ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০১ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১১ই জুন থেকে যে সপ্তা শুরু
  • ১৮ই জুন থেকে যে সপ্তা শুরু
  • ২৫শে জুন থেকে যে সপ্তা শুরু
  • ২রা জুলাই থেকে যে সপ্তা শুরু
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০১ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১১ই জুন থেকে যে সপ্তা শুরু

গান ১৭৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। পরিচর্যা সভার ২৫শে জুনের সপ্তায় যেটা আলোচনা হবে সেটার জন্য তৈরি হতে নাৎসি আক্রমণের বিরুদ্ধে যিহোবার সাক্ষিরা দৃঢ় থাকেন (ইংরেজি) ভিডিওটা দেখার জন্য সকলকে উৎসাহিত করুন।

১৫ মি: “‘সৎকর্ম্ম করিয়া’ চলুন।” একজন প্রাচীন শাস্ত্র ব্যবহার করে উৎসাহজনক এক বক্তৃতা দেবেন।

২০ মি: “আপনার ছাত্রের হৃদয়ে পৌঁছান।”a যিহোবা ও যীশুর প্রতি তাদের হৃদয়ে বিশ্বাস ও ভালবাসা গড়ে তুলতে নতুনদের কীভাবে সাহায্য করা যায়, সে বিষয়ে কিছু বাস্তবধর্মী পরামর্শ দিন। ১৯৯৯ সালের ১৫ই জুলাই প্রহরীদুর্গ এর ১৪ পৃষ্ঠার ১৮-২০ অনুচ্ছেদ থেকে প্রধান বিষয়গুলো ব্যবহার করুন।

গান ১৮৪ এবং শেষ প্রার্থনা।

১৮ই জুন থেকে যে সপ্তা শুরু

গান ১৯৪

৫ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১০ মি: যারা কথা থামিয়ে দেন তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া। শ্রোতাদের সঙ্গে আলোচনা। যুক্তি (ইংরেজি) বইয়ের ১৫-১৬ পৃষ্ঠায় দেওয়া “মন্তব্যগুলো” নিয়ে আলোচনা করুন। ১৬-২০ পৃষ্ঠা থেকে এমন কয়েকটা আপত্তির বিষয় বেছে নিন, যা আপনার এলাকায় লোকেরা করে থাকে। শ্রোতাদের বলতে বলুন যে এগুলোর মধ্যে থেকে কোন্‌ উত্তরগুলোকে ব্যবহার করে তারা ভাল ফল পান এবং কেন।

১৫ মি: যুবক-যুবতীরা​—⁠বুদ্ধিপূর্বক তোমাদের পেশা বেছে নাও। পরিচর্যা সভায় যে তিনটে ভাগ আলোচনা হবে, এটা হল তার প্রথম ভাগ, যেটা সম্পূরক শিক্ষা সম্বন্ধে শাস্ত্রীয় নীতিগুলো নিয়ে আলোচনা করবে। কিছু যুবক-যুবতী উচ্চ শিক্ষা লাভ করে জাগতিক পেশাগুলোকে বেছে নিচ্ছে আর সেগুলো তাদের আধ্যাত্মিকতার ওপর খারাপ প্রভাব ফেলেছে। এই ভাগটা এক বাবামা ও তাদের কিশোর ছেলে অথবা কিশোরী মেয়ের মধ্যে আলোচনা করে দেখানো হবে। ওই কিশোর বা কিশোরী এমন এক অবস্থার মধ্যে আছে যখন ভবিষ্যতের লক্ষ্যগুলো সম্বন্ধে তাকে এক গুরুতর সিদ্ধান্ত নিতে হবে। যদিও কেউ কেউ হয়তো আর্থিক সুযোগসুবিধা, খ্যাতি অথবা আরাম-আয়েশের জীবনযাপনের পিছনে দৌড়াতে চায় কিন্তু পরিবার বাইবেল পরীক্ষা করে দেখে যে এ বিষয়ে বাইবেল কী বলে। (যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইয়ের ১৭৪-৫ পৃষ্ঠা; ১৯৯৭ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ এর ২১ পৃষ্ঠা এবং ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ১৯-২১ পৃষ্ঠার ১-৩ এবং ৫-৬ অনুচ্ছেদ দেখুন।) কিশোর বা কিশোরী এই ব্যাপারে একমত হয় যে এমন জীবন ধারণ করা বুদ্ধিমানের কাজ হবে, যা রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐশিক লক্ষ্যগুলোতে পৌঁছাতে তাকে সাহায্য করবে।

১৫ মি: “উৎসাহ হারিয়ে ফেললে আপনি তা কাটিয়ে উঠতে পারেন।” ২০০১ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ২০-২৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

গান ১৯৭ এবং শেষ প্রার্থনা।

২৫শে জুন থেকে যে সপ্তা শুরু

গান ২

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। জুলাই ও আগস্ট মাসে যে সাহিত্যগুলো লোকেদেরকে দেওয়া হবে, তা আরেকবার আলোচনা করুন। মণ্ডলীতে মজুত আছে এমন দুটো ব্রোশারের কথা বলুন। প্রচারে কীভাবে ব্রোশার দুটো লোকেদেরকে দেওয়া যায়, সে বিষয়ে ভালভাবে তৈরি করা দুটো নমুনা দেখান। প্রস্তাবিত উপস্থাপনাগুলোর জন্য ১৯৯৫ থেকে ১৯৯৮ সালের জুলাই ও আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র পিছনের পৃষ্ঠাটা দেখুন।

৩০ মি: “আমি দৃঢ় আছি! আমি দৃঢ় আছি! আমি দৃঢ় আছি!” ২ অনুচ্ছেদের প্রশ্নগুলোকে ব্যবহার করে শ্রোতাদের সঙ্গে দৃঢ় থাকেন ভিডিওটা নিয়ে আলোচনা। এরপর ৩ ও ৪ অনুচ্ছেদ আলোচনা করুন। ১৯৯৯ সালের ২২শে নভেম্বর সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৩১ পৃষ্ঠায় দেওয়া অভিজ্ঞতা বলে শেষ করুন। আশা করি আগস্ট মাসে আমরা নতুন জগৎ সমাজ কর্মরত (ইংরেজি) এই ভিডিওটা পুনরালোচনা করব।

গান ২৯ এবং শেষ প্রার্থনা।

২রা জুলাই থেকে যে সপ্তা শুরু

গান ৫

১৩ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুন মাসের প্রচারের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। “আপনার লাইব্রেরি থেকে বর্ষপুস্তকগুলো-র (ইংরেজি) কোনটা কি হারিয়ে গেছে?” বাক্সটা পুনরালোচনা। এই বইগুলোর বিষয়বস্তু যে কত মূল্যবান, তা বোঝানোর জন্য ১৯৯৭ থেকে ২০০০ সালের বর্ষপুস্তকগুলো-তে দেওয়া অভিজ্ঞতাগুলো থেকে কিছু অংশ বেছে নিন। ব্যক্তিগত লাইব্রেরিতে রাখার জন্য যাদের কাছে এই বর্ষপুস্তকগুলো নেই, তাদের সকলকে এগুলো শেষ হওয়ার আগে অর্ডার দিতে উৎসাহিত করুন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

১৭ মি: “আপনার এলাকায় বধির লোকেদের খুঁজে বের করার জন্য সজাগ থাকুন।” ১৯৯৮ সালের ১৫ই অক্টোবর, ভারতে সমস্ত মণ্ডলীর উদ্দেশে পাঠানো চিঠির “যারা অন্য ভাষায় কথা বলেন তাদেরকে খুঁজে বের করা” বিভাগটা পুনরালোচনা করুন। ২০০১ সালের ২২শে এপ্রিল সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ১৯-২৩ পৃষ্ঠায় দেওয়া অভিজ্ঞতাটা অল্পকথায় বলুন।

গান ৩২ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকা]

a  এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার