আপনার এলাকায় বধির লোকেদের খুঁজে বের করার জন্য সজাগ থাকুন
১ যিহোবা আমন্ত্রণ জানাচ্ছেন: “আইস। . . . যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-জল গ্রহণ করুক।” (প্রকা. ২২:১৭) এই আমন্ত্রণে যারা সাড়া দিচ্ছেন, তাদের মধ্যে বধির লোকেদের সংখ্যা বেড়ে চলেছে। ফলে, গত ১৩ বছরে যুক্তরাষ্ট্র শাখার অধীনে ২৭টা সাংকেতিক-ভাষার মণ্ডলী এবং ৪৩টা সাংকেতিক-ভাষার দল গড়ে উঠেছে।
২ সারা পৃথিবীর অনেক দেশে, সাংকেতিক-ভাষার মণ্ডলী এবং দলগুলো প্রচারে তাদের নির্ধারিত এলাকার বধির লোকেদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আর এতে প্রচুর ফল পাওয়া যাচ্ছে। ভারতে, এখনও অনেক বধির লোকেরা আছে যাদের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি এবং যাদেরকে সাক্ষ্য দিতে হবে। সারা দেশে লক্ষ লক্ষ বধির লোকেরা আছে, তাই এটা নিশ্চিত যে এই অদ্বিতীয় ক্ষেত্রে প্রচার করে শস্য বপন করার ও তা বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে!
৩ আপনি কীভাবে সাহায্য করতে পারেন? জনসাধারণের স্থানগুলোতে, আপনি কি লোকেদেরকে সাংকেতিক ভাষা ব্যবহার করতে দেখেছেন? কাজের জায়গায় অথবা স্কুলে আপনি কি এমন কাউকে জানেন, যার পরিবারের কোন সদস্য বধির? আপনার দৈনন্দিন কাজকর্মগুলো করার সঙ্গে সঙ্গে বধিরদেরকে খুঁজে বের করার জন্য সজাগ থাকুন। কিন্তু আপনি কীভাবে নিশ্চিত হতে পারেন যে তারা রাজ্যের বিষয়ে সাক্ষ্য পাবে?
৪ সাক্ষ্য দিয়ে: একজন অগ্রগামী বোন তার এলাকায় বেশ কিছু বধির লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। একদিন তার এলাকারই একটা সুপারমার্কেটে কেনাকাটা করার সময় একজন অল্পবয়স্কা বধির মহিলা তার কাছে আসেন ও একটা জিনিস খুঁজে দেওয়ার জন্য সাহায্য চেয়ে একটা নোট লিখে তাকে দেন। তাকে সেটা খুঁজে পেতে সাহায্য করার পর, অগ্রগামী বোন একটা নোট লেখেন যেটাতে তিনি তার সাংকেতিক ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যাতে তিনি সেই এলাকার বধিরদের সাহায্য করতে পারেন। তখন ওই বধির মহিলা লিখে জিজ্ঞেস করেছিলেন, “আপনি কেন বধির লোকেদের সাহায্য করতে চান?” উত্তরে বোন লিখেছিলেন: “আমি একজন যিহোবার সাক্ষি আর আমি বধিরদের বাইবেল বুঝতে সাহায্য করতে চাই। আমি আপনাকে বাইবেল শেখাতে পারলে খুশি হব যদি আপনি আমাকে সাংকেতিক ভাষা শেখান।” বোন বলেন: “তিনি যখন বলেছিলেন ‘ঠিক আছে’ তখন আমি যে কত আনন্দিত হয়েছিলাম, তা আপনারা কল্পনা করতে পারবেন না।” ছয় সপ্তা ধরে, প্রতিদিন সন্ধ্যায় বোন ওই মহিলার গৃহে গিয়েছিলেন। তিনি সাংকেতিক ভাষা শিখেছিলেন আর বধির মহিলা সত্য শিখেছিলেন এবং বাপ্তাইজিত হয়েছিলেন!
৫ কিন্তু আপনার এলাকার বধির লোকেদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করার জন্য আপনার মণ্ডলীতে যদি এমন কেউ না থাকেন, তাহলে কী? আপনি কীভাবে সাহায্য করতে পারেন? পরিবারে যারা শুনতে পান, তাদের কারোর সঙ্গে পুনর্সাক্ষাৎ করে কথা বলুন না কেন? ওই এলাকায় তারা কোন্ সাংকেতিক ভাষা ব্যবহার করেন, সেটা জানার চেষ্টা করুন। এমনকি কোন কোন প্রকাশক স্থানীয় সাংকেতিক ভাষা শিখেও ফেলেছেন, যাতে তারা বধিরদের কাছে পৌঁছে আরও ভাল ফল পেতে পারেন। (প্রেরিত ১৬:৯, ১০) যিহোবার আশীর্বাদে ও আমাদের আন্তরিক চেষ্টায় অনেক ইতিবাচক ফল পাওয়া যাবে।
৬ আপনার এলাকায় বধির লোকেদের খুঁজে বের করার ব্যাপারে সজাগ থেকে আপনি তাদেরকে বিনামূল্যে জীবন জল গ্রহণ করার সুযোগ দিতে পারেন।—মথি ১০:১১.