ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০২ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০২ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ সেপ্টেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: জীবন​—⁠কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা যুবক-যুবতীদের জিজ্ঞাস্য —⁠যে উত্তরগুলো কাজ করে (ইংরেজি) বই ব্যবহার করতে পারেন। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যেখানে একটা পুনর্সাক্ষাৎ শুরু করেছেন, সেখানে যিহোবার সাক্ষীবৃন্দ​—⁠একত্রে পৃথিবীব্যাপী ঈশ্বরের ইচ্ছা পালন করছে (ইংরেজি) ব্রোশারটি অর্পণ করুন। একেবারে শুরু থেকেই, গৃহকর্তাকে আমাদের মণ্ডলীর সভাগুলোতে আসার আমন্ত্রণ জানান। নভেম্বর: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। এই প্রকাশনা দুটো যদি ইতিমধ্যে লোকেদের কাছে থাকে, তা হলে কোন পুরনো প্রকাশনা অর্পণ করা যেতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প অর্পণ হিসেবে, আপনি আমার বাইবেলের গল্পের বই, বাইবেল​—⁠ঈশ্বরের বাক্য অথবা মানুষের? (ইংরেজি) অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ব্যবহার করতে পারেন।

▪ সমাজচ্যুত অথবা মেলামেশা বন্ধ করে দিয়েছে, এমন ব্যক্তিরা যারা আবার মণ্ডলীতে ফিরে আসতে চায়, তাদের সম্বন্ধে প্রাচীনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তারা যেন ১৯৯২ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ১৭-১৯ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো মেনে চলে।

▪ প্রকাশকরা যদি সরাসরি শাখা অফিসের কাছ থেকে সাহিত্য চায়, তা হলে শাখা অফিস তা পাঠাবে না। মণ্ডলীর প্রত্যেক মাসের সাহিত্যের অর্ডার শাখা অফিসে পাঠানোর আগে পরিচালক অধ্যক্ষ প্রত্যেক মাসে তা ঘোষণা করাবেন, যাতে যারা সাহিত্যাদি নিতে চায় তারা সকলে যে-ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন, তাকে তা বলতে পারে। কোন্‌ প্রকাশনাগুলো বিশেষ আবেদনের বিষয় দয়া করে তা মনে রাখুন।

▪ ২০০৩ সালের স্মরণার্থক মরশুমের বিশেষ জনসাধারণের বক্তৃতা ২৭শে এপ্রিল রবিবার দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তু ও আউটলাইন পরে দেওয়া হবে। যে-সমস্ত মণ্ডলীতে সীমা অধ্যক্ষের পরিদর্শন অথবা সীমা অধিবেশন সেই শনিবার-রবিবারে পড়বে সেই মণ্ডলীগুলোতে এই বিশেষ বক্তৃতা পরের সপ্তাহে দেওয়া হবে। কোন মণ্ডলীতে ২০০৩ সালের ২৭শে এপ্রিলের আগে এই বিশেষ বক্তৃতা দেওয়া হবে না।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার