পরিচর্যা সভার তালিকা
১২ই আগস্ট থেকে যে-সপ্তা শুরু
গান ৭৬
১৩ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সংখ্যার সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে প্রথমটা।) ও ১৫ই আগস্ট প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সে বিষয়ে আলাদা আলাদা করে দুটো নমুনা দেখান। “কেন আপনারা বারবার আসেন?” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।—যুক্তি (ইংরেজি) বইয়ের ২০ পৃষ্ঠা দেখুন।
২০ মি: “আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করুন।”a ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ১১৪, ১১৬ পৃষ্ঠা থেকে নিয়মিত অগ্রগামী ও বেথেল পরিচর্যা সম্বন্ধে উৎসাহজনক কিছু মন্তব্য করুন।
১২ মি: স্থানীয় অভিজ্ঞতাগুলো। মণ্ডলীর ভাইবোনদেরকে সেই অভিজ্ঞতাগুলোর কথা বলতে বলুন যা তারা আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটা ব্যবহার করে লাভ করেছে। কোন বাইবেল অধ্যয়ন কি শুরু করা গেছে? যদি হয়ে থাকে, তা হলে কীভাবে করা হয়েছে তা বলুন কিংবা একটা বা দুটো অভিজ্ঞতা অভিনয় করে দেখান। ২০০১ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র নভেম্বর মাসের ৪ পৃষ্ঠায় “ট্র্যাক্টটা বিতরণ করার সুযোগগুলো” নামক বাক্সটা পুনরালোচনা করুন।
গান ১২৩ এবং শেষ প্রার্থনা।
১৯শে আগস্ট থেকে যে-সপ্তা শুরু
গান ১৮২
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৭ মি: কী তাদের বিরত করে? শ্রোতাদের সঙ্গে আলোচনা ও নমুনা। আমাদের পরিচর্যায় আমরা সাধারণভাবে এমন লোকেদের মুখোমুখি হই, যারা তাদের বিশ্বাস নিয়ে আলোচনা করতে ইতস্তত করে। এটা একটা প্রতিবন্ধক, যা আমাদের রাজ্যের বার্তা জানাতে বাধা দিতে পারে। আমরা যদি বুঝতে পারি যে, কেন একজন ব্যক্তি বিরত হন, তা হলে সেটা হয়তো আমাদের এমন একটা উপস্থাপনা তৈরি করতে সাহায্য করতে পারে, যা ব্যক্তিকে তার মতামত প্রকাশ করতে উৎসাহ দেবে। আমরা যখন এইরকম লোকেদের মুখোমুখি হই, তখন কীভাবে আমরা আমাদের উপস্থাপনাকে খাপ খাইয়ে নিতে পারি, তা আলোচনা করুন যেমন: (১) যারা ধর্মের প্রতি, এমনকি তাদের নিজেদের ধর্মের প্রতি আগ্রহী নয়। (২) যারা তাদের পরিবার ও পূর্বপুরুষদের পালন করা ধর্মীয় রীতিনীতিগুলোর প্রতি আবেগগতভাবে আসক্ত। (৩) যারা তাদের বিশ্বাস সম্বন্ধে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে না কারণ সেগুলোর পক্ষে তাদের সামান্যই শাস্ত্রীয় সমর্থন রয়েছে। (৪) বিরোধীদের মিথ্যা মন্তব্যগুলোর জন্য যারা আমাদের প্রতি প্রতিকূল ধারণা রাখে। প্রয়োজন অনুসারে স্থানীয় এলাকার সঙ্গে মিল রেখে তালিকায় রদবদল করুন, সেই মনোভাবগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, সাধারণভাবে যেগুলোর মুখোমুখি হতে হয়। একজন ব্যক্তিকে কীভাবে শাস্ত্রীয় আলোচনার প্রতি পরিচালিত করা যেতে পারে তা দেখিয়ে অল্প কথায় একটা নমুনা দেখান।
১৮: মি: “একজন আত্মীয়কে যখন সমাজচ্যুত করা হয়, তখন খ্রীষ্টীয় আনুগত্য দেখান।”b (অনুচ্ছেদ ১-৮) যে-প্রশ্নগুলো এতে দেওয়া আছে সেগুলো ব্যবহার করে একজন যোগ্য প্রাচীন প্রবন্ধটা আলোচনা করবেন। একজন যোগ্য ভাইকে জোরে জোরে প্রত্যেকটা অনুচ্ছেদ পড়তে বলুন।
গান ১৩৬ এবং শেষ প্রার্থনা।
২৬শে আগস্ট থেকে যে-সপ্তা শুরু
গান ১৮৯
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সংখ্যার সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে তৃতীয়টা।) তুলে ধরতে হয় সেটা, মণ্ডলীর একজন প্রকাশককে ও কীভাবে ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ অর্পণ করতে হয় সেটা, একজন নিয়মিত অথবা সহায়ক অগ্রগামীকে দেখাতে বলুন। তাদের উপস্থাপনায় একটা শাস্ত্রপদ অন্তর্ভুক্ত করতে সমস্ত প্রকাশকদের উৎসাহ দিন।
১৭ মি: “একজন ভাববিনিময়কারী হোন!”c উপসংহারে, বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরেজি) বইয়ের ৫-৯ পৃষ্ঠায় দেওয়া বিষয়টা পুনরালোচনা করতে প্রকাশকদের উৎসাহ দিন।
১৮ মি: “একজন আত্মীয়কে যখন সমাজচ্যুত করা হয়, তখন খ্রীষ্টীয় আনুগত্য দেখান।”d (অনুচ্ছেদ ৯-১৪) যে-প্রশ্নগুলো এতে দেওয়া আছে সেগুলো ব্যবহার করে একজন যোগ্য প্রাচীন প্রবন্ধটা আলোচনা করবেন। একজন যোগ্য ভাইকে জোরে জোরে প্রত্যেকটা অনুচ্ছেদ পড়তে বলুন।
গান ১২৫ এবং শেষ প্রার্থনা।
২রা সেপ্টেম্বর থেকে যে-সপ্তা শুরু
গান ৮৪
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা প্রকাশকদের মনে করিয়ে দিন। অল্প কথায় ১৯৯৯ সালের ১লা মে প্রহরীদুর্গ এর ২৫ পৃষ্ঠায় দেওয়া “আপনার বাচ্চাদের সঙ্গে করে নিয়ে পড়ুন” প্রবন্ধের বিষয়গুলো বলুন।
২০ মি: আপনি যাওয়ার আগে প্রস্তুত হোন। আলোচনা ও নমুনা। ভাল পরিকল্পনা পরিচর্যায় আমাদের কার্যকারিতাকে বাড়ায়। তাই, আগে থেকে: (১) আপনার যে-সাহিত্যগুলো দরকার সেগুলো সংগ্রহ করুন। (২) এই বিষয়ে নিশ্চিত হোন যে, আপনার কাছে যথেষ্ট পরিমাণে ঘরে-ঘরে কাজের রেকর্ড এবং একটা কলম অথবা পেনসিল আছে। (৩) আপনার যদি পরিবহণের দরকার হয়, তা হলে যাতায়াতের উপযুক্ত ব্যবস্থা করুন। (৪) আপনি যে-পুনর্সাক্ষাৎগুলো করার পরিকল্পনা করেছেন সেগুলোর কথা চিন্তা করুন। (৫) আপনি কী বলবেন সেটা প্রস্তুত করুন। আপনাকে যদি ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করতে হয়, তা হলে যথেষ্ট এলাকা রাখুন। সেপ্টেম্বর মাসে সৃষ্টি (ইংরেজি) অথবা সর্বমহান পুরুষ কিংবা যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বই, যে-দুটো অথবা তিনটে উপায়ে অর্পণ করা যেতে পারে সেটা নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা করুন। উপস্থাপনাগুলোর একটার নমুনা দেখান এবং আলোচনায় একটা শাস্ত্রপদ অন্তর্ভুক্ত করুন।—আমাদের রাজ্যের পরিচর্যা, জুন ১৯৯৫, পৃষ্ঠা ৪, জুন ১৯৯৮, পৃষ্ঠা ৮ এবং মার্চ ১৯৯৪, পৃষ্ঠা ৮-এ দেওয়া পরামর্শগুলো দেখুন।
১৫ মি: “কৌশলতার সঙ্গে—সুসমাচার জানানো।”e বিদ্যালয় নির্দেশ পুস্তক এর ৭০-২ পৃষ্ঠার ৪-৮ অনুচ্ছেদ থেকে প্রাসঙ্গিক বিষয়গুলো পুনরালোচনা করুন। ক্ষেত্রের পরিচর্যার যে-পরিস্থিতিগুলো আসতে পারে কীভাবে কৌশলতার সঙ্গে সেগুলোর মোকাবিলা করা যায় সে বিষয়ে শ্রোতাদের কিছু বলতে বলুন।
গান ৯৯ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।