২০০৪ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা
নির্দেশাবলি
২০০৪ সালে ঐশিক পরিচর্যা বিদ্যালয় পরিচালনা করার জন্য যে-ব্যবস্থা করা হয়েছে, নিচে তা বলা হল।
মূল পাঠ্যপুস্তক: পবিত্র বাইবেল [o.v.], প্রহরীদুর্গ [w], ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) [be], ‘ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি উপকারী’ (ইংরেজি) (১৯৯০ সংস্করণ) [si] ও শাস্ত্র থেকে যুক্তি করা (ইংরেজি) (১৯৮৯ সংস্করণ) [rs]।
গান, প্রার্থনা ও সকলকে সম্ভাষণ জানিয়ে ঠিক সময়ে বিদ্যালয় শুরু করা এবং এরপর নিচে যেভাবে বলা আছে, সেভাবে হওয়া উচিত:
বক্তৃতাদানের গুণগত মান: ৫ মিনিট। বিদ্যালয় অধ্যক্ষ, সহায়ক পরামর্শদাতা অথবা আরেকজন যোগ্য প্রাচীন পরিচর্যা বিদ্যালয় বই থেকে বক্তৃতাদানের একটা গুণগত মান নিয়ে আলোচনা করবেন। (যে-মণ্ডলীগুলোতে প্রাচীনের সংখ্যা সীমিত, সেখানে একজন যোগ্য পরিচারক দাসকে নেওয়া যেতে পারে।) উল্লেখ করা না থাকলে, নির্ধারিত পৃষ্ঠায় থাকা বাক্সগুলোকে আলোচনায় অন্তর্ভুক্ত করা উচিত। অনুশীলনীগুলো বাদ দেওয়া উচিত। এগুলো মূলত নিজের ব্যবহারের এবং ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়ার জন্য রয়েছে।
১নং. বক্তৃতা: ১০ মিনিট। এই বক্তৃতা একজন প্রাচীন অথবা একজন পরিচারক দাসের দেওয়া উচিত এবং এটা প্রহরীদুর্গ পত্রিকা, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন অথবা ‘ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি উপকারী’ বইগুলোর ওপর ভিত্তি করে হবে। এটা দশ মিনিটের একটা নির্দেশনামূলক বক্তৃতা হিসেবে দেওয়া হবে, যেটার শেষে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে না। এটার উদ্দেশ্য হওয়া উচিত সমস্ত বিষয়বস্তুকে তুলে ধরা ও একই সময় যা আলোচনা করা হচ্ছে, কীভাবে সেটা জীবনে কাজে লাগানো যায়, তাতে মনোযোগ কেন্দ্রীভূত করা ও মণ্ডলীর জন্য যে-বিষয়টা সাহায্যকারী হবে, সেটার ওপর জোর দেওয়া। যে-থিম দেওয়া হয়েছে, তা ব্যবহার করা উচিত। আশা করা হয় যে, যে-ভাইদের এই বক্তৃতার জন্য দায়িত্ব দেওয়া হবে, তারা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবে। দরকার হলে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া যেতে পারে।
বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো: ১০ মিনিট। প্রথম ছয় মিনিট একজন যোগ্য প্রাচীন বা পরিচারক দাসের উচিত বিষয়বস্তুকে কার্যকারীভাবে স্থানীয় প্রয়োজনগুলোর জন্য কাজে লাগানো। সেই সপ্তাহের জন্য নির্ধারিত বাইবেল পাঠের যেকোনো অংশের ওপর তিনি মন্তব্য করতে পারেন। এই বক্তৃতায় নির্ধারিত পাঠের শুধু সারাংশ করাই যথেষ্ট নয়। কিন্তু, প্রধান উদ্দেশ্য হল এই বিষয়টা কেন ও কীভাবে উপকারী, তা শ্রোতাদের উপলব্ধি করতে সাহায্য করা। শুরুর অংশের জন্য নির্ধারিত ছয় মিনিটের বেশি সময় ব্যয় না করা সম্বন্ধে বক্তার সতর্ক থাকা উচিত। তার এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, চার মিনিট শ্রোতাদের অংশগ্রহণের জন্য আলাদা করে রাখা হয়েছে। বাইবেল পাঠে তারা কোন আগ্রহজনক বিষয়গুলো পেয়েছে এবং এর উপকারগুলো কী কী সেই বিষয়ে সংক্ষিপ্ত মন্তব্যগুলো (৩০ সেকেন্ড বা এর কম) করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানানো উচিত। এরপর বিদ্যালয় অধ্যক্ষ সেই ছাত্রদের অন্য শ্রেণীকক্ষে যেতে বলবেন, যাদের সেখানে বক্তৃতা রয়েছে।
২নং. বক্তৃতা: ৪ মিনিট। এটা একটা পাঠ, যা একজন ভাই করবেন। সাধারণত বাইবেল থেকে পাঠটা করা হবে। মাসে একবার এই বক্তৃতা প্রহরীদুর্গ থেকে নেওয়া বিষয়বস্তুর ওপর ভিত্তি করে হবে। ছাত্রের কোনো ভূমিকা অথবা উপসংহার না করে নির্ধারিত বিষয়বস্তু পড়া উচিত। বিভিন্ন সপ্তাহে যে-পরিমাণ বিষয়বস্তু পড়া হবে, সেই পরিমাণ প্রতিবার একই হবে না কিন্তু সেগুলো চার মিনিট বা এর কম সময়ের মধ্যে পড়া উচিত। বক্তৃতার কার্যভার দেওয়ার আগে বিদ্যালয় অধ্যক্ষের বিষয়বস্তুটা দেখে নেওয়া উচিত, যাতে ছাত্রের বয়স ও দক্ষতা অনুযায়ী তা মানানসই হয়। বিশেষ করে ছাত্র যাতে বুঝে, সাবলীলভাবে, সঠিক অর্থের ওপর জোর দিয়ে, গলার স্বর ও ধ্বনির ওঠানামাকে ঠিক রেখে, সঠিক জায়গায় থেমে ও স্বাভাবিকভাবে পড়তে পারে, সেই বিষয়ে সাহায্য করার জন্য বিদ্যালয় অধ্যক্ষ আগ্রহী হবেন।
৩নং. বক্তৃতা: ৫ মিনিট। এই বক্তৃতা একজন বোনকে দেওয়া হবে। যে-ছাত্রীরা এই বক্তৃতাটা পাবে, তাদের হয়তো পরিচর্যা বিদ্যালয় বইয়ের ৮২ পৃষ্ঠায় দেওয়া তালিকা থেকে একটা সেটিং দেওয়া হবে অথবা তারা একটা সেটিং বেছে নেবে। ছাত্রীর উচিত নির্ধারিত থিম ব্যবহার করা এবং তা ক্ষেত্রের পরিচর্যার সেই দিকটাতে কাজে লাগানো, যেটা স্থানীয় মণ্ডলীর এলাকার জন্য বাস্তবসম্মত ও ব্যবহারিক। যখন মূল পাঠ্যপুস্তক হিসেবে কোনো বইয়ের উল্লেখ না থাকে, তখন এই বক্তৃতার জন্য ছাত্রীকে বিশ্বস্ত বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে জোগানো প্রকাশনাগুলো থেকে গবেষণা করে তথ্য সংগ্রহ করা দরকার। নতুন ছাত্রীদের সেই বক্তৃতাগুলো দেওয়া উচিত, যেগুলোতে মূল পাঠ্যপুস্তক উল্লেখ করা রয়েছে। ছাত্রী যেভাবে বিষয়বস্তুটা তুলে ধরেন এবং যেভাবে তিনি গৃহকর্তাকে শাস্ত্র থেকে যুক্তি করার ও বক্তৃতার মূল বিষয়গুলো বোঝার জন্য সাহায্য করেন, বিদ্যালয় অধ্যক্ষ বিশেষ করে সেই সম্বন্ধে আগ্রহী হবেন। যে-ছাত্রীদের এই বক্তৃতা দেওয়া হবে তারা যেন পড়তে জানে। বিদ্যালয় অধ্যক্ষ একজন সহকারী নিযুক্ত করে দেবেন।
৪নং. বক্তৃতা: ৫ মিনিট। ছাত্র বা ছাত্রী নির্ধারিত থিমের ওপর বক্তৃতা তৈরি করবেন। মূল পাঠ্যপুস্তক হিসেবে কোন বইয়ের উল্লেখ না থাকলে, এই বক্তৃতার জন্য ছাত্র বা ছাত্রীকে বিশ্বস্ত বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে জোগানো প্রকাশনাগুলো থেকে গবেষণা করে তথ্য সংগ্রহ করা দরকার। যখন একজন ভাইকে এই বক্তৃতা দেওয়া হবে, তখন এটা হয়তো কিংডম হলের শ্রোতাদের কথা মাথায় রেখে বক্তৃতা হিসেবে তুলে ধরা যেতে পারে। একজন বোনকে যখন এই বক্তৃতা দেওয়ার কার্যভার দেওয়া হয়, তখন সেটা সবসময় ৩নং. বক্তৃতার জন্য দেওয়া নির্দেশ অনুযায়ী উপস্থাপনা করা উচিত। বিদ্যালয় অধ্যক্ষ যখন মনে করেন যে, এটা একজন ভাইয়ের দেওয়া উপযুক্ত, তখন তিনি ৪নং. বক্তৃতা একজন ভাইকে দিতে পারেন। দয়া করে লক্ষ করুন, যে-থিমগুলোর পাশে তারকাচিহ্ন রয়েছে সেগুলো বক্তৃতার আকারে গড়ে তোলার জন্য সবসময় ভাইদের দেওয়া উচিত।
সময়: কোনো বক্তৃতা কিংবা পরামর্শদাতার মন্তব্য নির্ধারিত সময়ের অতিরিক্ত হওয়া উচিত নয়। ২ থেকে ৪নং বক্তৃতাগুলোর সময় পেরিয়ে গেলে সেগুলোকে কৌশলতার সঙ্গে থামিয়ে দেওয়া উচিত। বক্তৃতাদানের গুণগত মানের ওপর শুরুর বক্তৃতা, ১নং বক্তৃতা অথবা বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলোর ওপর যে-ভাইয়েরা বক্তৃতা দেন, তারা যদি অতিরিক্ত সময় নেন, তা হলে তাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া উচিত। প্রত্যেককে তাদের সময় সম্বন্ধে সচেতন থাকা উচিত। গান ও প্রার্থনা ছাড়া কার্যক্রমের মোট সময়: ৪৫ মিনিট।
পরামর্শ: ১ মিনিট। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর বক্তৃতার পর, বিদ্যালয় অধ্যক্ষ বক্তৃতার কোনো প্রশংসনীয় দিকের ওপর গঠনমূলক মন্তব্য করার জন্য এক মিনিটের বেশি সময় নেবেন না। তার লক্ষ্য শুধু “খুব ভাল হয়েছে” বলা নয়, বরং কেন উপস্থাপনাটা কার্যকরী ছিল, সেই সম্বন্ধে নির্দিষ্ট কারণগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করানো। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর প্রয়োজন অনুযায়ী সভার পরে অথবা অন্য কোনো সময়ে ব্যক্তিগতভাবে আরও কিছু গঠনমূলক পরামর্শ দেওয়া যেতে পারে।
সহায়ক পরামর্শদাতা: যদি সম্ভব হয়, বিদ্যালয় অধ্যক্ষের সঙ্গে সহায়ক পরামর্শদাতা হিসেবে কাজ করার জন্য প্রাচীন গোষ্ঠী আরেকজন যোগ্য প্রাচীনকে নির্বাচন করতে পারে। মণ্ডলীতে যদি বেশ কিছু প্রাচীন থাকে, তা হলে প্রতি বছর ভিন্ন ভিন্ন যোগ্য প্রাচীন এই কাজের দায়িত্ব নিতে পারে। সহায়ক পরামর্শদাতার দায়িত্ব হবে যে-ভাইয়েরা ১নং. বক্তৃতা ও বাইবেল পাঠের প্রধান বিষয়গুলোর ওপর বক্তৃতা দিচ্ছে, যদি দরকার হয়, তাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া। তবে, সহপ্রাচীন অথবা পরিচারক দাসদের প্রত্যেকটা বক্তৃতার পরেই তাদের পরামর্শ দেওয়ার দরকার নেই। এই ব্যবস্থা ২০০৪ সাল জুড়ে কার্যকরী থাকবে এবং পরে রদবদল করা হতে পারে।
কাউন্সেল ফর্ম: পাঠ্যপুস্তকে রয়েছে।
মৌখিক পুনরালোচনা: ৩০ মিনিট। প্রতি দুমাস অন্তর বিদ্যালয় অধ্যক্ষ মৌখিক পুনরালোচনা পরিচালনা করবেন। এটা ওপরে উল্লেখিত বক্তৃতাদানের এক গুণগত মান আলোচনা করার এবং বাইবেল পাঠ থেকে প্রধান বিষয়গুলো তুলে ধরার পর শুরু হবে। সেই সপ্তাহের বিষয়বস্তু সহ গত দুমাস ধরে বিদ্যালয়ে যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে মৌখিক পুনরালোচনা করা হবে।
তালিকা
জানু. ৫ বাইবেল পাঠ: আদিপুস্তক ১-৫ গান ১৫৪
বক্তৃতাদানের গুণগত মান: ব্যবহারিক মূল্যকে স্পষ্ট করা (be পৃ. ১৫৭ অনু. ১-পৃ. ১৫৮ অনু. ১)
নং. ১: আউটলাইন তৈরি করা (be পৃ. ৩৯-৪২)
নং. ২: আদিপুস্তক ২:৭-২৫
নং. ৩: “নূতন নিয়ম” কি ভবিষ্যতের এক পার্থিব পরমদেশ সম্বন্ধে উল্লেখ করে, নাকি সেটা কেবল “পুরাতন নিয়ম” এর মধ্যেই রয়েছে? (rs পৃ. ২৮৫ অনু. ১-৩)
নং. ৪: a কর্তব্য কর্মে ব্যর্থ হওয়ার বিষয়ে বাইবেলের উদাহরণগুলো থেকে আমরা যা শিখতে পারি
জানু. ১২ বাইবেল পাঠ: আদিপুস্তক ৬-১০ গান ২১৫
বক্তৃতাদানের গুণগত মান: বিষয়বস্তুর ব্যবহারিক প্রয়োগ (be পৃ. ১৫৮ অনু. ২-৪)
নং. ১: পরিষ্কার-পরিচ্ছন্নতা—বলতে আসলে কী বোঝায়? (w-BE০২ ২/১ পৃ. ৪-৭)
নং. ২: আদিপুস্তক ৮:১-১৭
নং. ৩: যেকারণে মিথ্যা বলা অন্যায়
নং. ৪: লূক ২৩:৪৩ পদে উল্লেখিত ‘পরমদেশ’ যেকারণে হেডিজের অথবা স্বর্গের এক অংশ হতে পারে না (rs পৃ. ২৮৬ অনু. ১-পৃ. ২৮৭ অনু. ১)
জানু. ১৯ বাইবেল পাঠ: আদিপুস্তক ১১-১৬ গান ২১৮
বক্তৃতাদানের গুণগত মান: আসল বিষয়টা বুঝতে অন্যদের সাহায্য করা (be পৃ. ১৫৯ অনু. ১-৪)
নং. ১: ঈশ্বরের দেওয়া নীতিগুলো আপনার উপকার করতে পারে (w-BE০২ ২/১৫ পৃ. ৪-৭)
নং. ২: আদিপুস্তক ১৩:১-১৮
নং. ৩: কী ইঙ্গিত দেয় যে, লূক ২৩:৪৩ পদে উল্লেখিত পরমদেশ হল পার্থিব? (rs পৃ. ২৮৭ অনু. ২-পৃ. ২৮৮ অনু. ২)
নং. ৪: যেকারণে যিহোবার সাক্ষিরা অন্যদের কাছে তাদের আশা সম্বন্ধে জানায়
জানু. ২৬ বাইবেল পাঠ: আদিপুস্তক ১৭-২০ গান ১০৬
বক্তৃতাদানের গুণগত মান: শব্দচয়ন (be পৃ. ১৬০ অনু. ১-৩)
নং. ১: সহানুভূতি—দয়া ও করুণার চাবিকাঠি (w-BE০২ ৪/১৫ পৃ. ২৪-৭)
নং. ২: w-BE০২ ১/১ পৃ. ১০-১১ অনু. ৯-১১
নং. ৩: লূক ১৩:২৪ পদে লিপিবদ্ধ যিশুর কথাগুলোর অর্থ যা বোঝায়
নং. ৪: আমাদের মধ্যে যেকেউ কীভাবে প্রকৃত জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করতে পারে? (rs পৃ. ২৮৮ অনু. ৩-পৃ. ২৮৯ অনু. ২)
ফেব্রু. ২ বাইবেল পাঠ: আদিপুস্তক ২১-২৪ গান ৬৪
বক্তৃতাদানের গুণগত মান: যে-ভাষা সহজে বোঝা যায় (be পৃ. ১৬১ অনু. ১-৪)
নং. ১: বিদ্যালয়ে ছাত্রের জন্য নির্ধারিত বক্তৃতাগুলো প্রস্তুত করা (be পৃ. ৪৩ অনু. ১-পৃ. ৪৪ অনু. ৩)
নং. ২: আদিপুস্তক ২১:১-২১
নং. ৩: মানুষের দর্শনবিদ্যাগুলোর শুরু কীভাবে হয়েছে? (rs পৃ. ২৮৯ অনু. ৩-পৃ. ২৯০ অনু. ২)
নং. ৪: b যেকারণে বিবাহের বাগদানকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত
ফেব্রু. ৯ বাইবেল পাঠ: আদিপুস্তক ২৫-২৮ গান ৯
বক্তৃতাদানের গুণগত মান: অভিব্যক্তির মধ্যে বৈচিত্র্য ও সঠিকতা (be পৃ. ১৬১ অনু. ৫-পৃ. ১৬২ অনু. ৪)
নং. ১: একটা বিষয়বস্তু ও সেটিং নিয়ে কাজ করা (be পৃ. ৪৪ অনু. ৪-পৃ. ৪৬ অনু. ২)
নং. ২: আদিপুস্তক ২৮:১-১৫
নং. ৩: সংকটপূর্ণ এই জগতে যেভাবে মনের শান্তি খুঁজে পাওয়া যায়
নং. ৪: মানুষের দর্শনবিদ্যার পরিবর্তে যিশু খ্রিস্টের শিক্ষাগুলো নিয়ে অধ্যয়ন করা কেন স্পষ্ট চিন্তাধারার এক প্রমাণ? (rs পৃ. ২৯০ অনু. ৩-পৃ. ২৯১ অনু. ৩)
ফেব্রু. ১৬ বাইবেল পাঠ: আদিপুস্তক ২৯-৩১ গান ১৬০
বক্তৃতাদানের গুণগত মান: যে-শব্দগুলো শক্তি, অনুভূতি এবং বৈচিত্র্য প্রকাশ করে (be পৃ. ১৬৩ অনু. ১-পৃ. ১৬৪ অনু. ২)
নং. ১: নীতিনিষ্ঠা ন্যায়পরায়ণ ব্যক্তিদের পথ দেখায় (w-BE০২ ৫/১৫ পৃ. ২৪-৭)
নং. ২: w-BE০২ ২/১ পৃ. ১৫-১৬ অনু. ৬-১০
নং. ৩: ঈশ্বর কার প্রার্থনা শুনতে ইচ্ছুক? (rs পৃ. ২৯২ অনু. ১-পৃ. ২৯৩ অনু. ২)
নং. ৪: খ্রিস্টানদের জন্য যেকারণে সদ্গুণ হল একটা গুরুত্বপূর্ণ গুণ
ফেব্রু. ২৩ বাইবেল পাঠ: আদিপুস্তক ৩২-৩৫ গান ১
বক্তৃতাদানের গুণগত মান: ব্যাকরণের নিয়মের উপযোগী কথাবার্তা (be পৃ. ১৬৪ অনু. ৩-পৃ. ১৬৫ অনু. ১)
মৌখিক পুনরালোচনা
মার্চ ১ বাইবেল পাঠ: আদিপুস্তক ৩৬-৩৯ গান ৪৯
বক্তৃতাদানের গুণগত মান: আউটলাইনের ব্যবহার (be পৃ. ১৬৬ অনু. ১-পৃ. ১৬৭ অনু. ২)
নং. ১: মণ্ডলীর জন্য বক্তৃতাগুলো প্রস্তুত করা (be পৃ. ৪৭ অনু. ১-পৃ. ৪৯ অনু. ১)
নং. ২: আদিপুস্তক ৩৭:১২-২৮
নং. ৩: কেন আমাদের বিশ্বাস ধৈর্যের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে?
নং. ৪: c কী একজন ব্যক্তির প্রার্থনাকে ঈশ্বরের কাছে অগ্রহণযোগ্য করতে পারে? (rs পৃ. ২৯৩ অনু. ৩-পৃ. ২৯৪ অনু. ৩)
মার্চ ৮ বাইবেল পাঠ: আদিপুস্তক ৪০-৪২ গান ২০৫
বক্তৃতাদানের গুণগত মান: আপনার চিন্তাধারাগুলোকে সংগঠিত করা (be পৃ. ১৬৭ অনু. ৩-পৃ. ১৬৮ অনু. ২)
নং. ১: পরিচর্যা সভার অংশ এবং অন্যান্য বক্তৃতাগুলো প্রস্তুত করা (be পৃ. ৪৯ অনু. ২-পৃ. ৫১ অনু. ২)
নং. ২: আদিপুস্তক ৪২:১-২০
নং. ৩: যিহোবার সঙ্গে যেভাবে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা যায়
নং. ৪: d কোন বিষয়ে প্রার্থনা করতে হবে, সেই সম্বন্ধে যথার্থ বিষয়গুলো কী? (rs পৃ. ২৯৪ অনু. ৪-পৃ. ২৯৫ অনু. ৩)
মার্চ ১৫ বাইবেল পাঠ: আদিপুস্তক ৪৩-৪৬ গান ৬৭
বক্তৃতাদানের গুণগত মান: আপনার বক্তৃতার আউটলাইনকে সহজ রাখা (be পৃ. ১৬৮ অনু. ৩-পৃ. ১৬৯ অনু. ৫)
নং. ১: আন্তরিক প্রচেষ্টা—কখন এতে যিহোবা আশীর্বাদ করেন? (w-BE০২ ৮/১ পৃ. ২৯-৩১)
নং. ২: আদিপুস্তক ৪৩:১-১৮
নং. ৩: eযদি কেউ বলে, ‘প্রথমে আমার সঙ্গে প্রার্থনা করুন, তারপর আপনাদের বার্তা আমাকে জানান’ (rs পৃ. ২৯৫ অনু. ৪-৫)
নং. ৪: অধার্মিকতার ধন দ্বারা কীভাবে আমরা মিত্র লাভ করতে পারি?
মার্চ ২২ বাইবেল পাঠ: আদিপুস্তক ৪৭-৫০ গান ১৮৭
বক্তৃতাদানের গুণগত মান: বিষয়বস্তুকে যুক্তিযুক্তভাবে গড়ে তোলা (be পৃ. ১৭০ অনু. ১-পৃ. ১৭১ অনু. ২)
নং. ১: কেন যিহোবা কয়িনের নয় কিন্তু হেবলের বলি গ্রহণ করেছিলেন? (w-BE০২ ৮/১ পৃ. ২৮)
নং. ২: আদিপুস্তক ৪৭:১-১৭
নং. ৩: বাইবেলের কিছু উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণী কী, যেগুলো এখনও পরিপূর্ণ হওয়া বাকি রয়েছে? (rs পৃ. ২৯৬ অনু. ২-পৃ. ২৯৭ অনু. ৩)
নং. ৪: যেকারণে যিহোবার ভয় প্রজ্ঞার আরম্ভ
মার্চ ২৯ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১-৬ গান ৫২
বক্তৃতাদানের গুণগত মান: যুক্তিযুক্ত উপায়ে তথ্য উপস্থাপন করা (be পৃ. ১৭১ অনু. ৩-পৃ. ১৭২ অনু. ৫)
নং. ১: চিন্তা করার ক্ষমতা কীভাবে আপনাকে রক্ষা করতে পারে? (w-BE০২ ৮/১৫ পৃ. ২১-৪)
নং. ২: w-BE০২ ২/১৫ পৃ. ১৯-২০ অনু. ৭-১১
নং. ৩: যিহোবা অহংকারকে যে-দৃষ্টিতে দেখেন
নং. ৪: কেন বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোর বিষয়ে খ্রিস্টানদের অত্যন্ত আগ্রহী হওয়া উচিত? (rs পৃ. ২৯৭ অনু. ৪-৮)
এপ্রিল ৫ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৭-১০ গান ৬১
বক্তৃতাদানের গুণগত মান: কেবল প্রাসঙ্গিক বিষয়বস্তু ব্যবহার করা (be পৃ. ১৭৩ অনু. ১-৪)
নং. ১: জনসাধারণের জন্য বক্তৃতাগুলো প্রস্তুত করা (be পৃ. ৫২ অনু. ১-পৃ. ৫৪ অনু. ১)
নং. ২: যাত্রাপুস্তক ৮:১-১৯
নং. ৩: fযদি কেউ বলে, ‘আপনারা ভবিষ্যদ্বাণীর ওপর খুব বেশি জোর দেন’ (rs পৃ. ২৯৮ অনু. ১-২)
নং. ৪: কেন প্রত্যাশা “প্রাণের লঙ্গরস্বরূপ”
এপ্রিল ১২ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১১-১৪ গান ৮৭
বক্তৃতাদানের গুণগত মান: স্বতঃস্ফূর্তভাবে বক্তৃতাদান (be পৃ. ১৭৪ অনু. ১-পৃ. ১৭৫ অনু. ৪)
নং. ১: বক্তার সিদ্ধান্তগুলো (be পৃ. ৫৪ অনু. ২-৪; পৃ. ৫৫, বাক্স)
নং. ২: যাত্রাপুস্তক ১২:১-১৬
নং. ৩: কেন যিহোবার শাসনকে আমাদের সাদরে মেনে নেওয়া উচিত?
নং. ৪: পুরগাতরী শিক্ষার ভিত্তি কী? (rs পৃ. ২৯৯ অনু. ১-৬)
এপ্রিল ১৯ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১৫-১৮ গান ১৭১
বক্তৃতাদানের গুণগত মান: স্বতঃস্ফূর্তভাবে বক্তৃতাদানের ফাঁদগুলো এড়িয়ে চলা (be পৃ. ১৭৫ অনু. ৫-পৃ. ১৭৭ অনু. ১)
নং. ১: পরীক্ষাগুলোকে আমাদের কোন্ দৃষ্টিতে দেখা উচিত? (w-BE০২ ৯/১ পৃ. ২৯-৩১)
নং. ২: w-BE০২ ৩/১ পৃ. ১৪-১৬ অনু. ৮-১১
নং. ৩: একজন ব্যক্তির মৃত্যুর পর তার পাপের জন্য কি আরও শাস্তি দাবি করা হয়? (rs পৃ. ৩০০ অনু. ২-৬)
নং. ৪: g যেকারণে বিবাহ এক চিরকালের বন্ধন হওয়া উচিত
এপ্রিল ২৬ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ১৯-২২ গান ৫৯
বক্তৃতাদানের গুণগত মান: অন্যেরা যখন ব্যাখ্যা জানতে চায় (be পৃ. ১৭৭ অনু. ২-পৃ. ১৭৮ অনু. ২)
মৌখিক পুনরালোচনা
মে ৩ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ২৩-২৬ গান ১৩
বক্তৃতাদানের গুণগত মান: কথাবার্তা সম্বন্ধীয় ভাবভঙ্গি (be পৃ. ১৭৯-৮০)
নং. ১: একজন শিক্ষক হিসেবে দক্ষতা বৃদ্ধি করুন (be পৃ. ৫৬ অনু. ১-পৃ. ৫৭ অনু. ২)
নং. ২: যাত্রাপুস্তক ২৩:১-১৭
নং. ৩: যিহোবা কীভাবে একজন ব্যক্তিকে খারাপ অভ্যাসগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারেন?
নং. ৪: কোথা থেকে বিভিন্ন জাতি এসেছে? (rs পৃ. ৩০১ অনু. ১-৪)
মে ১০ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ২৭-২৯ গান ২৮
বক্তৃতাদানের গুণগত মান: কণ্ঠস্বরের গুণগত মান (be পৃ. ১৮১ অনু. ১-৪)
নং. ১: ‘প্রভেদ করুন’ (be পৃ. ৫৭ অনু. ৩-পৃ. ৫৮ অনু. ২)
নং. ২: যাত্রাপুস্তক ২৮:২৯-৪৩
নং. ৩: যদি একটাই পরিবার থেকে থাকে, তা হলে কয়িন কোথা থেকে তার স্ত্রী পেয়েছিল? (rs পৃ. ৩০১ অনু. ৫-পৃ. ৩০২ অনু. ১)
নং. ৪: জাতিগত বৈষম্য যেকারণে অন্যায়
মে ১৭ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৩০-৩৩ গান ৯৩
বক্তৃতাদানের গুণগত মান: আপনার শ্বাসপ্রশ্বাসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা (be পৃ. ১৮১ অনু. ৫-পৃ. ১৮৪ অনু. ১; পৃ. ১৮২, বাক্স)
নং. ১: শ্রোতাদের চিন্তা করতে উৎসাহিত করুন (be পৃ. ৫৮ অনু. ৩-পৃ. ৫৯ অনু. ৩)
নং. ২: যাত্রাপুস্তক ৩০:১-২১
নং. ৩: কেন মৃদুশীল হবেন?
নং. ৪: কোন বিষয়টা বিভিন্ন জাতির চারিত্র্যিক বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে ব্যাখ্যা করে? (rs পৃ. ৩০২ অনু. ২-পৃ. ৩০৩ অনু. ২)
মে ২৪ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৩৪-৩৭ গান ৮৬
বক্তৃতাদানের গুণগত মান: চাপের মধ্যে থাকা মাংসপেশীগুলোকে শিথিল করা (be পৃ. ১৮৪ অনু. ২-পৃ. ১৮৫ অনু. ৩; পৃ. ১৮৪, বাক্স)
নং. ১: প্রয়োগ দেখান এবং একটা ভাল উদাহরণ স্থাপন করুন (be পৃ. ৬০ অনু. ১-পৃ. ৬১ অনু. ৩)
নং. ২: যাত্রাপুস্তক ৩৬:১-১৮
নং. ৩: সব মানুষই কি ঈশ্বরের সন্তান? (rs পৃ. ৩০৩ অনু. ৩-পৃ. ৩০৪ অনু. ৪)
নং. ৪: কেন ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত হবেন?
মে ৩১ বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৩৮-৪০ গান ২০২
বক্তৃতাদানের গুণগত মান: অন্য ব্যক্তির প্রতি আগ্রহ দেখানো (be পৃ. ১৮৬ অনু. ১-৪)
নং. ১: কথাবার্তা বলার দক্ষতাকে যেভাবে উন্নত করা যায় (be পৃ. ৬২ অনু. ১-পৃ. ৬৪ অনু. ১)
নং. ২: w-BE০২ ৫/১ পৃ. ১৯-২০ অনু. ৩-৬
নং. ৩: কীভাবে ১ যোহন ৩:১৯, ২০ পদের বোধগম্যতা একজন ব্যক্তিকে সান্ত্বনা দিতে পারে?
নং. ৪: সমস্ত জাতির লোকেরা কি কখনও ভাই ও বোন হিসেবে সত্যিই একতাবদ্ধ হবে? (rs পৃ. ৩০৪ অনু. ৫-পৃ. ৩০৫ অনু. ৩)
জুন ৭ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ১-৫ গান ১২৩
বক্তৃতাদানের গুণগত মান: মনোযোগ দিয়ে শোনা (be পৃ. ১৮৭ অনু. ১-৫)
নং. ১: যেভাবে কথাবার্তা চালিয়ে যাওয়া যায় (be পৃ. ৬৪ অনু. ২-পৃ. ৬৫ অনু. ৪)
নং. ২: লেবীয় পুস্তক ৩:১-১৭
নং. ৩: যারা শহীদ হয়েছে এমন অন্যদের থেকে যিশু খ্রিস্টের মৃত্যু কীভাবে আলাদা? (rs পৃ. ৩০৬ অনু. ১-৪)
নং. ৪: জাদুবিদ্যার সঙ্গে জড়িত হওয়ায় ভুল কোথায়?
জুন ১৪ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ৬-৯ গান ১২১
বক্তৃতাদানের গুণগত মান: অন্যদের উন্নতি করতে সাহায্য করা (be পৃ. ১৮৭ অনু. ৬-পৃ. ১৮৮ অনু. ৩)
নং. ১: জিজ্ঞাসকের দৃষ্টিভঙ্গি বোঝা (be পৃ. ৬৬ অনু. ১-পৃ. ৬৮ অনু. ১)
নং. ২: লেবীয় পুস্তক ৭:১-১৯
নং. ৩: কীভাবে আমরা যা মন্দ তা ঘৃণা করা শিখতে পারি?
নং. ৪: মুক্তির মূল্য যেভাবে দেওয়া হয়েছিল সেভাবেই কেন প্রদান করা দরকার ছিল? (rs পৃ. ৩০৬ অনু. ৬-পৃ. ৩০৭ অনু. ২)
জুন ২১ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ১০-১৩ গান ১৮৩
বক্তৃতাদানের গুণগত মান: ব্যবহারিক সাহায্য জোগানো (be পৃ. ১৮৮ অনু. ৪-পৃ. ১৮৯ অনু. ৪)
নং. ১: কীভাবে আপনার উত্তর দেওয়া উচিত, তা জানুন (be পৃ. ৬৮ অনু. ২-পৃ. ৭০ অনু. ৩)
নং. ২: লেবীয় পুস্তক ১১:১-২৫
নং. ৩: কেন যিহোবা কেবল এই হুকুম জারি করেননি যে, যারা বাধ্য থাকবে তারা সকলে অনন্তকাল বেঁচে থাকতে পারবে? (rs পৃ. ৩০৭ অনু. ৩-পৃ. ৩০৮ অনু. ১)
নং. ৪: ছলনাকে যিহোবা যে-দৃষ্টিতে দেখেন
জুন ২৮ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ১৪-১৬ গান ২১৬
বক্তৃতাদানের গুণগত মান: অন্যদের প্রতি সম্মান দেখানো (be পৃ. ১৯০ অনু. ১-৪)
মৌখিক পুনরালোচনা
জুলাই ৫ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ১৭-২০ গান ৫৪
বক্তৃতাদানের গুণগত মান: সম্মানজনক স্বীকৃতি (be পৃ. ১৯১ অনু. ১-পৃ. ১৯২ অনু. ১)
নং. ১: চিঠির মাধ্যমে যোগাযোগ করা (be পৃ. ৭১-৩)
নং. ২: লেবীয় পুস্তক ১৭:১-১৬
নং. ৩: যিহোবার সংগঠনের ওপর নির্ভর করুন
নং. ৪: যিশুর বলিদানের মূল্য প্রথমে কাদের প্রতি প্রয়োগ হয় এবং কী উদ্দেশ্যে? (rs পৃ. ৩০৮ অনু. ২-৩)
জুলাই ১২ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ২১-২৪ গান ১৩৮
বক্তৃতাদানের গুণগত মান: সম্মানজনক বক্তৃতাদান (be পৃ. ১৯২ অনু. ২-পৃ. ১৯৩ অনু. ২)
নং. ১: অগ্রগতি করুন—উন্নতি করুন (be পৃ. ৭৪ অনু. ১-পৃ. ৭৫ অনু. ৩)
নং. ২: লেবীয় পুস্তক ২২:১-১৬
নং. ৩: আমাদের দিনে আর কারা যিশুর বলিদান থেকে উপকারগুলো লাভ করছে? (rs পৃ. ৩০৯ অনু. ১-৩)
নং. ৪: যিহোবা কি যিহুদিদের জাতিগত ঈশ্বর ছিলেন?
জুলাই ১৯ বাইবেল পাঠ: লেবীয় পুস্তক ২৫-২৭ গান ৭
বক্তৃতাদানের গুণগত মান: প্রত্যয়ের সঙ্গে প্রকাশ করা (be পৃ. ১৯৪ অনু. ১-পৃ. ১৯৫ অনু. ২)
নং. ১: আপনার উপহারকে কাজে লাগান (be পৃ. ৭৫ অনু. ৪-পৃ. ৭৭ অনু. ২)
নং. ২: লেবীয় পুস্তক ২৫:১-১৯
নং. ৩: যেভাবে সন্ত্রাসবাদ শেষ হবে
নং. ৪: মুক্তির মূল্যের ফলে ভবিষ্যতে কোন আশীর্বাদগুলো উপভোগ করা যাবে? (rs পৃ. ৩১০ অনু. ১-৪)
জুলাই ২৬ বাইবেল পাঠ: গণনাপুস্তক ১-৩ গান ৩০
বক্তৃতাদানের গুণগত মান: যেভাবে প্রত্যয় প্রতীয়মান হয় (be পৃ. ১৯৫ অনু. ৩-পৃ. ১৯৬ অনু. ৪)
নং. ১: খ্রীষ্টানদের কি ঈর্ষান্বিত হওয়া উচিত? (w-BE০২ ১০/১৫ পৃ. ২৮-৩১)
নং. ২: w-BE০২ ৬/১৫ পৃ. ১৮-১৯ অনু. ৬-৯
নং. ৩: যিশুর বলিদান থেকে উপকার পেতে আমাদের কাছ থেকে কী চাওয়া হয়? (rs পৃ. ৩১০ অনু. ৫-পৃ. ৩১১ অনু. ৩)
নং. ৪: কোনো প্রিয়জনের মৃত্যুতে শোক করা কি ভুল?
আগস্ট ২ বাইবেল পাঠ: গণনাপুস্তক ৪-৬ গান ১২৮
বক্তৃতাদানের গুণগত মান: কৌশলী অথচ দৃঢ় (be পৃ. ১৯৭ অনু. ১-৩)
নং. ১: আমাদের দিনকে যিহোবার সামনে গণনা করা (w-BE০২ ১১/১৫ পৃ. ২০-৩)
নং. ২: গণনাপুস্তক ৬:১-১৭
নং. ৩: একে অপরকে ঘৃণা করা থেকে বিরত থাকতে বাইবেল কীভাবে লোকেদের সাহায্য করতে পারে?
নং. ৪: আমরা যেভাবে আমাদের জীবনকে ব্যবহার করি, সেটার ওপর মুক্তির মূল্যের কী প্রভাব ফেলা উচিত? (rs পৃ. ৩১১ অনু. ৪-৬)
আগস্ট ৯ বাইবেল পাঠ: গণনাপুস্তক ৭-৯ গান ৩৫
বক্তৃতাদানের গুণগত মান: সাক্ষ্যদানের সময় কৌশলী হওয়া (be পৃ. ১৯৭ অনু. ৪-পৃ. ১৯৮ অনু. ৫)
নং. ১: শ্রেণীবৈষম্যহীন সমাজ এটা কি সত্যিই সম্ভব? (w-BE০২ ১/১ পৃ. ৪-৭)
নং. ২: গণনাপুস্তক ৮:১-১৯
নং. ৩: প্রেরিত পৌল যখন বলেছিলেন যে, খ্রিস্টানরা প্রভুর সঙ্গে থাকার জন্য “নীত” হবে, তখন কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল? (rs পৃ. ৩১২ অনু. ১-২)
নং. ৪: খ্রিস্টারি কে?
আগস্ট ১৬ বাইবেল পাঠ: গণনাপুস্তক ১০-১৩ গান ২০৩
বক্তৃতাদানের গুণগত মান: উপযুক্ত সময়ে উপযুক্ত বাক্য (be পৃ. ১৯৯ অনু. ১-৪)
নং. ১: প্রকৃত ঈশ্বর যিহোবার ওপর আস্থা রাখুন (w-BE০২ ১/১৫ পৃ. ৫-৭)
নং. ২: গণনাপুস্তক ১২:১-১৬
নং. ৩: ঈশ্বরের প্রতিশোধ কি তাঁর প্রেমের সঙ্গে সংগতিপূর্ণ?
নং. ৪: খ্রিস্ট কি মেঘযোগে দৃশ্যত আবির্ভূত হবেন এবং এরপর জগতের লোকেদের সামনে থেকে বিশ্বস্ত খ্রিস্টানদের স্বর্গে নিয়ে যাবেন? (rs পৃ. ৩১৩ অনু. ১-৩)
আগস্ট ২৩ বাইবেল পাঠ: গণনাপুস্তক ১৪-১৬ গান ২০৭
বক্তৃতাদানের গুণগত মান: পরিবার ও অন্যদের সঙ্গে কৌশলতা কাজে লাগানো (be পৃ. ২০০ অনু. ১-৪)
নং. ১: ভাইয়েরা যারা আলাদা মনোভাব গড়ে তুলেছিল (w-BE০২ ১/১৫ পৃ. ২১-৩)
নং. ২: w-BE০২ ৭/১৫ পৃ. ২৩-৪ অনু. ১৫-১৯
নং. ৩: শারীরিক দেহে কি খ্রিস্টানদের স্বর্গে নিয়ে যাওয়া সম্ভব? (rs পৃ. ৩১৪ অনু. ১-২)
নং. ৪: h যেকারণে দৌরাত্ম্যমূলক ভিডিও গেমস্ খ্রিস্টানদের জন্য নয়
আগস্ট ৩০ বাইবেল পাঠ: গণনাপুস্তক ১৭-২১ গান ১৫০
বক্তৃতাদানের গুণগত মান: গঠনমূলক ও ইতিবাচক (be পৃ. ২০২ অনু. ১-পৃ. ২০৩ অনু. ২)
মৌখিক পুনরালোচনা
সেপ্টে. ৬ বাইবেল পাঠ: গণনাপুস্তক ২২-২৫ গান ২২
বক্তৃতাদানের গুণগত মান: কণ্ঠস্বর ইতিবাচক রাখা (be পৃ. ২০৩ অনু. ৩-পৃ. ২০৪ অনু. ১)
নং. ১: কেন সেই প্রাচীন জগৎ ধ্বংস হয়ে গিয়েছিল? (w-BE০২ ৩/১ পৃ. ৫-৭)
নং. ২: গণনাপুস্তক ২২:১-১৯
নং. ৩: বিশ্বস্ত খ্রিস্টানদের কি মৃত্যু ছাড়াই গোপনে স্বর্গে নিয়ে যাওয়া হবে? (rs পৃ. ৩১৪ অনু. ৩-পৃ. ৩১৫ অনু. ২)
নং. ৪: i যেকারণে খ্রিস্টান বাবামাদের তাদের সন্তানদের সামনে পড়া উচিত
সেপ্টে. ১৩ বাইবেল পাঠ: গণনাপুস্তক ২৬-২৯ গান ৭১
বক্তৃতাদানের গুণগত মান: সহবিশ্বাসীদের সঙ্গে কথাবার্তা বলার সময় (be পৃ. ২০৪ অনু. ২-পৃ. ২০৫ অনু. ৪)
নং. ১: যেভাবে বিকলাঙ্গতা শেষ হবে (w-BE০২ ৫/১ পৃ. ৪-৭)
নং. ২: গণনাপুস্তক ২৯:১-১৯
নং. ৩: মহাক্লেশের সময় সত্য খ্রিস্টানদের জন্য কোন সুরক্ষা থাকবে? (rs পৃ. ৩১৫ অনু. ৩-পৃ. ৩১৬ অনু. ৩)
নং. ৪: কীভাবে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো যিশু খ্রিস্টের মাধ্যমে হ্যাঁ হয়েছে?
সেপ্টে. ২০ বাইবেল পাঠ: গণনাপুস্তক ৩০-৩২ গান ৫১
বক্তৃতাদানের গুণগত মান: জোর দেওয়ার জন্য পুনরাবৃত্তি (be পৃ. ২০৬ অনু. ১-৪)
নং. ১: ধার্মিকতার বীজ বুনুন, ঈশ্বরের প্রেমপূর্ণ-দয়ার শস্য কাটুন (w-BE০২ ৭/১৫ পৃ. ২৮-৩১)
নং. ২: গণনাপুস্তক ৩০:১-১৬
নং. ৩: খ্রিস্টের সঙ্গে থাকার জন্য কিছু খ্রিস্টানকে কেন স্বর্গে নিয়ে যাওয়া হবে? (rs পৃ. ৩১৬ অনু. ৫-৮)
নং. ৪: j যেকারণে অশ্লীল বিষয়গুলো এড়িয়ে চলবেন
সেপ্টে. ২৭ বাইবেল পাঠ: গণনাপুস্তক ৩৩-৩৬ গান ১০০
বক্তৃতাদানের গুণগত মান: ক্ষেত্রের পরিচর্যায় এবং বক্তৃতাগুলোতে পুনরাবৃত্তি (be পৃ. ২০৭ অনু. ১-পৃ. ২০৮ অনু. ৪)
নং. ১: প্রকৃত সাধুরা কীভাবে আপনাকে সাহায্য করতে পারে? (w-BE০২ ৯/১৫ পৃ. ৪-৭)
নং. ২: w-BE০২ ৮/১ পৃ. ১৮-১৯ অনু. ১৫-১৯
নং. ৩: k‘আপনি কি সশরীরে নীত হওয়ায় বিশ্বাস করেন?’ (rs পৃ. ৩১৬ অনু. ৯-পৃ. ৩১৭ ২)
নং. ৪: যেকারণে শিহরণ জাগানোর মতো বিষয়গুলোর পিছনে ছোটা এড়িয়ে চলবেন
অক্টো. ৪ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১-৩ গান ১৯১
বক্তৃতাদানের গুণগত মান: বিষয়বস্তু গড়ে তুলুন (be পৃ. ২০৯ অনু. ১-৩)
নং. ১: ঈশ্বর সম্বন্ধে সঠিক জ্ঞানে সান্ত্বনা (w-BE০২ ১০/১ পৃ. ৫-৭)
নং. ২: দ্বিতীয় বিবরণ ১:১-১৮
নং. ৩: সত্যকে নিজের করে নেওয়া বলতে যা বোঝায়
নং. ৪: একেবারে নতুন ব্যক্তিদের ও জায়গাগুলোর সঙ্গে পরিচিত থাকার এক অদ্ভুত অনুভূতি কি পুনর্জন্মকে সত্য বলে প্রমাণিত করে? (rs পৃ. ৩১৭ অনু. ৩-পৃ. ৩১৯ অনু. ১)
অক্টো. ১১ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৪-৬ গান ১৮১
বক্তৃতাদানের গুণগত মান: উপযুক্ত বিষয়বস্তু ব্যবহার করা (be পৃ. ২১০ অনু. ১-পৃ. ২১১ অনু. ১; পৃ. ২১১, বাক্স)
নং. ১: সাধারণ কাল পূর্ব ৫৩৭ সাল থেকে পিছিয়ে সা.কা.পূ. ৯৯৭ সাল পর্যন্ত গণনা করা (si পৃ. ২৮৫ অনু. ৫-৭)
নং. ২: দ্বিতীয় বিবরণ ৪:১-১৪
নং. ৩: কেন যোহন ৯:১, ২ পদের বিবরণ পুনর্জন্মকে প্রমাণ করে না? (rs পৃ. ৩১৯ অনু. ২-পৃ. ৩২০ অনু. ২)
নং. ৪: ‘আত্মার ভাবের’ সঙ্গে কী জড়িত?
অক্টো. ১৮ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৭-১০ গান ৭৮
বক্তৃতাদানের গুণগত মান: মূল বিষয়গুলোকে স্পষ্ট করে দেওয়া (be পৃ. ২১২ অনু. ১-পৃ. ২১৩ অনু. ১)
নং. ১: সাধারণ কাল পূর্ব ৯৯৭ সাল থেকে পিছিয়ে সা.কা.পূ. ২৩৭০ সাল পর্যন্ত গণনা করা (si পৃ. ২৮৫-৬ অনু. ৮-১১)
নং. ২: w-BE০২ ৮/১৫ পৃ. ১৫-১৬ অনু. ৩-৬
নং. ৩: পুনর্জন্ম এবং বাইবেলের প্রতিজ্ঞাত আশার মধ্যে কতখানি পার্থক্য রয়েছে? (rs পৃ. ৩২০ অনু. ৩-৪)
নং. ৪: l ধর্মভ্রষ্টদের যিহোবা যেভাবে দেখেন
অক্টো. ২৫ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১১-১৩ গান ৫৭
বক্তৃতাদানের গুণগত মান: খুব বেশি মুখ্য বিষয় নয় (be পৃ. ২১৩ অনু. ২-পৃ. ২১৪ অনু. ৫)
মৌখিক পুনরালোচনা
নভে. ১ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১৪-১৮ গান ২৬
বক্তৃতাদানের গুণগত মান: আগ্রহ জাগিয়ে তোলার মতো ভূমিকা (be পৃ. ২১৫ অনু. ১-পৃ. ২১৬ অনু. ৫)
নং. ১: সাধারণ কাল পূর্ব ২৩৭০ সাল থেকে পিছিয়ে সা.কা.পূ. ৪০২৬ সাল পর্যন্ত গণনা করা (si পৃ. ২৮৬-৭ অনু. ১২-১৫)
নং. ২: দ্বিতীয় বিবরণ ১৪:১-২৩
নং. ৩: aযদি কেউ বলে, ‘আমি পুনর্জন্মে বিশ্বাস করি’ (rs পৃ. ৩২১ অনু. ১-৩)
নং. ৪: খ্রিস্টানদের যেকারণে তাদের জীবন সাধাসিধে রাখা উচিত
নভে. ৮ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১৯-২২ গান ১৮২
বক্তৃতাদানের গুণগত মান: ক্ষেত্রের পরিচর্যায় লোকেদের মনোযোগ লাভ করা (be পৃ. ২১৭ অনু. ১-৪)
নং. ১: যিশুর পার্থিব বাসস্থান (si পৃ. ২৯১ অনু. ১৬-১৭)
নং. ২: দ্বিতীয় বিবরণ ২১:১-১৭
নং. ৩: কেন এত ধর্ম রয়েছে? (rs পৃ. ৩২২ অনু. ১-পৃ. ৩২৩ অনু. ২)
নং. ৪: বাইবেলের উদাহরণগুলো কীভাবে নিরুৎসাহকে কাটিয়ে উঠতে আমাদের সাহায্য করতে পারে?
নভে. ১৫ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ২৩-২৭ গান ১৬২
বক্তৃতাদানের গুণগত মান: ভূমিকায় আপনার বিষয় সম্বন্ধে পরিচয় করানো (be পৃ. ২১৭ অনু. ৫-পৃ. ২১৯ অনু. ৩)
নং. ১: যিশুর পরিচর্যার সময়কাল (si পৃ. ২৯১ অনু. ১৮-১৯)
নং. ২: দ্বিতীয় বিবরণ ২৪:১-১৬
নং. ৩: যাদের ঈশ্বরের সমর্থন রয়েছে, তাদের যেভাবে শনাক্ত করা যায়
নং. ৪: সব ধর্মের মধ্যেই ভাল কিছু রয়েছে একথা কি সত্য? (rs পৃ. ৩২৩ অনু. ৩-৫)
নভে. ২২ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ২৮-৩১ গান ৩২
বক্তৃতাদানের গুণগত মান: কার্যকরী উপসংহার (be পৃ. ২২০ অনু. ১-৩)
নং. ১: প্রেরিতদের সময়কালের বছরগুলো গণনা করা (si পৃ. ২৯১-২ অনু. ২০-৩)
নং. ২: দ্বিতীয় বিবরণ ২৯:১-১৮
নং. ৩: বাবামার ধর্মকে পরিত্যাগ করা কি একজন ব্যক্তির পক্ষে সঠিক? (rs পৃ. ৩২৪ অনু. ১-৩)
নং. ৪: যেকারণে খ্রিস্টানদের বিনয়ী হওয়া উচিত
নভে. ২৯ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৩২-৩৪ গান ৪১
বক্তৃতাদানের গুণগত মান: যে-বিষয়গুলো মনে রাখা দরকার (be পৃ. ২২০ অনু. ৪-পৃ. ২২১ অনু. ৪)
নং. ১: পৌলের দ্বিতীয় মিশনারি যাত্রা (si পৃ. ২৯২-৩ অনু. ২৪-৫)
নং. ২: w-BE০২ ১০/১৫ পৃ. ১১ অনু. ১০-১৩
নং. ৩: যে-উপায়গুলোর দ্বারা আমরা ঈশ্বরের নামকে পবিত্রীকৃত করতে পারি
নং. ৪: আন্তধর্মীয় বিষয় সম্বন্ধে বাইবেলের দৃষ্টিভঙ্গি কী? (rs পৃ. ৩২৫ অনু. ১-পৃ. ৩২৬ অনু. ১)
ডিসে. ৬ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ১-৫ গান ৪০
বক্তৃতাদানের গুণগত মান: ক্ষেত্রের পরিচর্যায় (be পৃ. ২২১ অনু. ৫-পৃ. ২২২ অনু. ৬)
নং. ১: পৌলের তৃতীয় মিশনারি যাত্রা এবং শেষের বছরগুলো, সা.কা. ৫৬-১০০ সাল (si পৃ. ২৯৩ অনু. ২৬-৩০)
নং. ২: যিহোশূয়ের পুস্তক ৪:১-১৪
নং. ৩: এক সংগঠিত ধর্মের অংশ হওয়া কি আবশ্যক? (rs পৃ. ৩২৬ অনু. ২-পৃ. ৩২৭ অনু. ২)
নং. ৪: বড়দিন কি কোনো খ্রিস্টীয় উদ্যাপন?
ডিসে. ১৩ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ৬-৮ গান ২১৩
বক্তৃতাদানের গুণগত মান: বক্তব্যের সঠিকতা (be পৃ. ২২৩ অনু. ১-৫)
নং. ১: অপরাধ স্বীকার—শান্তি স্থাপনের এক চাবিকাঠি (w-BE০২ ১১/১ পৃ. ৪-৭)
নং. ২: যিহোশূয়ের পুস্তক ৬:১০-২৩
নং. ৩: কেন ঘরে ঘরে প্রচার করে যেতে হবে?
নং. ৪: সহমানবকে প্রেম করা কি একজনের জন্য সত্যিই মূল্যবান? (rs পৃ. ৩২৭ অনু. ৪)
ডিসে. ২০ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ৯-১১ গান ১৩৫
বক্তৃতাদানের গুণগত মান: ‘বিশ্বসনীয় বাক্য ধরিয়া থাকা’ (be পৃ. ২২৪ অনু. ১-৪)
নং. ১: আপনার হস্ত সবল করুন (w-BE০২ ১২/১ পৃ. ৩০-১)
নং. ২: w-BE০২ ১১/১৫ পৃ. ১৮-১৯ অনু. ১৯-২৩
নং. ৩: ঈশ্বরের সঙ্গে এক ব্যক্তিগত সম্পর্ক থাকা কি সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়? (rs পৃ. ৩২৭ অনু. ৫-পৃ. ৩২৮ অনু. ১)
নং. ৪: b শান্তিপূর্ণ হওয়ার অর্থ যা বোঝায়
ডিসে. ২৭ বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ১২-১৫ গান ২১০
বক্তৃতাদানের গুণগত মান: তথ্যের সঠিকতাকে পরীক্ষা করা (be পৃ. ২২৫ অনু. ১-৩)
[পাদটীকাগুলো]
a কেবল ভাইদের দিতে হবে।
b কেবল ভাইদের দিতে হবে।
c কেবল ভাইদের দিতে হবে।
d কেবল ভাইদের দিতে হবে।
e কেবল ভাইদের দিতে হবে।
f কেবল ভাইদের দিতে হবে।
g কেবল ভাইদের দিতে হবে।
h কেবল ভাইদের দিতে হবে।
i কেবল ভাইদের দিতে হবে।
j কেবল ভাইদের দিতে হবে।
k সময় থাকলে, গোঁড়া বিশ্বাস, আপত্তি ও এইরকম অন্যান্য বিষয়ে উত্তর দেওয়ার কথা বিবেচনা করুন, যা স্থানীয় এলাকার প্রয়োজনগুলো মেটাবে।
l সময় থাকলে, গোঁড়া বিশ্বাস, আপত্তি ও এইরকম অন্যান্য বিষয়ে উত্তর দেওয়ার কথা বিবেচনা করুন, যা স্থানীয় এলাকার প্রয়োজনগুলো মেটাবে।
a সময় থাকলে, গোঁড়া বিশ্বাস, আপত্তি ও এইরকম অন্যান্য বিষয়ে উত্তর দেওয়ার কথা বিবেচনা করুন, যা স্থানীয় এলাকার প্রয়োজনগুলো মেটাবে।
b সময় থাকলে, গোঁড়া বিশ্বাস, আপত্তি ও এইরকম অন্যান্য বিষয়ে উত্তর দেওয়ার কথা বিবেচনা করুন, যা স্থানীয় এলাকার প্রয়োজনগুলো মেটাবে।