পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! এপ্রিল-জুন
“বাইবেল উপকারজনক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। [হিতোপদেশ ২:১০, ১১ পদ পড়ুন।] আমরা প্রায় সকলেই উপলব্ধি করি যে, ছেলেমেয়েদের জন্য যোগ্য শিক্ষক থাকা কত জরুরি। সচেতন থাক! শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের ত্যাগস্বীকারগুলোর প্রতি আমরা কীভাবে উপলব্ধি দেখাব এবং তাদের কঠিন পরীক্ষার সময় সাহায্য করতে বাবামারা কী করতে পারেন, সেই বিষয় তুলে ধরে।”
The Watchtower এপ্রিল ১৫
“লোকেরা যেখানেই বাস করুক না কেন তারা এইধরনের সুরক্ষা সম্বন্ধে আগ্রহী, যেমন ভাল চাকরি পাওয়া ও সেটাকে ধরে রাখা। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, চিরস্থায়ী সুরক্ষার একটা উৎস রয়েছে, যেটা আপনাকে অনন্তকালীন সুরক্ষা দেবে? [গীতসংহিতা ১৬:৮, ৯ পদ পড়ুন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা দেখায় যে কোথায় প্রকৃত সুরক্ষা পাওয়া যেতে পারে।”
Awake! এপ্রিল-জুন
“ভুল করার পর আমরা সকলেই নিজেকে দোষী মনে করি। আপনি কি মনে করেন যে, এটা আমাদের জন্য ভাল হতে পারে? [উত্তরের পর, গীতসংহিতা ৩২:৩, ৭ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা জানায় যে, কীভাবে এই অনুভূতি আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে পরিচালিত করতে পারে।”
The Watchtower মে ১
“আপনি কি এমন কাউকে জানেন যিনি খুবই অসুস্থ অথবা বিকলাঙ্গ? কোন সন্দেহ নেই, এই বিষয়ে আপনি একমত হবেন যে এই ব্যক্তিদের উৎসাহের দরকার। কিন্তু তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা কী বলতে পারি? বাইবেল আশার কথা বলে। [যিশাইয় ৩৫:৫, ৬ পদ পড়ুন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা জানায় কেন আমরা নিশ্চিত হতে পারি যে, এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হবে।”