পরিষ্কার-পরিচ্ছন্নতা যিহোবার গৌরব নিয়ে আসে
১ “সব পুরুষরাই পরিচ্ছন্ন এবং টাই পরে। স্ত্রীলোকেরা মার্জিত কিন্তু আকর্ষণীয় পোশাক পরে।” আরেকজন মন্তব্যকারী, একজন নিরাপত্তারক্ষী বলেছিলেন: “তারা অত্যন্ত ভদ্র, শ্রদ্ধাশীল, পরিচ্ছন্ন এবং পরিপাটী লোক। আমি যা দেখেছি, তা সবই সুন্দর। এই নোংরা জগতে, আপনারা আবর্জনা সরাতে পেরেছেন।” এই বর্ণনা কোন্ ধরনের জনতার বিষয়ে দেওয়া হচ্ছিল? কোন রাজনৈতিক সমাবেশের? ক্রিকেট খেলার? বিবাহের অনুষ্ঠানের? এর কোনটাই না! এটা গত বছরে অনুষ্ঠিত এক বড় জেলা সম্মেলনে ভাইবোনদের একটা দলের বর্ণনা দিচ্ছিল।
২ আমাদের জন্য কত চমৎকার সাক্ষ্য! আমাদের ভ্রাতৃসমাজ সম্বন্ধে এত উচ্চ প্রশংসা করা হয় এর জন্য আমরা কি কৃতজ্ঞ নই? অবশ্যই, স্টেডিয়াম প্রস্তুত করার ব্যাপারে তাদের কাজ এবং উদাহরণযোগ্য আচরণের জন্য এই জনতার সকলেই ভাল রিপোর্টগুলোর অংশী ছিল। আমাদের নিজেদের আচরণের জন্য আমরা সারা পৃথিবীতে লক্ষণীয়ভাবে আলাদা বলে পরিচিত। (মালাখি ৩:১৮) কেন? কারণ আমরা যিহোবার কাছ থেকে পাওয়া এই আদেশ মেনে চলি: “‘তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র।’”—১ পিতর ১:১৬.
৩ “অপবিত্রকে” পবিত্র করা? ভাড়া করা যে-হলগুলো আমরা সম্মেলনের জন্য ব্যবহার করি, সেগুলো সাধারণত অনেক বছর ধরে জনসাধারণের অপব্যবহার, দাঙ্গাহাঙ্গামা, আবর্জনা ফেলা এবং অন্যান্য অধঃপতিত কাজকর্মের দরুন খারাপ অবস্থায় থাকে। টয়লেট, স্টেজের পিছনের রুম এবং সংলগ্ন জায়গাগুলো আমাদের পবিত্র ঈশ্বরের মানের খুবই নিচে। বরং সেগুলো প্রায়ই এই যুগের ‘অপবিত্র’ দেবকে প্রতিফলিত করে। (২ করি. ৪:৪) এটাকে পালটানোর জন্য আমরা কী করতে পারি?
৪ কার্যক্রম শুরু হওয়ার দুই বা তিনদিন আগে চেন্নাই, কোচি এবং মুম্বাই, প্রত্যেকটা শহরে হাজার হাজার স্বেচ্ছাসেবকের দরকার হবে যাতে সম্মেলন স্থানগুলোকে এমনভাবে প্রস্তুত করা যায় যা এই শহরগুলো আগে কখনও দেখেনি। আর তিনদিনের সম্মেলনের সময়, আরও শত শত স্বেচ্ছাসেবককে টয়লেট পরিষ্কার করা, গ্যালারিগুলো ঝাড় দেওয়া, আসন ধোয়া এবং আরও অন্যান্য দরকারি কাজের দায়িত্ব দেওয়া হবে। আপনারা কাজ করার জন্য সঙ্গে করে একটা পোশাক আনতে ভুলবেন না, যাতে যিহোবাকে গৌরব করার জন্য এই বিশেষ সুযোগটিতে আপনারা অংশ নিতে পারেন।
৫ অতীতে, আমাদের কাজকর্ম হয়তো মেঝে ঝাড় দেওয়া, মোছা এবং চেয়ার মোছার মধ্যেই সীমিত ছিল। এই বছর আমরা নিশ্চিত হতে চাই যে, সম্মেলন স্থলের প্রত্যেকটা জায়গা যেন আমাদের পরিচ্ছন্ন ঈশ্বরের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। সকলেই এতে অংশ নিতে পারে। বাচ্চাদের শিক্ষা দেওয়া যেতে পারে যে, কোন আবর্জনা পড়ে থাকতে দেখলে তারা যেন সেটা তুলে নিয়ে আবর্জনা ফেলার পাত্রে ফেলে দেয়। কোন তরল পদার্থ কোথাও পড়ে গেলে অথবা কোন কিছু ভেঙে গেলে সেগুলো পরিষ্কার করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন বিভাগকে জানানো যেতে পারে। আর আমাদের ভাইরা বাথরুমগুলো ঘষে হাসপাতালের মতো পরিষ্কার করার পর, সেগুলো সেইভাবে রাখতে সকলে তাদের নিজ নিজ অংশটুকু করতে পারে।
৬ পোশাকআশাক ও সাজগোজ: এটা কী ইঙ্গিত দেয়? বছরের পর বছর আমাদের ভাইবোনেরা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন, মার্জিত বেশভূষার ব্যাপারে এক উত্তম উদাহরণ রেখেছে। সকলেই সম্মেলনগুলোর জন্য ভাল কাপড়চোপড় পরতে অভ্যস্ত আর আমাদের বোনদের শালীনতাকে আমরা উপলব্ধি করি তা সে তারা শাড়ি, সালোয়ার-কামিজ অথবা স্কার্ট যা-ই পরুক না কেন। জগতের ফ্যাশনকে প্রতিফলিত করে এমন ধরনের পোশাক বেছে না নেওয়ার জন্য ছোটরাও প্রশংসা পাওয়ার যোগ্য। (রোমীয় ১২:২) এই মান বজায় রেখে আমরা ইঙ্গিত দিই যে, আমরা সত্যিই “ঈশ্বরের গৌরব” করতে চাই।—১ পিতর ২:১২.
৭ কাপড়চোপড়ের ব্যাপারে এই কথা মনে রাখুন যে, আমরা মুম্বাইয়ে কোন চেয়ারের ব্যবস্থা করছি না, তাই স্টেডিয়ামের ধাপগুলোতে আরামে বসার জন্য আপনাদের সেইভাবেই পোশাক পরার দরকার হতে পারে। একটা চাটাই অথবা ছোট কুশন সঙ্গে আনা ভাল হবে। কোচিতে অনেক লোক ইনডোর মিলনায়তনগুলোতে মিলিত হবে, সেখানেও আমাদের আরামে বসা যায় এমন পোশাক পরেছি কি না, এই বিষয়ে নিশ্চিত হওয়া বিজ্ঞের কাজ হবে।
৮ আমরা “[আমাদের] ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র প্রজা” এই কথা প্রমাণ করতে আসুন এই বছরের “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনে আমরা আমাদের যথাসাধ্য করি। এটা যে-ভাল প্রভাব ফেলবে তা যিহোবার ‘প্রশংসা, কীর্ত্তি ও মর্য্যাদা’ বাড়াবে।—দ্বিতী. ২৬:১৯.
[৬ পৃষ্ঠার বাক্স]
যেভাবে যিহোবার গৌরব করা যায়:
■ সম্মেলন স্থলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবকের কাজ করুন।
■ সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সহযোগিতা করুন।
■ ঈশ্বরের পরিচারকের জন্য উপযুক্ত এমন পোশাক পরুন।