ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০১ পৃষ্ঠা ৩
  • সম্মেলনগুলো—আনন্দ করার সময়!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সম্মেলনগুলো—আনন্দ করার সময়!
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা তাঁর আনন্দিত লোকেদের একত্রিত করেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ১৯৯৮ সালের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার পবিত্র ব্যবস্থাগুলোর জন্য আপনি কি কৃতজ্ঞ?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৯ সালের “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলনগুলো
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০১ পৃষ্ঠা ৩

সম্মেলনগুলো​—⁠আনন্দ করার সময়!

১ যিহোবার সাক্ষিদের সম্মেলনগুলো হল অতিশয় আনন্দ করার অনুষ্ঠান। একশ বছরেরও বেশি সময় ধরে, এই সমাবেশগুলো বৃদ্ধির কাজে সাহায্য করেছে যা আমাদের সংগঠনের মধ্যে ঘটে চলেছে। এক ক্ষুদ্র আরম্ভ থেকে সারা পৃথিবীতে আমাদের কাজের ওপর যিহোবার অনেক আশীর্বাদ আমরা দেখেছি। আধুনিক সময়ে, আমাদের প্রথম সম্মেলন ১৮৯৩ সালে শিকাগোর ইলিনয়ে হয়েছিল। আর সেই সম্মেলনে উপস্থিত ৩৬০ জনের মধ্যে মোট ৭০ জন যিহোবার কাছে তাদের উৎসর্গীকরণের চিহ্ন হিসেবে বাপ্তিস্ম নিয়েছিলেন। গত বছর সারা পৃথিবীতে “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” ধারাবাহিক জেলা সম্মেলনগুলোতে সব মিলিয়ে উপস্থিতির সংখ্যা ছিল ৯৪,৫৪,০৫৫ জন, যার মধ্যে ১,২৯,৩৬৭ জন বাপ্তিস্ম নিয়েছিলেন। আনন্দ করার কী অপূর্ব কারণই না রয়েছে!

২ বাইবেলের সময় থেকেই ঈশ্বরের লোকেদের সমাবেশগুলো যিহোবার কাছ থেকে আসা শিক্ষা, অন্যদেরকে জানানোর এক উল্লেখযোগ্য মাধ্যম হয়েছে। ইষ্রা ও নহিমিয়ের সময়ে, লোকেরা “প্রাতঃকাল হইতে মধ্যাহ্ন পর্য্যন্ত” ব্যবস্থা-পুস্তক পাঠ করা শুনত। (নহি. ৮:​২, ৩) ওই অনুষ্ঠানে ব্যবস্থা ভাল করে বুঝতে পারার জন্য লোকেরা “অতিশয় আনন্দ” করত। (নহি. ৮:​৮, ১২) সম্মেলনগুলো আমাদের জন্য ভাল শিক্ষা এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” এর মাধ্যমে যিহোবার কাছ থেকে আসা “উপযুক্ত সময়ে” আত্মিক খাদ্য পাওয়ার সুযোগ করে দেয় আর তাই আমরাও আনন্দ করি। (মথি ২৪:৪৫) যেহেতু যীশু বলেছিলেন যে, মানুষ “ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে,” তাই আমাদের আধ্যাত্মিক মঙ্গলের জন্য সম্মেলনগুলো খুবই জরুরি।​—⁠মথি ৪:⁠৪.

৩ উপস্থিত হওয়ার জন্য সমস্ত চেষ্টাই সার্থক: আমাদের সকলেরই এটা ব্যক্তিগত লক্ষ্য হওয়া উচিত যে, এই বছরের “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনের সমস্ত অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকব। প্রতিদিন দিন আগে পৌঁছানোর এবং সমাপ্তির প্রার্থনায় “আমেন!” বলা পর্যন্ত থাকার জন্য আমাদের পরিকল্পনা করা উচিত। এটা করার জন্য আমাদেরকে হয়তো নিজেদের তালিকায় কিছুটা রদবদল করতে হতে পারে। সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমাদের চাকরি থেকে ছুটি পাওয়া কখনও কখনও হয়তো মুশকিল হতে পারে। আমাদেরকে দৃঢ় হতে হবে, এভাবে বিষয়টা ছেড়ে দেওয়া উচিত নয় যে, যখন সময় আসবে তখন দেখা যাবে। আমাদের যদি থাকার জন্য ঘরের এবং/অথবা আসা-যাওয়ার জন্য গাড়ির দরকার হয়, তাহলে আগে থেকে তার ব্যবস্থা করা উচিত। এর জন্য আমাদের যে চেষ্টাই করতে হোক না কেন, তা সার্থক হবে!

৪ সম্মেলনে উপস্থিত হওয়ার আশীর্বাদকে যিহোবার লোকেরা টাকাপয়সা দিয়ে পরিমাপ করেন না। কিছুজনের উদাহরণ দেখুন, যারা ১৯৫৮ সালে নিউ ইয়র্ক শহরে যিহোবার সাক্ষিদের ঐশিক ইচ্ছা আন্তর্জাতিক অধিবেশনে উপস্থিত থাকার জন্য সংকল্প নিয়েছিলেন। অধিবেশনে স্বেচ্ছায় সাহায্য করার ও উপস্থিত থাকার জন্য এক ভাই দুসপ্তার জন্য তার নির্মাণ প্রকল্পের ব্যাবসা বন্ধ রেখেছিলেন। ভার্জিন দ্বীপপুঞ্জের একজন ভাই পাঁচ একর জমি বিক্রি করেছিলেন, যাতে তার পরিবারের ছজন সদস্যই অধিবেশনে উপস্থিত থাকতে পারে। একজন অল্পবয়স্ক দম্পতি তাদের মোটর বোট বিক্রি করেছিলেন, যাতে তারা তাদের তিন ছেলেমেয়েকে নিয়ে অধিবেশনে যেতে পারেন যাদের বয়স দুমাস থেকে সাত বছরের মধ্যে ছিল। ক্যালিফোর্নিয়ার তিনজন ভাইকে বলা হয়েছিল যে তারা যদি কাজে না আসেন, তাহলে ফিরে আসার পর তারা তাদের চাকরি হারাবেন।। কিন্তু, এই বিষয়টা তাদেরকে সেই স্মরণীয় অধিবেশনে যাওয়াকে থামিয়ে দিতে পারেনি।

৫ যিহোবা আমাদের আন্তরিক চেষ্টাকে আশীর্বাদ করেন: যিহোবা তাঁর লোকেদের চেষ্টা দেখেন এবং সেই চেষ্টাতে আশীর্বাদ করেন। (ইব্রীয় ৬:১০) উদাহরণ হিসেবে, ১৯৫০ সালের ঈশতান্ত্রিক বৃদ্ধি অধিবেশনে যারা উপস্থিত ছিলেন, তারা “নতুন বিধিব্যবস্থা” নামক সেই অসাধারণ বক্তৃতাটা শুনেছিলেন। ভাই ফ্রেডরিক ফ্রাঞ্জ এই প্রশ্নটা করে সকলের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলেছিলেন: “এই আন্তর্জাতিক অধিবেশনে সবাই এটা জেনে কি খুশি হবেন যে, আজ রাতে এখানে, আমাদের মাঝে নতুন পৃথিবীর বেশ কয়েকজন সম্ভাব্য অধ্যক্ষরা আছেন?” ৫০ বছরেরও বেশি সময় পর, আমরা এখনও গীতসংহিতা ৪৫:১৬ পদটাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ায় আনন্দ করি।

৬ গত বছরের জেলা সম্মেলনে যোগ দেওয়ার পর, উপলব্ধি জানিয়ে এক পরিবারের কর্তা নিচের কথাগুলো লিখেছিলেন: “ভাইয়েরা, আপনারা কখনোই জানবেন না যে, এই সম্মেলন কতখানি জীবন-রক্ষাকারী হয়েছে। চাকরির কারণে আমার পরিবারকে শহরে চলে যেতে হয়েছিল, ফলে আমাদের আধ্যাত্মিকতার বিরাট ক্ষতি হয়। . . . আমরা আমাদের খ্রীষ্টীয় দায়িত্বগুলোকে অবহেলা করতে শুরু করেছিলাম। এমনকি আমরা সভাগুলোতে যাওয়া ও একসঙ্গে প্রচারে অংশ নেওয়াও বন্ধ করে দিয়েছিলাম। . . . এই সম্মেলন আমাদেরকে পুনরায় সক্রিয় করে তুলেছে আর আরও একবার আমরা আমাদের আধ্যাত্মিক লক্ষ্যগুলোকে স্থাপন করতে ও সেই লক্ষ্যে পৌঁছাতে কাজ করছি।”

৭ যিহোবা আমাদেরকে প্রয়োজনীয় আত্মিক খাদ্য জোগাচ্ছেন। আমাদের সম্মেলনগুলোতে তিনি উত্তম এক ভোজ পরিবেশন করেন। এই ব্যবস্থার জন্য আমাদের উপলব্ধি আমাদেরকে সেই কথাগুলো বলতে সাহায্য করবে, যা কর্ণীলিয় প্রেরিত পিতর যখন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন বলেছিলেন। তিনি বলেছিলেন: “এখন আমরা সকলে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত আছি; প্রভু আপনাকে যে সকল আদেশ করিয়াছেন, তাহা শুনিব।” (প্রেরিত ১০:৩৩) তাই আসুন, আমরা এই বছরের “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনের প্রতিটা অনুষ্ঠানে “ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত” হওয়াকে আমাদের লক্ষ্য করি ও আনন্দ করি!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার