ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০০ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৯ই অক্টোবর থেকে যে সপ্তা শুরু
  • ১৬ই অক্টোবর থেকে যে সপ্তা শুরু
  • ২৩শে অক্টোবর থেকে যে সপ্তা শুরু
  • ৩০শে অক্টোবর থেকে যে সপ্তা শুরু
  • ৬ই নভেম্বর থেকে যে সপ্তা শুরু
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০০ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৯ই অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি।

১৫ মি: “আমি কি নতুন কোন জায়গায় যাব?” একজন প্রাচীন বক্তৃতা দেবেন। নতুন কোন জায়গায় যাওয়া স্থির করার আগে কেন চিন্তা ভাবনা করা দরকার, তা আলোচনা করুন। হিতোপদেশ ২২:৩ পদের পরামর্শ কীভাবে কাজে লাগানো যায় তা বলুন। ১৯৮৮ সালের, ১৫ই আগস্ট প্রহরীদুর্গ (ইংরেজি) এর ২২ পৃষ্ঠায় যে সতর্কবাণী দেওয়া আছে সে বিষয়েও বলুন।

২০ মি: তৈরি করে মিটিংয়ে আসুন। বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। মিটিং থেকে আমরা তত বেশি শিখতে পারবো যত বেশি আমরা আগে থেকে তৈরি করার জন্য পরিশ্রম করব। ১৯৯৮ সালের, ১লা মার্চ প্রহরীদুর্গ এর ১৫-১৬ পৃষ্ঠায়, ৮-১১ অনুছেদে দেওয়া পরামর্শগুলো যেগুলো আমাদের খুবই কাজে আসে সেগুলো আরেকবার আলোচনা করুন। শ্রোতাদের জিজ্ঞেস করুন যে তারা কীভাবে মিটিংয়ের জন্য আগে থেকে তৈরি করার অভ্যাস গড়ে তুলেছেন ও তার জন্য তারা সময় করে নেন।

গান ২১১ এবং শেষ প্রার্থনা।

১৬ই অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১০৪

৫ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

২০ মি: “আগ্রহ জাগানোর জন্য তাজা খবরগুলোকে কাজে লাগান।” শ্রোতাদের সঙ্গে আলোচনা ও নমুনা। আজকালে ঘটা কিছু ঘটনার কথা বলুন যা আপনার এলাকার লোকেদের চিন্তায় ফেলে। এই ঘটনাগুলো দেখে লোকেরা ভবিষ্যৎ কেমন হবে বলে ভাবেন? লোকেদের সঙ্গে বাইবেল থেকে আলোচনা শুরু করার জন্য কীভাবে তৈরি হবেন সেই বিষয়ে যুক্তি (ইংরেজি) বইয়ের ১০-১১ পৃষ্ঠায় যে পরামর্শ দেওয়া আছে, তার থেকে কিছু বলুন। আপনার এলাকার জন্য খাটে এমন দুটো নমুনা ভালভাবে তৈরি করে দেখান।

২০ মি: আমরা সবাই অগ্রগামী হওয়ার ইচ্ছা দেখাতে পারি। বুকস্টাডি পরিচালক ও তার সহকারী ভাই মিলে ১৯৯৭ সালের, ১৫ই অক্টোবর প্রহরীদুর্গ এর ২২-৩ পৃষ্ঠার বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন। মণ্ডলীতে অনেক অগ্রগামী থাকা কেন ভাল ও কীভাবে মণ্ডলীর সবাই অগ্রগামী হওয়ার ইচ্ছা রাখতে পারেন তা তারা আলোচনা করবেন। কীভাবে মণ্ডলীতে এখন যারা অগ্রগামীর কাজ করছেন তারা তা চালিয়ে যেতে পারেন ও বাকি ভাইবোনেরা আরও বেশি করে প্রচার করার ইচ্ছা গড়ে তুলতে পারেন তাও তারা আলোচনা করবেন।

গান ১৩১ এবং শেষ প্রার্থনা।

২৩শে অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১৫০

৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মি: “যে হাতিয়ার শেখায়, হৃদয় ছুঁয়ে যায় ও মজবুত করে।” (শুধু প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদ।) বক্তৃতা। সোসাইটি কখন থেকে ও কীভাবে ভিডিও তৈরি করতে শুরু করেছে সে বিষয়ে কিছু বলুন। (ঘোষণাকারী (ইংরেজি) বইয়ের ৬০০-৬০১ পৃষ্ঠা দেখুন।) ভাইবোনদের সবাইকে ৩০শে অক্টোবরের পরিচর্যা সভার জন্য তৈরি করার সময় যিহোবার সাক্ষীরা​—⁠নামের পিছনে যে সংগঠন নামের ভিডিওটা দেখতে বলুন। যাদের ভিডিওটা আছে তারা যাদের নেই তাদেরকেও দেখার জন্য দিতে পারেন। অথবা তারা এটা একসঙ্গেও দেখতে পারেন।

২৫ মি: “নতুন সহস্রাব্দ আপনার জন্য কী আনবে?” পরিচর্যা অধ্যক্ষ বিষয়টা নিয়ে আলোচনা করবেন। প্রাচীনদেরকে দেওয়া সোসাইটির ৩রা জুলাই, ২০০০ চিঠিতে যে ঘোষণা আছে তা মণ্ডলীতে পড়ুন। পরে সভায় যারা এসেছেন তাদের সবাইকে একটা করে রাজ্য সংবাদ নং. ৩৬ ট্র্যাক্ট দিন। তারপর প্রবন্ধটা প্রশ্নোত্তর আলোচনা করুন। এলাকার লোকেদের সবাইকে ট্র্যাক্ট দেওয়ার যে ব্যবস্থা মণ্ডলী করেছে সে কথা বলুন। নতুনদের ও অল্পবয়সী ছেলেমেয়েদের কীভাবে অবাপ্তাইজক প্রকাশক হওয়ার জন্য সাহায্য করা যায় তাও আলোচনা করুন। একটা ছোট্ট নমুনা দেখান। মণ্ডলীর সবাই যেন এই ট্র্যাক্ট অন্যদের হাতে পৌঁছে দেন তা জোর দিয়ে বলুন।

গান ৫৩ এবং শেষ প্রার্থনা।

৩০শে অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১৬৭

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে অক্টোবর মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ভাইবোনদেরকে মনে করিয়ে দিন যে তারা যেন শনিবার ও রবিবার প্রচারে রাজ্য সংবাদ নং. ৩৬ এর সঙ্গে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাও লোকেদেরকে দেন।

১২ মি: গান গাওয়া​—⁠আমাদের উপাসনার এক বড় অংশ। বুকস্টাডি পরিচালক দুজন প্রকাশকের সঙ্গে মণ্ডলীতে গান গাওয়া নিয়ে আলোচনা করবেন। তিনি লক্ষ্য করেছেন যে মণ্ডলীতে তারা যেন প্রাণ খুলে গান গায় না। তাই তিনি তাদের সঙ্গে ১৯৯৭ সালের, ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ২৭-৮ পৃষ্ঠার কিছু বিষয় আলোচনা করবেন। ১৯৯৯ সালের, ১লা জুলাই প্রহরীদুর্গ এর ২০ পৃষ্ঠায় ১২ অনুচ্ছেদে যেভাবে বলা আছে সেই মতো তারা আগামী সপ্তার প্রহরীদুর্গ পাঠের জন্য দেওয়া গানের একটা পড়বেন ও কথাগুলোর মানে আলোচনা করবেন। গান গাওয়াও যে জরুরি তা মনে রাখুন। কারণ প্রাণ খুলে গান গেয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি।

২৫ মি: যিহোবার সাক্ষীরা​—⁠নামের পিছনে যে সংগঠন। শ্রোতাদের সঙ্গে আলোচনা। “যে হাতিয়ার শেখায়, হৃদয় ছুঁয়ে যায় ও মজবুত করে” প্রবন্ধের ৩ অনুচ্ছেদে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা করুন। এই ভিডিও দেখিয়ে কীভাবে আগ্রহী ব্যক্তিদের সংগঠনকে আরও ভাল করে চেনানো যায় সে বিষয়ে কিছু পরামর্শ দিন। অল্পকথায় একজন বা দুজন ভাইবোনকে তাদের অভিজ্ঞতার কথা বলতে বলুন।​—⁠১৯৯২ সালের, ১লা অক্টোবর প্রহরীদুর্গ (ইংরেজি) এর ৩০-১ পৃষ্ঠা দেখুন।

গান ২২৩ এবং শেষ প্রার্থনা।

৬ই নভেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ১৯৮

৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মি: আমরা কী বিশ্বাস করি? এটা একটা নমুনার মতো করে করা হবে যেখানে একজন ভাই এক ব্যক্তির কাছে ফিরে গেলে সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, “যিহোবার সাক্ষিরা ও তাদের শিক্ষা কীভাবে অন্য ধর্মগুলোর থেকে আলাদা?” ১৯৯৮ সালের, ১লা অক্টোবর প্রহরীদুর্গ এর ৬ পৃষ্ঠায় দেওয়া বাক্সটা আলোচনা করুন। মানুষের শিক্ষাকে বড় করে দেখে কীভাবে অন্য ধর্মের লোকেরা বাইবেলের মূল শিক্ষাগুলোকে তুচ্ছ করে ও মানে না সেই বিষয়ে বোঝান।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

১০ মি: প্রচারে কথা শুরু করার বিষয়ে অভিজ্ঞতা। ১৬ই অক্টোবরের সপ্তায় পরিচর্যা সভায় বলা হয়েছিল যে কীভাবে প্রচারে গিয়ে লোকেদের আগ্রহ জাগানোর জন্য আমরা তাজা খরবগুলোকে বলে কথা শুরু করতে পারি। ভাইবোনদের জিজ্ঞেস করুন যে এই পরামর্শ মেনে চলে কীভাবে তারা ভাল ফল পেয়েছেন।

গান ২০৫ এবং শেষ প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার