ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০১ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১০ই সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ১৭ই সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ২৪শে সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ১লা অক্টোবর থেকে যে সপ্তা শুরু
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০১ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১০ই সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ৮৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৩ মি: স্থানীয় প্রয়োজন।

২২ মি: “আপনি কি পুরোপুরিভাবে আপনার পরিচর্যা সম্পন্ন করছেন?”aশ্রোতাদের সঙ্গে ১-৩ অনুচ্ছেদ আলোচনা করার পর, সংক্ষেপে পত্রিকা উপস্থাপনার দুটো নমুনা দেখান​—⁠একটা জুলাই থেকে সেপ্টেম্বরের সচেতন থাক! পত্রিকা ব্যবহার করে এবং অন্যটা ১৫ই সেপ্টেম্বরের প্রহরীদুর্গ ব্যবহার করে। ৪ অনুচ্ছেদ আলোচনা করার পর, জ্ঞান বই ব্যবহার করে প্রস্তাবিত উপস্থাপনার নমুনা দেখান।

গান ১২৪ এবং শেষ প্রার্থনা।

১৭ই সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ৯২

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। “এটা ইনডেক্সে রয়েছে।” সৃষ্টি (ইংরেজি) বই অর্পণের জন্য কীভাবে উপস্থাপনাগুলো পাওয়া যায় তা বলুন।

১৫ মি: গত বছরে আমরা কতখানি কাজ করেছিলাম? পরিচর্যা অধ্যক্ষ এই বিষয়ে বক্তৃতা দেবেন। মণ্ডলীর ২০০১ সালের পরিচর্যা রিপোর্ট থেকে মূল বিষয়গুলো সম্পর্কে বলুন। ভাল কাজ সম্পাদন করার জন্য সকলের প্রশংসা করুন। মণ্ডলীর সভায় উপস্থিতি, বাইবেল অধ্যয়ন এবং প্রচারে কতখানি তারা নিয়মিত সে বিষয়ে বলুন ও উন্নতি করার জন্য কিছু ব্যবহারিক পরামর্শ দিন। আসছে বছরে কী কী করা হবে বলে স্থির করা হয়েছে তা বলুন।

১৫ মি: প্রশ্ন বাক্স। বক্তৃতা। মণ্ডলীর ক্ষেত্রের পরিচর্যা সভাগুলোর সাপ্তাহিক তালিকাটা পুনরালোচনা করুন। এই সভাগুলোতে যারা যোগ দেন তারা সকলে এগুলোতে অংশ নিয়ে কীভাবে আলোচনাকে ফলপ্রসূ করতে পারেন সেই বিষয়ে বলুন। এই পরিচর্যা সভাগুলোকে সমর্থন করার জন্য মণ্ডলীকে উৎসাহিত করুন।

গান ১২৯ এবং শেষ প্রার্থনা।

২৪শে সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ৯৭

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। “পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়” নামক প্রবন্ধে দেওয়া পরামর্শগুলোকে কাজে লাগিয়ে দুটো উপস্থাপনার নমুনা দেখান​—⁠একটা জুলাই থেকে সেপ্টেম্বরের সচেতন থাক! পত্রিকা ব্যবহার করে এবং অন্যটা ১লা অক্টোবরের প্রহরীদুর্গ ব্যবহার করে।

৩০ মি: ঈশ্বরকে প্রেম করুন​—⁠জগতের বিষয়গুলোকে নয়। (১ যোহন ২:​১৫-১৭) বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে সীমা অধিবেশনের কার্যক্রম নিয়ে পুনরালোচনা, যেটা গত পরিচর্যা বছরে হয়েছিল। প্রকাশকরা অধিবেশনে যে মুখ্য বিষয়গুলোকে শিখেছেন এবং কীভাবে তারা সেগুলোকে ব্যক্তিগতভাবে নিজেদের জীবনে অথবা পরিবারগতভাবে কাজে লাগাতে পেরেছেন, সে বিষয়ে তাদেরকে কিছু বলতে বলুন। (এই বিষয়গুলো আগে থেকে জানিয়ে দেওয়া যেতে পারে।) কার্যক্রমের এই অংশগুলো তুলে ধরুন: (১) “ঈশ্বরের প্রতি প্রেম আমাদেরকে প্রচার করতে প্রেরণা দেয়।” এই প্রেম আমাদেরকে অপ্রীতিকর অনুভূতিগুলো যেমন লাজুক ভাব, নিজেকে অযোগ্য মনে করা, লোকভয়ের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে, যা আমাদের প্রচার করাকে দমিয়ে দিতে পারে। (২) “যারা যিহোবাকে প্রেম করেন তারা খারাপ বিষয়গুলোকে ঘৃণা করেন।” (w-BE৯৯ ১০/১ ২৮-৩১) ঈশ্বরের সঙ্গে সম্পর্ক মূলত নির্ভর করে তিনি যেগুলোকে ঘৃণা করেন সেগুলোকে ঘৃণা করার ওপর অর্থাৎ যে দুষ্টতা স্পষ্ট দেখা যায় শুধুমাত্র সেগুলোকেই নয় কিন্তু সেইসঙ্গে দুষ্ট নীতিগুলোকেও ঘৃণা করা। (৩) “প্রেমের শ্রেষ্ঠ পথে চলা।” (w৯২ ৭/১৫ ২৭-৩০) প্রথম করিন্থীয় ১৩:​৪-৮ পদ দেখায় যে, কেন আমরা ধৈর্যের সঙ্গে অন্যদের অসিদ্ধতাগুলোকে সহ্য করি, আত্মকেন্দ্রিক মনোভাব ও প্রতিযোগিতাকে এড়িয়ে চলি, ক্ষতিকর গুজব রটাই না এবং ঈশ্বরের সংগঠনের প্রতি বিশ্বস্ত থাকি। (৪) “জগতের বিষয়গুলোকে আমরা কীভাবে দেখি?” জগতের বিষয়গুলোকে আমাদের প্রেম করা, মাংসের অভিলাষগুলোর কাছে হার মানা, চক্ষুর অভিলাষগুলোর দ্বারা ভ্রান্ত হওয়া অথবা জীবিকার দর্প দেখানো উচিত নয়। (৫) “জগতের অংশ না হওয়া আমাদেরকে রক্ষা করে।” দ্বিতীয় করিন্থীয় ৬:​১৪-১৭ পদ দেখায় কীভাবে কোন কোন বিশ্বাস, প্রথা ও অভ্যাসগুলো আমাদেরকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। দিয়াবলের কল্পিত ফাঁদগুলোকে আমাদের অবশ্যই চিনতে ও এড়িয়ে চলতে হবে। (৬) “যারা ঈশ্বরকে প্রেম করেন তাদের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা।” (w৮৬ ৬/১৫ ৫-৬) যিহোবার আশীর্বাদ আমাদের জীবনে বেশি আনন্দ নিয়ে আসে এবং আধ্যাত্মিকভাবে আমাদেরকে সমৃদ্ধ করে।​—⁠১ তীম. ৬:​১৭-১৯.

গান ১৩৩ এবং শেষ প্রার্থনা।

১লা অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১০৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের সেপ্টেম্বর মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৫ মি: আমি স্কুলে কীভাবে আরও ভাল করতে পারি? একজন প্রাচীন ও তার স্ত্রী অথবা একজন পরিচালক দাস ও তার স্ত্রী তাদের স্কুলে যাওয়া বাচ্চার সঙ্গে কথা বলেন। যেহেতু বাচ্চা পড়াশুনায় পিছিয়ে পড়েছে, তাই তারা এই নিয়ে একটু চিন্তিত। যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের ১৮ অধ্যায়ের পরামর্শগুলো নিয়ে তারা পুনরালোচনা করেন ও সেই বাচ্চা উন্নতি করার জন্য কী করতে পারে, তা আলোচনা করেন। বাবামা পর্যাপ্ত মৌলিক শিক্ষালাভের গুরুত্বের ওপর জোর দেন, যাতে পবিত্র সেবা করে যাওয়ার জন্য একজন নিজের সম্পূর্ণ দক্ষতাকে ব্যবহার করতে পারে।

২০ মি: “প্রচার করার জন্য এটা কি কোন বাধা?”b চাকরির ব্যাপারে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিন, সেই বিষয়গুলোকে আগে রাখুন যেগুলো রাজ্যের আগ্রহকে প্রথমে রাখে। মণ্ডলীর কিছু পরিবারের কর্তাদেরকে বলতে বলুন যে, কীভাবে তারা তাদের আধ্যাত্মিক প্রয়োজনগুলোকে অবহেলা না করে তাদের পরিবারগুলোর বস্তুগত প্রয়োজনগুলোকে মেটানোর জন্য যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন সেগুলোর মোকাবিলা করেন।

গান ১৩৭ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার