ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০২ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৪ই অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২১শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৮শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ৪ঠা নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০২ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৪ই অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১০৩

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। গণনাপুস্তক ২৫ অধ্যায় এবং শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের ২য় খণ্ডের ৪১৯ পৃষ্ঠার ৩-৫ অনুচ্ছেদ পড়তে আর তারপর ২৮শে অক্টোবর সপ্তায় পরিচর্যা সভায় আলোচনার জন্য প্রস্তুতি নিতে যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে (ইংরেজি) ভিডিওটা দেখতে প্রত্যেককে উৎসাহ দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে অক্টোবর-ডিসেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে প্রথমটা,) পত্রিকাটি ও অক্টোবর ১৫ প্রহরীদুর্গ পত্রিকাটি অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো নমুনা দেখান। “আমি ইতিমধ্যেই আপনাদের কাজ সম্বন্ধে ভালভাবে অবগত আছি” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ২০ পৃষ্ঠা দেখুন।

১৫ মি: একক বাবামারা যে-সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে। একজন প্রাচীন এক অথবা দুইজন একক (অথবা যাদের সাথিরা সাক্ষি নয়) বাবামার সাক্ষাৎকার নেবেন এটা জানতে যে, তারা কীভাবে তাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া, শাসন করা এবং আধ্যাত্মিকভাবে পরিচালনা দেওয়ার সঙ্গে জড়িত সমস্যাগুলোর মোকাবিলা করে। কীভাবে তারা পরিবারের দায়িত্বগুলো দেখাশোনা করে আর সেইসঙ্গে নিয়মিত সভাগুলোতে যায় ও ক্ষেত্রের পরিচর্যায় বের হয়? পারিবারিক সুখ (ইংরেজি) বইয়ের ১০৪-১০ পৃষ্ঠায় যে-পরামর্শগুলো দেওয়া হয়েছে সেখান থেকে কয়েকটা উল্লেখ করুন। ১১৩-১৫ পৃষ্ঠায় যেমন উল্লেখ করা হয়েছে, ব্যবহারিক উপায়গুলোর কথা বলুন যেগুলোতে অন্যেরা সাহায্য করতে পারে।

২০ মি: “মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষরা যেভাবে ব্যক্তিগত আগ্রহ দেখান।” মণ্ডলীর একজন বই অধ্যয়ন অধ্যক্ষ প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করবেন। ভূমিকাতে সংক্ষেপে ব্যাখ্যা করুন যে, কীভাবে বই অধ্যয়ন ব্যবস্থা শুরু হয়েছিল। (jv ২৩৭ অনু. ৪) প্রকাশকরা মণ্ডলীর বই অধ্যয়নের মাধ্যমে তাদের প্রতি দেখানো ব্যক্তিগত আগ্রহ থেকে কীভাবে উপকৃত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য দুই অথবা তিনজন প্রকাশককে আগে থেকে বলে রাখুন।

গান ৬৫ এবং শেষ প্রার্থনা।

২১শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২০৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

৩৫ মি: “বহুভাষী এলাকায় শিষ্য তৈরি করা।” পরিচর্যা অধ্যক্ষ শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। ৮ অনুচ্ছেদ আলোচনার সময়, দুজন প্রকাশক নমুনা করে দেখাবে যে, একটা অগ্রগতিমূলক বাইবেল অধ্যয়ন কোন একটা মণ্ডলীর এমন একজন প্রকাশককে দেওয়া হচ্ছে, যিনি বাইবেল ছাত্রের ভাষায় কথা বলেন। স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে সংক্ষেপে ব্যাখ্যা করুন যে, মণ্ডলীতে এবং এলাকায় যারা অন্য ভাষাগুলোতে কথা বলে তাদের সাহায্য করার জন্য কী করা হচ্ছে।

গান ১৯৪ এবং শেষ প্রার্থনা।

২৮শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১১০

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। পরের সপ্তায় পরিচর্যা সভায় আলোচনার জন্য প্রস্তুতি নিতে গত বিশেষ অধিবেশন দিনের কার্যক্রমের নোটগুলো পুনরালোচনা করতে সকলকে উৎসাহ দিন। অক্টোবর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা প্রকাশকদের মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে অক্টোবর-ডিসেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে তৃতীয়টা) পত্রিকাটি অর্পণ করতে হয়, সেটা একজন ভাইকে এবং কীভাবে নভেম্বর ১ প্রহরীদুর্গ পত্রিকাটি অর্পণ করতে হয়, সেটা একজন বোনকে দেখাতে বলুন। প্রত্যেকটা নমুনার পর, উপস্থাপনার একটা ইতিবাচক দিক সম্পর্কে সংক্ষেপে কিছু বলুন।

১২ মি: স্কুলে সত্যের পক্ষ নেওয়া। এক অথবা দুজন অল্পবয়স্ক প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা অবিশ্বাসী সহপাঠীদের সঙ্গে মেলামেশা সীমিত রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। জাতীয় অনুষ্ঠান, স্কুলের নাচ এবং র‌্যালিগুলো আর নোংরা আচরণের কারণে উত্থাপিত সমস্যা ও প্রলোভনগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য তারা কীভাবে পরিকল্পনা করে? যে-উপায়গুলোর মাধ্যমে তারা স্কুলে সাক্ষ্যদানের পরিকল্পনা করে সেগুলোর বিষয় বলুন।

২৫ মি: “যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে সেগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য এক আন্তরিক আবেদন।” এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করুন, তারপর সঙ্গে সঙ্গে প্রবন্ধে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা করুন। ডিসেম্বর মাসে আমরা রক্ত ছাড়া চিকিৎসা​—⁠বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা পুনরালোচনা করব।

গান ৪১ এবং শেষ প্রার্থনা।

৪ঠা নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৬৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। চান ব্রোশার অথবা জ্ঞান বইটি অর্পণ করার জন্য ২০০২ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে কিছু পরামর্শ সংক্ষেপে পুনরালোচনা করুন। উপস্থাপনাগুলোর মধ্যে থেকে একটা নমুনা করে দেখান।

১৩ মি: সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। (রোমীয় ১:১৬) একজন কিশোর বা কিশোরী একটা সমস্যা নিয়ে বাবার কাছে আসে। সঙ্গীসাথিরা উপহাস করবে এই ভয়ে কিশোর বা কিশোরীটি একজন যিহোবার সাক্ষি বলে পরিচিত হতে চায় না। এই বিষয়টা সততার সঙ্গে স্বীকার করায় বাবা কিশোর বা কিশোরীটিকে ধন্যবাদ জানান। সঙ্গীসাথির চাপের দরুন পিতর একবার কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বাবা তা বলেন। (মথি ২৬:​৬৯-৭৪) বাবা নিচের পরামর্শটি দেন: খ্রীষ্টান হিসেবে নিজেদের পরিচয় দিতে আমাদের কখনও লজ্জিত হওয়া উচিত নয়। (মার্ক ৮:৩৮) স্কুলেতে নিজেকে একজন সাক্ষি হিসেবে পরিচয় দেওয়া উপকারজনক। যখন জানানো হয়, তখন অনেক শিক্ষক তোমার বিশ্বাসকে সম্মান করবে আর যে-কাজগুলোকে তুমি আপত্তিকর বলে মনে কর তারা তোমাকে সেগুলোতে জড়ানোর চেষ্টা করবে না। উচ্ছৃঙ্খল কিশোর-কিশোরীরা সম্ভবত খারাপ আচরণে জড়ানোর জন্য তোমাকে চাপ দেওয়ার চেষ্টা করবে না। অন্য সহপাঠীরা সহজে বুঝতে পারবে যে, কেন তুমি ডেটিং কর না, পাঠ্যসূচি বহির্ভূত খেলাধূলায় অংশ নাও না অথবা স্কুলের পরের আনুষঙ্গিক কাজগুলোতে অংশ নাও না। সময় থাকলে, বাবা ও সেই কিশোর বা কিশোরী যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের ৩১৫-১৮ পৃষ্ঠায় “ঈশ্বরের সঙ্গে তোমার বন্ধুত্বকে সাধারণ্যে ঘোষণা করা” উপশিরোনাম থেকে বিষয়গুলো আলোচনা করবে। ভাল পরামর্শের জন্য কিশোর বা কিশোরীটি কৃতজ্ঞতা প্রকাশ করে।

২২ মি: ঈশ্বরের বশীভূত হও​—⁠দিয়াবলের প্রতিরোধ কর। (যাকোব ৪:⁠৭) এখানে যে-প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে, একজন প্রাচীন প্রাণবন্তভাবে গত পরিচর্যা বছরে অনুষ্ঠিত বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। তারা যা শিখেছে সেগুলো কীভাবে প্রয়োগ করতে পেরেছে সেই বিষয়ে মণ্ডলীকে বলতে বলুন। (কিছু কিছু বিষয় আগে থেকে নির্ধারণ করে দেওয়া যেতে পারে।) নিচে দেওয়া কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরুন। (১) “এক বন্দি জগতে ঈশ্বরের বশীভূত থাকা।” জাগতিক ফাঁদগুলো এড়ানোর জন্য আমাদের অবশ্যই কেন সতর্ক থাকতে হবে? (২) “পরিবারের সদস্য হিসেবে ঈশ্বরের প্রতি বশ্যতা দেখানো।” যিহোবার সংগঠনের মধ্যে পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করার প্রয়োজনীয়তা কেন এত বেশি? কীভাবে আমরা তা করতে পারি? (৩) “যিহোবার পক্ষে অটল থাকার জন্য নতুন শিষ্যদেরকে সাহায্য করুন।” আমরা কীভাবে নতুন ব্যক্তিদের বাধাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারি, যা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে? (৪) “দিয়াবলের প্রতিরোধ করা বলতে যা বোঝায়।” দিয়াবলের বিরুদ্ধে সফলতার সঙ্গে দাঁড়ানোর চাবিটি কী? ইফিষীয় ৬:​১১-১৮ পদে যে-আধ্যাত্মিক যুদ্ধসজ্জার বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো কীভাবে আমাদের রক্ষা করে? (w৯২ ৫/১৫ ২১-৩) (৫) “যে যুবক-যুবতীরা পাপাত্মাকে সফলতার সঙ্গে প্রতিরোধ করে” এবং “যে যুবক-যুবতীরা ঈশ্বরের বশীভূত হয়ে উপকার পায়।” শয়তানের কিছু কৌশল কী যেগুলোর থেকে যুবক-যুবতীদের অবশ্যই সাবধান থাকতে হবে? যিহোবার বশীভূত হয়ে কীভাবে যুবক-যুবতীরা আশীর্বাদপ্রাপ্ত হয়েছে? (w৯০ ৮/১ ১৩-১৪, অনুচ্ছেদ ১৫-১৭) (৬) “ঈশ্বরের বশীভূত হওয়ার উপকারগুলো।” খ্রীষ্টানরা কীভাবে সরকারি কর্তৃপক্ষদের প্রতি, জাগতিক নিয়োগকর্তাদের প্রতি, পারিবারিক বৃত্তের মধ্যে এবং খ্রীষ্টীয় মণ্ডলীতে বশীভূত থাকে, তা ব্যাখ্যা করুন। কোন গুণগুলো আমাদের তা করতে সাহায্য করবে?

গান ১৮৫ এবং শেষ প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার