পরিচর্যা সভার তালিকা
নোট: সামনের মাসগুলোতে প্রত্যেক সপ্তার জন্য আমাদের রাজ্যের পরিচর্যা-য় একটা বিশেষ সভার তালিকা থাকবে। “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য মণ্ডলীগুলোকে প্রয়োজনীয় কিছু রদবদল করতে হতে পারে। সম্মেলনে যোগ দেওয়ার আগের পরিচর্যা সভায় ১৫ মিনিট এই মাসের ইনসার্ট থেকে কিছু জরুরি পরামর্শ আবার তুলে ধরুন, যা হয়তো স্থানীয়ভাবে উপযুক্ত হবে। ডিসেম্বর মাসে সবকটা পরিচর্যা সভায় সম্মেলনের মুখ্য বিষয়গুলোকে আরেকবার আলোচনা করার জন্য ব্যবস্থা করা হবে। এই আলোচনার জন্য তৈরি হতে আমরা সকলেই সম্মেলনে অর্থপূর্ণ নোট নিতে পারি, যেগুলোর মধ্যে সেই বিষয়গুলোর একটা তালিকা থাকবে যেগুলোকে আমরা ব্যক্তিগতভাবে আমাদের জীবনে ও পরিচর্যায় কাজে লাগাতে চাই। আমরা তাহলে এটা বলার জন্য তৈরি থাকব যে, সম্মেলনে যোগ দেওয়ার ফলে কীভাবে সেই পরামর্শগুলোকে আমরা কাজে লাগিয়েছি। সম্মেলন থেকে ভাল শিক্ষা পেয়ে আমরা কীভাবে উপকৃত হয়েছি সে বিষয়ে কিছু শোনা একে অপরকে গড়ে তুলবে।
৯ই জুলাই থেকে যে সপ্তা শুরু
গান ১০
৮ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। পরিচর্যা সভার রদবদল এবং ডিসেম্বর মাসে একটা পরিচর্যা সভায় জেলা সম্মেলনের মুখ্য বিষয়গুলো নিয়ে যে আরেকবার আলোচনা করা হবে, তার জন্য কী পরিকল্পনা করা হয়েছে সে সম্বন্ধে ওপরের নোটটা বিবেচনা করুন।
১৭ মি: যুবক-যুবতীরা—তোমাদের পেশার ভাল-মন্দ উভয় দিকই বিবেচনা কর। একজন বাবা এবং তার কিশোর ছেলে অথবা কিশোরী মেয়ে এমন একজন প্রাচীনের কাছে যান, চাকরির ব্যাপারে যার ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে। পেশা বেছে নেওয়ার বিষয়ে তিন সপ্তা আগে পরিচর্যা সভায় যে বিষয়টা আলোচনা করা হয়েছিল সেটা নিয়ে চিন্তা করার পর সেই যুবক/যুবতী নিয়মিত অগ্রগামীর কাজ করার কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করছে কিন্তু কীভাবে সে তার বস্তুগত প্রয়োজনগুলো মেটাবে সেই বিষয়ে সে অনিশ্চিত। প্রাচীন ভারসাম্য দৃষ্টিভঙ্গি রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। (১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ১১ পৃষ্ঠার ১৩ অনুচ্ছেদ) নিজের ভরণপোষণের জন্য কোন কিছুর প্রশিক্ষণ নেওয়া বিজ্ঞতার কাজ। যে মৌলিক দক্ষতাগুলো শিখতে অল্প সময় ও কম টাকাপয়সা লাগে, অনেকে শুধু সেগুলো শিখেই ভাল ফল পেয়েছে। (১৯৯৬ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ১৪ পৃষ্ঠা; যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের ১৭৮ পৃষ্ঠা) তারা একসঙ্গে ১৯৯৬ সালের ৮ই মার্চ সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৯-১১ পৃষ্ঠা থেকে উপযুক্ত চাকরি খুঁজে পাওয়া অথবা নিজেই নিজের আয়ের পথ করে নেওয়ার বিষয়ে কিছু ব্যবহারিক পরামর্শ আলোচনা করেন।
২০ মি: “যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে কি আপনি সেবা করতে পারেন?”a বিচ্ছিন্ন অথবা মাঝেমধ্যে কাজ করা হয়েছে এমন এলাকায় কাজ করে স্থানীয় প্রকাশকরা যে উৎসাহজনক অভিজ্ঞতাগুলো লাভ করেছেন, সেগুলো বলুন।—আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ১১২-১৩ পৃষ্ঠা দেখুন।
গান ৪২ এবং শেষ প্রার্থনা।
১৬ই জুলাই থেকে যে সপ্তা শুরু
গান ৫৭
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৫ মি: সমস্ত জাতির জন্য সুসমাচার। শ্রোতাদের সঙ্গে আলোচনা এবং নমুনা। এই দেশে লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলে। যারা অন্য কোন ভাষায় কথা বলেন তাদের কাছে সমস্ত জাতির জন্য সুসমাচার পুস্তিকাটা ব্যবহার করে কীভাবে আমরা সাক্ষ্য দিতে পারি, তা দেখান। ২ পৃষ্ঠায় “এই পুস্তিকার ব্যবহার” এর মূল বিষয়টা বলুন আর যে উপস্থাপনাটা আপনার মণ্ডলীর ভাষাতে রয়েছে সেটা পড়ুন। অন্য ভাষায় কথা বলেন এমন একজন ব্যক্তির সঙ্গে যখন প্রচারে দেখা হয়, তখন কী করবেন তা দেখান। আপনার এলাকায় কীভাবে তা করা হয়েছে, সে বিষয়ে কোন ভাল অভিজ্ঞতা থাকলে, তা বলুন।—১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ৭-৮ অনুচ্ছেদ দেখুন।
২০ মি: “ইতস্তত করবেন না!”b সময় থাকলে, ১৯৯৯ সালের ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এর ২৫ পৃষ্ঠার অভিজ্ঞতাগুলো বলুন।
গান ৬৩ এবং শেষ প্রার্থনা।
২৩শে জুলাই থেকে যে সপ্তা শুরু
গান ২২
৫ মি: স্থানীয় ঘোষণাবলি।
২০ মি: যুবক-যুবতীরা—তোমাদের লেখাপড়ার বিষয়ে পরিকল্পনা করার ব্যাপারে বিচক্ষণ হও। হাতের কাজ শেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে একজন প্রাচীন কয়েকজন বাবামা ও তাদের কিশোর বয়সী ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেন। ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ১৬-১৭ পৃষ্ঠার ১১-১৩ অনুচ্ছেদগুলো আলোচনা করার জন্য প্রাচীন নেতৃত্ব নেন এবং তাদের অগ্রাধিকারের তালিকায় পূর্ণ-সময়ের পরিচর্যাকে কেন সর্বপ্রথমে রাখা উচিত সেই কারণগুলোর ওপর জোর দেন। (১৯৯৬ সালের ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ এর ১৮-১৯ পৃষ্ঠার ১৩-১৫ অনুচ্ছেদ) এরপর তারা ১৯৯৮ সালের ৮ই মার্চ সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ২০-১ পৃষ্ঠায় দেওয়া পরামর্শ পুনরালোচনা করেন, যেখানে হাতের কাজ শেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার উপকার ও অসুবিধাগুলোকে বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করার প্রয়োজনীয়তার এবং উদ্যোগের সঙ্গে প্রচার করার সময় নিজের ভরণপোষণের জন্য সেই প্রশিক্ষণ যতটুকু প্রয়োজন তার ওপর জোর দেন। সকলেই এ বিষয়ে একমত হন যে, রাজ্যের আগ্রহকে প্রথমে রাখার জন্য তাদেরকে যীশুর উপদেশ মেনে চলা উচিত।—মথি ৬:৩৩.
২০ মি: “যিশাইয়ের ভবিষ্যদ্বাণী অধ্যয়নের জন্য প্রস্তুত হোন!”c যিশাইয়ের বই অধ্যয়ন করে আমরা কীভাবে উপকৃত হব সে বিষয়ে অল্পকথায় কিছু বলুন। (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী ১ম খণ্ড (ইংরেজি) বইয়ের ১ অধ্যায়ের ১০-১২ অনুচ্ছেদগুলো দেখুন।) মণ্ডলীর বই অধ্যয়নে নিয়মিত উপস্থিত থাকার জন্য সকলকে উৎসাহিত করুন।
গান ৫৩ এবং শেষ প্রার্থনা।
৩০শে জুলাই থেকে যে সপ্তা শুরু
গান ৩
৫ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুলাই মাসের প্রচারের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।
১০ মি: স্থানীয় প্রয়োজন।
১৪ মি: “সম্মেলনগুলো—আনন্দ করার সময়!” একজন প্রাচীন বক্তৃতা দেবেন। বাইবেলের সময়ে যে কারণে যিহোবার লোকেদের বড় বড় সমাবেশগুলো হতো আর আজকের দিনেও সেগুলো হওয়া কেন উপকারজনক, তা বলুন। এই উপলক্ষ্যগুলো আমাদেরকে গঠনমূলক মেলামেশা করার এবং জরুরি আত্মিক খাদ্যের ব্যবস্থা করে দেয়।। জেলা সম্মেলনের তিন দিনই সকলের উপস্থিত থাকা যে কতখানি জরুরি, তার ওপর জোর দিন।
১৬ মি: “‘শিষ্ট ও সুনিয়মিতরূপে’ সংগঠিত।”d একটা সম্মেলনকে সুশৃঙ্খলভাবে করার জন্য যে বড় বড় ব্যবস্থাগুলো করা দরকার, সেগুলোর কয়েকটা বলুন। আমাদের উপকারের জন্য যে নিয়মকানুনগুলো তৈরি করা হয় সেগুলোকে পুরোপুরিভাবে মেনে চলার গুরুত্বের ওপর জোর দিন। যে উপায়গুলোর মাধ্যমে আমরা সকলে উপযুক্ত সম্মান দেখাতে পারি এবং অহেতুক সমস্যাগুলো এড়াতে পারি, সেগুলো পুনরালোচনা করুন।
গান ৩১ এবং শেষ প্রার্থনা।
৬ই আগস্ট থেকে যে সপ্তা শুরু
গান ৫২
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। কাজে যাওয়ার পথে, ছুটির সময় অথবা অবিশ্বাসী আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার সময় রীতিবহির্ভূত সাক্ষ্যদানের অভিজ্ঞতাগুলোর কথা শ্রোতাদের বলতে বলুন।
১৭ মি: “শুনুন ও শিক্ষায় বৃদ্ধি পান।” বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। সম্মেলনগুলোতে যে শিক্ষা দেওয়া হয়, তা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক খাদ্য—যা আমাদের দরকার—সেই বিষয়ে বলুন। এইরকম একটা কার্যক্রমের জন্য যে অনেক সময় লাগে ও প্রচেষ্টার দরকার হয় সেই বিষয়ে বলুন। নিজের ও অন্যদের উপকারের বিষয়কে নিশ্চিত করতে প্রত্যেকে কী করতে পারেন, সে বিষয়ে শ্রোতাদের কিছু বলতে বলুন। প্রতিটা পর্ব শুরু হওয়ার সময় কেন আমাদের সকলের নিজ নিজ আসনে বসে পড়া উচিত তার কারণগুলোর ওপর জোর দিন।
১৮ মি: “ভাল আচরণ করুন ও প্রশংসিত হোন!”e বড় কোন সম্মেলনে যোগ দেওয়ার সময় কেন লোকেরা আমাদের প্রতি আকৃষ্ট হয়, তা বলুন। সম্মেলন আসা লোকেদের ভাল মন্তব্যগুলো রাজ্য সম্বন্ধে আরও সাক্ষ্য দেয়, আবার সমালোচনামূলক মন্তব্যগুলো লোকেদেরকে সরিয়ে নিয়ে যেতে পারে। আমাদের মধ্যে যে খ্রীষ্টীয় গুণাবলি রয়েছে, যার মধ্যে অন্যদের জন্য সত্যিকারের চিন্তা দেখানোও রয়েছে, তা দেখাতে গিয়ে আমরা যা যা করতে পারি, তা নির্দিষ্ট করে বলুন।
গান ১০৫ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।