ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০১ পৃষ্ঠা ৪
  • “শিষ্ট ও সুনিয়মিতরূপে” সংগঠিত

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “শিষ্ট ও সুনিয়মিতরূপে” সংগঠিত
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার সাক্ষিদের ২০০৬ সালের “মুক্তি সন্নিকট” জেলা সম্মেলন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার সাক্ষিদের ২০০৮ সালের জেলা সম্মেলন
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “তোমাদের সকল কার্য্য প্রেমে হউক”
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার সাক্ষিদের ২০০৫ সালের “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০১ পৃষ্ঠা ৪

“শিষ্ট ও সুনিয়মিতরূপে” সংগঠিত

১ একটা জেলা সম্মেলনকে সফল করে তোলার জন্য সকলের যৌথ প্রচেষ্টার দরকার। সম্মেলনের পরিচালনা বিভাগ সম্মেলনের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা ও সেইসঙ্গে রুম ভাড়া নেওয়ার জন্য চুক্তি করে। বিভিন্ন ব্যক্তি ও পরিবারগুলো তাদের যাত্রা ও রুম ভাড়া করার পরিকল্পনা করে। আর সম্মেলনের কাজ চালানোর জন্য যে বহু বিভাগের প্রয়োজন হয় সেগুলোতে মণ্ডলীগুলো স্বেচ্ছায় কাজ করে সহযোগিতা করে। উদ্দেশ্য হল “সকলই শিষ্ট ও সুনিয়মিতরূপে” করা।​—⁠১ করি. ১৪:⁠৪০.

২ যারা সম্মেলনকে সংগঠিত করেন তাদের কাজে সহযোগিতা করার সময় মনে রাখবেন যে প্রস্তুতির জন্য কয়েক মাস, কখনও কখনও কয়েক বছর লেগে যায়। সবকিছু ঠিকঠাক করতে শত শত ভাইয়েরা অনেক সময় ব্যয় করেন। এর অন্তর্ভুক্ত হচ্ছে হল ভাড়া করা, সাজসরঞ্জামগুলোকে জোগাড় করা ও স্বেচ্ছাসেবকদের সংগ্রহ করা। আগে থেকে এই প্রস্তুতির ফলে সকলেই আধ্যাত্মিকভাবে আশীর্বাদ পান। সাহায্য করার জন্য আমরা কী করতে পারি?

৩ বম ভাড়া করার ব্যবস্থায় সহযোগিতা করুন: আমাদের সকলেরই সম্মেলন ব্যবস্থাদির সঙ্গে সহযোগিতা করা জরুরি। বিশেষ করে আমরা যখন আমাদের থাকার জন্য রুম ভাড়া নেওয়ার ব্যবস্থা করি, তখন তা করা খুবই দরকার। আসলে, প্রতিটা সম্মেলনের জন্য শত শত রুমের দরকার হয়। আমাদের অধিকাংশ ভাইদের আর্থিক অবস্থা স্বচ্ছল নয় আর তাই তারা সস্তার মধ্যে রুম পেতে চান। সস্তার মধ্যে হোটেল ভাড়া করার জন্য সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। অন্যদের প্রয়োজনীয়তার প্রতি আমাদের প্রেমের সঙ্গে বিবেচনা দেখাতে হবে এবং ‘প্রত্যেক জনকে আপনার বিষয়ে নয়, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখিতে হইবে।’​—⁠ফিলি. ২:⁠৪.

৪ রুম পাওয়ার জন্য সম্মেলনের নিয়মকানুনগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি, তাহলে তা সকলের জন্য উপকার নিয়ে আসে। এগুলোকে অবহেলা করা অহেতুক সমস্যার সৃষ্টি করে। কীভাবে? আমরা যখন এই পরামর্শগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলি, তখন হোটেলগুলো আগে থেকে জানতে পারে যে কতগুলো রুম তারা বুক করেছে এবং কতজন সেখানে থাকবে। এটা তাদের পরিকল্পনা করতে সাহায্য করে আর এর ফলে পরের বছরগুলোতেও তারা ভাড়া কমিয়ে দিতে পারে। আমাদের অনেকেই যদি হোটেলে রুম ভাড়া করে পরে বাতিল করে দিই অথবা বিকল্প কোন পরিকল্পনা করি, তাহলে তাতে হোটেল কর্তৃপক্ষ ও আমাদের ভাইবোনদেরকে অসুবিধায় ফেলা হবে, যারা হয়তো এই রুমগুলো পেতে চেয়েছিলেন। হোটেল কর্তৃপক্ষ হয়তো ভবিষ্যতে আমাদের সম্মেলনগুলোর সময় খুব অল্পই রুম ভাড়া দেবে, এই মনে করে যে আমরা আমাদের কথা রাখব না। তাই, আমরা যখন আমাদের কথা রাখি অর্থাৎ আমাদের “হাঁ”-কে “হাঁ” হতে দিই, তখন তা কত ভালই না হয়!​—⁠মথি ৫:⁠৩৭.

৫ এই ভাল ফলগুলোর বিষয়ে চিন্তা করুন: একটা সম্মেলনের পর, এক শিবিরবাসের ম্যানেজার বলেছিলেন: “আমি লক্ষ্য করেছি যে, যিহোবার সাক্ষিরা সমস্ত কাজেই সৎ থাকেন। গত সপ্তায় আমার শিবিরে ৪০ জন সাক্ষি ছিলেন আর তারা কোনরকম সমস্যার সৃষ্টি করেননি। তাদের গাড়িতে অথবা তাবুতে অতিরিক্ত কোন ব্যক্তি থাকলে একমাত্র তারাই এসে তা জানান। আমার জানা মতে, একমাত্র তারাই হলেন সবচেয়ে ভাল গ্রাহক।” যারা আমাদের হোটেল ভাড়া দিচ্ছেন তারা যদি এইধরনের চমৎকার অভিজ্ঞতা লাভ করেন, তাহলে এটা কত ভালই না হবে! কী ভাল সাক্ষ্যই না তা দেবে!

৬ একটা হোটেলের এক বিভাগের ম্যানেজার একবার বলেছিলেন: “আগে কখনও যিহোবার সাক্ষিদের মতো এত বড় একটা দল এখানে থেকেছে বলে আমার মনে পড়ে না, যারা কিনা তাদের বিশ্বাসের আদর্শকে এত অসাধারণভাবে দেখিয়েছেন। আমরা আশা রাখি আপনারা আবার আসবেন।” এই মন্তব্য দেখায় যে ভাল আচরণ কেবল আমাদেরকেই নয়, যে জাগতিক লোকেরা আমাদেরকে লক্ষ্য করেন তাদের অনেকেও উদ্দীপিত করে।

৭ সহযোগিতা করার মূল উপায়গুলো: রুম ভাড়া নেওয়ার সময় ছোটখাটো অনেক বিষয়ে সাহায্য করে আমরা সম্মেলন ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করতে পারি। (১) যে কটা রুম আপনি বুক করার পরিকল্পনা করেছেন তার বেশি বুক করবেন না। (২) রুম বুক করে রাখার জন্য উপযুক্ত ডিপোজিট পাঠান। (৩) অতিথিদের বিনামূল্যে সকালের জলখাবারের ব্যবস্থা থাকলে সেই সুবিধার অপব্যবহার করবেন না। (৪) মনে রাখবেন যে হোটেলের মালিকরা চান, আমরা যেন তাদের নিয়মকানুন ঠিকমতো মেনে চলি।

৮ যিহোবা ঈশ্বরের দাস হিসেবে আমরা যা কিছুই করি না কেন, সেটার দ্বারা তাঁর গুণাবলিকে প্রতিফলিত করার সুযোগ আমাদের রয়েছে। এর মানে হল, সম্মেলনগুলোর জন্য ব্যবস্থা করা ও সেগুলোতে উপস্থিত থাকা, যেখানে ঈশ্বরের নাম জড়িত রয়েছে। মনে রাখবেন, তিনি “গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির।” (১ করি. ১৪:৩৩) তাই, আমরা যখন “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনে যাওয়ার পরিকল্পনা করি ও সেটাতে যোগ দিই, তখন আসুন আমরা এই সংকল্প নিই যে, যারা আমাদের দেখছেন তারা যেন আমাদের মধ্যে অর্থাৎ আমাদের আচরণে যিহোবার এই গুণকে দেখতে পান। সৎহৃদয়ের লোকেরা যেন বুঝতে পারেন যে, যিহোবার সমাগমগুলো “শিষ্ট ও সুনিয়মিতরূপে” সংগঠিত।​—⁠গীত. ৬৮:⁠২৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার