ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৩ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৩ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নিচের প্রশ্নগুলো ২০০৩ সালের ২৭শে অক্টোবরের সপ্তাহে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ, ২০০৩ সালের ১লা সেপ্টেম্বর থেকে ২৭শে অক্টোবরের সপ্তাহে হওয়া বক্তৃতাগুলোয় যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো বইয়ের উল্লেখ নেই, সেখানে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের মতো করে গবেষণা করার প্রয়োজন হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. প্রথম তীমথিয় ২:৯ পদে একজনকে “পরিপাটী বেশে” ভূষিত হওয়ার জন্য যে-পরামর্শ দেওয়া হয়েছে, সেটার অর্থ কী আর তা প্ল্যাটফর্ম থেকে অথবা ক্ষেত্রের পরিচর্যায় দেওয়া আমাদের উপস্থাপনাগুলোতে কীভাবে প্রভাব ফেলতে পারে? [be পৃ. ১৩২ অনু. ৪-৫]

২. প্রথম যোহন ২:​১৫-১৭, ইফিষীয় ২:২ এবং রোমীয় ১৫:৩ পদে দেওয়া বাইবেলের নীতিগুলো কীভাবে আমাদের ব্যক্তিগত বেশভূষাকে প্রভাবিত করা উচিত? [be পৃ. ১৩৩ অনু. ২-৪]

৩. ভারসাম্য কেন গুরুত্বপূর্ণ এবং প্ল্যাটফর্ম থেকে কথা বলার অথবা পরিচর্যায় অংশ নেওয়ার সময় কীভাবে আমরা ভারসাম্য অর্জন করতে পারি? [be পৃ. ১৩৫ বাক্স; পৃ. ১৩৬ অনু. ৫, বাক্স]

৪. পরিচর্যায় বাইবেল ব্যবহার করার ব্যাপারে যিশু কীভাবে “বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী” হিসেবে, আমাদের জন্য উদাহরণ স্থাপন করেছেন? (প্রকা. ৩:১৪) [be পৃ. ১৪৩ অনু. ২-৩]

৫. বাইবেল ব্যবহারের ক্ষেত্রে কীভাবে আমরা আরও বেশি দক্ষ হতে পারি? (তীত ১:⁠৯) [be পৃ. ১৪৪ অনু. ১, বাক্স]

১নং. বক্তৃতা

৬. অধ্যয়ন করার মধ্যে কী জড়িত এবং নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়নের কিছু উপকার কী? [be পৃ. ২৭ অনু. ৩; পৃ. ৩২ অনু. ৪]

৭. আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মুখোমুখি হই, তখন যাকোব ১:​৫, ৬ পদের সঙ্গে মিল রেখে কোন বিষয়টা করা অত্যাবশ্যক? [w-BE০১ ৯/১ পৃ. ২৮ অনু. ৪]

৮. গুরুত্বপূর্ণ তারিখগুলো কী কী এবং কেন সেগুলোর অনেক মূল্য রয়েছে? [si পৃ. ২৮২ অনু. ২৭]

৯. কীভাবে “যে পরীবাদ রটায়, সে” হীনবুদ্ধি? (হিতো. ১০:১৮) [w-BE০১ ৯/১৫ পৃ. ২৫ অনু. ৩]

১০. নতুন জগতে মানুষেরা কীভাবে সময় সম্বন্ধে যিহোবার দৃষ্টিভঙ্গি আরও ভালভাবে বুঝতে পারবে? [si পৃ. ২৮৩ অনু. ৩২]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. সত্য অথবা মিথ্যা: ১ করিন্থীয় ২:৯ পদে প্রেরিত পৌল সেই বিষয়গুলোর উল্লেখ করছিলেন, যেগুলো এক উত্তরাধিকার হিসেবে যিহোবা তাঁর বিশ্বস্ত লোকেদের জন্য প্রস্তুত করেছেন। ব্যাখ্যা করুন। [ip-২ পৃ. ৩৬৬ বাক্স]

১২. প্রথম করিন্থীয় ১০:১৩ (NW) পদে লিপিবদ্ধ কথাগুলো কোন প্রলোভনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য এবং কীভাবে যিহোবা ‘রক্ষার পথ করিয়া দেন’? [w৯১ ১০/১ পৃ. ১০-১১ অনু. ১১-১৪]

১৩. উদারতা সম্বন্ধে যিশুর উদাহরণ কীভাবে খ্রিস্টানদের প্রভাবিত করে? (২ করি. ৮:⁠৯) [w৯২ ১/১৫ পৃ. ১৬ অনু. ১০]

১৪. কীভাবে ব্যবস্থা “খ্রীস্টের কাছে আনিবার জন্য . . . পরিচালক দাস” হয়ে উঠেছিল? (গালা. ৩:২৪) [w-BE০২ ৬/১ পৃ. ১৫ অনু. ১১]

১৫. ‘জগতের অক্ষরমালা’ কী, যা থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে যাতে বিপথে না যাই? (কল. ২:⁠৮)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার