ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০১ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৩ই আগস্ট থেকে যে সপ্তা শুরু
  • ২০শে আগস্ট থেকে যে সপ্তা শুরু
  • ২৭শে আগস্ট থেকে যে সপ্তা শুরু
  • ৩রা সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০১ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৩ই আগস্ট থেকে যে সপ্তা শুরু

গান ৩০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ২৭শে আগস্ট সপ্তার পরিচর্যা সভাতে যেটা আলোচনা হবে সেটার জন্য প্রস্তুতি নিতে প্রত্যেককে নতুন জগৎ সমাজ কার্যকর (ইংরেজি) নামের ভিডিওটা দেখতে উৎসাহ দিন।

১৭ মি: এপ্রিল মাসের পরিচর্যা রিপোর্ট। পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন ও কয়েকটা সাক্ষাৎকার নেবেন। দেশের ও স্থানীয় মণ্ডলীর এপ্রিল মাসের পরিচর্যার রিপোর্ট সম্বন্ধে বলুন। ওই মাসে আরও বেশি করে প্রচার করার জন্য যে প্রকাশকরা অতিরিক্ত চেষ্টা করেছিলেন তাদের কয়েকজনের সাক্ষাৎকার নিন। পুরোপুরিভাবে অংশ নেওয়ার ফলে তারা যে আনন্দ পেয়েছেন এবং পরিচর্যায় ব্যস্ত থাকার জন্য তারা কী করছেন সে বিষয়ে তাদেরকে বলতে বলুন।​—⁠২০০১ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ২৮-৩০ অনুচ্ছেদগুলো দেখুন।

১৮ মি: “আপনি কি আরেকটু বেশি করতে চান?”a আপনার এলাকায় যারা অন্য ভাষায় কথা বলেন তাদের কাছে আরও বেশি করে সাক্ষ্য দেওয়ার জন্য কিছু পরামর্শ দিন। ১৯৯৭ সালের ১৫ই জুন প্রহরীদুর্গ এর ২৬-৯ পৃষ্ঠা থেকে অল্প কথায় কিছু বলুন।

গান ৬৮ এবং শেষ প্রার্থনা।

২০শে আগস্ট থেকে যে সপ্তা শুরু

গান ৩৩

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: “আপনি ‘নাটকীয় দৃশ্য’ হচ্ছেন!”b কয়েকটা স্থানীয় ঘটনার কথা বলুন যখন লোকেরা যিহোবার সাক্ষিদের কাজ অথবা আচরণ সম্বন্ধে ভাল মন্তব্য করেছে।​—⁠১৯৯৮ সালের ১৫ই মার্চ প্রহরীদুর্গ এর ১০ পৃষ্ঠা এবং ১৯৯৯ সালের ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ এর ৩২ পৃষ্ঠা দেখুন।

২২ মি: “উত্তম আচরণ​—⁠ঈশ্বরীয় লোকেদের এক বিশেষ গুণ।” ১-৫ অনুচ্ছেদগুলোর ওপর প্রাচীন পাঁচ মিনিটের এক বক্তৃতা দেবেন। এরপর তিনি স্টেজে অন্য একজন প্রাচীন এবং একজন পরিচারক দাসের সঙ্গে প্রবন্ধের বাকি অংশটা নিয়ে আলোচনা করবেন। তারা কিছু বিবেচনাহীন অভ্যাসকে কীভাবে কাটিয়ে ওঠা যায় সে সম্বন্ধে কথা বলেন, যেগুলো আমাদেরকে সভাগুলোতে মনোযোগ দিতে ব্যাঘাত ঘটাতে পারে আর এর ফলে আমরা সভাগুলো থেকে কম উপকার পেতে পারি। অন্যদের বিষয়গুলোর প্রতি যখন আমরা প্রেমময় চিন্তা দেখাই, তখন একে অন্যের সঙ্গে মেলামেশা যে সত্যিই উৎসাহজনক হয় সে বিষয়ে তারা কিছু বলেন।​—⁠ফিলি. ২:⁠৪.

গান ৭২ এবং শেষ প্রার্থনা।

২৭শে আগস্ট থেকে যে সপ্তা শুরু

গান ৪০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের আগস্ট মাসের প্রচারের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। সেপ্টেম্বর মাসে পরিচর্যায় কীভাবে সৃষ্টি (ইংরেজি) বই অর্পণ করা যেতে পারে সে বিষয়ে অল্প কথায় একটা বা দুটো পরামর্শ দিন।​—⁠১৯৯৫ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠায় দেওয়া উদাহরণগুলো দেখুন।

১৫ মি: “অবসর সময়কে সঠিক জায়গায় রাখুন।” একজন বই অধ্যয়ন পরিচালক অধ্যয়নের পর এক বিবাহিত দম্পতির সঙ্গে এই নিয়ে আলোচনা করেন। তিনি সদয়ভাবে এটা উল্লেখ করেন যে, ইদানীং তিনি তাদেরকে প্রচারে অথবা সপ্তার শেষের সভাগুলোতে আসতে দেখেননি। দম্পতি জানান যে ছুটি কাটানো ও অন্যান্য কাজকর্মগুলোতে তারা ব্যস্ত ছিলেন। প্রাচীন প্রবন্ধের মূল বিষয়গুলোকে পুনরালোচনা করেন এবং তাদেরকে এটা বুঝতে সাহায্য করেন যে আধ্যাত্মিক বিষয়গুলো সবসময়ে প্রথমে রাখা উচিত। ভালভাবে এগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা স্বীকার করেন যে ভবিষ্যতে তারা বেশি জরুরি কাজগুলোকে প্রথমে রাখবেন।​—⁠২০০০ সালের ১লা অক্টোবর প্রহরীদুর্গ এর ১৯-২০ পৃষ্ঠা দেখুন।

২০ মি: “নতুন জগৎ সমাজ কার্যকর (ইংরেজি) এর এক ঐতিহাসিক পুনরালোচনা।” শ্রোতাদের সঙ্গে আলোচনা ও সাক্ষাৎকার। যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা করার পর, এমন কিছুজনের কাছ থেকে সাক্ষাৎকার নিন যারা আসল ফিল্মটা দেখেছিলেন অথবা যারা ১৯৫০ দশকের আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সেই ঘটনাগুলো সম্বন্ধে তারা কী মনে করতে পারেন, আধ্যাত্মিকভাবে এটা তাদের ওপর যেভাবে প্রভাব ফেলেছিল আর তাদের দৃঢ় বিশ্বাস যে এটাই যিহোবার সংগঠন, সেই বিষয়ে তাদেরকে কিছু বলতে বলুন। অক্টোবর মাসে আমরা ঐশিক শিক্ষার দ্বারা একতাবদ্ধ (ইংরেজি) ভিডিওটা পুনরালোচনা করব।

গান ৭৪ এবং শেষ প্রার্থনা।

৩রা সেপ্টেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ৮০

৮ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৭ মি: “খ্রীষ্টীয় সাহচর্য কতখানি জরুরি?”c ১৯৯৬ সালের ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ এর ২২ পৃষ্ঠায় “মণ্ডলীর মাধ্যমে” উপশিরোনাম থেকে কিছু বলুন।

২০ মি: যদি কেউ বলেন। আলোচনা ও নমুনা। পরিচর্যায় লোকেরা যখন এমন ধরনের মন্তব্য করেন অথবা প্রশ্ন তোলেন যেটা আমরা আশা করিনি, তখন প্রসঙ্গটাকে পরিবর্তন না করে অথবা সেখানেই আলোচনা থামিয়ে না দিয়ে আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। এই ব্যাপারে যুক্তি (ইংরেজি) বইটা প্রায়ই সাহায্যে আসবে। কয়েকটা সাধারণ মন্তব্যের কথা বলুন আর যুক্তি বইয়ে দেওয়া মন্তব্যগুলো ব্যবহার করে কীভাবে উত্তর দিতে হয়, সেই বিষয়ে প্রকাশকদের নমুনা দেখাতে বলুন। উদাহরণ হিসেবে এই বিষয়গুলো নেওয়া যায়: ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি না।’ (পৃষ্ঠা ১৫০-১) ‘সমাজ উন্নয়নের চেষ্টায় আপনারা অংশ নেন না কেন?’ (পৃষ্ঠা ২০৭-৮) ‘আপনি কোন্‌ গির্জার তাতে কিছু আসে যায় না।’ (পৃষ্ঠা ৩৩২) পরিচর্যায় যখন অপ্রত্যাশিত পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে হয়, তখন যুক্তি বইয়ের এই অংশটা কাজে লাগাতে সকলকে উৎসাহ দিন।

গান ১২১ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার