষ প্রচেষ্টা করে চান ব্রোশার অর্পণ করুন। নভেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বই বা ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার অর্পণ করুন। যেখানে গৃহকর্তাদের কাছে ইতিমধ্যেই এই প্রকাশনাগুলো রয়েছে, সেখানে একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বই বা একটা পুরনো প্রকাশনা অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প অর্পণ হিসেবে, আমার বাইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই আপনি ব্যবহার করতে পারেন। জানুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই অর্পণ করুন।

▪ এই সংখ্যায় আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট হল “২০০৪ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা” আর সারা বছর এটাকে ব্যবহার করার জন্য রেখে দেওয়া উচিত।

▪ ১লা জানুয়ারি থেকে আপনার মণ্ডলীর সভার সময় যদি পালটায়, তা হলে মণ্ডলীর সচিবের কংগ্রিগেশন মিটিং ইনফরমেশন ফর্ম (S-5) পূরণ করে এই পরিবর্তন সম্বন্ধে শাখা অফিসকে জানানো উচিত। যদি হ্যান্ডবিলের দরকার হয়, তা হলে হ্যান্ডবিল রিকোয়েস্ট ফর্ম (S-16) ব্যবহার করে সেগুলোর অর্ডার দেওয়া যেতে পারে। হ্যান্ডবিলগুলো যখন আপনি চান, অন্ততপক্ষে তার আট সপ্তাহ আগে আপনার সেগুলোর অর্ডার পাঠানো উচিত।

▪ ২০০৩ সালের নভেম্বর ৮-৯ তারিখে আইজলে “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলনের সংশোধিত হলের ঠিকানা হল: Archives Conference Hall, Art and Culture Department, Near Basketball Court, Babutlang, Aizawl 796 001 Mizoram.

▪ বাঙ্গালোরে নতুন শাখা কমপ্লেক্সের আসন্ন উৎসর্গীকরণ সংক্রান্ত বিষয় নিয়ে বাঙ্গালোরের বেথেল পরিবার খুব ব্যস্ত থাকবে। তাই, ২০০৩ সালের ৭ই নভেম্বর থেকে ২০০৩ সালের ২২শে ডিসেম্বর পর্যন্ত পরিদর্শনের জন্য কোনো ব্যবস্থাদি থাকবে না।

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? ​—⁠পাঞ্জাবি, হিন্দি

আপনার প্রিয়জন যখন মারা যায় ​—⁠কান্নাড়া, তেলুগু, মালায়ালাম, হিন্দি

কিভাবে বাইবেল আলোচনা শুরু করা ও চালিয়ে যাওয়া যায় ​—⁠পাঞ্জাবি, হিন্দি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার