ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০২ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৪ই জানুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ২১শে জানুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ২৮শে জানুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ৪ঠা ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০২ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৪ই জানুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ৩

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। “নতুন বিশেষ অধিবেশন দিন কার্যক্রম” আলোচনা করুন। পরবর্তী বিশেষ অধিবেশন দিনের তারিখ ঘোষণা করুন এবং পুরো কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সকলকে উৎসাহ দিন। এই অধিবেশনে নতুন আগ্রহী ব্যক্তিদের এবং বাইবেল ছাত্রদের আমন্ত্রণ জানাতে প্রকাশকদের উৎসাহ দিন।

২০ মি: দয়ার ব্যবস্থাগুলো থেকে উপকার পাওয়া। শাখা অফিস থেকে পাওয়া ২০০১ সালের ১লা ডিসেম্বরের আউটলাইনের ওপর ভিত্তি করে একজন যোগ্য প্রাচীন বক্তৃতা দেবেন। মণ্ডলীগুলোতে চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ড পর্যাপ্ত পরিমাণে থাকা উচিত। আজ রাতে এই সভার পরই বাপ্তাইজিত প্রকাশকদের এই কার্ড দেওয়া হবে কিন্তু আজ রাতেই এই কার্ডগুলোকে পূরণ করবেন না। পরের বই অধ্যয়নে দরকার হলে বই অধ্যয়ন পরিচালকের সাহায্য নিয়ে দুজন সাক্ষির সামনে কার্ডগুলোতে সই করতে ও তারিখ বসাতে হবে। যে সাক্ষিরা কার্ডে সই করবেন তারা দেখবেন যে ভাইবোনেরা যেন তাদের সামনে কার্ডে সই করেন। এই কার্ডগুলো থেকেই কথাগুলো নিয়ে অবাপ্তাইজিত প্রকাশকরা তাদের নিজেদের পরিস্থিতি মতো ও বিশ্বাস অনুযায়ী তাদের নিজেদের ও তাদের ছেলেমেয়েদের জন্য কার্ড বানিয়ে নিতে পারেন। বাইবেল শিক্ষিত বিবেকের ওপর ভিত্তি করে আগে থেকে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যে বুদ্ধিমানের কাজ সেটার ওপর জোর দিন। (হিতো. ১৪:১৫; ২৭:১২) কোন্‌ চিকিৎসা পদ্ধতি এবং কোন্‌ কোন্‌ ওষুধ গ্রহণ করবেন সেটা চিকিৎসা কর্মীদের সঙ্গে আগে থেকে আলোচনা করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া জরুরি। সঠিক সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য মনোযোগপূর্বক ব্যক্তিগত অধ্যয়ন করা দরকার। ২০০০ সালের ১৫ই জুন ও ২০০০ সালের ১৫ই অক্টোবর প্রহরীদুর্গ এর “পাঠকদের থেকে প্রশ্নসকল,” থেকে থেকে উপযুক্ত অনুচ্ছেদগুলো পড়ুন। প্রাচীনরা সাহায্য করতে চান কিন্তু তারা অন্যদের হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। অন্যদের সিদ্ধান্ত সম্বন্ধে কীভাবে প্রমাণপত্রগুলো পূর্ণ করতে হয় সেটা প্রাচীনরা ব্যাখ্যা করেন।

১০ মি: “পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়।” কীভাবে জানুয়ারি-মার্চ সচেতন থাক! এবং ১৫ই জানুয়ারির প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয় তার নমুনা দেখান। পত্রিকা দিবসকে সমর্থন করার জন্য সমস্ত প্রকাশকদের উৎসাহ দিন।

গান ৫৫ এবং শেষ প্রার্থনা।

২১শে জানুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ১০৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৩ মি: আপনি কি প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করেন? পারিবারিক আলোচনা। প্রতিদিন শাস্ত্রপদ থেকে আরও বেশি করে উপকার পাওয়ার জন্য তারা ১৯৯৬ সালের ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এর ১৮ পৃষ্ঠার ১৩-১৪ অনুচ্ছেদ আলোচনা করেন। সম্প্রতি আলোচনা করেছেন এমন দুটো অথবা তিনটে প্রতিদিনের শাস্ত্রপদ সংক্ষেপে পুনরালোচনা করুন এবং তথ্যগুলো বিশেষ করে কীভাবে উপকারী বলে প্রমাণিত হয়েছে, তা ব্যাখ্যা করুন। জোর দিয়ে বলুন যে তাদেরকে আধ্যাত্মিকভাবে সক্রিয় রাখার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করাকে নিয়মিত পারিবারিক বাইবেল অধ্যয়ন কার্যক্রমের একটা অংশ করা উচিত।

২২ মি: “রাজ্যকে প্রথম স্থানে রাখুন।”a ১৯৯৮ সালের ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ১৯-২১ পৃষ্ঠা থেকে মুখ্য বিষয়ের ওপর কয়েকটা প্রশ্ন উল্লেখ করুন।

গান ১৬৮ এবং শেষ প্রার্থনা।

২৮শে জানুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ১৯৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জানুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট জমা দেওয়ার কথা মনে করিয়ে দিন। এই পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো ব্যবহার করে সংক্ষেপে দুটো পত্রিকা উপস্থাপনার নমুনা দেখান, একটা জানুয়ারি-মার্চ সচেতন থাক! পত্রিকা ব্যবহার করে ও অন্যটা ১লা ফেব্রুয়ারির প্রহরীদুর্গ পত্রিকা ব্যবহার করে। যে বইগুলো মণ্ডলীতে মজুত রয়েছে সেগুলোর কথা উল্লেখ করে ফেব্রুয়ারি মাসের সাহিত্য অর্পণের কথা বলুন।

১০ মি: “নতুন সীমা অধিবেশন কার্যক্রম।” বক্তৃতা। পরবর্তী সীমা অধিবেশনের তারিখ ঘোষণা করুন। বাইবেল ছাত্রদের আমন্ত্রণ জানানোর জন্য সকলের বিশেষ প্রচেষ্টা করা উচিত। পরবর্তী অধিবেশনে যিহোবার কাছে নিজেদেরকে উৎসর্গীকরণের বিষয়টা গুরুত্বের সঙ্গে চিন্তা করে দেখার জন্য নতুন অবাপ্তাইজিত প্রকাশকদের উৎসাহ দিন। প্রতিদিন দুটো অধিবেশনই উপস্থিত থাকার জন্য সকলকে উৎসাহ দিন।

২৫ মি: “বাবামারা​—⁠সন্তানদেরকে শিশুকাল থেকে শিক্ষা দিন।”b ১৯৯৮ সালের ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ এর ৩২ পৃষ্ঠা থেকে কিছু মন্তব্য করুন। ছেলেমেয়েদেরকে শিশুকাল থেকে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে বাবামারা যে ভাল ফলগুলো পেয়েছেন, সেগুলো সম্পর্কে তাদেরকে কিছু বলতে বলুন।

গান ২০২ এবং শেষ প্রার্থনা।

৪ঠা ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ২১২

৮ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৭ মি: “‘তাহারা কেমন করিয়া শুনিবে?’”c কীভাবে শাস্ত্রপদ কাজে লাগানো হয় সে বিষয়ে শ্রোতাদের কিছু বলতে বলুন। ১৯৯৮ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ এর ২০ পৃষ্ঠার ১৭-১৮ অনুচ্ছেদে দেওয়া প্রশ্নগুলো উল্লেখ করুন।

২০ মি: “ক্ষেত্রের পরিচর্যার জন্য দেওয়া ভূমিকাগুলো।” পরিচর্যা অধ্যক্ষ শ্রোতাদের সঙ্গে বিষয়টা আলোচনা করবেন। এই ইনসার্টে কিছু নতুন উপস্থাপনা সহ প্রস্তাবিত উপস্থাপনাগুলোও রয়েছে, যেগুলো আমাদের রাজ্যের পরিচর্যা-র পুরনো সংখ্যাগুলোতে প্রকাশ করা হয়েছিল। ফাঁকা লাইনগুলো অন্যান্য প্রস্তাবনা লেখার জন্য ব্যবহার করা যেতে পারে, যেগুলো ভবিষ্যতে প্রকাশ করা হবে এবং স্থানীয় এলাকায় কার্যকারী বলে প্রমাণিত হবে। বিশেষ করে কোন্‌ উপস্থাপনাগুলো তারা পছন্দ করেন এবং কেন করেন, তা শ্রোতাদের বলতে বলুন। ফেব্রুয়ারি মাসের সাহিত্য অর্পণের সঙ্গে ব্যবহার করা যেতে পারে এমন একটা অথবা দুটো নমুনা দেখান। এই ইনসার্টটা যত্ন করে রাখতে এবং ক্ষেত্রের পরিচর্যার জন্য তৈরি হওয়ার সময় এটাকে কাজে লাগাতে সমস্ত প্রকাশকদেরকে উৎসাহ দিন।

গান ২২৪ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার