ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০২ পৃষ্ঠা ২-৭
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৯ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু
  • ১৬ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু
  • ২৩শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু
  • ৩০শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু
  • ৭ই অক্টোবর থেকে যে-সপ্তা শুরু
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০২ পৃষ্ঠা ২-৭

পরিচর্যা সভার তালিকা

নোট: সম্মেলনের মাসগুলোতে প্রত্যেক সপ্তার জন্য আমাদের রাজ্যের পরিচর্যা-য় একটা বিশেষ পরিচর্যা সভার তালিকা থাকবে। “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য মণ্ডলীগুলোকে প্রয়োজনীয় কিছু রদবদল করতে হতে পারে। যেখানে উপযুক্ত, সম্মেলনে যোগ দেওয়ার আগের পরিচর্যা সভায় ১৫ মিনিট এই মাসের ইনসার্ট থেকে কিছু জরুরি পরামর্শ আবার তুলে ধরুন, যেটা স্থানীয়ভাবে প্রযোজ্য। জানুয়ারি মাসে, সবকটা পরিচর্যা সভায় সম্মেলনের মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করার জন্য ব্যবস্থা করা হবে। এই আলোচনার জন্য তৈরি হতে, আমরা সকলেই সম্মেলনে অর্থপূর্ণ নোট নিতে পারি, যেগুলোর মধ্যে সেই বিষয়গুলোর একটা তালিকা থাকবে যেগুলোকে আমরা ব্যক্তিগতভাবে আমাদের নিজের জীবনে ও পরিচর্যায় কাজে লাগাতে চাই। তা হলে আমরা বলতে পারব যে, সম্মেলনে যোগ দেওয়ার পর কীভাবে সেই পরামর্শগুলোকে আমরা কাজে লাগিয়েছি। সম্মেলন থেকে ভাল শিক্ষা পেয়ে আমরা কীভাবে উপকৃত হয়েছি সেই বিষয়ে একে অন্যের কাছ থেকে শোনা একে অপরকে গড়ে তুলবে।

৯ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু

গান ২০৯

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সংখ্যার সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে প্রথমটা।) ও ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো নমুনা দেখান। “আমি যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আগ্রহী নই” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৭-১৮ পৃষ্ঠা দেখুন।

১৬ মি: “যিহোবার গৌরব করার জন্য অন্যদের সাহায্য করা।”a সময় থাকলে, যুক্তি বইয়ের ১৯৬-৯ পৃষ্ঠা থেকে একটা অথবা দুটো ব্যবহারিক বিষয়ের উল্লেখ করুন।

১৭ মি: গত বছরে আমরা কতখানি কাজ করেছিলাম? পরিচর্যা অধ্যক্ষ এই বিষয়ে বক্তৃতা দেবেন। মণ্ডলীর ২০০২ সালের পরিচর্যা রিপোর্ট থেকে মূল বিষয়গুলো সম্বন্ধে বলুন। ভাল কাজ সম্পাদন করার জন্য সকলের প্রশংসা করুন। সভায় উপস্থিতি, পুনর্সাক্ষাৎ ও বাইবেল অধ্যয়নের কাজে এবং সহায়ক অগ্রগামীর কাজে মণ্ডলী কতখানি করেছে সেই বিষয়ে বলুন ও উন্নতি করার জন্য কিছু ব্যবহারিক পরামর্শ দিন। আগামী বছরের জন্য পৌঁছানো সম্ভব এমন লক্ষ্যগুলো স্থির করুন।

গান ১৪৯ এবং শেষ প্রার্থনা।

১৬ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু

গান ৩৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৭ মি: “পরস্পরের কাছ থেকে এক বিশেষ উৎসাহ পাওয়া।” বক্তৃতা। জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য উপলব্ধি গড়ে তুলুন। প্রথম দিনের সকাল থেকে তৃতীয় দিনের বিকাল পর্যন্ত প্রত্যেকটা পর্বে উপস্থিত থাকতে সকলকে উৎসাহ দিন।

১৮ মি: “সর্ব্বদা সদাচরণের অনুধাবন কর।”b আমাদের উপকারের জন্য রুমের যে-ব্যবস্থাদি করা হয়েছে সেটা মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দিন। ২ অনুচ্ছেদে মনে রাখার ছটা বিষয়ের ওপর জোর দিন। বলুন যে, কেন প্রত্যেকের পক্ষ থেকে উত্তম আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গান ১১৫ এবং শেষ প্রার্থনা।

২৩শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু

গান ১৩

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। পরের সপ্তাহের পরিচর্যা সভার জন্য প্রস্তুতি নিতে গত সীমা অধিবেশন কার্যক্রমের ওপর তাদের নোটগুলো পুনরালোচনা করতে সকলকে উৎসাহ দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সংখ্যার সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে তৃতীয়টা।) তুলে ধরতে হয়, সেটা একজন পরিচারক দাসকে এবং কীভাবে ১লা অক্টোবর প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সেটা একজন প্রাচীনকে দেখাতে বলুন। প্রত্যেকটা নমুনার পর, গৃহকর্তার আগ্রহ জাগিয়ে তুলতে শুরুতে যে-অল্প কিছু কথা বলা হয়েছিল তা আবার বলুন।

১৫: মি: “আপনার আধ্যাত্মিক চাহিদাকে মেটান।” বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। সম্মেলন কার্যক্রমে আমাদের সকলের কেন ভাল করে মনোযোগ দেওয়া উচিত তার কারণগুলো আলোচনা করুন। শোনার চাইতে আমরা যা শিখেছি সেটা কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিন। জানুয়ারি মাসে পরিচর্যা সভার জন্য কী পরিকল্পনা করা হয়েছে সেই বিষয়ে ওপরের নোটটা বিবেচনা করুন, যখন জেলা সম্মেলনের মূল বিষয়গুলো নিয়ে পুনরালোচনা করা হবে। সকলকে নোট নিতে উৎসাহ দিন। গত বছরের কার্যক্রম থেকে যে-উপকারগুলো পাওয়া গেছে সেই সম্বন্ধে কিছু মন্তব্য করতে বলুন।

১৮ মি: “পরিষ্কার-পরিচ্ছন্নতা যিহোবার গৌরব নিয়ে আসে।”c একজন প্রাচীন আলোচনা করবেন, যিনি প্রত্যেকটা অনুচ্ছেদ আলোচনা করার পর তা পড়বেন। পুরো সম্মেলনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণ্যে আমাদের ব্যক্তিগত বেশভূষা সম্বন্ধে সতর্ক থাকা কেন গুরুত্বপূর্ণ, সেটা উপলব্ধি করতে সকলকে সাহায্য করুন।

গান ১৬৯ এবং শেষ প্রার্থনা।

৩০শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু

গান ১০৭

৫ মি: স্থানীয় ঘোষণাবলি। সেপ্টেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা প্রকাশকদের মনে করিয়ে দিন।

১৫ মি: কী আমাদের পত্রিকাগুলোকে অদ্বিতীয় করে তোলে? বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। অক্টোবর মাসে আমরা প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলো লোকেদের দেব। পত্রিকাগুলো কেন অদ্বিতীয় তার কারণগুলো আলোচনা করুন: (১) এগুলো যিহোবার নামকে উচ্চীকৃত করে। (২) এগুলো যীশুতে বিশ্বাস রাখতে উৎসাহ দেয়। (৩) এগুলো ঈশ্বরের রাজ্যকে ঘোষণা করে। (৪) এগুলো বাইবেল থেকেই সমস্ত শিক্ষা দেয়। (৫) এগুলো বাইবেলের ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতাকে ব্যাখ্যা করে। (৬) এগুলো জগতের ঘটনাগুলোর পিছনে সত্যিকারের তাৎপর্য ব্যাখ্যা করে। (৭) এগুলো দেখায়, কীভাবে আজকের দিনের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করা যায়। (৮) এগুলো সব জাতির লোকেদের জীবনের পথে চলার আবেদন জানায়। (৯) এগুলো রাজনৈতিক দিক দিয়ে নিরপেক্ষ। আলোচনা শুরু করতে কীভাবে এই বিষয়গুলোর একটা ব্যবহার করা যেতে পারে, প্রত্যেকটায় তা দেখিয়ে সংক্ষেপে দুটো নমুনা দেখান।

২৫ মি: “ঈশ্বরকে ভয় করুন ও তাঁকে গৌরব প্রদান করুন।” (প্রকা. ১৪:⁠৭) বক্তৃতা এবং গত পরিচর্যা বছরে অনুষ্ঠিত সীমা অধিবেশনের কার্যক্রমটি পুনরালোচনা করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। মণ্ডলীর প্রকাশকরা অধিবেশনে যে-মুখ্য বিষয়গুলো শিখেছেন এবং কীভাবে তারা সেগুলো ব্যক্তিগতভাবে অথবা পরিবারগতভাবে কাজে লাগাতে পেরেছেন, সেই বিষয়ে তাদের কিছু বলতে বলুন। (এই বিষয়গুলো আগে থেকে জানিয়ে দেওয়া যেতে পারে।) কার্যক্রমের এই অংশগুলো তুলে ধরুন: (১) “নতুন ব্যক্তিদের ঈশ্বরের প্রতি ভয় গড়ে তুলতে সাহায্য করুন।” কীভাবে আমরা স্মরণার্থক সভায় যোগদানকারী আগ্রহী ব্যক্তিদের উন্নতি করতে এবং যিহোবার সক্রিয় দাস হতে সাহায্য করতে পারি? (২) “যিহোবাকে ভয় করার মানে যা মন্দ তা ঘৃণা করা।” (w৮৭ ৪/১৫ ১৬-১৮) কীভাবে হিতোপদেশ ৬:​১৬-১৯ পদ আমাদের যিহোবা যে-বিষয়গুলো ঘৃণা করেন​—⁠অহংকার, মিথ্যাকথা, বস্তুবাদিতার পিছনে ছোটা, ক্ষতিকর আমোদপ্রমোদ, ইন্টারনেটের অপব্যবহার​—⁠সেগুলো থেকে দূরে থাকতে সাহায্য করে? (৩) “যাদেরকে আপনি ভালবাসেন তাদের আরও কাছে আসুন।” আমরা যিহোবাকে, যীশুকে, পরিবারের সদস্যদের, মণ্ডলীর অন্যদের ভালবাসি; কীভাবে তাদের আরও কাছে আসা আমাদের জগৎ থেকে রক্ষা করে? (৪) “মানুষকে নয়, যিহোবাকে ভয় করুন।” কীভাবে যিহোবাকে অসন্তুষ্ট করার ভয় আপনাকে প্রচার করার সময় ভয়কে কাটিয়ে উঠতে, কর্মস্থলে বা স্কুলে ঈশ্বরীয় নীতিগুলোর প্রতি অনুরক্ত থাকতে অথবা সভা, অধিবেশন এবং সম্মেলনগুলো বাদ দেওয়ার ক্ষেত্রে আপনার নিয়োগকর্তার কাছ থেকে আসা চাপকে প্রতিরোধ করতে সাহায্য করেছে? (৫) “সকলই ঈশ্বরের গৌরবার্থে কর।” (গীত. ১১৯:৩৭; ইব্রীয় ৪:১৩) কেন ঈশ্বরীয় ভয় আমাদের অতিরিক্ত মদ্যপান, অশ্লীল চিত্র দেখা অথবা অন্যান্য গোপন পাপ করায় বাধা দেয়? (৬) “যিহোবাকে ভয় করে চলুন।” আপনার জীবনে যিহোবার তাঁর আত্মাকে পুরোপুরিভাবে কাজ করতে দেওয়ার জন্য সুযোগ দিয়ে তিনি কীভাবে আপনাকে আশীর্বাদ করেছেন?​—⁠গীত. ৩১:১৯; ৩৩:১৮; ৩৪:​৯, ১৭; ১৪৫:⁠১৯.

গান ১৭১ এবং শেষ প্রার্থনা।

৭ই অক্টোবর থেকে যে-সপ্তা শুরু

গান ১২৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মি: “ঈশতান্ত্রিক সম্পদগুলোর প্রতি উপলব্ধি দেখান।”d একজন প্রাচীন আলোচনা করবেন। স্থানীয়ভাবে যা লক্ষ করা গেছে এবং আমাদের সাহিত্যগুলো বুদ্ধিপূর্বক ব্যবহার করার জন্য মণ্ডলী কী করতে পারে সেই বিষয়ে কিছু মন্তব্য করুন। প্রকৃতপক্ষে যতগুলো সাহিত্য দরকার ততগুলোর সীমিত আবেদন করতে সকলকে উৎসাহ দিন। শিক্ষামূলক কাজের জন্য আর্থিক দান দেওয়ার সুযোগের কথা মনে রাখুন।

২০ মি: “‘অসার বিষয়গুলোর’ পিছনে ছোটা এড়িয়ে চলুন।”e ৪ অনুচ্ছেদ আলোচনার পর, ১৯৯৯ সালের ১লা নভেম্বর আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ৩০-২ অনুচ্ছেদের ওপর কিছু মন্তব্য করুন। ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, ১৯৯৪ সালের ১লা অক্টোবর প্রহরীদুর্গ (ইংরজি) এর ৮ পৃষ্ঠার বাক্স থেকে কিছু মন্তব্য করুন। ৬ অনুচ্ছেদের সঙ্গে ১৯৯৯ সালের ১লা নভেম্বর ইনসার্টের ১৮ অনুচ্ছেদটা পড়ুন।

গান ১০৫ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার